বিষয়বস্তুতে চলুন

একটি ঐতিহ্যবাহী বারবার গ্রাম

উচ্চ আটলাস মরক্কোর একটি অঞ্চল। এটি আটলাস পর্বতমালা এবং এর আশপাশের গন্তব্য, যেমন মারাকেশ, নিয়ে গঠিত। পর্বতারোহী, স্কি-প্রেমী এবং অসংখ্য শৃঙ্গ ও উপত্যকাজুড়ে বসবাসকারী আদিবাসী বারবার সংস্কৃতিতে আগ্রহী ভ্রমণকারীদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্য।

জানুন

[সম্পাদনা]

বারবাররা উত্তর আফ্রিকার আদিবাসী জনগোষ্ঠী। তারা অন্তত ৫,০০০ বছর ধরে বর্তমান মরক্কো থেকে মিশর পর্যন্ত উত্তর আফ্রিকার উপকূলীয় অঞ্চলে বসবাস করে আসছে।

সপ্তম শতকে উত্তর আফ্রিকায় আরবদের আগ্রাসনের ফলে বারবাররা হয় আরব সংস্কৃতির সঙ্গে মিশে যেতে বাধ্য হয়, নয়তো আটলাস পর্বতমালায় আশ্রয় নেয়।

ধারণা করা হয়, মরক্কোর মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ জাতিগতভাবে বারবার। তবে তাদের মাত্র অর্ধেক এখনো বারবার সংস্কৃতিনির্ভর জীবনযাপন করে।

বারবাররা ইসলামকে তাদের প্রধান ধর্ম হিসেবে গ্রহণ করেছে। তবুও তারা নিজেদের গ্রামে বারবার ভাষায় কথা বলে এবং বারবার সংগীত, আধ্যাত্মিক ঐতিহ্য ও শিল্পচর্চা বজায় রেখেছে।

আটলাস পর্বতমালায় তুলনামূলকভাবে বিশুদ্ধ বারবার জনগোষ্ঠীর বসবাস। তারা মাটির তৈরি অ্যাডোবি ঘরে বাস করে। দক্ষিণ আটলাস পর্বতমালার পাদদেশে অবস্থিত মারাকেশই একমাত্র মরক্কীয় শহর, যেখানে স্পষ্ট বারবার পরিবেশ অনুভব করা যায়। মারাকেশের রংও বারবারদের রং লালচে, গেরুয়া ও মাটির রং। অ্যাডোবি ভবনগুলোর সর্বত্র এই রঙের ব্যবহার শহরটিকে এমন অনুভূতি দেয় যেন পুরো শহরটি মাটি থেকেই জন্ম নিয়েছে।

মানচিত্র
উচ্চ আটলাসের মানচিত্র
  • 1 মারাকেশ বহুদিন ধরেই এটি মানুষের কল্পনার জগৎকে বাস্তবে রূপ দেওয়া একটি শহর হিসেবে পরিচিত। কেনাকাটা ও সুস্বাদু খাবারের জন্যও এটি দারুণ একটি গন্তব্য।
  • 2 আইত-বেন-হাদ্দু একটি ঐতিহ্যবাহী কাঁচা মাটির ইটের শহর এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
  • 3 আমিজমিজ একটি ছোট বারবার শহর। এখানে অঞ্চলের অন্যতম বৃহৎ বারবার হাট বসে। পাহাড়ি ছোট ছোট বারবার গ্রামগুলো ঘুরে দেখার জন্য এটি একটি আদর্শ সূচনাস্থল।
  • 4 আসনি উচ্চ আটলাস পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি ছোট শহর।
  • 5 ইক্কিস রিরহাইয়া উপত্যকার একটি ছোট গ্রাম।
  • 6 খুরিবগা মরক্কোর "ফসফেটের রাজধানী"।
  • 7 সেত্তি ফাতমা উরিকা উপত্যকার শেষ প্রান্তে অবস্থিত একটি বারবার শহর।
  • 8 তাবান্ট
  • তাশেদ্দির্ত রিরহাইয়া উপত্যকার সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত বসতি।
  • 9 জাউইয়াত আহানসাল

অন্যান্য গন্তব্য

[সম্পাদনা]

কীভাবে যাবেন

[সম্পাদনা]

ঘুরে বেড়ানো

[সম্পাদনা]

দেখুন

[সম্পাদনা]

করণীয়

[সম্পাদনা]

উচ্চ আটলাসে বারবারদের প্রকৃত জীবনযাত্রার অভিজ্ঞতা নিতে চাইলে এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, যারা আপনাকে তাদের গ্রামগুলোতে নিয়ে যাবে।

নিরাপদ থাকুন

[সম্পাদনা]

আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য অঞ্চলটি সাধারণভাবে নিরাপদ বলে বিবেচিত হলেও, ২০১৮ সালের ডিসেম্বরে এখানে ক্যাম্পিং করার সময় দুইজন ইউরোপীয় নারী সন্ত্রাসী হামলায় নিহত হন।

পরবর্তী গন্তব্য

[সম্পাদনা]

বিষয়শ্রেণী তৈরি করুন

উচ্চ আটলাস সম্পর্কিত এই অঞ্চলের ভ্রমণ নির্দেশিকাটি রূপরেখা পর্যায়ে রয়েছে এবং এতে আরও তথ্য যোগ করার প্রয়োজন হতে পারে। এতে একটি কাঠামো রয়েছে, তবে পর্যাপ্ত তথ্য নেই। এখানে শহর ও অন্যান্য গন্তব্যের তালিকা থাকলেও সেগুলোর সব নিবন্ধ ব্যবহারযোগ্য পর্যায়ে নাও থাকতে পারে। এ ছাড়া যথাযথ আঞ্চলিক বিন্যাস কিংবা এখানে পৌঁছানোর প্রচলিত সব উপায়ের বিবরণসহ “কিভাবে যাবেন” অংশও অনুপস্থিত থাকতে পারে। নির্দ্বিধায় এগিয়ে আসুন এবং নিবন্ধটি সমৃদ্ধ করতে সাহায্য করুন!