বিষয়বস্তুতে চলুন

উরুগুয়ে উপকূল ধরে ভ্রমণ

উইকিভ্রমণ থেকে
কোলোনিয়ার সূর্যাস্ত

উরুগুয়ের উপকূলে দেশের জনসংখ্যা ও পর্যটন কেন্দ্রগুলো মূলত কেন্দ্রীভূত—আর তার সঙ্গে আছে অগণিত সমুদ্রসৈকত, যাদের কথা আলাদা করে না বললেই নয়।

জানুন

[সম্পাদনা]

উরুগুয়ের জনসংখ্যা মূলত উপকূল ঘেঁষেই গড়ে উঠেছে। রাজধানী মন্টেভিদিও, তার উপশহরগুলো এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নগর সবই জলের কাছে। দেশের সবচেয়ে বড় পর্যটনকেন্দ্রগুলোও ছড়িয়ে আছে এই উপকূল বরাবর। সাধারণত ভ্রমণকারীরা ঘুরে যান ঔপনিবেশিক ঐতিহ্যে ভরা কলোনিয়া দেল সাক্রামেন্টো, প্রাণচঞ্চল রাজধানী মন্টেভিদিও এবং বিশ্বখ্যাত সমুদ্রসৈকত নগরী পুন্তা দেল এস্তে

এই ভ্রমণপথ শুরু হয় উরুগুয়ের ওপারের বুয়েনস আয়ার্স থেকে, আর গিয়ে মিশে ব্রাজিল সীমান্তে। পথে উপকূলজুড়ে ছড়িয়ে থাকা তিনটি প্রধান গন্তব্যের সঙ্গে আরও অনেক জায়গায় থামতে হবে আপনাকে। তাই এসকল ঐতিহাসিক স্থাপনা ও জাদুঘরের সাথে সাথে অফুরন্ত সৈকত ভ্রমনের জন্য প্রস্তুত হয়ে যান!

প্রস্তুতি

[সম্পাদনা]

কখন যাবেন

[সম্পাদনা]
কাবো পলোনিও

দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মেকাল হচ্ছে উরুগুয়ে ভ্রমণের মূল মৌসুম। তখন সৈকতগুলো উষ্ণ ও মনোরম থাকে, তাই এই সময়টি ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত। বসন্তও ভালো সময় হিসেবে বিবেচিত, তবে শীতকালে সৈকতগুলো যথেষ্ট ঠাণ্ডা হওয়ায় ভিড় কম থাকলেও উপভোগ করার মতো তাপমাত্রা থাকে না।

কীভাবে যাবেন

[সম্পাদনা]

ভ্রমণের জন্য বাস্তবসম্মত দুটি বিকল্প হচ্ছে বাস অথবা গাড়ি। উরুগুয়ের আন্তঃনগর বাস ব্যবস্থা যথেষ্ট ভালো এবং প্রতিটি ভ্রমণপথে দিনে একাধিকবার বাস পাওয়া যায়। তবে, আটলান্টিক উপকূলের কিছু কম-ভ্রমণকৃত সৈকত একে অপরের সঙ্গে বাসে তেমন ভালোভাবে সংযুক্ত নয়। যদি আপনি এই ভ্রমণপথটি বাসে করতে চান, তবে হয়তো কিছু কম সংযুক্ত গন্তব্য যেমন লা পালোমা বা কাবো পোলোনিও বাদ দিতে হবে, অথবা পথে রোচায় বাস বদল করতে হবে।

অন্যদিকে, গাড়ি চালানোর সিদ্ধান্ত নিলে, আপনি বুয়েনস আয়ার্স থেকে ফেরিতে আপনার গাড়ি নিয়ে আসতে পারেন (আর্জেন্টাইন লাইসেন্স প্লেট নিয়ে উরুগুয়েতে গাড়ি চালানোতে কোনো সমস্যা নেই) বা কলোনিয়া থেকে গাড়ি ভাড়া করতে পারেন। উরুগুয়েতে ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের পর্যটকরা তাদের সাধারণ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারেন; শুধুমাত্র কিছু দেশের বাসিন্দাদের আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের প্রয়োজন। যাত্রার শেষে গাড়ি নিয়ে কী করবেন তা আপনাকে আগে থেকেই ঠিক করতে হবে, তবে কলোনিয়ায় ফিরে গিয়ে গাড়ি ছেড়ে দেওয়াটা তেমন কোনো ঝামেলা নয়।