বিষয়বস্তুতে চলুন

উইকিভ্রমণ আলোচনা:নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিভ্রমণ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Yahya কর্তৃক ৩ মাস আগে "ডিজিটাল সনদপত্র বিষয়ক" অনুচ্ছেদে

অনুচ্ছেদ অনুবাদ

[সম্পাদনা]

Understand → জানুন
Get in → কীভাবে যাবেন
By bus → বাসে করে
By train → রেলে করে
Get around → ঘুরে দেখুন
By rickshaw → রিকশা করে
Learn → লেখাপড়া
Work → কর্মসংস্থান
Talk → ভাষা
On foot → হেঁটে
See → কী দেখবেন
Do → কী করবেন
Buy → কেনাকাটা
Eat → খাওয়া-দাওয়া
Drink → পানীয়
Stay safe → নিরাপত্তা
Sleep → রাত্রিযাপন
cope →সমাধান
connect →যোগাযোগ
Go next→পরবর্তী ভ্রমণ/পরবর্তী গন্তব্য

--Delwar (আলাপ) ১০:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

দাদা, এই গুলি কি পয়েন্ট, যার উপ্র অনুবাদ এর সময় বিশেষ গুরুত্ব দিতে হবে...? Lost Adonais (আলাপ) ১৬:৩৩, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  • উপর
Lost Adonais (আলাপ) ১৬:৩৩, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নতুন নিবন্ধের প্রস্তাব

[সম্পাদনা]

এই তালিকায় নেই এমন কোনো পাতা অনুবাদ করতে চাইলে এখানে নিবন্ধের নাম প্রস্তাব করুন।

পর্যালোচক হতে আগ্রহী

[সম্পাদনা]

@ব্যবহারকারী:Yahya ভাই, আমি উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫ এর পর্যালোচক হতে আগ্রহী। --IqbalHossain (আলাপ) ০৩:৫৫, ১৬ আগস্ট ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

তিনের অধিক নিবন্ধ!

[সম্পাদনা]

@Delwar, RDasgupta2020: নিয়মানুযায়ী- জমা না দিয়ে এক সাথে তিনটির বেশি নিবন্ধ ধরে রাখা যাবে না। তিন দিন কোনো রকম সম্পাদনা ছাড়া ফেলে রাখলে আয়োজকরা আপনার নাম মুছে দিয়ে অন্যদের নিবন্ধটি উন্মুক্ত করে দিতে পারবেন। সবার কাজের সুযোগ ও নিয়মের ভারসাম্য বিবেচণায় আপনারা বাড়তি নিবন্ধ থেকে নাম অপসারণ করে দিন। আপনাদের সহযোগিতার জন্য আগাম ধন্যবাদ। ~মহীন (আলাপ) ১৮:২০, ৩০ আগস্ট ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@IqbalHossain নিয়মাবলী অনুসরণে আপনার সহযোগিতা কাম্য। অনুগ্রহ করে ৩টির বেশি নিবন্ধ একত্রে নাম রাখবেন না।― ᱚᱨᱤᱡᱤᱛ ১৫:৪৬, ৩১ আগস্ট ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের আলাপ পাতা

[সম্পাদনা]

জমাদানের পর নিবন্ধের আলাপ পাতায় ২০২৪ এর টেমপ্লেট প্রদর্শন হচ্ছে। সংশোধন করা প্রয়োজন। Delwar (আলাপ) ১১:৪৩, ১ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

মার্কিন যুক্তরাষ্ট্র

[সম্পাদনা]

তালিকা নাম থাকায় সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র নিবন্ধটি একজন ব্যবহারকারী শুরু করে ফেলছেন। নিবন্ধটি খালি করলে আমি শুরু করতে পারবো। পর্যালোচকদের মধ্যে প্রশাসকদের কেউ একজন বিষয়টি বিবেচনার অনুরোধ করছি। Delwar (আলাপ) ০৭:২৮, ২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Delwar অপসারণ করা হয়েছে, আপনি শুরু করতে পারেন। ~মহীন (আলাপ) ১৫:০৭, ৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
oh achcha ~2025-63955-2 (আলাপ) ০৪:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

পর্যবেক্ষণ

[সম্পাদনা]

প্রিয়, @IqbalHossain সরকারি বাসস্থানস্প্যানিশ সাম্রাজ্য নিবন্ধ দুটির ঠিক কোন অংশ বা কোন অনুচ্ছেদ নাকি পুরো নিবন্ধই আপনার পর্যবেক্ষণে এআই মনে হয়েছে জানালে কৃতজ্ঞ থাকবো। পর্যবেক্ষণের পর আপনার কাছে বার্তা প্রত্যাশা করছি। তবে । অন্য নাম = (এই অংশগুলো স্থানীয় ভাষা রেখেছি) এর বাইরে আমি পুরো নিবন্ধের প্রতিটি লাইন (টেমপ্লেটসহ) প্রাঞ্জল ভাষায় রাখার চেষ্টা করেছি। তারপরেও পর্যবেক্ষণে আপনার নির্দিষ্ট মন্তব্য পেলে হয়তো সংশোধনের সুযোগ পাওয়া যাবে। Delwar (আলাপ) ১৬:৫৫, ২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Delwar  মন্তব্য অতিরিক্ত ব্যাবহার এআই অনুবাদের লক্ষণ। ― ᱚᱨᱤᱡᱤᱛ ১৩:১৮, ৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Delwar ভাই, এই লিংকে গেলে আপনি আশা করি নিজেই বুঝতে পারবেন কেন আমি এআই অনুবাদ কমেন্ট দিয়েছি। তবে আপনি বর্তমানে এই নিবন্ধে অনেক সংশোধন করেছেন। সংশোধন সম্পূর্ণ করে আশা করি জানাবেন। আমি পুনরায় পর্যালোচনা করবো। ভালো থাকবেন ভাই। আর, কেনিয়ায় গিয়ে কি আনলেন সেটা জানাতে ভুলবেন না।IqbalHossain (আলাপ) ১৪:৫০, ৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@IqbalHossain সংশোধন করেছি। কেনিয়া দেশটি নাকি চা-কফির জন্য বিখ্যাত, তাই কয়েকটি কফির প্যাক আনা হয়েছিলো, সহকর্মীরা সব ভাগাভাগি করে নিয়ে গেছে, নিজেও বাসার জন্য নিতে পারিনি। বোঝার ভয়ে লাগেজ নেইনি, হ্যান্ডব্যাগে যতটুকো ওজন এয়ারলাইন্স গ্রহণ করে, ততটুকোই সীমাবদ্ধ থাকতে হয়েছে। সর্বোপরি সুইডিশ দূতাবাসের প্রোগ্রামের স্মৃতি মনে করে আপনাকে মিস করি। ঢাকায় আসলে নক দেয়ার অনুরোধ রইলো। Delwar (আলাপ) ১৫:০১, ৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Delwar, গৃহীত। ভাই আমি এখন ঢাকায় থাকি। দেখা হবে ইনশাআল্লাহ।-IqbalHossain (আলাপ) ১৩:৫৬, ৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা

[সম্পাদনা]

@ARI, এস্তোনিয়া নিবন্ধটি পুনরায় পর্যালোচনা করার অনুরোধ রইল। আরেকটি বিষয়, টেমপ্লেট ব্যবহার করলে সেখানে অনেক ইংরেজি শব্দ থেকে যায় যেহেতু সেগুলো টেমপ্লেটেই ব্যবহৃত হয়েছে। যেমন, উইকিউপাত্ত টেমপ্লেট ব্যবহার করলে বাই ডিফল্ট অনেক ইংরেজি শব্দ থেকেই যাবে। তাই পর্যালোচনার সময় এই বিষয়টি বিবেচনায় রাখা উচিত। ধন্যবাদ।-- IqbalHossain (আলাপ) ০৪:১৭, ৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

{{তালিকাভুক্তকরণ}}, {{নির্দেশক}} ইত্যাদি টেমপ্লেটের মধ্যে ফোন নম্বর, টেলিফোন নম্বর ইত্যাদি ইংরেজি রাখতে হবে। উইকিউপাত্ত সংযুক্ত টেমপ্লেটে বাংলা লেখার পরও ইংরেজি দেখালে টেমপ্লেটের আগে subst ব্যবহার করুন। যেমন- {{subst:নির্দেশক......}}। ― ᱚᱨᱤᱡᱤᱛ ০৫:২১, ৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib, রাশিয়ানিবন্ধটি পুনরায় পর্যালোচনা করার অনুরোধ রইল।--IqbalHossain (আলাপ) ০৪:০৪, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

যেটা অনুবাদ করব, খুজে পাচ্ছি না

[সম্পাদনা]

একাউন্ট খুলেছি, নিবন্ধত তালিকা থেকে টপিক সিলেক্ট করেছি কিন্তু কোথায় গিয়ে অনুবাদ করব কোথায় জমা দিব, বুঝতে পারছি না Utpal Adhikari70 (আলাপ) ০৫:১২, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নতুন নিবন্ধের নাম প্রস্তাব

[সম্পাদনা]

নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫/নিবন্ধ তালিকায় নেই এমন কোনো পাতা অনুবাদ করতে চাইলে বলা হয়েছে এই এখানে এসে প্রথমে পস্তাব রাখতে হবে। কিন্তু এখানে নতুন পাতা যোগ করার কোন জায়গা বা কোথায় প্রস্তাব রাখব সেটা বুঝতে পারছি না বা দেখছি না। Owahidneel (আলাপ) ০৯:০৯, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Owahidneel আপনি এখানেই লিখুন কোন নিবন্ধ অনুবাদ করতে চাইছেন? ― ᱚᱨᱤᱡᱤᱛ ০৯:১১, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আমি পৃথিবীর ১২টা দেশ ঘুরেছি। আর সেই সব দেশ এবং শহর সম্পর্কে লিখতে চাই। যেমন- মিশর কায়রো শহর, আজাবাইজান, জর্জিয়া, উজবেকিস্তান,সামারখান্ড, তাশকেন্ড, বুখাইরা, তাজিকিস্তান, এই সব দেশ ও শহর সম্পর্কে লিখতে চাই। এবং জেলার বিখ্যাত জায়গো গুলো সম্পর্কে লিখতে চাই। এখন আমি কি বুঝবো, কোন কোন নিবন্ধন গুলো অলরেডি আছে? কেননা, আপনারা যেই পাতা গুলো যুক্ত করেছেন এর বাইরে কোন বিষয় লিখতে গেলে কিভাবে শিউর হবো যে এই পাবা বা খরসা আগে লিখা হয়নি? সার্চ করে চেক করে নিব কি? Owahidneel (আলাপ) ০৯:১৬, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Owahidneel হ্যাঁ, করে দেখুন। না থাকলে এখানে বলুন। পর্যালোচকগণের মধ্যে কেউ একজন দেখে যোগ করে দেবেন। ― ᱚᱨᱤᱡᱤᱛ ০৯:২৪, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
1. জেলা- শরীয়তপুর(ঢাকা বিভাগ)
2. উজবেকিস্তান(দেশ)
উজবেকিস্তানের শহর সমূহঃ
3. তাশখন্দ
4. সমরখন্দ
5. বুখারা
6. মিশর (দেশ)
7. কায়রো (শহর, মিশরের রাজধানী) Owahidneel (আলাপ) ০৮:৫৪, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ সংক্রান্ত

[সম্পাদনা]

আমি অনুবাদ করতে পারছি কিন্তু জমা দেয়ার পর যেমন একটা বিষয়ের অধীনে অনেকগুলো বিষয় থাকতে যেমন ধরুন যোগাযোগ ব্যবস্থা এই টপিকের নিচে তীর চিহ্নতে ক্লিক করলে অনেকগুলো আসছে কিন্তু আমি তো ওইভাবে সাজিয়ে লিখতে পারছি না আমি তো পরপর ওই টপিকের অনুবাদ গুলো লিখছি লিখে জমা দিচ্ছি।অন্যদের আর্টিকেল গুলো দেখলাম ওইভাবে জমা হয়েছে কিন্তু আমারটা একটা প্যারাগ্রাফ আকারে জমা হয়েছে। কিভাবে জমা দিতে হবে যদি বুঝতে পারেন একটু বুঝিয়ে দিয়েন আমাকে Muhammad Abu Abdullah (আলাপ) ০৭:৩৮, ৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নতুন নিবন্ধের নাম প্রস্তাব

[সম্পাদনা]

আমি 'ভ্রমণ প্রসঙ্গ' এর 'উদ্বেগ' বিভাগের অধীনে একটি নতুন নিবন্ধ যুক্ত করার প্রস্তাব করছি।

শিরোনাম: ভ্রমণকালে সাইবার নিরাপত্তা

ভ্রমণকারীরা প্রায়শই পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করেন এবং অনলাইনে বিভিন্ন সেবা বুক করেন, ফলে তারা ফিশিং ও অন্যান্য সাইবার আক্রমণের সহজ লক্ষ্যে পরিণত হন। এই নিবন্ধটি ভ্রমণকারীদের অনলাইন নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে এবং এটি অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত ভ্রমণ প্রসঙ্গের সাথে সঙ্গতিপূর্ণ।

অনুগ্রহ করে পর্যালোচনার পর নিবন্ধটি প্রতিযোগিতার তালিকায় যুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। Abdullah Mubashwir (আলাপ) ০৯:৩৬, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

একটি পাতা তালিকাভুক্তের আবেদন।

[সম্পাদনা]

@YahyaYahya আমি একটি পাতা অনুবাদ করতে চাচ্ছি, অনুগ্রহপূর্বক পাতাটি তালিকাভুক্ত করলে উপকৃত হতাম।

পাতার লিংক: https://en.wikivoyage.org/wiki/Bristol Sheikh Mehedi Hassan (আলাপ) ১৫:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Sheikh Mehedi Hassan উইকিভ্রমণ:নিবন্ধ_প্রতিযোগিতা_২০২৫/নিবন্ধ_তালিকা#ইউরোপের_শহর অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে। —Yahya (talkcontribs.) ১৬:০৬, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ তালিকায় এসে কিছুই পাচ্ছি না।

[সম্পাদনা]

নিবন্ধ তালিকায় এসে কোথায় কীভাবে অনুবাদ করবো বুঝতে পারছি না Bijoy1159 (আলাপ) ২০:২৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Bijoy1159 একটি নিবন্ধের জন্য আগে তালিকায় নাম লেখান। Mehedi Abedin (আলাপ) ০২:১৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনায় আপত্তি

[সম্পাদনা]

প্রিয় ইকবাল ভাই, পানামা শহর, ইন্টারস্টেট ৫, সল্ট লেক শহর , তুকসন এই সবগুলো আপনি পর্যালোচনায় যে মন্তব্য লিখেছেন তা পর্যালোচনার নীতিমালার সঙ্গে যায় কিনা পুনঃবিবেচনা করবেন। নিবন্ধগুলো বেশ বড় এবং অনেক সময় নিয়ে অনুবাদ করা তো বটেই, কিন্তু অনেকটা দ্রুততার সঙ্গে আপনার ছোট্ট ও অনির্দিষ্ট ধরনের মন্তব্য করে রেখেছেন। যা দ্বারা নিবন্ধগুলোর ঠিক কোন অংশে সংশোধন প্রয়োজন তা বের করা দুরূহ। আর যিনি নিবন্ধ তৈরি করেন তিনি নিখুঁত নন কিংবা তার দ্বারা সব ভুল ধরাও হয়তো সম্ভব না, তাই তো পর্যালোচনা পদ্ধতি। এছাড়া প্রায়ই কাছাকাছি ধরনের একই বার্তা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যকেও আপনার আলাপ পাতায় দিতে দেখেছি, তাই মনে হলো বিষয়টি স্পষ্ট করলে ভালো হয়। আমি হয়তো কিছুটা পুরোনোদের একজন তাই বিষয়টি মেনে নিতে পারতেছি। কিন্তু নতুন যারা আসবে তাদের জন্য এ ধরনের পর্যালোচনা প্রতিযোগিতার উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। কারণ এই প্রকল্পে আরো বেশি মানুষকে সক্রিয় করার ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। সবশেষে সবার সহযোগিতায় উইকিভ্রমণ ভালো একটি অবস্থানে উন্নিত হোক এমনটিই প্রত্যাশা। আশা করি এ বার্তা প্রতিযোগিতার সামগ্রিক কল্যাণের জন্য হবে, আপনার সঙ্গে আমার পূর্বপরিচিতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো ধরনের প্রভাব ফেলবে না।

এক্ষেত্রে MS Sakib, Moheen ভাই ও Mehedi Abedin এর পর্যালোচনা ও নিবন্ধ প্রণেতার উদ্দেশ্যে দেয়া তাদের বার্তাগুলো দেখতে পারেন।Delwar (আলাপ) ২৩:৫৮, ২১ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Delwar জানানোর জন্য ধন্যবাদ। আয়োজক দলের একজন নিবন্ধগুলো আবার দেখবে, এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত জানানো হবে। @IqbalHossain আপনার কোনো মতামত আছে? —Yahya (talkcontribs.) ০৬:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Delwar ভাই, আমি প্রাথমিকভাবে নজর বুলিয়ে দেখলাম।
১. পানামা শহর মোটামুটি গ্রহণযোগ্য। তবে এই নিবন্ধে ছোটোখাটো কিছু ত্রুটি দেখলাম, যেগুলো সংশোধন প্রয়োজন। "গুণ পর্যন্ত-এবং কোনো", "অনেক দাঁড়ানো-তাই সে সময় ব্যবহার", "চালু করেছে-স্টপ চেনার জন্য কমলা চিহ্ন দেখুন-তবু কিছু রেড"—৪টি নিবন্ধেই এরকম অনেক জায়গায় অপ্রয়োজনীয় হাইফেন দেখা যাচ্ছে। সঠিক বিরামচিহ্ন ব্যবহার প্রয়োজন।
২. ইন্টারস্টেট ৫। এখানেও পানামা সিটির মতো অপ্রয়োজনীয় হাইফেন জনিত সমস্যা আছে। এছাড়া সংখ্যা ছাড়াও অনেক শব্দের সঙ্গে -এ / -এর / -তে যোগ করা হয়েছে। এগুলো আলাদাভাবে না থেকে শব্দের সঙ্গে জুড়ে যাবে। যেমন "প্যাসিফিক ইন-এও">"প্যাসিফিক ইনেও"। এছাড়া শহরের নাম লেখার ফরম্যাট ঠিক করতে হবে। "ব্লেইন, ওয়াশিংটন-এ">"ওয়াশিংটনের ব্লেইনে"। অর্থাৎ, অমুক স্টেটের তমুক শহরে, এই ফরম্যাটে লিখতে হবে। এধরণে ত্রুটি অন্যান্য নিবন্ধেও বিদ্যমান, তবে এখানে বেশি। সব নিবন্ধেই সংশোধন করতে হবে। এছাড়া বেশ কিছু স্থানে যান্ত্রিকতাও বিদ্যমান। যেমন: "পুরাতন মহাসড়ক ৯৯’ মেরিসভিলের স্টেট স্ট্রিট থেকে এভারেটে আসে, যেখানে এটি দক্ষিণ দিকে ব্রডওয়ে হিসেবে চলতে থাকে, যা এভারেটের প্রধান উত্তর-দক্ষিণ করিডর।" আমি এটা গ্রহণ করতাম না। তবে সংশোধনের জন্য এরকম সুনির্দিষ্ট বার্তা দিতাম।
৩. সল্ট লেক শহর। "টেম্পল স্কোয়ারের আবাসস্থল"। এখানে আবাস্থল শব্দটা সমস্যাযুক্ত। অন্য শব্দ ব্যবহার করতে হবে, বা বাক্যটা পুনর্লিখন করতে হবে। কিছু বাক্য Active voice-এর বদলে passive voice-এ লেখা হয়েছে, যা বাংলায় কিঞ্চিৎ শ্রুতিকটু। যেমন: এটি অমুকের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে>অমুক এটি প্রতিষ্ঠা করেন। এর বাইরেও কিছু বাক্যে সামান্য যান্ত্রিকতা আছে। যেমন: উটাহ ফাইন আর্টস মিউজিয়ামে প্রায় ৫,০০০ বছরের শিল্প ইতিহাস সংরক্ষিত আছে, যেখানে ১৮,০০০-এরও বেশি শিল্পকর্ম প্রদর্শিত হয়, প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত (তবে বিমূর্ত শিল্পে খুব একটা গুরুত্ব নেই)। আমি প্রথমবারেই গ্রহণ করতাম কিনা সন্দিহান
৪. তুকসনমোটামুটি গ্রহণযোগ্য। পূর্বে উল্লেখকৃত -র/-এর জনিত ত্রুটি আছে। সামান্য যান্ত্রিকতার ছোঁয়া আছে। কিছু বাক্যের গঠন আরেকটু সুন্দর হতে পারত: ফোর্ট লোয়েল ছিল যুক্তরাষ্ট্রের সেনা ছাউনি, উনবিংশ শতকের শেষভাগে অ্যাপাচি যুদ্ধের সময় সক্রিয়। > উনবিংশ শতকের শেষভাগে ফোর্ট লোয়েল অ্যাপাচি যুদ্ধের সময় সক্রিয় যুক্তরাষ্ট্রের একটি সেনা ছাউনি ছিল।

@ব্যবহারকারী:IqbalHossain ভাই, আলোচনাটি পড়ুন। আপনার পর্যালোচনার মান নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে (উইকিতে এবং গুগল ফর্মে)। এই ৪টি নিবন্ধে বেশকিছু ত্রুটি থাকলেও এক ক্লিকে রিজেক্ট করে দেওয়ার মতো না। রিজেক্ট করলেও সুস্পষ্ট কারণ উল্লেখ করা জরুরি ছিল। এছাড়া আপনার নিজের নিবন্ধও অত্যন্ত যান্ত্রিক। পর্যালোচকের যান্ত্রিক নিবন্ধ অত্যন্ত দৃষ্টিকটু। আপনার যান্ত্রিকতার একটা উদাহরণ দেই। আনতালিয়া নিবন্ধ আমি একবার রিজেক্ট করার পর আপনি "সংশোধন" করে আমার আলাপ পাতায় পুনঃপর্যালোচনার অনুরোধ করেছিলেন। কিন্তু নিবন্ধের শুরুর দিকে আমি এমন বাক্য পাই: তার উপাধি ছিল 'ফিলাদেলফোস' - অর্থাৎ 'ভ্রাতৃপ্রেমী' - যা থেকে বোঝা যায় যে তিনি তার ভাই এবং সহ-শাসক ইউমেনেস দ্বিতীয়, যাকে তিনি মৃত ভেবেছিলেন, তার সাথে সম্পর্ক সমাজে কীভাবে উপস্থাপন করবেন, সে বিষয়ে কিছুটা দ্বিধায় ছিলেন। পর্যালোচক নিজেই যদি ঠিকভাবে যান্ত্রিকতা সংশোধন করতে না পারে, তাহলে তার পর্যালোচনার মান নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক। ত্রুটিপূর্ণ পর্যালোচনার ক্ষেত্রে পর্যালোচনার নীতিমালার ৬ নং ধারা অনুসারে পর্যালোচককে সরিয়ে দেওয়ার বিধান আছে। তবে এক্ষেত্রে আপনার এই ৪টি নিবন্ধ পর্যালোচনার চেয়েও আপনার নিজের নিবন্ধের মান বেশি গুরুত্ব পাবে। এই বিষয়ে আপনার বক্তব্য কী?

@Yahya ভাই: উপরের আলোচনা এবং ব্যবহারকারী:IqbalHossain কোনও বক্তব্য প্রদান করলে সেই অনুযায়ী চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করছি। MS Sakib (আলাপ) ১৭:২৫, ২২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Delwar, @MS Sakib, @Yahya ধন্যবাদ বিষয়টি সবার সামনে আনার জন্য।
আশা করি আপনারা সবাই আমি যে যে নিবন্ধগুলোকে না মঞ্জুর করেছি সেগুলোতে দেলোয়ার ভাইয়ের সংশোধনের ইতিহাসগুলো একটু দেখবেন। তাহলেই বুঝতে পারবেন না মঞ্জুর করার কারণ। আর বিষয়টা এমন না যে একবার না মঞ্জুর করার পর নিবন্ধগুলো দ্বিতীয়বার পর্যালোচনার সুযোগ নেই। আমি দেলোয়ার ভাইয়ের যে নিবন্ধগুলো প্রথমে গ্রহণ করা হয়নি সংশোধনপূর্বক সেগুলো আবার পর্যালোচনাপূর্বক গৃহীত হয়েছে।
@MS Sakib ভাই, আমিও বুঝতে পারছি আমার নিবন্ধগুলো এবার ভালো হচ্ছে না, তাই আশা করি খেয়াল করবেন আমি কিন্তু এখন আর নিবন্ধ জমা দিচ্ছি না। কারণ যেহেতু আমি পর্যালোচকের দায়িত্বে আছি আমি নিজের নিবন্ধে ভুল থেকে যাচ্ছে কিন্তু আমি আরেকজনের নিবন্ধে ভুল ধরছি, বিষয়টা সবার কাছে দৃষ্টিকটু হতেই পারে।
আরেকটা বিষয়, কাজ করলে ভুল হবে এটাই স্বাভাবিক। পর্যালোচক হিসেবে আমি দ্বিতীয়বারের মত দায়িত্ব পালন করছি। তাই ভুল হওয়াটাই স্বাভাবিক। দেলোয়ার ভাইসহ সবাইকে অনুরোধ করবো নিবন্ধ গৃহীত না হলে মন খারাপ করে নালিশ না করে ভুলগুলো সংশোধনপূর্বক জানালেই ভালো হয়।--IqbalHossain (আলাপ) ০৩:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট ইস্যু

[সম্পাদনা]

কিছু টেমপ্লেট বাংলায় কাজ করছে না। এর সমাধান ও নিতীমালা কী? Sufe (আলাপ) ০৭:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Sufe টেমপ্লেট:Marker জাতীয় কিছু টেমপ্লেটে সমস্যা পেতে পারেন। কারণ হচ্ছে এই টেমপ্লেটগুলো ইংরেজি প্যারামিটার সমর্থন করে না। সমাধানের সহজতম উপায় হচ্ছে {{Marker -কে লিখুন {{subst:Marker। তাহলে বাংলা প্যারামিটারে রূপান্তর হয়ে যাবে। এরপরও কোনো টেমপ্লেটে সমস্যা হলে জানাতে পারেন। —Yahya (talkcontribs.) ১৯:২০, ২২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


আউটলাইন টেমপ্লেটটি কীভাবে ব্যবহার করতে পারি? Sufe (আলাপ) ০৭:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫(ইউটিসি)

Vai Tomar nam ki

[সম্পাদনা]

hello ~2025-26649-56 (আলাপ) ১৩:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

Video Tutorial

[সম্পাদনা]

একজন নতুন অনুবাদক হিসেবে কিভাবে অনুবাদ শুরু করবো সেটা নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল থাকলে ভালো হত। ধন্যবাদ। Kazi Hozayfa Ahsan (আলাপ) ০৬:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ঔরঙ্গাবাদ নিবন্ধের পুনঃ পর্যালোচনার অনুরোধ

[সম্পাদনা]

ঔরঙ্গাবাদ নিবন্ধের ইতিহাস অংশটি সম্পূর্ণ করেছি। নিবন্ধটি পুনরায় পর্যালোচনার অনুরোধ রইলRDasgupta2020 (আলাপ) ০৬:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে Mehedi Abedin (আলাপ) ১৬:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট

[সম্পাদনা]

ভ্যানকুভার নিবন্ধে টেমপ্লেট:Translink নিয়ে কিছু করতে পারছিনা। Nettime Sujata (আলাপ) ০৬:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

Wikivromon

[সম্পাদনা]
~2025-27094-52 (আলাপ) ০৪:০২, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বিষয় টা জানতে চাই

[সম্পাদনা]

কাজ টা কি ~2025-27221-61 (আলাপ) ১৫:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@~2025-27221-61 প্রতিযোগিতা, ইংরেজি থেকে বাংলায় নিবন্ধ অনুবাদ। Mehedi Abedin (আলাপ) ১৬:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

FAIJUL

[সম্পাদনা]

ফাইজুল ~2025-27263-05 (আলাপ) ১৬:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

FAIJUL

[সম্পাদনা]

ফাইজুল ~2025-27263-05 (আলাপ) ১৬:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ডিজিটাল সনদপত্র বিষয়ক

[সম্পাদনা]

যারা "উইকিভ্রমণ আলোচনা:নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫" এ নির্বাচিত হয়েছেন; তারা ডিজিটাল সনদপত্র কখন, কীভাবে ও কোন মাধ্যমে পাবেন? Minhaj14d (আলাপ) ০৭:৫৬, ৭ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আমিও জানতে আগ্রহী। আয়োজকবৃন্দ জানাবেন অনুগ্রহ করে Sapayth (আলাপ) ১২:২১, ১৪ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Minhaj14d ও @Sapayth শীঘ্রই একটি গুগল ফর্মের লিংক আপনাদের আলাপ পাতায় দেওয়া হবে। তার ভিত্তিতে পরবর্তীতে ইমেইল করা হবে। —Yahya (talkcontribs.) ০৯:১২, ১৭ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ফলাফল পুনঃপর্যালোচনার অনুরোধ

[সম্পাদনা]

প্রিয়, আয়োজকবৃন্দ ফলাফল ঘোষণা পর্যন্ত সুন্দর একটি প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা। আমার সবকটি নিবন্ধ গৃহীত হয়েছে। কিন্তু টুলফোর্জ গণণায় সল্ট লেক শহর নিবন্ধটি বাদ রেখেছে তাই এটি যুক্ত করার অনুরোধ করছি। এছাড়া ইন্টারস্টেট ৫, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বড় কয়েকটি নিবন্ধের টেমপ্লেট গণণায় বাদ পড়েছে। তাই সুযোগ থাকলে পুনঃগণনার অনুরোধ করছি। Delwar (আলাপ) ০৭:৪৪, ৮ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Delwar
@ARI সল্ট লেক শহর প্রথম পর্যালোচনায় আপত্তি ছিলো। পরে সাকিব পর্যালোচনা করে গ্রহণ করেছেন। Delwar (আলাপ) ১৭:৫০, ৮ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
তাহলে সল্ট লেক শহর নিবন্ধটি আমরা গ্রহণ করে নিচ্ছি। @ARI সম্ভব হলে ফলাফলটা আপডেট করে দিন। —Yahya (talkcontribs.) ১২:৩৯, ৯ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Delwar ফলাফল হালনাগাদ করা হয়েছে। ― ᱚᱨᱤᱡᱤᱛ ১৩:১৭, ৯ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন