বিষয়বস্তুতে চলুন

উইকিভ্রমণ:তালিকাভুক্তকরণ

উইকিভ্রমণ থেকে

উইকিভ্রমণে দর্শনীয় স্থান, কার্যকলাপ, দোকান, রেস্তোরাঁ, বার এবং থাকার জায়গার তালিকা যথাক্রমে দেখুন, করণীয়, কেনাকাটা, খাবার, পানীয় এবং রাত্রিযাপন বিভাগের অধীনে নির্দিষ্ট বিন্যাসে যোগ করা হয়। এই পাতাটিতে সেই তালিকাভুক্তকরণের নিয়মাবলী নিয়েই আলোচনা করা হয়েছে।

তালিকা যোগ ও সম্পাদনা করা

[সম্পাদনা]

একটি তালিকা যোগ করার সবচেয়ে সহজ উপায় হলো কোনো বিভাগের পাশে থাকা "তালিকা যোগ করুন" লিঙ্কে ক্লিক করা। আগে থেকে থাকা কোনো তালিকা সম্পাদনা করতে চাইলে, তার পাশের "সম্পাদনা" লিঙ্কে ক্লিক করুন (এর জন্য জাভাস্ক্রিপ্ট সক্রিয় থাকা প্রয়োজন)। এতে একটি সম্পাদনা বাক্স খুলে যাবে, যেখানে আপনি সহজেই তালিকার তথ্য যোগ করতে পারবেন। আরেকটি উপায় হলো, যেকোনো নিবন্ধের শীর্ষে থাকা "সম্পাদনা" ট্যাবে ক্লিক করা। এরপর, সম্পাদনা টুলবারের "তালিকা" অংশ থেকে আপনার প্রয়োজনীয় তালিকার ধরনটি বেছে নিন। প্রতিটি আইকনের উপর মাউস পয়েন্টার নিয়ে গেলে আপনি সেটির কাজ দেখতে পাবেন। আপনার যেটি প্রয়োজন, সেটিতে ক্লিক করুন। এতে সম্পাদনা বাক্সে একটি খালি টেমপ্লেট যোগ হয়ে যাবে, যা আপনি সহজেই পূরণ করতে পারবেন।

তালিকাগুলি সাধারণত বাংলা বর্ণানুক্রম অনুযায়ী সাজানো উচিত। তবে, যদি দাম, দূরত্ব, বা উত্তর থেকে দক্ষিণের মতো কোনো যৌক্তিক ক্রম থাকে, তবে সেটিও ব্যবহার করা যেতে পারে। যদি বর্ণানুক্রম ছাড়া অন্য কোনো ক্রমে তালিকা সাজানো হয়, তবে প্রয়োজনে তার কারণটি উল্লেখ করে দেওয়া ভালো।

কোনো একটি তালিকা ঠিক কোন বিভাগে যোগ করবেন, তা নিয়ে যদি আপনার সন্দেহ থাকে, তবে আমাদের কোনটি কোথায় রাখবেন পাতাটি আপনাকে সাহায্য করবে।

কোন ধরনের নিবন্ধে কী ধরনের তালিকা যোগ করা উচিত এবং সেগুলি কোন বিভাগে থাকবে, তা জানতে উইকিভ্রমণ:নিবন্ধ কাঠামো টেমপ্লেট/পরিচ্ছেদ এবং উইকিভ্রমণ:নিবন্ধ কাঠামো টেমপ্লেট পাতাটি দেখুন। একটি বিষয় মনে রাখবেন, "ভ্রমণ প্রসঙ্গ" নিবন্ধগুলিতে সাধারণত কোনো সম্পূর্ণ তালিকা যোগ করা উচিত নয়। বরং, দাম বা খোলার সময়ের মতো বিস্তারিত তথ্যের জন্য, সংশ্লিষ্ট গন্তব্য নিবন্ধের লিঙ্ক দেওয়া উচিত। অনেক ভ্রমণ প্রসঙ্গ নিবন্ধে কোনো তালিকা থাকেই না।

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]

এই বিভাগে বর্ণনা করা হয়েছে কিভাবে আপনি তালিকা টেমপ্লেটগুলি সরাসরি বা হাতে-কলমে যোগ বা সম্পাদনা করতে পারেন।

এই কাঠামোগত ট্যাগগুলি সফটওয়্যারকে তালিকাগুলি সঠিকভাবে প্রদর্শন করতে সাহায্য করে। প্রতিটি বিভাগের জন্য ট্যাগের ধরন আলাদা হয়। প্রতিটি ট্যাগের বিন্যাস সাধারণত এইরকম হয়:

{{তালিকাভুক্তকরণ|নাম=... |ঠিকানা=... |বিষয়বস্তু=কিছু বিবরণ।}}

সম্পাদনা উইন্ডোর উপরে থাকা আইকনগুলিতে ক্লিক করে এই ট্যাগগুলি যোগ করা যায়। এগুলি সরাসরি লিখে বা কপি করে সম্পাদনা উইন্ডোর সঠিক জায়গায় পেস্টও করা যেতে পারে। আপনি যেভাবে ট্যাগ যোগ করুন না কেন, এরপর প্রতিটি বৈশিষ্ট্য বা প্যারামিটারে প্রয়োজনীয় তথ্য যোগ করতে হয়। যদি কোনো প্যারামিটারে তথ্য যোগ না করা হয়, তবে সেটি পৃষ্ঠায় প্রদর্শিত হবে না। অব্যবহৃত প্যারামিটারগুলি রেখে দিলে অন্য সম্পাদকরা পরে সেই খালি জায়গা পূরণ করতে উৎসাহিত হন। যদি আপনার এমন কোনো প্যারামিটারের প্রয়োজন হয় যা সরিয়ে দেওয়া হয়েছে বা আগে অন্তর্ভুক্ত ছিল না, আপনি এই পাতা থেকে সেটি কপি করতে পারেন।

টেমপ্লেট প্যারামিটার

[সম্পাদনা]

তালিকা টেমপ্লেটগুলিতে নিম্নলিখিত প্যারামিটারগুলি ব্যবহার করা হয়। কোনো প্যারামিটারই বাধ্যতামূলক নয়, তবে একটি তালিকাকে কার্যোপযোগী করে তোলার জন্য কয়েকটি ব্যবহার করার সুপারিশ করা হয়। আহার, পানীয়, কেনাকাটা, এবং রাত্রিযাপন তালিকার ক্ষেত্রে, পাঠককে ব্যবসাটি খুঁজে পেতে সাহায্য করার জন্য কিছু তথ্য, যেমন: ঠিকানা, দিকনির্দেশ, এবং/অথবা স্থানাঙ্ক অবশ্যই দিতে হবে।

  • নাম: হোটেল, বার, রেস্তোরাঁ, জাদুঘর বা অন্য যেকোনো স্থানের নাম। সুপারিশকৃত
  • অন্য: তালিকার একটি বিকল্প নাম, যেমন স্থানীয় ভাষার নাম বা পূর্ববর্তী কোনো নাম। ঐচ্ছিক
  • ইউআরএল: এই তালিকার অফিশিয়াল ওয়েবসাইটের ইউআরএল (আরও নির্দেশিকার জন্য বহিঃসংযোগ দেখুন)। http:// বা https:// সহ সম্পূর্ণ ঠিকানা দিন। যদি কোনো অফিশিয়াল ওয়েবসাইট না থাকে, তবে এই অংশটি খালি রাখুন। সুপারিশকৃত
  • ঠিকানা: ব্যবসা বা আকর্ষণের রাস্তার ঠিকানা। শহরের নাম (যদি তা পাতার শিরোনামের সাথে এক হয়), রাজ্য/প্রদেশ বা পোস্ট কোড যোগ করবেন না (ব্যতিক্রম: যুক্তরাজ্য এবং জার্মানি, যেখানে পোস্ট কোড অনেক নেভিগেশন টুল ব্যবহার করে); বিন্যাস নির্দেশিকার জন্য এই পাতাটি দেখুন। জাপানের ঠিকানা "মেইকেই স্টেশন ৪-৫-৬" ফরম্যাটে লেখা উচিত, যেখানে মেইকেই হলো ওয়ার্ড বা পাড়া।
  • দিকনির্দেশ: রাস্তার ঠিকানা ছাড়াও অতিরিক্ত সংক্ষিপ্ত দিকনির্দেশ, যেমন কাছাকাছি রাস্তা, সাবওয়ে বা বাস স্টেশন। এই অংশটি ঠিকানার শেষে প্রথম বন্ধনীর মধ্যে প্রদর্শিত হয়। এটি একটি আলাদা বাক্য নয়, তাই প্রথম শব্দটি বড় হাতের অক্ষরে লিখবেন না (যদি না সেটি কোনো নাম হয়) এবং শেষে দাঁড়ি দেবেন না। ঐচ্ছিক
গুগল ম্যাপস থেকে স্থানাঙ্ক কপি করা

গুগল ম্যাপস থেকে কোনো অবস্থানের স্থানাঙ্ক পেতে এই ধাপগুলি অনুসরণ করুন:

  1. প্রথমে, নির্দিষ্ট স্থানটিতে যতটা সম্ভব জুম করুন।
  2. এরপর, স্থানটির পিনের পাশে কিছুক্ষণ চেপে ধরুন।
  3. 'পিন করা হয়েছে' নামে একটি মেনু খুললে, সেটিতে ক্লিক করুন।
  4. সবশেষে, দেখানো স্থানাঙ্কের উপর চেপে ধরে ক্লিপবোর্ডে কপি করুন।
  • অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ: মানচিত্রের জন্য দশমিকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মান দিতে হবে। সুপারিশকৃত। যদি একটির মান দেওয়া হয়, তবে অন্যটি দেওয়া বাধ্যতামূলক। যখন কোনো নির্দিষ্ট স্থানাঙ্ক প্রযোজ্য নয়, তখন উইকিউপাত্ত থেকে তথ্য আনা বন্ধ করতে "অক্ষাংশ=NA | দ্রাঘিমাংশ=NA" উল্লেখ করুন।

দ্রষ্টব্য: অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মান লেখার সময় খেয়াল রাখবেন, দুটি ক্ষেত্রেই যেন দশমিকের পর সমান সংখ্যক সংখ্যা থাকে। প্রয়োজনে শেষে শূন্য যোগ করে সংখ্যা সমান করে দিন। সাধারণত, দশমিকের পর চারটি সংখ্যা দেওয়াই যথেষ্ট, কারণ এটি ১১ মি (৩৬ ফু) পর্যন্ত সঠিক অবস্থান দেখাতে পারে। তবে খুব জনবহুল শহরের ক্ষেত্রে, আরও সঠিক অবস্থানের জন্য পাঁচটি সংখ্যা (যা ১.১ মি (৩.৬ ফু) পর্যন্ত নির্ভুল) ব্যবহার করতে পারেন। এর চেয়ে বেশি সংখ্যার কোনো প্রয়োজন নেই। এই বিষয়ে আরও জানতে স্থানাঙ্কের উৎস পাতাটি দেখুন।

  • ফোন: রিজার্ভেশন বা আরও তথ্য জানার জন্য একটি ফোন নম্বর (বিন্যাস নির্দেশিকা দেখুন)। প্রায় সব ক্ষেত্রে শুধুমাত্র একটি ফোন নম্বর দেওয়াই ভালো। তবে, যদি একাধিক নম্বরের প্রয়োজন হয়, তবে সেগুলি কমা দিয়ে আলাদা করুন। উদাহরণ: "+1 234-567-8901 (রিসেপশন ), +1 456-789-0123 (রিজার্ভেশন)"। সুপারিশকৃত
  • নিঃশুল্ক_ফোন_নম্বর: একটি নিঃশুল্ক ফোন নম্বর ফোন নম্বর, যদি থাকে। ঐচ্ছিক
  • ইমেল: রিজার্ভেশন বা আরও তথ্যের জন্য একটি ইমেল ঠিকানা। ঐচ্ছিক
  • ফ্যাক্স: একটি ফ্যাক্স নম্বর। ঐচ্ছিক
  • সময়সূচী: ব্যবসা বা আকর্ষণের খোলার সময়, যখন প্রযোজ্য (বিন্যাস নির্দেশিকা দেখুন)। সুপারিশকৃত
  • আগমন: আগমন করার সময়, শুধুমাত্র রাত্রিযাপন তালিকার জন্য (বিন্যাস নির্দেশিকা দেখুন)। ঐচ্ছিক
  • প্রস্থান: প্রস্থান করার সময়, শুধুমাত্র রাত্রিযাপন তালিকার জন্য (বিন্যাস নির্দেশিকা দেখুন)। ঐচ্ছিক
  • চিত্র: গতিশীল মানচিত্রে সংখ্যাযুক্ত আইকনে ক্লিক করলে একটি ছোট পপ-আপ ছবি হিসেবে দেখানোর জন্য ফাইলের নামটি এখানে দিন। খেয়াল রাখবেন, "File:" উপসর্গটি বাদ দিয়ে ফাইলের নামটি দিতে হবে (যেমন, "Example.png", "File:Example.png" নয়)। উইকিউপাত্ত এবং উইকিপিডিয়ার মতোই, সাধারণ কোনো ছবি না দিয়ে শুধুমাত্র নির্দিষ্ট জায়গার ছবিটিই যোগ করুন। ঐচ্ছিক
  • মূল্য: মূল্য সংক্রান্ত তথ্য এখানে যোগ করুন। দাম অবশ্যই স্থানীয় মুদ্রায় দেবেন। প্রতিটি বিভাগের জন্য দাম লেখার নিয়ম নিচে দেওয়া আছে। সুপারিশকৃত
    • দেখুন: প্রবেশমূল্য উল্লেখ করুন। প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য টিকিটের মূল্যে বড় পার্থক্য থাকলে, দুটিই উল্লেখ করুন।
    • করণীয়: প্রবেশমূল্য অথবা কোন কার্যকলাপে একবার অংশ নেওয়ার খরচ উল্লেখ করুন।
    • কেনাকাটা: সাধারণত মূল্য উল্লেখ না করাই ভালো। তবে যদি বিক্রি হওয়া সব জিনিসের দাম প্রায় একই রকম হয়, তাহলে মূল্য দিতে পারেন।
    • আহার: একজনের সম্পূর্ণ আহারের গড় মূল্য কত, তা উল্লেখ করুন।
    • পানীয়: সাধারণ পানীয়ের মূল্য দিন। যদি কোনো স্থানে বিয়ার বা ককটেল প্রচলিত না থাকে, তবে স্থানীয় পানীয়ের (যেমন, এক গ্লাস রেড ওয়াইন বা সাকি) মূল্য দিন।
    • রাত্রিযাপন: একটি সাধারণ ডাবল কক্ষের স্ট্যান্ডার্ড ভাড়া দিন। যদি বিভিন্ন ধরনের কক্ষের (যেমন, ডর্ম বেড এবং একক কক্ষ) ভাড়ায় বড় পার্থক্য থাকে, তাহলে কক্ষের সংক্ষিপ্ত বিবরণ সহ প্রত্যেকটির ভাড়া উল্লেখ করুন। দুজন মিলে থাকলে যে ভাড়া হয়, সেক্ষেত্রে প্রতিজনের খরচ উল্লেখ করবেন না। উদাহরণস্বরূপ, যদি দুই শয্যা বিশিষ্ট কক্ষের ভাড়া $৪০ হয়, তার মানে হলো দুজন মিলে থাকলে জনপ্রতি খরচ $২০ পড়বে; কিন্তু আপনাকে তালিকাতে মোট ভাড়া, অর্থাৎ $৪০-ই উল্লেখ করতে হবে।
  • উইকিউপাত্ত: যদি নির্দিষ্ট জায়গাটির জন্য কোনো উইকিউপাত্ত পাতা থাকে, তবে তার লিঙ্ক এখানে দিন। খেয়াল রাখবেন, এটি অবশ্যই নির্দিষ্ট জায়গার পাতা হতে হবে, কোনো কোম্পানির সাধারণ পাতা নয়। যেমন, র‍্যাফেলস হোটেলের পাতা দিতে পারেন, কিন্তু ম্যাকডোনাল্ড'স কোম্পানির পাতা নয়। ঐচ্ছিক
  • উইকিপিডিয়া: জায়গাটির জন্য উইকিপিডিয়া নিবন্ধ থাকলে তার লিঙ্ক এখানে যোগ করুন। সাধারণত উইকিউপাত্ত থেকে এই লিঙ্কটি নিজে থেকেই চলে আসে, তাই এটি খুব কমই ব্যবহার করতে হয়। এখানেও একই নিয়ম—শুধুমাত্র নির্দিষ্ট জায়গার লিঙ্ক দিন, কোনো ব্র্যান্ড বা কোম্পানির নয়। ঐচ্ছিক
  • শেষ_সম্পাদনা: এখানে তারিখটা দেবেন, যেদিন আপনি শেষবার তথ্যগুলো যাচাই করে দেখেছেন যে সব ঠিক আছে। তারিখটি বছর-মাস-দিন (yyyy-mm-dd) ফরম্যাটে দেবেন, যেমন: ২০২৫-১২-০৫সুপারিশকৃত
  • বিবরণ: এখানে জায়গাটা নিয়ে কয়েকটি বাক্যে একটি ছোট বিবরণ লিখুন। বিস্তারিত নিয়ম নিচে দেওয়া আছে। সুপারিশকৃত

উদাহরণ

[সম্পাদনা]

নিচের উদাহরণগুলিতে, প্রথমে একটি তালিকা তৈরির জন্য ব্যবহৃত উইকি সিনট্যাক্স এবং তারপর সেই সিনট্যাক্স ব্যবহার করলে নিবন্ধে তালিকাটি কেমন দেখাবে, তা দেখানো হয়েছে।

কী ধরনের তালিকা যোগ করা উচিত, সে বিষয়ে কিছু নির্দেশিকা নিচে দেওয়া হলো।

দেখুন

[সম্পাদনা]
*{{দেখুন
| নাম=প্যালেস অফ কালচার অ্যান্ড সায়েন্স | অন্য=পালাক কুলতুরি ই নৌকি | ইউআরএল=http://www.pkin.waw.pl/ | ইমেল=
| ঠিকানা=প্লাক ডেফিলাড | অক্ষাংশ=52.23167 | দ্রাঘিমাংশ=21.00639 | দিকনির্দেশ=
| ফোন=+48 22 656-7676 | নিঃশুল্ক_ফোন_নম্বর= | ফ্যাক্স=
| সময়সূচী=প্রতিদিন ০৯:০০-১৮:০০ | মূল্য=পর্যবেক্ষণ ডেকে প্রবেশের জন্য: ১৮ zł/১২ zł (ছাড়)
| উইকিপিডিয়া=Palace of Culture and Science | চিত্র=PKiN widziany z WFC.jpg | উইকিউপাত্ত=Q167566
| বিবরণ=ওয়ারশর সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর মধ্যে এটি একটি, যার পেছনে রয়েছে এক বিতর্কিত ইতিহাস। ১৯৫০-এর দশকে সোভিয়েত শাসক জোসেফ স্তালিন এটিকে পোল্যান্ডের জন্য 'উপহার' হিসেবে তৈরি করিয়েছিলেন। এই বিশাল ভবনটির ভেতরে রয়েছে তিনটি থিয়েটার, একটি মাল্টিপ্লেক্স সিনেমা, প্রযুক্তি জাদুঘর এবং কংগ্রেস হল। এর সবচেয়ে উপরের তলায় একটি পর্যবেক্ষণ চূড়া আছে, যেখান থেকে দ্রুতগতির লিফটে করে গিয়ে দমকা হাওয়ার মধ্যে পুরো শহরের দারুণ দৃশ্য দেখতে পাবেন।
}}
  • 1 প্যালেস অফ কালচার অ্যান্ড সায়েন্স (পালাক কুলতুরি ই নৌকি), প্লাক ডেফিলাড, +৪৮ ২২ ৬৫৬-৭৬৭৬ প্রতিদিন ০৯:০০-১৮:০০ ওয়ারশর সবচেয়ে পরিচিত এই স্থাপত্যচিহ্নটির একটি বিতর্কিত ইতিহাস রয়েছে: এটি ১৯৫০-এর দশকে সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্তালিনের পক্ষ থেকে একটি 'উপহার' হিসেবে নির্মিত হয়েছিল। এই বিশাল ভবনটি বিভিন্ন প্রতিষ্ঠানের আবাসস্থল, যার মধ্যে রয়েছে তিনটি থিয়েটার, একটি মাল্টিপ্লেক্স সিনেমা, প্রযুক্তি জাদুঘর এবং কংগ্রেস হল (এটি কমিউনিস্ট পার্টির সম্মেলনের জন্য নির্মিত হলেও, এখন মূলত বিনোদনের কাজেই ব্যবহৃত হয়)। এর সর্বোচ্চ তলায় একটি পর্যবেক্ষণ চূড়া রয়েছে, যেখানে দ্রুতগতির লিফটের মাধ্যমে পৌঁছানো যায় এবং সেখান থেকে দমকা হাওয়ার সাথে চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। পর্যবেক্ষণ চূড়ায় প্রবেশের জন্য: ১৮ zł/১২ zł (ছাড়) উইকিপিডিয়ায় Palace of Culture and Science (Q167566)

করণীয়

[সম্পাদনা]
* {{করুন
| নাম=ট্রাই-স্টার পাইলট সার্ভিস ট্যুরস | অন্য= | ইউআরএল= | ইমেল= 
| ঠিকানা=৫৭০০ এস সিসেরো এভিনিউ | অক্ষাংশ= | দ্রাঘিমাংশ= | দিকনির্দেশ= 
| ফোন=+1 773 229-1091 | নিঃশুল্ক_ফোন_নম্বর= | ফ্যাক্স= 
| সময়সূচী=আগে থেকে কথা বলে সময় নিতে হয়। প্রতিটি ট্যুর অন্তত ৪৫ মিনিটের। | মূল্য=দুজন বা দম্পতির জন্য {{USD|125}}, তিনজন প্রাপ্তবয়স্কের জন্য {{USD|160}}
| বিবরণ=আপনি যেখান থেকেই দাঁড়ান না কেন, [[শিকাগো স্কাইলাইন নির্দেশিকা|শিকাগোর স্কাইলাইন]] দেখতে দারুণ লাগে। তবে, এর ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হয়তো এর সেরা রূপটা দেখা যায়। যদি শিকাগো শহরে এমন একটি রোমাঞ্চকর সফরের ইচ্ছা থাকে, তাহলে জেরি স্মিথকে ফোন করুন। তিনি তার ছোট সেসনা বিমানে আপনাকে শহর ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করে দেবেন। রাতের বেলা বুকিং করলে সবচেয়ে ভালো অভিজ্ঞতা হতে পারে, কারণ তখন শহরের আলো আপনার মন ভরিয়ে দেবে।
}}
  • ট্রাই-স্টার পাইলট সার্ভিস ট্যুরস, ৫৭০০ এস সিসেরো এভিনিউ, +১ ৭৭৩ ২২৯-১০৯১ আগে থেকে কথা বলে সময় নিতে হয়। প্রতিটি ট্যুর অন্তত ৪৫ মিনিটের। আপনি যেখান থেকেই দাঁড়ান না কেন, শিকাগোর স্কাইলাইন দেখতে দারুণ লাগে। তবে, এর ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হয়তো এর সেরা রূপটা দেখা যায়। যদি শিকাগো শহরে এমন একটি রোমাঞ্চকর সফরের ইচ্ছা থাকে, তাহলে জেরি স্মিথকে ফোন করুন। তিনি তার ছোট সেসনা বিমানে আপনাকে শহর ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করে দেবেন। রাতের বেলা বুকিং করলে সবচেয়ে ভালো অভিজ্ঞতা হতে পারে, কারণ তখন শহরের আলো আপনার মন ভরিয়ে দেবে। দুজন বা দম্পতির জন্য $১২৫, তিনজন প্রাপ্তবয়স্কের জন্য $১৬০

কেনাকাটা

[সম্পাদনা]
উইকিভ্রমণে বড় দোকান-শৃঙ্খলের তালিকা যোগ করার আগে, অনুগ্রহ করে #বিরক্তিকর স্থান অংশটি পড়ুন।
* {{কিনুন
| নাম=শেক ইয়োর বুটি | অন্য= | ইউআরএল=http://facebook.com/pages/Washington-DC/Shake-Your-Booty | ইমেল= 
| ঠিকানা=২৪৩৯ ১৮তম সেন্ট এনডব্লিউ | অক্ষাংশ= | দ্রাঘিমাংশ= | দিকনির্দেশ= 
| ফোন=+1 202 518-8205 | নিঃশুল্ক_ফোন_নম্বর= | ফ্যাক্স= 
| সময়সূচী=সোম-শুক্র: দুপুর ১২টা-রাত ৮টা, শনি: দুপুর ১২টা-রাত ৯টা, রবি: দুপুর ১২টা-সন্ধ্যা ৬টা | মূল্য=
| বিবরণ=এটি মহিলাদের জন্য একটি সাশ্রয়ী মূল্যের ফ্যাশন বুটিক, যেখানে অনেক সুন্দর, মজাদার এবং মৌলিক পোশাক, ব্যাগ ইত্যাদি পাওয়া যায়। এখানে রেজ, এএমআইএ এবং হাইপ-এর মতো ব্র্যান্ডের নিয়মিত কালেকশন থাকে। জুলাই মাসে এদের 'বিগ অ্যাস সেল'-এর দিকে নজর রাখুন।
}}
  • শেক ইয়োর বুটি, ২৪৩৯ ১৮তম সেন্ট এনডব্লিউ, +১ ২০২ ৫১৮-৮২০৫ সোম-শুক্র: দুপুর ১২টা-রাত ৮টা, শনি: দুপুর ১২টা-রাত ৯টা, রবি: দুপুর ১২টা-সন্ধ্যা ৬টা এটি মহিলাদের জন্য একটি সাশ্রয়ী মূল্যের ফ্যাশন বুটিক, যেখানে অনেক সুন্দর, মজাদার এবং মৌলিক পোশাক, ব্যাগ ইত্যাদি পাওয়া যায়। এখানে রেজ, এএমআইএ এবং হাইপ-এর মতো ব্র্যান্ডের নিয়মিত কালেকশন থাকে। জুলাই মাসে এদের 'বিগ অ্যাস সেল'-এর দিকে নজর রাখুন।
উইকিভ্রমণে চেইন রেস্তোরাঁর তালিকা যোগ করার আগে, অনুগ্রহ করে #বিরক্তিকর স্থান অংশটি পড়ুন।
* {{আহার করুন
| নাম=শাবুচিন শাবু শাবু | অন্য= | ইউআরএল= | ইমেল= 
| ঠিকানা=১-১-৬ কোকুতাই-জি, নাকা-কু | অক্ষাংশ=35.661528 | দ্রাঘিমাংশ=139.729500 | দিকনির্দেশ= 
| ফোন=+81 82 246-7327 | নিঃশুল্ক_ফোন_নম্বর= | ফ্যাক্স= 
| সময়সূচী=প্রতিদিন সকাল ১১:৩০-দুপুর ২টা, বিকাল ৫টা-রাত ১০টা | মূল্য=পানীয় সহ {{JPY|3000}}-{{JPY|5000}} খরচ হতে পারে
| বিবরণ=জিজো-দোরি নামক জনপ্রিয় এলাকায় এটি একটি ছোট, বন্ধুত্বপূর্ণ এবং পারিবারিক পরিবেশে পরিচালিত ''শাবু শাবু'' রেস্তোরাঁ। এরা নিজেদের সস নিজেরাই তৈরি করে এবং সব উপকরণই তাজা; এখানে টাটকা মাংস ও সবজি একটি গরম সসে ডুবিয়ে হালকা রান্না করে, পরে খাওয়ার জন্য একটি সুস্বাদু সসে ডুবিয়ে নিতে হয়।
}}
  • 1 শাবুচিন শাবু শাবু, ১-১-৬ কোকুতাই-জি, নাকা-কু, +৮১ ৮২ ২৪৬-৭৩২৭ প্রতিদিন সকাল ১১:৩০-দুপুর ২টা, বিকাল ৫টা-রাত ১০টা জিজো-দোরি নামক জনপ্রিয় এলাকায় এটি একটি ছোট, বন্ধুত্বপূর্ণ এবং পারিবারিক পরিবেশে পরিচালিত শাবু শাবু রেস্তোরাঁ। এরা নিজেদের সস নিজেরাই তৈরি করে এবং সব উপকরণই তাজা; এখানে টাটকা মাংস ও সবজি একটি গরম সসে ডুবিয়ে হালকা রান্না করে, পরে খাওয়ার জন্য একটি সুস্বাদু সসে ডুবিয়ে নিতে হয়। পানীয় সহ ¥৩০০০ থেকে ¥৫০০০ খরচ হতে পারে

পানীয়

[সম্পাদনা]
* {{পান করুন
| নাম=হ্যারি'স বার | অন্য= | ইউআরএল=http://www.harrys.com.sg/ | ইমেল=
| ঠিকানা=২৮ বোট কি | অক্ষাংশ= | দ্রাঘিমাংশ= | দিকনির্দেশ=
| ফোন=+65-5383029 | নিঃশুল্ক_ফোন_নম্বর= | ফ্যাক্স=
| সময়সূচী= | মূল্য=
| বিবরণ=এটি নিক লিসনের প্রিয় পানশালা, সেই 'রোগ ট্রেডার' যিনি ২৩৩ বছরের পুরনো ব্যারিংস ব্যাংককে ডুবিয়ে দিয়েছিলেন এবং একবার এখানে অশোভন আচরণের জন্য গ্রেপ্তারও হয়েছিলেন। এখন শহরজুড়ে এর অনেক শাখা রয়েছে, কিন্তু এটিই হলো আসল। এখানকার 'ব্যাংক ব্রেকার' চেখে দেখতে পারেন, যা হুইস্কি এবং মিডোরির একটি অদ্ভুত মিশ্রণ। লিসনের কীর্তিকলাপের মতোই, এটি সহজেই গলায় নেমে গেলেও শেষে মুখে একটি তেতো স্বাদ রেখে যায়। বেশিরভাগ রাতেই এখানে সরাসরি সঙ্গীত পরিবেশন করা হয়।
}}
  • হ্যারি'স বার, ২৮ বোট কি, +৬৫-৫৩৮৩০২৯ এটি নিক লিসনের প্রিয় পানশালা, সেই 'রোগ ট্রেডার' যিনি ২৩৩ বছরের পুরনো ব্যারিংস ব্যাংককে ডুবিয়ে দিয়েছিলেন এবং একবার এখানে অশোভন আচরণের জন্য গ্রেপ্তারও হয়েছিলেন। এখন শহরজুড়ে এর অনেক শাখা রয়েছে, কিন্তু এটিই হলো আসল। এখানকার 'ব্যাংক ব্রেকার' চেখে দেখতে পারেন, যা হুইস্কি এবং মিডোরির একটি অদ্ভুত মিশ্রণ। লিসনের কীর্তিকলাপের মতোই, এটি সহজেই গলায় নেমে গেলেও শেষে মুখে একটি তেতো স্বাদ রেখে যায়। বেশিরভাগ রাতেই এখানে সরাসরি সঙ্গীত পরিবেশন করা হয়।

রাত্রিযাপন

[সম্পাদনা]
উইকিভ্রমণে ভাড়ায় থাকার জায়গার তালিকা যোগ করার আগে, অনুগ্রহ করে #ভাড়ার তালিকা অংশটি পড়ুন।
*{{রাত্রিযাপন করুন
| নাম=হোটেল এলডোরাডো | অন্য= | ইউআরএল=http://www.eldoradohotel.fr | ইমেল=eldoradohotel@wanadoo.fr 
| ঠিকানা=রু দে দাম ১৮ | অক্ষাংশ=48.88487 | দ্রাঘিমাংশ=2.32478 | দিকনির্দেশ=১৭তম, মেট্রো: প্লাস দে ক্লিশি 
| ফোন=+33 1 45 22 35 21 | নিঃশুল্ক_ফোন_নম্বর= | ফ্যাক্স=+33 1 43 87 25 97 
| মূল্য={{EUR|23}}-{{EUR|39}} একক কক্ষ, {{EUR|49}}-{{EUR|79}} দুজনের কক্ষ | আগমন= | প্রস্থান= 
| বিবরণ=এলডোরাডো, যা একসময় একটি গোপন অভিসারের স্থান (''maison de rendez-vous'') ছিল, ১৯শ শতকের ধনী বুর্জোয়াদের আশ্রিতাদের বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। এখন এটি একটি তারকা-বিহীন মনোরম হোটেল, যার আকর্ষণ এর আধুনিক সুযোগ-সুবিধার অভাবকে পূরণ করে দেয় (তাছাড়া, প্যারিসে এসে টিভি দেখার দরকারই বা কী?)। এখানকার কর্মীরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, এবং অন্দরসজ্জা পুরনো দিনের জিনিসপত্র দিয়ে রুচিশীলভাবে সাজানো। এখানে একটি সুন্দর উঠানও রয়েছে, যা উষ্ণ সন্ধ্যায় এলাকার আধুনিক তরুণ-তরুণীদের আড্ডায় ভরে ওঠে। হোটেলটি খুব ভালো একটি জায়গায় অবস্থিত। আপনি সহজেই পিগাল-এর কোলাহল বা মমার্ত-এর চড়া দাম এড়িয়ে চলতে পারবেন, অথচ জায়গাগুলি এত কাছে যে আপনি ইচ্ছে হলেই টলমল পায়ে হেঁটে ঘুরে আসতে পারেন। যারা সকালে তাড়াতাড়ি ওঠেন, তাদের জন্য সকালের জলখাবার ({{EUR|5}}, সকাল ১০টা পর্যন্ত) পাশের রেস্তোরাঁ/বারে পরিবেশন করা হয়। আর হ্যাঁ, রিসেপশনের বিড়ালটাকে আদর করলে কর্মীরা আপনার সাথে ইংরেজিতে কথা বলতে আরও আগ্রহী হতে পারে!
}}
  • 1 হোটেল এলডোরাডো, রু দে দাম ১৮ (১৭তম, মেট্রো: প্লাস দে ক্লিশি), +৩৩ ১ ৪৫ ২২ ৩৫ ২১, ফ্যাক্স: +৩৩ ১ ৪৩ ৮৭ ২৫ ৯৭ এলডোরাডো, যা একসময় একটি গোপন অভিসারের স্থান (maison de rendez-vous) ছিল, ১৯শ শতকের ধনী বুর্জোয়াদের আশ্রিতাদের বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। এখন এটি একটি তারকা-বিহীন মনোরম হোটেল, যার আকর্ষণ এর আধুনিক সুযোগ-সুবিধার অভাবকে পূরণ করে দেয় (তাছাড়া, প্যারিসে এসে টিভি দেখার দরকারই বা কী?)। এখানকার কর্মীরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, এবং অন্দরসজ্জা পুরনো দিনের জিনিসপত্র দিয়ে রুচিশীলভাবে সাজানো। এখানে একটি সুন্দর উঠানও রয়েছে, যা উষ্ণ সন্ধ্যায় এলাকার আধুনিক তরুণ-তরুণীদের আড্ডায় ভরে ওঠে। হোটেলটি খুব ভালো একটি জায়গায় অবস্থিত। আপনি সহজেই পিগাল-এর কোলাহল বা মমার্ত-এর চড়া দাম এড়িয়ে চলতে পারবেন, অথচ জায়গাগুলি এত কাছে যে আপনি ইচ্ছে হলেই টলমল পায়ে হেঁটে ঘুরে আসতে পারেন। যারা সকালে তাড়াতাড়ি ওঠেন, তাদের জন্য সকালের জলখাবার (€৫, সকাল ১০টা পর্যন্ত) পাশের রেস্তোরাঁ/বারে পরিবেশন করা হয়। আর হ্যাঁ, রিসেপশনের বিড়ালটাকে আদর করলে কর্মীরা আপনার সাথে ইংরেজিতে কথা বলতে আরও আগ্রহী হতে পারে! €২৩-€৩৯ একক কক্ষ, €৪৯-€৭৯ দুজনের কক্ষ
* {{যান
| নাম=এরোপোর্তো দি কালিয়ারি-এলমাস | অন্য={{আইএটিএ|CAG}} | ইউআরএল=http://www.cagliariairport.it | ইমেল=
| ঠিকানা= | অক্ষাংশ=39.253923 | দ্রাঘিমাংশ=9.060459 | দিকনির্দেশ=
| ফোন= | নিঃশুল্ক_ফোন_নম্বর= | ফ্যাক্স=
| সময়সূচী= | মূল্য=
| শেষ_সম্পাদনা=২০১৭-০৯-১১
| বিবরণ=এই বিমানবন্দরটি সার্ডিনিয়ার সবচেয়ে ব্যস্ততম।
}}

তালিকাভুক্তকরণ

[সম্পাদনা]

দি আপনার তালিকাটি উপরের কোনো ক্যাটাগরিতেই না পড়ে, তাহলে চিন্তার কিছু নেই। আপনি সাধারণ একটি তালিকা তৈরির জন্য {{তালিকাভুক্তকরণ}} ট্যাগটি ব্যবহার করতে পারেন।

* {{তালিকাভুক্তকরণ
| নাম=ব্যাংকক পর্যটন তথ্য কেন্দ্র | ইউআরএল=http://www.bangkoktourist.com | ইমেল=
| ঠিকানা=১৭/১ ফ্রা আথিট রোড | অক্ষাংশ= | দ্রাঘিমাংশ= | দিকনির্দেশ=ফ্রা পিন ক্লাও সেতুর নিচে
| ফোন=+66 2 225-7612(-4) | নিঃশুল্ক_ফোন_নম্বর= | ফ্যাক্স=
| সময়সূচী=প্রতিদিন ০৯:০০-১৯:০০ | মূল্য=
| বিবরণ=শহরের কিছু মানচিত্র সংগ্রহ করার জন্য পর্যটন তথ্য কেন্দ্রে একবার ঢুঁ মারা ভালো। এখান থেকে আপনি হোটেল ও রেস্তোরাঁর ঠিকানাও সংগ্রহ করতে পারেন বা আপনার যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।
}}
  • ব্যাংকক পর্যটন তথ্য কেন্দ্র, ১৭/১ ফ্রা আথিট রোড (ফ্রা পিন ক্লাও সেতুর নিচে), +৬৬ ২ ২২৫-৭৬১২(-৪) প্রতিদিন ০৯:০০-১৯:০০ শহরের কিছু মানচিত্র সংগ্রহ করার জন্য পর্যটন তথ্য কেন্দ্রে একবার ঢুঁ মারা ভালো। এখান থেকে আপনি হোটেল ও রেস্তোরাঁর ঠিকানাও সংগ্রহ করতে পারেন বা আপনার যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।

আরও কয়েকটি ধরন রয়েছে যা খুব কম ব্যবহৃত হয়। যেমন, ভ্রমণপথের জন্য "ধরন=শহর" বেশ উপযোগী: {{তালিকাভুক্তকরণ|ধরন=শহর|নাম=[[ব্লুমেনর্ট]]|অক্ষাংশ=49.604|দ্রাঘিমাংশ=-96.688}}-এর ফলাফল হয় 1 ব্লুমেনর্ট। এমনকি সরাসরি "ধরন=লাল" বা "ধরন=নীল"-এর মতো মানও উল্লেখ করা সম্ভব—হয়তো কোনো ভ্রমণপথে ভিন্ন ধরনের নির্দেশক দিয়ে ছোট পার্শ্ব-ভ্রমণ দেখানোর জন্য অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিগণ তালিকার প্রতিটি প্রার্থীকে তার নিজ নিজ দলের রঙে চিহ্নিত করার জন্য।

এছাড়াও আরও কিছু ধরন আছে যা খুব একটা ব্যবহার হয় না। যেমন, ভ্রমণপথের জন্য "ধরন=শহর" ব্যবহার করা যেতে পারে। আপনি চাইলে "ধরন=লাল` বা "ধরন=নীল` দিয়ে মানচিত্রের নির্দেশকের রঙও বদলে দিতে পারেন, যা হয়তো কোনো ভ্রমণপথের ছোটখাটো পার্শ্ব-ভ্রমণকে আলাদা করে দেখানোর জন্য কাজে লাগতে পারে।

তবে মনে রাখবেন, মানচিত্র সফটওয়্যারটি (কার্টোগ্রাফার) একবারে ৯৯টির বেশি নির্দেশক দেখাতে পারে না। এই সমস্যা এড়ানোর জন্য "ধরন" বদলে দেওয়াটা একটা উপায় বটে, কিন্তু এটা খুব কমই করা হয়। এর চেয়ে ভালো সমাধান হলো, তালিকাটিকে ছোট রাখা এবং প্রয়োজনে শহরকে জেলায় বা অঞ্চলকে উপ-অঞ্চলে ভাগ করে দেওয়া।

ব্যবহারের নির্দেশিকা

[সম্পাদনা]

দীর্ঘ তালিকা পরিহার করুন

[সম্পাদনা]
আরও দেখুন: উইকিভ্রমণ:দীর্ঘ তালিকা পরিহার করুন

উইকিভ্রমণ একটি ভ্রমণ নির্দেশিকা, কোনো টেলিফোন ডিরেক্টরি বা Yellow Pages নয়। বিশাল এবং অবিভক্ত তালিকা ভ্রমণকারীদের জন্য খুব একটা সহায়ক হয় না। একটি সাধারণ নিয়ম হলো, প্রতিটি তালিকায় প্রায় ৫-৯টি আইটেম থাকা উচিত। যখন তালিকা এর চেয়ে বড় হয়ে যায়, তখন সেটিকে ভেঙে ছোট করা বা অপ্রয়োজনীয় আইটেম ছেঁটে ফেলার কথা ভাবা উচিত।

যখন মূল্য অনুসারে "আহার" এবং "রাত্রিযাপন"-এর তালিকাগুলিকে উপ-বিভাগে ভাগ করা হয়, তখন প্রতিটি উপ-বিভাগের মূল্য পরিসীমা বোঝানোর জন্য {{খাবারদামেরব্যাপ্তি}} এবং {{sleeppricerange}} টেমপ্লেট ব্যবহার করা হয়।

অন্যান্য বিকল্পগুলির মধ্যে রয়েছে অবস্থান অনুযায়ী উপ-বিভাগ তৈরি করা (বিশেষ করে যখন নিবন্ধটি বিভিন্ন শহর, গ্রাম বা পাড়া নিয়ে একটি বড় এলাকা জুড়ে থাকে) অথবা ধরন অনুযায়ী ভাগ করা (যেমন, তাঁবুতে ক্যাম্পিং এবং ঐতিহ্যবাহী বড় হোটেলগুলিকে আলাদা উপ-বিভাগে রাখা)।

আরও দেখুন: উইকিভ্রমণ:ছবির নীতি#ব্যবসার ছবি
র‍্যাফেলস হোটেল হলো সিঙ্গাপুর-এর পরিচিতি, হলিডে ইন নয়।
জাপানি রিওকান সরাইখানাগুলো আর পাঁচটা হোটেলের মতো নয়, কিন্তু দেখতে প্রায় এইরকমই হয়

ব্যবসার ছবিগুলো উইকিমিডিয়া কমন্সে আপলোড করুন এবং তালিকা যোগ করার সময় "চিত্র=" অংশে ফাইলের নামটি দিয়ে দিন। তাহলে গতিশীল মানচিত্রে কেউ যখন তালিকার নির্দেশক চিহ্নটিতে ক্লিক করবে, তখন ছবিটি দেখতে পাবে।

মনে রাখবেন, ব্যবসার ছবি, যেমন হোটেল বা তার বেডরুমের ছবি, সাধারণত নিবন্ধের বিভাগের ভেতরে সরাসরি যোগ করা উচিত নয়। তবে দুটি ক্ষেত্রে এটি করা যেতে পারে: ১. যদি ব্যবসাটি নিজেই একটি খুব বিখ্যাত দর্শনীয় স্থান হয়। ২. যদি ছবিটি এমন কিছুর হয় যা ওই অঞ্চলে সচরাচর দেখা যায় না, অর্থাৎ অস্বাভাবিক ও অনন্য। দ্বিতীয় ক্ষেত্রে, ছবিটি ঠিক কোন দোকানে বা হোটেলে তোলা হয়েছে, তার নাম না দিলেও চলবে।

বাহ্যিক উৎস থেকে সংকলন

[সম্পাদনা]

যদি কোনো গন্তব্য নিবন্ধের অন্যান্য বিভাগগুলি সম্পূর্ণ হওয়ার পরেও একটি নির্দিষ্ট বিভাগ খালি থেকে যায়, তবে আপনি বাহ্যিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে সেটি পূরণ করার কথা ভাবতে পারেন।

প্রতিষ্ঠানের নাম এবং যোগাযোগের বিবরণ তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকেই নেওয়া উচিত।

বিবরণটি লেখার জন্য, আপনি বিভিন্ন পর্যালোচনা পড়ে সেগুলির মূল ভাবটি নিতে পারেন এবং এর সাথে অফিশিয়াল ওয়েবসাইটের কিছু তথ্য যোগ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, আপনি কখনোই অন্য কারো লেখা হুবহু উইকিভ্রমণে কপি করবেন না। যেসব প্রতিষ্ঠানের পর্যালোচনা অত্যন্ত নেতিবাচক, সেগুলির তালিকা যোগ করা এড়িয়ে চলুন।

পর্যালোচনা থেকে সংকলিত একটি তালিকা কেমন হতে পারে, তার একটি ধারণা নিচে দেওয়া হলো:

  • হোটেল দেল সল, ৪৪ রাম্বলাস দেল সল, ৫৫ ৫৫৫ ৫৫ ৫৫ তরুণ দম্পতিদের মধ্যে এই হোটেলটি বেশ জনপ্রিয়, বিশেষ করে এর উষ্ণ জলের লেগুন পুল এবং গভীর রাত পর্যন্ত খোলা বেসমেন্ট বারের জন্য। তবে, যৌথ বাথরুমের শাওয়ারে জলের চাপ কম। বলা হয়, সমুদ্রমুখী কক্ষগুলি থেকে চমৎকার দৃশ্য দেখা যায়, কিন্তু ২৯ নম্বর কক্ষটি এড়িয়ে চলুন, কারণ এটি পাশের বাড়ির টেলিভিশন অ্যান্টেনার পেছনে পড়ে। €৩০-€৫০

লক্ষ্য করুন যে, এই তালিকার ধারণাগুলি বা তথ্যগুলি যে পর্যালোচনা থেকেই নেওয়া হয়েছে, তা স্পষ্ট বোঝা গেলেও, শব্দগুলি কিন্তু মৌলিক। টিভি অ্যান্টেনার ব্যাপারটা নিয়ে কপিরাইট সমস্যা হতে পারত, যদি কথাগুলো হুবহু টুকে দেওয়া হতো। অ্যান্টেনাটা আছে এবং তার জন্য একটা ঘরের দৃশ্য নষ্ট হয়—এগুলো হলো 'তথ্য', আর তথ্যের ওপর কোনো কপিরাইট হয় না।

জটিল আকর্ষণ

[সম্পাদনা]

কিছু আকর্ষণ এতটাই বিস্তারিত বা জটিল হয় যে সেগুলিকে উপরের সংক্ষিপ্ত তালিকা বিন্যাসে ঠিকভাবে তুলে ধরা যায় না। সেগুলির হয়তো আকর্ষণীয় ঐতিহাসিক তথ্য থাকতে পারে, অথবা আকর্ষণের বিভিন্ন অংশ সম্পর্কে বিস্তারিত তথ্যের প্রয়োজন হতে পারে। উদাহরণস্বরূপ:

  • বড় জাদুঘর
  • বিশাল উদ্যান
  • দীর্ঘ ইতিহাস সহ স্মৃতিস্তম্ভ

এই ধরনের আকর্ষণগুলিকে সঠিকভাবে বর্ণনা করার জন্য কয়েকটি বাক্যের পরিবর্তে তিন-চারটি অনুচ্ছেদেরপ্রয়োজন হতে পারে।

এখানে মূল পার্থক্য হলো কতটা লেখা প্রয়োজন, আকর্ষণটি কতটা গুরুত্বপূর্ণ তা নয়। উদাহরণস্বরূপ, ব্রাসেলস-এর সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হলো মানেকেন পিস, কিন্তু প্রস্রাবরত একটি ছোট ছেলের মূর্তি সম্পর্কে খুব বেশি কিছু লেখার নেই। যদিও আকর্ষণের গুরুত্ব এবং লেখার পরিমাণের মধ্যে প্রায়শই একটি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, তবে এই বিন্যাসটি মূলত লেখার পরিমাণের উপর ভিত্তি করেই তৈরি।

জটিল আকর্ষণগুলির জন্য, দেখুন বা করণীয় বিভাগের অধীনে একটি উপ-বিভাগ তৈরি করা হয়, যার বিন্যাসটি নিম্নরূপ:

===[http://www.attraction.example.com/ আকর্ষণের নাম]===
 
ঠিকানা (''প্রয়োজনে অতিরিক্ত দিকনির্দেশ''), ফোন নম্বর (''সম্ভব হলে ইমেল, ফ্যাক্স, অন্যান্য যোগাযোগের তথ্য'')। খোলার দিন ও সময়সূচী। $প্রবেশমূল্য (''মূল্য সংক্রান্ত অতিরিক্ত তথ্য'')।
 
এক থেকে পাঁচটি অনুচ্ছেদে লিখুন কেন এই আকর্ষণটি দেখার মতো, কোন বিষয়গুলিতে বিশেষ মনোযোগ দেওয়া উচিত, কোনো সতর্কতা, নোট, ঐতিহাসিক বা অন্যান্য পটভূমির তথ্য।

জটিল আকর্ষণগুলিকে দেখুন বা করণীয় বিভাগের শেষে যোগ করা উচিত, অর্থাৎ উপরের তালিকা বিন্যাসে থাকা সমস্ত আকর্ষণের পরে। তা না হলে, দেখে মনে হতে পারে যেন তালিকা বিন্যাসের আকর্ষণগুলি পূর্ববর্তী জটিল আকর্ষণের উপ-বিভাগেরই অংশ।

জটিল আকর্ষণের একটি ভালো উদাহরণ হলো সান ফ্রান্সিস্কো শহরের গোল্ডেন গেট জেলার গোল্ডেন গেট সেতু

একটি বড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও অনেক সময় একাধিক আগ্রহের কেন্দ্রবিন্দু হতে পারে, যেমন জাদুঘর, আর্ট গ্যালারি বা ঐতিহাসিক ল্যান্ডমার্ক, যা নিজেই "দেখার" বা "করার" মতো বিষয়। এগুলিকে জটিল আকর্ষণ হিসেবে উপস্থাপন করলে এই সমস্ত স্থানকে একটি বড় সত্তা হিসাবে একত্রিত করা যায়:

  • আইভি বিশ্ববিদ্যালয় - ইউনিভার্সিটি অ্যাভিনিউ ও স্কলার স্ট্রিটের সংযোগস্থলে, ১০৬৬ সালে প্রতিষ্ঠিত। প্রতিদিন সংগঠিত ক্যাম্পাস ট্যুরের ব্যবস্থা আছে।
    • এলিজাবেথ আইভি আর্ট গ্যালারি (যোগাযোগের তথ্য) - ১৮শ ও ১৯শ শতকের চিত্রকর্ম।
    • বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম (অবস্থান, মূল্য) - প্রতি শনিবার সরাসরি কলেজ ক্রীড়া ম্যাচ দেখুন (ঋতুভিত্তিক)।
    • গ্রেট হল (অবস্থান) - ঐতিহাসিক ক্লক টাওয়ার এবং কনসার্ট হল, যা স্বয়ং রানী ভিক্টোরিয়া নির্মাণ করিয়েছিলেন।

একাধিক অবস্থান

[সম্পাদনা]

কখনও কখনও একটি প্রতিষ্ঠানের একই শহরে একাধিক শাখা থাকতে পারে। সেক্ষেত্রে, যদি সব শাখার বিবরণ একই হয় কিন্তু যোগাযোগের তথ্য (যেমন ঠিকানা, ফোন নম্বর) ভিন্ন হয়, তাহলে একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। প্রথমে, একটি মূল তালিকা তৈরি করুন যেখানে সব শাখার জন্য প্রযোজ্য সাধারণ তথ্যগুলি (যেমন নাম, বিবরণ, মূল্য পরিসীমা) থাকবে। এরপর, প্রতিটি শাখার জন্য আলাদা আলাদা উপ-তালিকা তৈরি করুন যেখানে শুধুমাত্র সেই নির্দিষ্ট শাখার ঠিকানা এবং অন্যান্য যোগাযোগের তথ্য থাকবে। শিকাগো/ব্রোঞ্জভিল#আহার পাতা থেকে নেওয়া নিচের উদাহরণটি দেখুন:

* {{আহার করুন
| নাম=হ্যারল্ড'স চিকেন শ্যাক | ইউআরএল= | ইমেল=
| ঠিকানা= | অক্ষাংশ= | দ্রাঘিমাংশ= | দিকনির্দেশ=
| ফোন= | নিঃশুল্ক_ফোন_নম্বর= | ফ্যাক্স=
| সময়সূচী= | মূল্য={{USD|2}}-{{USD|5}}
| বিবরণ=সাউথ সাইডের এই বিখ্যাত ফ্রায়েড চিকেন চেইনটি সস্তা, সাধারণত একটু অপরিচ্ছন্ন, কিন্তু সবসময় সুস্বাদু। হ্যারল্ড'স এখানেই ৪৭তম স্ট্রিটে, [[শিকাগো/হাইড পার্ক|কেনউডের]] উত্তরে জন্ম নিয়েছিল, যদিও গ্রিনউডের আসল দোকানটি অনেক আগেই বন্ধ হয়ে গেছে।
}}
** {{আহার করুন
| নাম=#৪০ | ইউআরএল= | ইমেল=
| ঠিকানা=৩০৭ ই ৫৫তম সেন্ট | অক্ষাংশ= | দ্রাঘিমাংশ= | দিকনির্দেশ=
| ফোন=+1 773 373-9016 | নিঃশুল্ক_ফোন_নম্বর= | ফ্যাক্স=
| সময়সূচী=প্রতিদিন সকাল ১০টা-ভোর ৩টা | মূল্য=
| বিবরণ=
}}
** {{আহার করুন
| নাম=#৭ | ইউআরএল= | ইমেল=
| ঠিকানা=১০৮ ই ৪৭তম সেন্ট | অক্ষাংশ= | দ্রাঘিমাংশ= | দিকনির্দেশ=
| ফোন=+1 773 285-8362 | নিঃশুল্ক_ফোন_নম্বর= | ফ্যাক্স=
| সময়সূচী=রবি-বৃহঃ সকাল ১১টা-ভোর ৩টা, শুক্র-শনি সকাল ১১টা-ভোর ৪টা | মূল্য=
| বিবরণ=
}}

...যার ফলাফল হয়:

  • হ্যারল্ড'স চিকেন শ্যাক সাউথ সাইডের এই বিখ্যাত ফ্রায়েড চিকেন চেইনটি সস্তা, সাধারণত একটু অপরিচ্ছন্ন, কিন্তু সবসময় সুস্বাদু। হ্যারল্ড'স এখানেই ৪৭তম স্ট্রিটে, কেনউডর উত্তরে জন্ম নিয়েছিল, যদিও গ্রিনউডের আসল দোকানটি অনেক আগেই বন্ধ হয়ে গেছে। $২-$৫
    • #৪০, ৩০৭ ই ৫৫তম সেন্ট, +১ ৭৭৩ ৩৭৩-৯০১৬ প্রতিদিন সকাল ১০টা-ভোর ৩টা
    • #৭, ১০৮ ই ৪৭তম সেন্ট, +১ ৭৭৩ ২৮৫-৮৩৬২ রবি-বৃহঃ সকাল ১১টা-ভোর ৩টা, শুক্র-শনি সকাল ১১টা-ভোর ৪টা

তবে, মনে রাখবেন, #বিরক্তিকর স্থান অংশের নিয়ম অনুযায়ী, সর্বত্র পাওয়া যায় এমন আন্তর্জাতিক চেইন (ম্যাকডোনাল্ড'স, সাবওয়ে ইত্যাদি), জাতীয় চেইন (টিম হর্টন'স, মস বার্গার), এবং বড় আঞ্চলিক চেইনগুলি (হোয়াইট ক্যাসেল, হার্ভি'স) সাধারণত তালিকাভুক্ত না করাই ভালো, যাতে স্থানীয় স্বাদ ও বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া যায়।

সফর তালিকা

[সম্পাদনা]
সংক্ষিপ্ত:
WV:TOUR

উইকিভ্রমণে সফরের (ট্যুর) তালিকা যোগ করা যেতে পারে, তবে শর্ত হলো সেগুলি অবশ্যই একটি মূল্য সংযোজনকারী কার্যকলাপ হতে হবে। যদি একজন ভ্রমণকারী নিজেই সফরের মূল অংশটি সম্পন্ন করতে পারেন, তবে সেই সফরের তালিকা যোগ করা উচিত নয়।

কোনো সফর আমাদের নির্দেশিকায় তালিকাভুক্ত করা উচিত কিনা, তা নির্ধারণ করতে নিচের কয়েকটি নির্দেশিকা সাহায্য করবে:

  1. সফর পরিচালনাকারীর অবশ্যই একটি বাস্তব অফিস থাকতে হবে, যেখানে সফরটি পরিচালিত হয় এবং যার ফোন নম্বর ও ঠিকানা রয়েছে।
  2. সফরগুলি উইকিভ্রমণ নির্দেশিকার বিকল্প হিসেবে নয়, বরং পরিপূরক হিসেবে কিছু অতিরিক্ত সুবিধা প্রদান করবে। এগুলিকে গন্তব্যস্থলের একটি উপলব্ধ কার্যকলাপ হিসেবে গণ্য করা উচিত (যেমন, শহরের হেলিকপ্টার সফর, বা সাহারায় উটের পিঠে অভিযান)।
  3. যদি সফর পরিচালক শুধুমাত্র বুকিং পরিষেবা বা সাধারণ ভ্রমণ পরিকল্পনা প্রদান করেন, তবে তাদের তালিকাভুক্ত করা উচিত নয়।
  4. যারা অন্যের ট্যুর বিক্রি করে (রিসেলার), তাদের নয়, বরং যারা নিজেরা ট্যুর পরিচালনা করে, শুধু তাদেরই তালিকা দিন।
  5. যদি কোনো নির্দিষ্ট এলাকা পরিদর্শনের জন্য সফর পরিচালক আবশ্যক হয়, তবে তাদের তালিকা অবশ্যই দিন। উদাহরণস্বরূপ, যেখানে আইনত সফরের প্রয়োজন হয় (যেমন, পানমুনজম এবং চেরনোবিল) অথবা যেখানে অতিরিক্ত বিপদ রয়েছে (যেমন, যুদ্ধাঞ্চল এবং আমাজন অরণ্য, অ্যান্টার্কটিকা, মহাকাশ ইত্যাদির মতো চরম পরিবেশ)।
  6. এই নীতি অনুযায়ী, সমস্ত ওয়াকিং ট্যুর (হেঁটে ঘোরার সফর) তালিকাভুক্ত করার অনুমতি রয়েছে।

বাস্তবে, এই নীতির কারণে বেশিরভাগ অডিও ট্যুর এবং গাইডেড ট্যুর তালিকাভুক্ত করা যায় না, কারণ এই ধরনের সফরের মূল বিষয়বস্তু সাধারণত একজন স্বাধীন ভ্রমণকারী নিজেই সম্পন্ন করতে পারেন, এবং এই সফরগুলিতে প্রদত্ত তথ্য আদর্শগতভাবে সংশ্লিষ্ট উইকিভ্রমণ নিবন্ধেই অন্তর্ভুক্ত থাকা উচিত। কোনো সফর তালিকাভুক্ত করা যাবে কিনা তা নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে, অথবা যদি মনে হয় কোনো ব্যতিক্রম প্রযোজ্য হওয়া উচিত, তবে অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা ব্যবহার করে আপনার মতামত আলোচনা করুন।

ভাড়ার তালিকা

[সম্পাদনা]
সংক্ষিপ্ত:
WV:APT

উইকিভ্রমণ কোনো অ্যাপার্টমেন্ট খোঁজার পরিষেবা বা রিয়েল এস্টেট তালিকা পরিষেবা নয়। তাই, সাধারণভাবে রিয়েল এস্টেট এবং ভাড়া প্রদানকারী সংস্থার তালিকা যোগ করার অনুমতি নেই। এই নিয়মের একমাত্র ব্যতিক্রম সেইসব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে ভাড়ায় সম্পত্তি নেওয়া ভ্রমণকারীদের থাকার জন্য একটি সাধারণ ব্যবস্থা এবং নিম্নলিখিত শর্তগুলি পূরণ হয়:

  1. ভাড়ার তালিকা যোগ করার অনুমতি দেওয়ার জন্য নিবন্ধটির আলাপ পাতায় অবশ্যই ঐক্যমত্য অর্জন করতে হবে। ঐক্যমত্য তৈরির চেষ্টা করার সময়, প্রমাণ দিন যে ভ্রমণকারীরা সাধারণত সেই গন্তব্যে ভাড়ায় সম্পত্তি ব্যবহার করেন এবং এই তালিকা যোগ করলে নিবন্ধটির উন্নতি হবে। দয়া করে কোনো নির্দিষ্ট কোম্পানির গুণাগুণ নিয়ে তর্ক করবেন না, বরং সেই শহর/অঞ্চলের ভ্রমণকারীদের জন্য এই ধরনের আবাসনের উপযোগিতার উপর মনোযোগ দিন।
  2. যদি ঐক্যমত্য অর্জিত হয়, তবে ভাড়া প্রদানকারী সংস্থার তালিকা নিবন্ধটির "রাত্রিযাপন" বিভাগের একটি পৃথক উপ-বিভাগে রাখতে হবে।
  3. সংস্থার তালিকায় অবশ্যই একটি ফোন নম্বর এবং একটি স্থানীয় ঠিকানা অন্তর্ভুক্ত থাকতে হবে, যা চাবি সংগ্রহ, সম্পত্তি পরিচালনা এবং/অথবা ভাড়া সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য গন্তব্যস্থলের বাস্তব ঠিকানা নির্দিষ্ট করে। এই ঠিকানাটি সংস্থার ওয়েবসাইটেও স্পষ্টভাবে প্রদর্শিত হতে হবে।
  4. অ্যাপার্টমেন্ট বা কেবিনগুলি অবশ্যই এক সপ্তাহ বা তার কম সময়ের জন্য ভাড়ায় উপলব্ধ হতে হবে – মনে রাখবেন, উইকিভ্রমণ একটি ভ্রমণ নির্দেশিকা, অ্যাপার্টমেন্ট খোঁজার পরিষেবা নয়।

আবাসন তালিকার সাধারণ নির্দেশিকাগুলি (যেমন, দীর্ঘ তালিকা পরিহার করা এবং তথ্য সংক্ষিপ্ত ও ভ্রমণকারীর জন্য প্রাসঙ্গিক রাখা) এই তালিকাগুলির ক্ষেত্রেও প্রযোজ্য।

নিকটবর্তী আকর্ষণের তালিকা এড়িয়ে চলুন

[সম্পাদনা]

হোটেল মালিকরা প্রায়শই তাদের হোটেলের "কাছে" থাকা আকর্ষণগুলির একটি দীর্ঘ তালিকা দেন। উইকিভ্রমণে আমরা এটিকে উৎসাহিত করি না, কারণ:

  • একটি নির্দিষ্ট আকর্ষণের জন্য কোন হোটেল বেশি সুবিধাজনক, তা বিচার করা কঠিন হয়ে পড়ে।
  • এটি তালিকার বিবরণকে এমন সব তথ্যে ভারাক্রান্ত করে তোলে যা অনেক ভ্রমণকারীর কাছেই অপ্রাসঙ্গিক।
  • হোটেলের ওয়েবসাইটে পাওয়া "কাছাকাছি আকর্ষণ"-এর তালিকাগুলি সাধারণত একই এলাকার যেকোনো হোটেলের জন্য প্রায় একই রকম হয়।
  • হোটেলগুলি প্রায়শই দূরত্বের তোয়াক্কা না করে শহরের প্রতিটি আকর্ষণ, এমনকি অঞ্চলের অন্যান্য শহরের নামও তালিকাভুক্ত করে এই সুবিধার অপব্যবহার করে।

অবশ্যই, যদি হোটেলটি কোনো নির্দিষ্ট আকর্ষণের সাথে সংযুক্ত থাকে (অথবা ধরুন, বিমানবন্দরের ভেতরে অবস্থিত হয়), তবে সেটি তালিকার "দিকনির্দেশ" অংশে উল্লেখ করুন—কিন্তু শুধুমাত্র সেই তথ্যটুকুই দিন যা হোটেলটিকে অনন্য করে তোলে। হোটেলের কাছাকাছি থাকা অনেক আকর্ষণ নিয়ে দীর্ঘ বর্ণনামূলক বিবরণ লেখার পরিবর্তে, সেই আকর্ষণগুলিকে আলাদা তালিকায় (যেমন "দেখুন" বিভাগে) বর্ণনা করুন এবং হোটেলটির জন্য বিস্তারিত অক্ষাংশ ও দ্রাঘিমাংশের স্থানাঙ্ক (উইকিভ্রমণ:জিওকোডিং দেখুন) যোগ করুন—এটি একজন ভ্রমণকারীর থাকার জায়গা বেছে নেওয়ার জন্য অনেক বেশি সহায়ক হবে।

বিরক্তিকর স্থান

[সম্পাদনা]
সংক্ষিপ্ত:
WV:BORING
বিরক্তিকর দোকান নিয়ে লেখার দরকার কী?

উইকিভ্রমণে, আমরা সেইসব দোকান, রেস্তোরাঁ এবং বারের তালিকা দিতে পছন্দ করি যা গন্তব্যস্থলের জন্য অনন্য—এমন একটি চেইন রেস্তোরাঁ নিয়ে লেখার দরকার কী, যেখানে আপনি যেকোনো শহরেই যেতে পারেন? এলাকায় কোন কোন প্রধান জনপ্রিয় চেইন রয়েছে তা সংক্ষেপে উল্লেখ করা এবং সেগুলি কোথায় অবস্থিত তা জানানো প্রায়শই কার্যকর হয়, তবে সেগুলির উপর খুব বেশি সময় ব্যয় করা এড়িয়ে চলুন। জনপ্রিয় চেইন শপগুলিকে স্থানীয় বুটিকগুলির বিস্তারিত বিবরণের পাশে কিভাবে সংক্ষেপে উল্লেখ করা যায়, তার একটি ভালো উদাহরণের জন্য ওয়াশিংটন, ডি.সি./জর্জটাউন#পোশাক দেখুন।

এই নিয়মের ব্যতিক্রম হলো যখন কোনো নির্দিষ্ট চেইন স্টোর বা রেস্তোরাঁর শাখায় এমন কিছু অনন্য বৈশিষ্ট্য থাকে যা উল্লেখ করার মতো। উদাহরণস্বরূপ, আমরা টাউপোর ম্যাকডোনাল্ড'স-এর তালিকা দিয়েছি, খাবারের জন্য নয় (যা সেই একই পুরনো জিনিস), বরং কারণ সেখানে একটি ডগলাস ডিসি-৩ উড়োজাহাজ রয়েছে যার ভেতরে বসে আপনি খেতে পারেন! এছাড়াও, যদি কোনো চেইন রেস্তোরাঁই খাবার পাওয়ার একমাত্র জায়গা হয়, তবে অবশ্যই সেটির তালিকা দিন। বিমানবন্দরে যেখানে অনেক রেস্তোরাঁর দাম অতিরিক্ত বেশি, সেখানে চেইন রেস্তোরাঁগুলির উল্লেখ করা যুক্তিযুক্ত, যদি তারা তাদের সাধারণ দামেই খাবার বিক্রি করে।

বেশিরভাগ ভ্রমণকারী অন্তত কখনও কখনও স্থানীয় ছোঁয়াযুক্ত জায়গার পরিবর্তে একটি সাধারণ হোটেল ব্যবহার করতে চান। আমরা স্থানীয় হোটেলগুলির তালিকা দিতেই বেশি পছন্দ করি, তবে সাধারণত সাধারণ চেইন হোটেলগুলির তালিকাও দিই, কারণ অনেক দেশে এগুলির সংখ্যাই বেশি।

ভ্রমণের সাথে প্রাসঙ্গিকতা

[সম্পাদনা]
সংক্ষিপ্ত:
WV:relevant

তালিকায় শুধুমাত্র সেইসব ব্যবসা এবং আকর্ষণের নাম থাকা উচিত যা ভ্রমণকারীদের জন্য প্রাসঙ্গিক বা আকর্ষণীয়। জাদুঘর, হোটেল, স্থানীয় রেস্তোরাঁ এবং আন্তঃনগর পরিবহন ব্যবস্থা স্পষ্টভাবে এই মানদণ্ড পূরণ করে, কিন্তু অন্যান্য ধরনের ব্যবসার ক্ষেত্রে বিষয়টি এতটা পরিষ্কার নাও হতে পারে। উদাহরণস্বরূপ, ভ্রমণকারীরা নিশ্চয়ই তাদের হাত-ব্যাগে করে সোফা নিয়ে বাড়ি ফিরবেন না, তাই আসবাবপত্রের দোকানের তালিকা দেওয়া উচিত নয়। তবে, যদি কোনো দোকান স্থানীয় উপকরণ ব্যবহার করে শৈল্পিক হস্তনির্মিত আসবাবপত্র তৈরিতে পারদর্শী হয়, তবে সেটি অনন্য এবং সম্ভবত অনেক ভ্রমণকারীর আগ্রহের বিষয় হবে, আর তাই সেটির তালিকা যোগ করা যেতে পারে।

যখন এমন কোনো ব্যবসার তালিকা যোগ করবেন যা সাধারণত গড় ভ্রমণকারীর আগ্রহের বিষয় নাও হতে পারে, তখন অবশ্যই সেটির বিশেষত্ব বর্ণনা করুন এবং যথেষ্ট তথ্য দিন যাতে অন্যান্য সম্পাদকরা ভ্রমণকারীদের জন্য এর উপযোগিতা বুঝতে পারেন এবং নিবন্ধ থেকে এটি সরিয়ে না দেন। এই সংক্রান্ত পরামর্শের জন্য উইকিভ্রমণ:স্বার্থের সংঘাত এবং উপরে চেইন ব্যবসা সংক্রান্ত নির্দেশিকা দেখুন। যদি আপনার যোগ করা কোনো তালিকা পরে সরিয়ে দেওয়া হয়, তবে নিবন্ধটির আলাপ পাতা ব্যবহার করে ব্যাখ্যা করুন কেন আপনি মনে করেন যে ব্যবসাটি সম্পর্কে ভ্রমণকারীদের জানানো উচিত এবং কেন এর তালিকা থাকা জরুরি।

ব্যাংক ও এটিএম

[সম্পাদনা]

ভ্রমণ করার সময় ব্যাংক, টাকা বদলানোর জায়গা (মানি এক্সচেঞ্জ) বা এটিএম-এর দরকার তো পড়েই। কিন্তু এগুলি প্রায়শই প্রধান কেনাকাটার এলাকাগুলিতে সহজেই খুঁজে পাওয়া যায়। এগুলি যে সর্বত্র সহজলভ্য বা কোন এলাকায় সেগুলি পাওয়া যায়, তা উল্লেখ করা যেতে পারে; তবে এদের তালিকা সাধারণত প্রয়োজন হয় না।

উপাসনালয়

[সম্পাদনা]
সংক্ষিপ্তসমূহ:
WV:WORSHIP
WV:POW

কিছু শহর এবং গ্রামীণ এলাকায় এত বেশি সংখ্যক উপাসনালয় (যেমন গির্জা, সিনাগগ, মসজিদ এবং মন্দির) থাকে যে সেগুলির সবকটি তালিকাভুক্ত করা অবাস্তব। কোনো ধর্মীয় স্থান তালিকাভুক্ত করার কারণ হতে পারে যদি সেটি:

  • গাইডেড ট্যুরের ব্যবস্থা রাখে
  • কোনো বিদেশী বা সংখ্যালঘু ভাষায় উপাসনার আয়োজন করে
  • ঐতিহাসিক বা স্থাপত্যগত গুরুত্ব বহন করে
  • কোনো নির্দিষ্ট ধর্মের জন্য শহরের একমাত্র, বৃহত্তম বা প্রাচীনতম উপাসনালয় হয় অথবা
  • এলাকার সাধারণ ধর্মীয় উপাসনার বাইরে অন্য কোনো বিশেষত্ব ধারণ করে যা একজন দর্শনার্থীর কাছে আকর্ষণীয় হতে পারে।

অবশ্যই, যেসব নিবন্ধে সাধারণভাবে কম তালিকা রয়েছে, বা যেখানে একটি নির্দিষ্ট ধরনের উপাসনালয়ের "বিরলতা" রয়েছে, সেখানে কিছুটা ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু একটি শান্ত শহরতলির পঞ্চাশতম গির্জার তালিকা দেবেন না, যখন সেটি দেখতে পাশের গির্জাটির মতোই একঘেয়ে হয়। কোনো অঞ্চল বা শহরের আকর্ষণীয় ধর্মীয় ভবনগুলির একটি গুচ্ছকে সম্ভাব্যভাবে একটি ভ্রমণ প্রসঙ্গ বা ভ্রমণপথে বর্ণনা করা যেতে পারে, যেমন বাফেলোর ইস্ট সাইডের ঐতিহাসিক গির্জা

অন্যদিকে, যেসব উপাসনালয় ভ্রমণকারীরা ধর্মীয় বা আধ্যাত্মিক প্রয়োজনে ব্যবহার করতে পারেন, সেগুলিকে শহর নিবন্ধের 'মোকাবিলা' বিভাগে তালিকাভুক্ত করা যেতে পারে। এটি বিশেষভাবে উপযোগী হতে পারে যদি সংশ্লিষ্ট শহরে একটিই প্রধান মসজিদ থাকে, অথবা যদি এলাকায় একটি নির্দিষ্ট খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী একটি মাত্র গির্জা থাকে। তালিকায় এটি স্পষ্ট করা উচিত যে এটি একটি উপাসনার স্থান, পর্যটনের নয়। এবং মনে রাখবেন, আপনি যদি তালিকাভুক্ত করা কোনো গির্জার যাজক বা সদস্য হন, তাহলেও স্বার্থের সংঘাতের নিয়ম প্রযোজ্য হবে।

একটি কবরস্থানের জন্য আলাদা তালিকা দেওয়া যেতে পারে যদি সেটি খুব বড় হয়, বিশেষ মর্যাদা লাভ করে (যেমন রাজকীয় কবরস্থান, জাতীয় সামরিক কবরস্থান ইত্যাদি), এক বা একাধিক বিখ্যাত ব্যক্তির কবর থাকে যা দর্শকদের আকর্ষণ করতে পারে, অথবা অন্য কোনোভাবে নিজেই একটি আকর্ষণ হয়। একটি সাধারণ কবরস্থানকে কাছাকাছি কোনো উপাসনালয়, উদ্যান বা পাড়ার বিবরণে উল্লেখ করা যেতে পারে। একটি স্বতন্ত্র কবর শুধুমাত্র তখনই তালিকাভুক্ত করা উচিত যদি এটি একটি ঐতিহাসিক স্থান হিসেবে উল্লেখযোগ্য হয় (নিচে দেখুন)।

দোকান, রেস্তোরাঁ এবং অন্যান্য আতিথেয়তা কেন্দ্র

[সম্পাদনা]

টেমপ্লেট:নোঙর

আরও দেখুন: উইকিভ্রমণ:নিবন্ধ কাঠামো টেমপ্লেট/পরিচ্ছেদ#কেনাকাটা

যদি কোনো গন্তব্যে (শহর, জেলা, গ্রামীণ এলাকা বা উদ্যান) কেনাকাটা, আহার এবং পানীয়-এর মতো বিভাগের প্রতিটিতে মাত্র হাতে গোনা কয়েকটি স্থান থাকে, তবে সেগুলির সবকটি তালিকাভুক্ত করা যেতে পারে। একটি মোটামুটি বড় শহরে, স্বতন্ত্র দোকান এবং আতিথেয়তা কেন্দ্রগুলির সংখ্যা সাধারণত এত বেশি হয় যে সেগুলিকে পৃথকভাবে তালিকাভুক্ত করা সম্ভব হয় না। কোনো রাস্তা বা পাড়ায় প্রতিদ্বন্দ্বী দোকান বা স্থানগুলির একটি গুচ্ছকে একটি একক ভুক্তি হিসাবে তালিকাভুক্ত করা যেতে পারে।

যেকোনো সর্বনিম্ন-স্তরের নিবন্ধে (অ-বিশাল শহর, শহরের জেলা, গ্রামীণ এলাকা বা উদ্যান), সম্ভব হলে, খাওয়া এবং থাকার জন্য অন্তত কয়েকটি স্থানের তালিকা থাকা উচিত। যদি এগুলির সংখ্যা অনেক বেশি হয়, তবে যেগুলি ভ্রমণকারীর জন্য সবচেয়ে মূল্যবান, সেগুলির তালিকা দিন। একটি মাঝারি আকারের শহরের জন্য প্রতিটি মূল্য বিভাগে ৭±২টি তালিকা থাকা সাধারণ, তবে যদি আপনার মনে হয় অতিরিক্ত কোনো রেস্তোরাঁ বা হোটেল তালিকাভুক্ত করার যোগ্য, তবে তা করতে দ্বিধা করবেন না।

কেনাকাটার স্থানগুলি বিশেষ কারণ ছাড়া তালিকাভুক্ত করা উচিত নয়।

একটি স্বতন্ত্র দোকান, রেস্তোরাঁ বা অন্য কোনো স্থান তালিকাভুক্ত করার কয়েকটি কারণ হতে পারে:

  • এটি নিজেই একটি আকর্ষণ, উদাহরণস্বরূপ এটি একটি ঐতিহাসিক ভবন, এখান থেকে অসাধারণ দৃশ্য দেখা যায়, এটি সরাসরি বিনোদনের একটি প্রতিষ্ঠিত স্থান, এটি একটি কৃষি-পর্যটন কেন্দ্র অথবা
  • এটির আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে (একটি মিশেলিন গাইড তারকা এর একটি স্পষ্ট উদাহরণ), অথবা
  • এটি বড় আকারের, যেমন একটি ডিপার্টমেন্ট স্টোর, একটি বিগ-বক্স স্টোর, তার ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্টোর, একটি ফুড কোর্ট, একটি মার্কেট হল, অথবা
  • এটি শহর বা জেলার একমাত্র দোকান বা স্থান যেখানে একটি নির্দিষ্ট ধরনের পণ্য, খাবার বা ধারণা পাওয়া যায় (প্রতিটি শহরে একই জিনিস বিক্রি করা একঘেয়ে চেইন স্টোরের পরিবর্তে), অথবা
  • এটির অনুকূল মূল্য, পণ্যের সম্ভার, অবস্থান বা খোলার সময় রয়েছে, অথবা
  • এটি একটি ইংরেজিভাষী সম্প্রদায়কে পরিষেবা দেয়, অথবা অন্যথায় ভ্রমণকারী বা কোনো বিশেষ শ্রেণীর ভ্রমণকারীর জন্য বিশেষভাবে আকর্ষণীয়।

একটি সর্বনিম্ন-স্তরের নিবন্ধে, প্রতিটি বড় স্থান (বিমানবন্দর টার্মিনাল, থিম পার্ক, শপিং মল, হোটেল ইত্যাদি) সাধারণত একটি একক ভুক্তি হিসাবে থাকে, যেখানে দোকান এবং পরিষেবাগুলি সংক্ষেপে বর্ণনা করা হয়। স্বতন্ত্র দোকান এবং স্থানগুলির সাধারণত আলাদা ভুক্তি থাকে না। ব্যতিক্রম হতে পারে এমন স্থান যা নিজেই একটি আকর্ষণ; সিঙ্গাপুর/রিভারসাইড র‍্যাফেলস হোটেলের বিখ্যাত লং বার-কে একটি পৃথক স্থান হিসাবে উল্লেখ করে, কারণ দূর-দূরান্ত থেকে অনেক ভ্রমণকারী এই বারটিতে আসেন। শপিং মলের তালিকার উদাহরণ:

  • দ্য শপস অ্যাট জর্জটাউন পার্ক, ৩২২২ এম সেন্ট এনডব্লিউ, +১ ২০২ ৩৪২-৮১৯০ সোম-শনি সকাল ১০টা-রাত ৮টা, রবি দুপুর ১২টা-সন্ধ্যা ৬টা জর্জটাউনের একেবারে কেন্দ্রে অবস্থিত একটি ছাদঢাকা অভিজাত শপিং মল। বাইরের প্রতিযোগীদের কাছে জৌলুস হারানোয় এটি এখন হাঁটাচলার জন্য একটি অদ্ভুত শান্ত জায়গা। দোকানগুলির মধ্যে রয়েছে বিভিন্ন অভিজাত মলের চেনা ব্র্যান্ড, যেমন এক্সপ্রেস, এইচএন্ডএম, জে ครู, অ্যান টেলর, সিসলে, ইটারমিক্স, হোয়াইট হাউস/ব্ল্যাক মার্কেট ইত্যাদি, তবে এর পাশাপাশি বেশ কিছু ছোট বুটিক এবং অনন্য আমদানি/রপ্তানির দোকানও রয়েছে। মলের নিজস্ব পার্কিং গ্যারেজ রয়েছে, দৈনিক ভাড়া $১৮

বিপরীতভাবে, কিছু অত্যন্ত জনবিরল এবং প্রত্যন্ত স্থানে, পরবর্তী কয়েকশ কিলোমিটার বা মাইলের জন্য খাদ্যদ্রব্য, জ্বালানী, মেরামত বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়ার "শেষ" বা "একমাত্র" সুযোগটি তালিকাভুক্ত করার প্রয়োজন হতে পারে – যদিও বড় শহরগুলিতে যেখানে এগুলি প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেখানে এই পণ্যগুলির তালিকা দেওয়ার প্রয়োজন হয় না।

মুদি দোকান এবং সুপারমার্কেট

[সম্পাদনা]
সংক্ষিপ্তসমূহ:
WV:GROCERY
WV:SUPERMARKETS

সুপারমার্কেট, মুদি দোকান বা কনভেনিয়েন্স স্টোর তালিকাভুক্ত করার ক্ষেত্রে আমরা নির্বাচনী হই। আলাপ পাতায় সম্মত না হলে, এই ধরনের দোকানের ৫টির বেশি তালিকা থাকা উচিত নয়। ঐতিহাসিক বা স্থাপত্যের দিক থেকে আকর্ষণীয় দোকান, অথবা স্থানীয় উৎপাদিত পণ্য বিক্রি করে এমন স্বাধীন বিশেষায়িত খাবারের দোকান (যেমন চিজমঙ্গার বা গ্রিনগ্রোসার) তালিকাভুক্ত করতে উৎসাহিত করা হয়, তবে ৭±২ এর বেশি তালিকা তৈরি করবেন না।

রেডিও এবং টেলিভিশন

[সম্পাদনা]

একটি নিবন্ধে কয়েকটি রেডিও এবং/অথবা টিভি স্টেশনের তালিকা অন্তর্ভুক্ত করা যেতে পারে, যারা স্থানীয় সংবাদ এবং তথ্যের উপর মনোযোগ দেয়, অথবা অ-ইংরেজিভাষী অঞ্চলে যেগুলি ইংরেজিতে সংবাদ এবং তথ্য প্রদান করে। তবে, টিভি স্টেশনগুলি যদি শুধুমাত্র জাতীয় নেটওয়ার্কগুলির স্থানীয় শাখা হয়, তবে সাধারণত সেগুলির তালিকা দেওয়ার প্রয়োজন হয় না, কারণ ভ্রমণকারীরা সহজেই চ্যানেল পরিবর্তন করে তাদের পছন্দেরটি খুঁজে নিতে পারেন।

আমরা রেডিও স্টেশনগুলির এমন দীর্ঘ তালিকা চাই না, যেখানে সম্ভাব্য সব ধরনের সঙ্গীতের উল্লেখ করার চেষ্টা করা হয়। এটি ভ্রমণকারীদের জন্য উপযোগী নয়; তাদের তালিকার প্রয়োজন নেই, কারণ তারা সাধারণত রেডিও স্টেশন পরিবর্তন করতে করতে নিজেদের পছন্দের কিছু খুঁজে নেন।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
সংক্ষিপ্ত:
WV:LEARN

যেকোনো নিবন্ধে একটি শিখুন বিভাগ যোগ করা ঐচ্ছিক। যদি আপনি এই বিভাগটি যোগ করেন, তবে এখানে তালিকাভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়, কলেজ বা অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত প্রযোজ্য: প্রতিষ্ঠানটিকে অবশ্যই ১২ মাস বা তার কম সময়ের নির্দিষ্ট কোর্সের জন্য ছাত্রছাত্রী গ্রহণ করতে হবে, অথবা বিদেশে অধ্যয়নরত সেমিস্টারের জন্য বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের গ্রহণ করতে হবে।

যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জনসাধারণের জন্য ব্যবহারযোগ্য কোনো সুবিধা থাকে, তবে সেটিকে নিবন্ধের অন্য বিভাগেও তালিকাভুক্ত করা যেতে পারে। যদি এর ভবন বা চত্বর সাধারণ আগ্রহের বিষয় হয়, অথবা যদি সেখানে প্রদর্শনী বা অসাধারণ সংগ্রহশালা সহ গ্রন্থাগার থাকে, তবে সেটিকে দেখুন বিভাগে তালিকাভুক্ত করুন; যদি সেখানে গাইডেড ট্যুর, বক্তৃতা, সুইমিং পুল, বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলাধুলা বা অন্যান্য কার্যকলাপের ব্যবস্থা থাকে, তবে সেটিকে করণীয় বিভাগে তালিকাভুক্ত করুন।

একটি প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয় সাধারণত তালিকাভুক্ত করা উচিত নয়, যদি না সেটি উপরের ('দেখুন' বা 'করণীয়' বিভাগের) মানদণ্ড পূরণ করে।

বিমানবন্দর

[সম্পাদনা]
সংক্ষিপ্ত:
WV:AIRPORTS

একটি বিমানবন্দর সম্পর্কে বিস্তারিত তথ্য শুধুমাত্র একটি নিবন্ধেই দেওয়া উচিত। সাধারণত এটি নিকটতম শহরের নিবন্ধ, কখনও কখনও একটি পৃথক বিমানবন্দর নিবন্ধ, এবং কিছু ক্ষেত্রে অঞ্চল নিবন্ধে থাকে। সেখানে দেওয়া তথ্য সাধারণত অন্য নিবন্ধে পুনরাবৃত্তি করা উচিত নয়, শুধুমাত্র একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ দেওয়া যেতে পারে। প্রায়শই বিমানবন্দর থেকে কোনো নির্দিষ্ট গন্তব্যে কীভাবে পৌঁছানো যায় তার বিস্তারিত তথ্য মূল বিমানবন্দর তালিকা (বা নিবন্ধে) দেওয়া হয় না এবং সেটি সংশ্লিষ্ট গন্তব্য নিবন্ধে দেওয়া যেতে পারে।

শহরটিকে সরাসরি পরিষেবা প্রদানকারী প্রধান বিমানবন্দর বা বিমানবন্দরগুলির একটি বিস্তারিত তালিকা দিন, আদর্শগতভাবে {{যান}} টেমপ্লেট ব্যবহার করে। যদি শহর বা নগরটি অন্য কোনো শহরের বিমানবন্দর দ্বারা পরিষেবিত হয়, তবে সেই শহর নিবন্ধের প্রাসঙ্গিক বিভাগের (উদাহরণস্বরূপ, 'বিমানে' বা 'প্রবেশ' বিভাগ) একটি লিঙ্ক দিন এবং বিমানবন্দর থেকে গন্তব্যে কীভাবে ভ্রমণ করবেন (বাস, ট্যাক্সি ইত্যাদি) তার তথ্য দিন, কিন্তু বিস্তারিত তালিকার পুনরাবৃত্তি করবেন না। বিমানবন্দরের স্থানাঙ্ক শুধুমাত্র তখনই অন্তর্ভুক্ত করুন যদি আপনি মানচিত্রটিকে এমনভাবে সামঞ্জস্য করতে ইচ্ছুক এবং সক্ষম হন যাতে মানচিত্রের ফোকাস প্রাসঙ্গিক স্থানে থাকে, কোনো এলোমেলো জুম-আউট করা এলাকায় নয়।

বিমানবন্দর নিবন্ধ

[সম্পাদনা]
আরও দেখুন: উইকিভ্রমণ:বিমানবন্দর অভিযান

একটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নিজস্ব বিমানবন্দর নিবন্ধ থাকতে পারে। একটি বিমানবন্দর নিবন্ধ ভৌগোলিক শ্রেণিবিন্যাসের অংশ, ঠিক যেমন একটি ছোট শহর বা শহরের জেলা, এবং এতে সমস্ত প্রযোজ্য নিবন্ধ বিভাগ থাকে। যে অঞ্চল বা শহর নিবন্ধে বিমানবন্দরটি অবস্থিত, সেখানে বিমানবন্দর সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা যেতে পারে।

ঐতিহাসিক ভবন, স্থান এবং প্রাকৃতিক গঠন

[সম্পাদনা]

কোনো একটি স্বতন্ত্র ঐতিহাসিক ভবন, ঐতিহাসিক স্থান, স্মৃতিস্তম্ভ বা জনসাধারণের জন্য উন্মুক্ত শিল্পকর্ম শুধুমাত্র পুরনো হওয়ার কারণে, দেশের ঐতিহাসিক ভবনের তালিকায় অন্তর্ভুক্ত থাকার কারণে বা আইনত সুরক্ষিত হওয়ার কারণে তালিকাভুক্ত করা উচিত নয়। ভবন, স্থান বা শিল্পকর্মের একটি গুচ্ছকে একটি একক ভুক্তি হিসাবে তালিকাভুক্ত করা যেতে পারে। যদি কোনো গন্তব্যে প্রচুর ঐতিহাসিক স্থান থাকে, তবে সেগুলিকে একটি ভ্রমণ প্রসঙ্গ বা ভ্রমণপথে উপস্থাপন করা যেতে পারে (উদাহরণ: স্টকহোম ইতিহাস সফর)। একই নীতি প্রাকৃতিক গঠনের ক্ষেত্রেও প্রযোজ্য; একটি স্বতন্ত্র পাহাড়, হ্রদ বা দ্বীপ শুধুমাত্র তখনই তালিকাভুক্ত করা উচিত যদি এটি একজন দর্শনার্থীর জন্য প্রাসঙ্গিক হয়। যে স্থানে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ, সেটি তালিকাভুক্ত করার প্রয়োজন নাও হতে পারে। জলাশয় নিয়ে ভৌগোলিক নিবন্ধ তৈরি করতে নিরুৎসাহিত করা হয়, যদিও সেগুলি একটি ভ্রমণ প্রসঙ্গের বিষয় হতে পারে; উইকিভ্রমণ:জলাশয় দেখুন।

একটি স্বতন্ত্র স্থান তালিকাভুক্ত করার কারণ হতে পারে:

  • এটির আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে (যেমন একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান), অথবা
  • এটি একটি অত্যন্ত দৃশ্যমান ল্যান্ডমার্ক, অথবা
  • এটি গন্তব্যের দর্শনার্থীদের জন্য একটি প্রধান আকর্ষণ, অথবা
  • এখানে কোনো না কোনো বিভাগে দর্শনার্থীদের জন্য পরিষেবা রয়েছে (যেমন জাদুঘরের জন্য দেখুন, ক্যাফের জন্য আহার, হোটেলের জন্য রাত্রিযাপন ইত্যাদি)।

গন্তব্যের বাইরের তালিকা

[সম্পাদনা]
সংক্ষিপ্ত:
WV:OUTSIDE

যদি আপনার কাছে এমন কোনো তালিকা থাকে যা কোনো শহর, নগর, গ্রামীণ এলাকা বা উদ্যানের (যার নিজস্ব নিবন্ধ রয়েছে) মধ্যে পড়ে না, তবে সেটির জন্য কয়েকটি বিকল্প রয়েছে:

  1. এটিকে অঞ্চল নিবন্ধের "অন্যান্য গন্তব্য" বিভাগে অন্তর্ভুক্ত করুন। এই বিকল্পটি মূলত প্রধান আগ্রহের বিষয়গুলির জন্য, তবে অন্যান্য বিকল্পগুলি যদি অদ্ভুত মনে হয় তবে এটি ব্যবহার করা যেতে পারে।
  2. কোনো নিবন্ধের আওতাভুক্ত এলাকাটিকে সামঞ্জস্য করে তালিকা এবং তার আশেপাশের এলাকাকে অন্তর্ভুক্ত করুন। এটি করার জন্য "বোঝাপড়া" বিভাগে উল্লেখ করুন যে "এই নিবন্ধটি [এলাকার নাম]-কেও অন্তর্ভুক্ত করে"। প্রয়োজনীয় প্রাসঙ্গিক তথ্য যোগ করুন।
  3. তালিকাটিকে নিকটবর্তী কোনো গন্তব্যের নিবন্ধে যোগ করুন, তবে সেই নিবন্ধের পরিধি অন্যথায় প্রসারিত করবেন না। আগ্রহের স্থানে কীভাবে পৌঁছানো যায় সে সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত করুন। এটি কখনও কখনও একটি "পার্শ্ববর্তী" বিভাগ যোগ করে করা হয়।
  4. যদি তালিকাটি ভ্রমণকারীদের আগ্রহের জন্য খুব বেশি দূরবর্তী এবং সাধারণ হয়, তবে এটিকে উইকিভ্রমণে অন্তর্ভুক্ত করবেন না।
  5. যদি আপনার কাছে এমন কোনো 'কেনাকাটা', 'আহার' বা 'পানীয়'-এর তালিকা থাকে যা কোনো শহর/নগর, উদ্যান, গ্রামীণ এলাকা বা ভ্রমণপথের (যার নিজস্ব নিবন্ধ রয়েছে) মধ্যে বা কাছাকাছি অবস্থিত নয়, তবে এটি সম্ভবত ভ্রমণকারীদের জন্য উপযোগী হবে না, তাই এটিকে উইকিভ্রমণে অন্তর্ভুক্ত করবেন না। যদি দোকান, রেস্তোরাঁ, বার বা হোটেলটি এতটাই অসাধারণ হয় যে এটির জন্য আলাদাভাবে ভ্রমণ করা সার্থক, তবে এটিকে নিকটবর্তী গন্তব্যের নিবন্ধে একটি § পার্শ্ববর্তী বিভাগে অন্তর্ভুক্ত করুন।

সহায়ক টুল

[সম্পাদনা]

অক্ষাংশ/দ্রাঘিমাংশ কোথা থেকে পাবেন?

[সম্পাদনা]

অক্ষাংশ ও দ্রাঘিমাংশের দরকারী তথ্য প্রদান করে এমন কয়েকটি ওয়েবসাইট নিচে দেওয়া হলো:

  • যেসব উইকিভ্রমণ পাতায় কার্যকরী {{ভূ}} টেমপ্লেট রয়েছে, সেই পাতাগুলির উপরের ডানদিকে (ডেস্কটপে) একটি মানচিত্রের আইকন দেখা যায়। প্রয়োজন অনুযায়ী মানচিত্রটি সরিয়ে এবং জুম করে কোনো নির্দিষ্ট অবস্থানে রাইট-ক্লিক করলে আপনি স্থানাঙ্কগুলি পাবেন। খালি থাকা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ প্যারামিটারগুলির জায়গায় এগুলি কপি এবং পেস্ট করুন। {{মানচিত্রের কাঠামো}} বা {{ভূ}} টেমপ্লেটে স্থানাঙ্ক যোগ করার সময়, "অক্ষাংশ=" এবং "দ্রাঘিমাংশ=" অংশটুকু বাদ দিন।
  • ওপেনস্ট্রিটম্যাপ (ওএসএম) – মানচিত্র ব্রাউজ করুন, কাঙ্ক্ষিত অবস্থানে মাউসের ডান বোতামে ক্লিক করুন এবং "Show Address" নির্বাচন করুন। এরপর ওয়েবসাইটের উপরের বাম দিকের টেক্সট ফিল্ড থেকে স্থানটির অক্ষাংশ/দ্রাঘিমাংশের মান কপি করা যাবে।
    • নোমিনেটিম – ওএসএম রিভার্স জিওকোডিং।
    • যদি কোনো গন্তব্যের জিও ট্যাগ থাকে, তবে নিবন্ধের উপরের ডানদিকে একটি মানচিত্র আইকন থাকবে। আপনি যদি এলাকাটি চেনেন, তবে (যেকোনো নিবন্ধের) সেই মানচিত্রে গিয়ে, মাউস পয়েন্টারটি নির্দিষ্ট স্থানে রেখে, রাইট-ক্লিক করে তালিকার জন্য অক্ষাংশ ও দ্রাঘিমাংশের তথ্য পেতে পারেন।
  • উইকিপিডিয়া বেশিরভাগ স্থান সম্পর্কিত নিবন্ধের জন্য স্থানাঙ্ক প্রদান করে।
  • জিওম্যাপ – ওএসএম নোমিনেটিমের মাধ্যমে অনুসন্ধান করে এবং উইকিভ্রমণ টেমপ্লেটের ফরম্যাটে স্থানাঙ্ক প্রদান করে।
  • জিওব্যাচার হলো একটি টুল যা উইকিভ্রমণের একটি সম্পূর্ণ তালিকা বিভাগ গ্রহণ করতে পারে এবং একবারে ১০০টি পর্যন্ত তালিকার জন্য স্থানাঙ্ক যোগ করতে পারে। আরও নির্দেশাবলী রয়েছে গতিশীল মানচিত্রের ব্যবহার নিবন্ধে।
  • মাল্টিম্যাপ আপনাকে অনেক দেশের শহর অনুসন্ধান করতে দেয় এবং অক্ষাংশ/দ্রাঘিমাংশের তথ্য প্রদান করে (নামে অ্যাস্কি অক্ষর না থাকলে কিছু সমস্যা হতে পারে)।
  • গেটি থেসোরাস অফ নেমস-এর ডেটাবেসে বেশিরভাগ শহরের জন্য অক্ষাংশ/দ্রাঘিমাংশের তথ্য রয়েছে।
  • Falling Rain Genomics, Inc.-এর গ্লোবাল গেজেটিয়ার আরেকটি ডেটাবেস যা বিশ্বের অনেক স্থানের নামের জন্য দশমিক জিওকোড মান প্রদান করে।
  • রিচার্ড সিগানিয়াকের এফওএএফ ম্যাপার – গুগল ম্যাপস ব্যবহার করে স্থানাঙ্ক খুঁজুন।
  • জিওনেমস - দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খ জিওকোডিং।

আরও দেখুন উইকিভ্রমণ:গতিশীল মানচিত্র অভিযান#উপ-অভিযান: সমস্ত অক্ষাংশ পূরণ করুন!

তালিকা ফরম্যাট করার টুল

[সম্পাদনা]
  • আগে Ml31415-এর বানানো একটা অনলাইন টুল ছিল, যা সাধারণ লেখাকে উইকিভ্রমণের তালিকা ফরম্যাটে বদলে দিত। সাইটটা এখন বন্ধ, তবে কোডটা চাইলে দেখতে পারেন।
  • আরেকটা Transvoyage নামের স্ক্রিপ্টও (কোড এখানে) ছিল। এটা কাজে লাগত যখন কেউ ইংরেজি উইকিভ্রমণ থেকে অন্য ভাষায় (যেমন, ফরাসি) অনুবাদ করত, তখন তালিকাগুলোকে ({tl|তালিকাভুক্তকরণ}}) নতুন ভাষার জন্য তৈরি করে দিত।

আরও দেখুন

[সম্পাদনা]