উইকিভ্রমণ:নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫
উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী একটি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় উইকিভ্রমণের নীতিমালা ও রচনাশৈলী অনুসারে মৌলিক নিবন্ধ এবং অনুবাদের মাধ্যমে ইংরেজি উইকিভ্রমণ থেকে নতুন নিবন্ধ তৈরি করা হবে।
এই অনুবাদ প্রতিযোগিতায় ন্যূনতম একটি নিবন্ধ অনুবাদ করলেই তাকে ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে (পুরস্কারের বিস্তারিত দেখুন)। যেকোনো প্রকার সাহায্যের জন্য এখানে ক্লিক করে বার্তা দিন।
- নিয়মাবলি
- অংশ নিতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ বা লগ-ইন করুন, আইপি থেকে করা সম্পাদনা প্রতিযোগিতায় গণ্য হবে না।
- প্রথমে নিচের অংশগ্রহণকারী অনুচ্ছেদে আপনার নাম যুক্ত করুন।
- পাতা তৈরি করার জন্য এই তালিকা থেকে কোনো পাতা বেছে নিতে হবে। সংশ্লিষ্ট পাতাগুলোর ইংরেজি সংস্করণ থেকে অনুবাদ করে বাংলা পাতা তৈরি করতে হবে। আপনার পছন্দের পাতা যাতে অন্য কেউ অনুবাদ না করে, এজন্য পাতার পাশে ‘নাম যোগ করুন’ বাটনে ক্লিক করে নাম যোগ করতে পারেন। তবে জমা না দিয়ে তিনটির বেশি পাতা ধরে রাখা যাবে না।
- মৌলিক নিবন্ধও তৈরি করা যাবে, তবে উইকিভ্রমণের উল্লেখযোগ্যতা ও রচনাশৈলী সঠিকভাবে অনুসরণ করে তৈরি করতে হবে।
- আপনার পছন্দের নিবন্ধ তালিকায় না থাকলে আলাপ পাতায় বার্তা দিয়ে তা যোগ করার অনুরোধ করতে পারেন। তালিকায় না থাকা নিবন্ধ জমা দিলে গৃহীত হবে না।
- পাতাগুলো সম্পূর্ণ অনুবাদ করতে হবে, অসম্পূর্ণ বা অর্ধ-অনুবাদ গ্রহণযোগ্য হবে না।
- অনুবাদ করা শেষ হলে পাতাটি পর্যালোচনার জন্য জমা দিন।
- যান্ত্রিক অনুবাদ, এআই অনুবাদ বা গুগল অনুবাদের মতো অনুবাদ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। যান্ত্রিক কোনো অনুবাদক বা এআই ব্যবহার করলে নিজে পড়ে সংশোধন করে নিন, অনুবাদ বোধগম্য ও সঠিক হচ্ছে কিনা নিশ্চিত করুন। এআই অনুবাদ ও পর্যালোচনার ক্ষেত্রে এই লিংকের নীতিমালাটি কঠোরভাবে অনুসরণ করা হবে।
- যত খুশি পাতা অনুবাদ করা যাবে।
- প্রতিযোগিতার পর্যালোচকরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, তবে কখনোই নিজের তৈরি পাতা নিজে পর্যালোচনা করতে পারবেন না।
- মোবাইল ডিভাইস থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা এই টিউটোরিয়াল ভিডিওটি দেখে নিতে পারেন।
- পুরস্কার
- ১ম স্থান অধিকারকারী ― ৬০০০ টাকা সমমূল্যের বই বা গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
- ২য় স্থান অধিকারকারী ― ৪০০০ টাকা সমমূল্যের বই বা গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
- ৩য় স্থান অধিকারকারী ― ৩০০০ টাকা সমমূল্যের বই বা গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
- ৪র্থ স্থান অধিকারকারী ― ২৫০০ টাকা সমমূল্যের বই বা গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
- ৫ম স্থান অধিকারকারী ― ২০০০ টাকা সমমূল্যের বই বা গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
- ৬ষ্ঠ থেকে ১০তম স্থান অধিকারকারী (৫ জন) ― ৫০০ টাকা সমমূল্যের বই বা গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
- কমপক্ষে একটি নিবন্ধ গৃহীত হলে ― ডিজিটাল সনদপত্র
- বি.দ্র. মোট গৃহীত নিবন্ধের শব্দ সংখ্যার ভিত্তিতে বিজয়ীদের ক্রম নির্ধারিত হবে। আয়োজকদের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের বাইরে মুদ্রিত সনদপত্র পাঠানো সম্ভব হবে না।
- (উপরে বাংলাদেশী টাকার হিসেব অনুসারে দেওয়া হয়েছে। আপনি অন্য দেশে থাকলে, আপনার স্থানীয় মুদ্রা অনুযায়ী সামঞ্জস্য করে দেওয়া হবে।)
- ইন্টারনেট সহায়তা
শর্তসাপেক্ষে উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫-এ অংশগ্রহণকারী কিছুসংখ্যক প্রতিযোগীদের মোবাইল ইন্টারনেট সহায়তা প্রদান করা হবে। ইন্টারনেট সহায়তা প্রয়োজন হলে এই গুগল ফর্মটি পূরণ করুন।
- পর্যালোচক
- ছোট মুদ্রণ
এই প্রতিযোগিতাটি মূলত স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজিত, এবং আয়োজকগণ নিজস্ব বিবেচনার ভিত্তিতে প্রতিযোগিতার যেকোনো নিয়ম পরিবর্তন বা বাতিল বা পুরো প্রতিযোগিতাটিই বাতিল করার অধিকার রাখেন, এমনকি এটি শুরুর পরেও। এবং এই পাতার নিয়ম বা অন্য কোনো কিছু কোনো সংস্থার সাথেই আইনত সম্পর্ক তৈরি করার কোনো প্রস্তাব নয়।