বিষয়বস্তুতে চলুন

উইকিভ্রমণ থেকে

আনোয়ারা বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা, যা কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অবস্থিত। এটি চট্টগ্রাম নগরীর দক্ষিণে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত এবং পারকি সমুদ্র সৈকতসহ বেশ কয়েকটি দর্শনীয় স্থানের জন্য পরিচিত।

জানুন

[সম্পাদনা]

চট্টগ্রাম জেলা সদর থেকে প্রায় ২৪ কিলোমিটার দক্ষিণে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে ২২°০৭´ থেকে ২২°১৬´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৯´ থেকে ৯১°৫৮´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে অবস্থিত আনোয়ারা উপজেলার আয়তন ১৬৪.১৩ বর্গ কিলোমিটার। ১৮৭৬ সালে আনোয়ারা থানা গঠিত এবং ১৯৮৩ সালে আনোয়ারা থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়। আনোয়ারা উপজেলায় বর্তমানে ১১টি ইউনিয়ন রয়েছে।

এলাকার নামের উৎপত্তি দেয়াঙ অঞ্চলের সামন্ত রাজা আনোপোড়মের নাম থেকে এসেছে। সময়ের পরিবর্তনে “আনাপোড়া” থেকে “আনোয়ারা” নামটি প্রচলিত হয়।

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আনোয়ারার জনসংখ্যা প্রায় ২.৬ লাখ। এর অধিকাংশ মুসলিম ধর্মাবলম্বী। স্থানীয় জনগণ আতিথেয় ও অতিথিপরায়ণ, এবং এখানে গ্রামীণ জীবনের পাশাপাশি শিল্প-প্রতিষ্ঠান ও পর্যটন এলাকাও গড়ে উঠেছে।

প্রবেশ

[সম্পাদনা]

সড়কপথে

[সম্পাদনা]

চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে শাহ আমানত সেতু পার হয়ে বাস বা সিএনজি চালিত অটোরিক্সা যোগে আনোয়ারা উপজেলায় যাওয়া যায়।

নৌপথে

[সম্পাদনা]

চট্টগ্রাম নগরীর ১৪নং এবং ১৫নং ঘাট থেকে নৌযোগেও আনোয়ারা উপজেলায় যেতে পারেন।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • শাহ মোহছেন আউলিয়া (রহ.) মাজার চট্টগ্রাম শহর থেকে ২৫ কিলোমিটার দূরে বটতলী ইউনিয়নে অবস্থিত বিখ্যাত এ মাজারটিতে বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে বাসযোগে সরাসরি বটতলী যাওয়া যায়। এছাড়া সল্প সময়ে ব্যক্তিগত গাড়ি, অটোরিক্সা, টেম্পু ইত্যাদি যানবাহন যোগেও সহজে যাতায়াত করা যায়।
  • পারকি সমুদ্র সৈকত চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে সরাসরি বৈরাগ ইউনিয়নের মহালখান বাজার পর্যন্ত সড়ক পথে বাস চলাচল করে। মহালখান বাজার হতে ব্যক্তিগত গাড়ি, অটোরিক্সা, টেম্পু যোগেও সহজে যাতায়াত করা যায়।
  • বাংলাদেশ মেরিন একাডেমী একটি সংরক্ষিত এলাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ব অনুমতি সাপেক্ষে স্থানটি পরিদর্শনের সুযোগ রয়েছে। চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে সরাসরি বৈরাগ ইউনিয়নের মহালখান বাজার পর্যন্ত সড়ক পথে বাস চলাচল করে। মহালখান বাজার হতে ব্যক্তিগত গাড়ি, অটোরিক্সা, টেম্পু যোগেও সহজে যাতায়াত করা যায়।
  • কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) অ্যামোনিয়া/ইউরিয়া সার প্রস্তুতের রপ্তানিমুখী কারখানা যা বাংলাদেশ তথা এ অঞ্চলে এ ধরনের একমাত্র প্রতিষ্ঠান। বাংলাদেশে আরও ৬টি রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যামোনিয়া/ইউরিয়া সার উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে যা অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করে। কাফকো হচ্ছে দেশের সর্ববৃহৎ ও গুরুত্বপূর্ণ বহুজাতিক যৌথ উদ্যোগ প্রকল্প। চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে সরাসরি বাসযোগে যাওয়া যায়।
  • চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) বাংলাদেশের বৃহত্তম ইউরিয়া সার কারখানা। চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে সরাসরি বাসযোগে যাওয়া যায়।
  • কোরিয়ান ইপিজেড একটি সংরক্ষিত এলাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ব অনুমতি সাপেক্ষে স্থানটি পরিদর্শন সুযোগ রয়েছে। চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে সরাসরি আনোয়ারা অথবা বাঁশখালী বাসযোগে যাওয়া যায়। এছাড়া ব্যক্তিগত গাড়ি, অটোরিক্সা, টেম্পু যোগেও সহজে যাতায়াত করা যায়।

এছাড়াও এ উপজেলার অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:

  • দেয়াঙ পাহাড়
  • ডিএপিএফসিএল
  • পুরাতন আবহাওয়া অফিস
  • বিমান বাহিনীর রাডার স্টেশন, বটতলী
  • বাতিঘর, রায়পুর
  • আকবরী মসজিদ
  • ছুরুত বিবির মসজিদ
  • ধলা বিবির মসজিদ
  • মনু মিয়ার দীঘি
  • ওয়ান্ডার গার্ডেন
  • হিলটপ পার্ক
  • জমিদার বাড়ি, পরৈকোড়া

রাত্রিযাপন

[সম্পাদনা]

আনোয়ারা, বটতলী, চাতরী প্রভৃতি এলাকার যে কোন হোটেলে সুলভ মূল্যে থাকার ব্যবস্থা রয়েছে।

আনোয়ারা, বটতলী, চাতরী প্রভৃতি এলাকায় অথবা চট্টগ্রাম মহানগরীর যে কোন রেস্টুরেন্টে সুলভ মূল্যে খেতে পারেন।