বিষয়বস্তুতে চলুন

আলাপ:বৈকাল হ্রদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিভ্রমণ থেকে
সাম্প্রতিক মন্তব্য: ARI কর্তৃক ৪ মাস আগে "বৈকাল হ্রদ সম্পর্কিত" অনুচ্ছেদে
এটি উইকিভ্রমণ আলাপ পাতা।

যদি আপনি উইকিভ্রমণ ব্যতীত অন্য কোনো সাইটে এই পাতাটি দেখতে পান, তবে আপনি উইকিভ্রমণের একটি অনুলিপি দেখছেন মাত্র। সচেতন থাকুন যে, এই পাতাটি মেয়াদোত্তীর্ণ হতে পারে এবং এই ব্যবহারকারী পাতাটি যার, তিনি উইকিভ্রমণ ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটের সাথে জড়িত নাও থাকতে পারেন। মূল ব্যবহারকারী পাতাটি পাওয়া যাবে এই ঠিকানায় https://bn.wikivoyage.org/wiki/আলাপ:বৈকাল হ্রদ

বৈকাল হ্রদ সম্পর্কিত

[সম্পাদনা]

সুধী বিচারকগন, আমি প্রতিযোগীতায় বৈকাল হ্রদ নিবন্ধটি জমা দিয়েছিলাম কিন্তু সেটি অগৃহীত হয়েছে। কারন হিসাবে বলা হয়েছে বোল্ড লেটারের ব্যাবহার আর যান্ত্রিক অনুবাদ। আসলে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টকে হাইলাইট করার জন্য আমি বোল্ড লেটারের ব্যাবহার করেছিলাম। আমি সেই বোল্ড লেটারগুলি অপসারনও করে দিয়েছি। তবে যান্ত্রিক অনুবাদের কারন কেন দেখানো হল সে ব্যাপারে আমার কিছু অস্পষ্টতা আছে, কারন আমি সম্পূর্ন নিবন্ধ অনুবাদ করতে কোনভাবেই গুগল ট্রান্স্লেট বা যান্ত্রিক অনুবাদের ব্যাবহার করিনি। কিছু কিছু দুর্বোধ্য ইংরেজি অক্ষর এবং বাক্যের ভাবার্থ বুঝতে এ আই ব্যাবহার করেছিলাম মাত্র কিন্তু সেগুলি সম্পূর্নরূপে কপি-পেস্ট কখোনোই করিনি। সেগুলি আমি যাচাই করে দেখেছিলাম যে সেটি ব্যাকরণসম্মত এবং বোধগম্য হচ্ছে কিনা, এবং সংশোধন করার পর তবেই নিবন্ধে ব্যাবহার করেছি। কিন্তু তারপরও যান্ত্রিক অনুবাদের কথা উঠে আসছে। যাই হোক আমি পুনরায় নিবন্ধটি যাচাই করেছি এবং আরো সহজবোধ্য করে লেখার চেষ্টা করেছি। আমার অনুরোধ যে আপনারা নিবন্ধটি পুনরায় একবার যাচাই করুন এবং ভুলত্রুটি থাকলে অনুগ্রহ করে জানান। RDasgupta2020 (আলাপ) ০৯:৪৯, ২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@RDasgupta2020 আপনার নিবন্ধে কিছু বানান ভুল (ঘুড়তে→ঘুরতে, ভ্রমনার্থী→ভ্রমণার্থী), কিছু জায়গায় ভুল ফরম্যাটিং (ইতালিক করার জায়গায় করেননি, অযাচিত বোল্ড করেছেন), অযাচিত অতিরঞ্জন যোগ (রোমাঞ্চপ্রিয় অভিযাত্রীরা এই প্রতিযোগীতায় অংশগ্রহন করে।), এক জায়গায় বাক্যের ভুল গঠন (যেগুলির দাম রাশিয়ার অন্যান্য শহরের তুলনায় তুলনামূলকভাবে সস্তা হয়।→যেগুলির দাম রাশিয়ার অন্যান্য শহরের চেয়ে তুলনামূলকভাবে সস্তা হয়।) আমি ঠিক করে দিয়েছি।
এখনও ১-২ জায়গায় অতিরঞ্জন বিদ্যমান। আর একবার পড়ে দেখুন ধরতে পারবেন। পরিস্কার করে একখানে মেনশন করুন। ― ᱚᱨᱤᱡᱤᱛ ১৩:১২, ৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
ইতালিক কি ব্যাবহার করা যাবে? বোল্ড লেটার লিখলেই তো গ্রহন করা হচ্ছেনা। এইজন্য বোল্ড আর ইটালিক দুইধরনের ফরম্যাটই আমি সরিয়ে দিয়েছি। ভাবলাম বোল্ড বা ইটালিক কোন কিছুই গ্রহনযোগ্য নয়। আর বানান ভুলে মনে হয় কিছু কিছু টাইপিং ভুলের কারনে হতে পারে, সেটা আমি পরে লক্ষ্য রাখার চেষ্টা করব। আর অতিরঞ্জনের কথা যদি বলেন তাহলে দেখুন কোন ইংরেজি বাক্যের বাংলা ভাষান্তর করতে গেলে কিছু পার্থক্য তো হবেই কারন দুই ভাষার ব্যাকরণগত বিন্যাস আলাধা। তাই কখোনো কখোনো কিছু কিছু আলাধা হয়ে গেছে। আপনি যে বাক্যটির উদাহরন দিয়েছেন, ইংরেজি নিবন্ধে সেটি ছিল "Take part in yearly cross-country six-day race TransBaikal-20xx in July." এবার ধরুন আমি যদি একেবারে ইংরেজি বাক্যটির বিন্যাসকে কঠোরভাবে অনুসরন করে বাংলা তর্জমা করি তাহলে সেটি দাড়াবে "জুলাই মাসে অনুষ্ঠিত বার্ষিক ছয় দিনের ক্রস-কান্ট্রি দৌড় প্রতিযোগীতা ট্রান্সবাইকাল-২০এক্সএক্সে অংশগ্রহণ করুন"। কিন্তু এই বিন্যাসটি পড়ার পর আমার মনে হয়েছিল যে তাতে যান্ত্রিকতা বিদ্যমান তাই ইংরেজি বাক্যের সঠিক ভাবার্থ অনুযায়ী অনুবাদ করতে আমি এই বাক্যটিকেই ভেঙে ব্যাখা করে লিখেছিলাম, তাতে হয়তো দু একটা অতিরিক্ত কথা যোগ হয়ে গেছে। এটা কি কোনভাবে ভুল হয়েছে?! যাই হোক, আপনি বলছেন যখন আমি আরেকবার দেখব।-RDasgupta2020 (আলাপ) ১৫:১০, ৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@RDasgupta2020 ভাবার্থ অনুবাদ অবশ্যই গ্রহণীয় এবং প্রশংসাযোগ্য। তবে রোমাঞ্চপ্রিয় অভিযাত্রীরা এই প্রতিযোগীতায় অংশগ্রহন করে। -এটা অতিরঞ্জন। ফরম্যাটিং করার জন্য ইংরেজি নিবন্ধ অনুসরণ করুন। ― ᱚᱨᱤᱡᱤᱛ ১৫:২০, ৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ, আমি বিষয়টি খেয়াল রাখব। কিছু প্রশ্ন ছিল, ইংরেজি নিবন্ধে যেখানে ইটালিক বা বোল্ড ব্যাবহার হয়েছে বাংলা নিবন্ধে সেই শব্দগুলিকে ইটালিক বা বোল্ড ফরম্যাটে লেখা যাবে কি? আর ধরুন কিছু কিছু ক্ষেত্রে যান্ত্রিকতা দূর করতে আমি ইংরেজি নিবন্ধের ফর্ম্যাটকে সামান্য পরিবর্তন করি (অবশ্যই অতিরঞ্জন ছাড়া), ইংরেজি নিবন্ধে যেমন এই অংশটি লেখা আছে,
The lake is located in Eastern Siberia, between Irkutsk Oblast to the northwest and Buryatia to the southeast. It is the planet's deepest (1637m) and oldest lake, as well as its largest body of freshwater by volume, containing over one fifth of the world's supply. The origins of the name are unknown, but several hypotheses are these: deep water (Yakut), rich lake (Turkic), rich fire (Mongolian), northern sea (Chinese). Russians sometimes call the lake Baikal sea because of its size.
ধরুন আমি অনুবাদ এভাবে লিখলাম, তাহলে সেটা কি সঠিক হবে?
বৈকাল হ্রদ পূর্ব সাইবেরিয়ায় অবস্থিত। উত্তর-পশ্চিমে ইরকুতস্ক ওবলাস্ত এবং দক্ষিণ-পূর্বে বুরিয়াতিয়া -এই দুই স্থানের মধ্যবর্তী অঞ্চলে বৈকাল হ্রদের বিস্তার। বৈকাল পৃথিবীর সবচেয়ে গভীর (১৬৩৭ মিটার) ও প্রাচীনতম স্বাদুজলের হ্রদ এবং জলধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের বৃহত্তম। পৃথিবীর মোট স্বাদুজলের এক-পঞ্চমাংশ এই হ্রদে সঞ্চিত রয়েছে। বৈকাল নামটির উৎপত্তি কিভাবে হয়েছে সেই বিষয়ে সঠিক ব্যাখা এখনও পাওয়া যায়নি, তবে এই সম্পর্কে বিভিন্ন ভাষাতাত্ত্বিক ধারণা বর্তমান, যেমন: ইয়াকুত ভাষায় বৈকাল শব্দের অর্থ গভীর জল, তুর্কি ভাষায় অর্থ সমৃদ্ধ হ্রদ, মঙ্গোলীয় ভাষায় অর্থ সমৃদ্ধ আগুন এবং চীনা ভাষায় এর অর্থ উত্তর সাগর। বিশালতা ও বিস্তারের কারণে রুশরা প্রায়ই এই হ্রদকে বৈকাল সাগর বলেও অভিহিত করে।RDasgupta2020 (আলাপ) ১৫:৩৪, ৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@RDasgupta2020 ১. ইংরেজি নিবন্ধ অনুযায়ী বাংলা নিবন্ধে ফর্ম্যাটিং যোগ করতে হবে। ২. হ্যাঁ, আপনি অবশ্যই অনুবাদে ইম্প্রোভাইজ করতে পারেন কিন্তু অতিরঞ্জন কঠোরভাবে নিষিদ্ধ। ― ᱚᱨᱤᱡᱤᱛ ১৫:৪৫, ৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন