মেরু ভালুক, পাফিন, বলগা হরিণের মতো বন্যপ্রাণী দেখার জন্য সুমেরুর মতো জায়গা আর নেই। সুমেরুর বেশিরভাগ অঞ্চল আজও ভ্রমণের পক্ষে দুর্গম, তাই দুধের সাধ ঘোলে মেটানোর মতো উপ-সুমেরুতে এমন অনেক জায়গা আছে যেখানে আপনি এসব বন্যপ্রাণী দেখতে যেতে পারেন।
অনুধাবন
[সম্পাদনা]সুমেরু উত্তর আমেরিকা, এশিয়া ও ইউরোপ এই তিনটি মহাদেশ জুড়ে অবস্থিত। বিস্তার এতো বেশী হলেও একইরকম জলবায়ুর দরুণ প্রানী ও উদ্ভিদ প্রজাতিরও মিল রয়েছে।
| প্রধান বন্যপ্রাণী অঞ্চল উত্তর আমেরিকা • মধ্য ও দক্ষিণ আমেরিকা • আফ্রিকা • মাদাগাস্কার • ইউরেশিয়া • দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া • অস্ট্রেলেশিয়া • সুমেরু • দক্ষিণ মহাসাগর |
প্রজাতি
[সম্পাদনা]মেরু ভালুক
[সম্পাদনা]মেরু ভালুক, Ursus maritimus, মূলত উত্তর মহাসাগর সংলগ্ন অঞ্চলে বসবাস করে। শীতকালে এরা অত্যন্ত দুর্গম অঞ্চলে সীল শিকার করে থাকে। গ্রীষ্মকালে বরফের কিছু অংশ গলে যায়, ফলে এদের উপকূলবর্তী স্থলভাগে সরে আসতে হয়।
বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে এই বিশাল আবাসস্থলে আজ মাত্র ৩০,০০০ মেরু ভালুক অবশিষ্ট রয়েছে। সৌভাগ্যবশত, এরা সাধারণত হাতেগোনা কয়েকটি উপকূলীয় অঞ্চলে অধিক সংখ্যায় বাস করে, যেখানে গ্রীষ্মকালে ভ্রমণ করা সম্ভব।
- আলাস্কা। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্যটিতে প্রচুর মেরু ভালুক বাস করে। সুদূর উত্তর অঞ্চলে এদের সংখ্যা বেশী। বেশকিছু স্থানীয় শহর থেকে পরিকল্পিত ভ্রমণ করানো হয়, মেরু ভালুক দর্শনের জন্য।
- 1 গ্রিনল্যান্ড।
- ম্যানিটোবা।
- 1 চার্চিল, ম্যানিটোবা, কানাডা। "বিশ্বের মেরু ভালুক রাজধানী" নামে পরিচিত এই ছোট্ট গ্রামটি হাডসন বে উপকূলে অবস্থিত। শীতকালের পূর্বে এখানে গেলে একসঙ্গে প্রচুর মেরু ভালুক দেখা সম্ভব। মেরু ভালুকেরা এখানে শীত পড়লে উত্তর মহাসাগর জমে যাওয়ার জন্য অপেক্ষা করে। চার্চিল বর্তমানে মেরু ভালুক পর্যটনের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। পর্যটকরা তুন্দ্রা বাগি নামে পরিচিত বড়ো সুরক্ষিত বাসে চেপে সামনাসামনি মেরু ভালুক দেখতে পারেন।
- 2 ওয়াপুস্ক জাতীয় উদ্যান, ম্যানিটোবা। স্থানীয় ভাষায় ওয়াপুস্ক শব্দের অর্থই হলো মেরু ভালুক। এখানে চার্চিলের থেকে অনেক বেশী মেরু ভালুক দেখতে পাবেন, কিন্তু এখানে পৌঁছনো বেশ শক্ত।
- কুওসুইটুক জাতীয় উদ্যান, নুনাভুট। এখানে প্রচুর মেরু ভালুক দেখতে পাবেন।
- স্ভালবার্দ। এখানে মেরু ভালুকের দেখা পাওয়া এতই সাধারণ ঘটনা যে শহরের বাইরে বেরতে হলে সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার নিয়ম রয়েছে।
- রাশিয়ার একাধিক অঞ্চলে মেরু ভালুক দেখা যায়। এর মধ্যে উরাল এবং সাইবেরিয়া উল্লেখযোগ্য।
- 3 রেঞ্জেল দ্বীপ, সাইবেরিয়ার উত্তর পূর্ব উপকূল (যাতায়াত খুবই শক্ত)। এখানে প্রচুর প্রসূতি মেরু ভালুক দেখতে পাবেন।
মনে রাখবেন, নর্ডিক দেশগুলিতে আদৌ কোনো মেরু ভালুক থাকে না। মেরু ভালুক দেখতে পাওয়ার আশায় ফিনিশ ল্যাপল্যান্ডে ঘোরাঘুরি করলে আপনি ব্যর্থ হবেন। এর কারণ হচ্ছে এখানকার জলবায়ু উত্তর কানাডার তুলনায় উষ্ণতর। একইরকম জলবায়ুর কারণে উত্তর-পশ্চিম রাশিয়াতেও মেরু ভালুক বিরল। উল্লেখযোগ্য ব্যাতিক্রম হচ্ছে যথাক্রমে স্ভালবার্দ এবং রুশ সুমেরু জাতীয় উদ্যান। দুটি স্থানেই যাতায়াতের সমস্যা রয়েছে।
বন্দিদশায় মেরু ভালুক দেখতে চাইলে চিড়িয়াখানায় যেতে পারেন।
পাফিন
[সম্পাদনা]
- ফ্যারো দ্বীপপুঞ্জ। ফ্যারো দ্বীপপুঞ্জে ১০,০০,০০০-এর বেশি পাফিন বাস করে। পাফিন দেখার জন্য মিকিনেসের দক্ষিণ উপকূলের মতো ভালো স্থান আর নেই।
- কেনাই ফিয়র্ডস জাতীয় উদ্যান, আলাস্কা। এই অঞ্চলটি ফিয়র্ডের জন্য বিখ্যাত, তবে পার্কজুড়ে অনেক অ্যাটলান্টিক পাফিনও ঘুরে বেড়ায়।
- অর্কনি দ্বীপপুঞ্জ, স্কটল্যান্ড। অর্কনি দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল পাফিন দেখার অন্যতম ভালো স্থান।
- ওয়েস্টফিয়র্ডস, আইসল্যান্ড।
আরও দেখুন
[সম্পাদনা]{{#assessment:প্রসঙ্গ|রূপরেখা}}