বিষয়বস্তুতে চলুন

উইকিভ্রমণ থেকে
ভ্রমণ প্রসঙ্গ > সাংস্কৃতিক আকর্ষণ > ধর্ম ও আধ্যাত্মিকতা > কবরস্থান

কবরস্থান

পরিচ্ছেদসমূহ

কবরস্থান হলো কবর, সমাধি এবং স্মারক সংবলিত যেকোনো স্থান। বিশাল স্থাপত্যশৈলী সমৃদ্ধ বিস্তৃত সমাধিসৌধ থেকে শুরু করে কোনো স্মৃতির চিহ্নহীন সাধারণ ভূখণ্ড পর্যন্ত এর ধরন ও অবয়বের পরিসর বিশাল।

কিছু ক্ষেত্রে রাজকীয় স্মারক এবং সমাধিগুলো (রাজতন্ত্র দেখুন) বিস্তৃত প্রাঙ্গণের কেন্দ্রীয় বিন্দু হতে পারে যা সব সময় কবরস্থান হিসেবে নাও পরিচিত হতে পারে। স্থানীয় বা জাতীয় সংস্কৃতির ওপর নির্ভর করে বিভিন্ন কারণে এই ধরনের স্থানগুলোতে ব্যাপকভাবে দর্শনার্থীরা আসেন। এগুলো তীর্থস্থানও হতে পারে।

তীর্থযাত্রা

[সম্পাদনা]

কিছু দেশে ব্যাপক তীর্থযাত্রা ব্যবস্থা রয়েছে। ধর্মীয় বা জাতীয় প্রেক্ষাপটে কবরস্থান এবং বিশেষ ব্যক্তিদের সমাধি অন্যদের সাথে সংযুক্ত থাকে। কখনো কখনো এই নেটওয়ার্কগুলো ভালোভাবে মানচিত্রায়িত এবং চিহ্নিত থাকে, আবার অন্যগুলো আরো রহস্যময় এবং কম স্পষ্ট হয়।

বিষয়টিকে আরো জটিল করতে কিছু এলাকা এবং স্থানে তীর্থযাত্রা সম্পর্কে খুব ভিন্ন ধারণা রয়েছে এবং তারা এই প্রক্রিয়ার সত্যতা অস্বীকার করে। মানুষকে বলা হতে পারে 'না এখানে কোনো বিশেষ কবর নেই'। এমনকি কবর বা সমাধি দর্শনীয় স্থান হিসেবে বিবেচনা না করার নির্দেশও দেওয়া হতে পারে।

তীর্থযাত্রায় যুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ অংশ হলো প্রথমে গবেষণা করা। কবরস্থান বা সমাধিটি দর্শনের জন্য একটি গ্রহণযোগ্য স্থান কিনা এবং সেখানে কোনো নিষেধাজ্ঞা নেই তা নিশ্চিত করা।

কিছু কবর জটিলতায় দর্শনার্থীদের মেনে চলার জন্য বিস্তৃত পদ্ধতি রয়েছে, যেখানে দর্শনের সময় এবং পোশাকের ওপর বিধিনিষেধ রয়েছে। কিছু দেশে যেখানে শ্রেণীবদ্ধ সামাজিক এবং রাজনৈতিক কঠোরতা বিদ্যমান। সেখানে কিছু কবর এমনকি সাধারণের প্রবেশের বাইরে বা জনসাধারণের নাগাল থেকে দূরে হতে পারে।

দেওয়াল এবং স্থাপনা

[সম্পাদনা]

জনবহুল এলাকার কিছু কবরস্থানে ভাঙচুর থেকে সুরক্ষার জন্য বিশাল দেওয়াল এবং বেড়া রয়েছে। দেওয়াল এবং আশেপাশের স্থাপনাগুলো প্রকৃত সমাধির চেয়ে সেই স্থানের ইতিহাস সম্পর্কে আরো বেশি কিছু বলতে পারে।

আগের দিনে আশেপাশের দেওয়াল এবং স্থাপনাগুলো কবরস্থানে প্রবেশ করার পাশাপাশি কবরস্থান থেকে জিনিসপত্র বের হওয়ার বিশ্বাস সম্পর্কিত তৈরি হয়ে থাকতে পারে।

চিহ্ন না রাখার নীতিটি প্রত্নতাত্ত্বিক স্থানের মতোই প্রযোজ্য। নিষিদ্ধ এলাকায় অনধিকার প্রবেশ, কবর ক্ষতিগ্রস্ত করা বা কবর থেকে স্মৃতিচিহ্ন সংগ্রহের আইনি পরিণতি কঠোর হতে পারে। স্থানীয় কর্তৃপক্ষের আইন ও নিয়মকানুন সম্মান করুন।

একটি স্মৃতিস্তম্ভ হলো কোনো মৃত ব্যক্তি বা মৃত ব্যক্তির দলের ওপর কবর সদৃশ স্মৃতিস্তম্ভ। এর কোনো শারীরিক অবশিষ্টাংশ সেখানে থাকে না। সাধারণ সমুদ্রে বা যুদ্ধে মারা যাওয়া মানুষ যাদের অবশিষ্টাংশ হারিয়ে গেছে তাদের স্মরণে এগুলো নির্মাণ করা হয়। একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো লন্ডনের সেনোটাফ, যা প্রথম বিশ্বযুদ্ধ থেকে নিহত ব্রিটিশ সৈন্যদের স্মরণে নির্মিত।

একটি স্মারক দেখতে যে কবরের মতো হবে এমন কোনো কথা নেই। এগুলো আকারের দিক থেকে বিমূর্ত হতে পারে, যেমন বলকানের স্পোমেনিক।

অজ্ঞাতনামা সৈনিকের কবর হলো নির্দিষ্ট যুদ্ধ থেকে পাওয়া শনাক্ত না হওয়া কোনো সৈনিকের অবশিষ্টাংশসহ একটি ধারণাগত কবর। বিশ্বযুদ্ধে মারা যাওয়া সৈন্যদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই ধরনের কবর অনেক দেশে পাওয়া যায়।

একটি প্যান্থিয়ন হলো একটি ভবন যেখানে বিখ্যাত ব্যক্তিদের কবর থাকে। একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো প্যারিসের প্যান্থিয়ন।

একটি সমাধিসৌধ হলো একটি একক কবর ভবন। হ্যালাইকারনাসাসের রাজা মোসোলাসের কবরের নামানুসারে এটি নামকরণ করা হয়েছে। এটি প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের একটি ছিল। গিজার পিরামিড এবং তাজমহল সহ অনেক আইকনিক ভবনই সমাধিসৌধ।

একটি নেক্রোপোলিস (গ্রিক ভাষায় "মৃতের শহর") হলো লোকালয়ের বাইরের একটি কবরস্থান, যা প্রাচীন গ্রীক এবং রোমান শহরের জন্য সাধারণ ছিল।

শিক্ষামূলক উদ্দেশ্যে কিছু জাদুঘরে মানবদেহের প্রাচীন অবশিষ্টাংশের প্রদর্শনী রয়েছে, যেমন মমি, কঙ্কাল বা জলাভূমি বা বরফে দুর্ঘটনাবশত সংরক্ষিত মৃতদেহ। এই মানুষদের মধ্যে কিছু মানুষ কখনো মর্যাদা পূর্ণ শেষকৃত্য পায়নি, তাদের মধ্যে কিছু মানুষ তাদের কবর থেকে লুণ্ঠিত হয়েছে।

শ্রদ্ধা

[সম্পাদনা]

কিছু সংস্কৃতিতে কবর কীভাবে পরিদর্শন করা উচিত বা উচিত নয় সে সম্পর্কে খুব স্পষ্ট বিশ্বাস রয়েছে এবং গ্রহণযোগ্য চর্চাগুলো জেনে নেওয়া বেশ বুদ্ধিমানের কাজ। উদাহরণস্বরূপ কিছু স্থানে কবরের ওপর দিয়ে হাঁটা বা কবর ও তার আচ্ছাদন স্পর্শ না করার কঠোর নিয়ম রয়েছে। অনেক সংস্কৃতিতে কুকুরদের কবরস্থানে প্রবেশ করতে দেওয়া উচিত নয়।

কিছু স্থানে প্রবেশকারীদের জন্য নির্দিষ্ট পোশাকের ধরনও রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে প্রবেশমুখে পোশাক ভাড়া পাওয়া যায় অথবা অনুপযুক্ত বিবেচিত জিনিসগুলো প্রবেশদ্বারে রাখা যেতে পারে। তা সত্ত্বেও মার্জিত পোশাক পরিধান করুন।

ধর্মীয় রীতিনীতি ধর্ম এবং দেশের ওপর ভিত্তি করে ভিন্ন হয়। আপনি কোনো অপরিচিত ধর্মের কবরস্থান পরিদর্শনের আগে সেই ধর্মের কিছু মৌলিক শিষ্টাচার শিখে নেওয়া উচিত, উদাহরণস্বরূপ কোনো স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করে।

শোকাহত মানুষদের ছবি তোলা এড়িয়ে চলুন।

তথ্য এবং বংশতালিকা

[সম্পাদনা]

কিছু কবরস্থানে তত্ত্বাবধায়ক বা রক্ষণাবেক্ষণকারী থাকেন যাদের কাছে স্থানটি সম্পর্কে তথ্য থাকে বা কোথায় তথ্য পাওয়া যাবে তা জানা থাকে।

প্রখ্যাত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কবর খোঁজার জন্য কিছু কবরস্থানে জাদুঘর, সংগঠিত ভ্রমণ এবং পর্যটকদের জন্য নির্দেশিকা বই রয়েছে।

অনেক পুরানো কবরস্থান এবং কবরের স্থানগুলো প্রত্নতাত্ত্বিক স্থানও বটে।

বংশতালিকা উৎসাহীদের চাপের কারণে বা অন্যান্য কারণে কিছু কবরস্থান দাফন তালিকা এবং বিস্তারিত তথ্য প্রদান করতে পারে।

যাইহোক, সমাধির পাথর বা কবরের ফলকের ক্ষয়প্রাপ্তির কারণে সমস্ত তথ্য মুছে যেতে পারে এবং কিছু স্থানের জন্য স্থানটি এতই পুরানো যে সেখানে দাফন করা মৃতদের সম্পর্কে কোনো মানুষ বা প্রকাশনা পাওয়া যায় না।

শেষকৃত্য

[সম্পাদনা]
আরও দেখুন: শেষকৃত্য ভ্রমণ

কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির শেষকৃত্য বা শেষকৃত্য শোভাযাত্রার সময় 'ঘটনাস্থলে' উপস্থিত থাকার সুযোগ একটি দেশ বা সংস্কৃতির মানুষ এবং তাদের মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি খুব বিশেষ ধারণা দিতে পারে।

কিছু দেশে উচ্চ মর্যাদার ব্যক্তিদের এত জটিল শেষকৃত্যে হয় যে তার সাক্ষী হওয়া খুব স্মরণীয় একটি বিষয়।

শেষকৃত্য প্রক্রিয়াটি মৃত্যুর কত কাছাকাছি অনুষ্ঠিত হবে সে সম্পর্কে সাধারণত কিছু নিয়ম থাকে। দাফনের কিছু ঘটনা মৃত্যুর খুব কাছাকাছি হয়। অন্যদের সংখ্যাগত বা পঞ্জিকাগত শুভ ক্ষণের জন্য বিলম্বের প্রয়োজন হয়। বিশ্বের যেসব অংশে শীতের মাসগুলোতে মাটি জমে যায় এবং খনন করা কঠিন হয়ে পড়ে, সেখানে পরিবারগুলো অন-সাইট দাফন করার জন্য বসন্তের বরফ গলা পর্যন্ত অপেক্ষা করতে পারে। কিছু শীতল দেশে তুষারপাত সত্ত্বেও খনন করার জন্য মাটি গরম করা হয়।

নিয়মগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শোকপালনকারীদের ক্রমবিন্যাস যে শোকপালনকারীদের ধারাবাহিকতায় কে কার আগে যাবে। এছাড়াও কিছু সমাধিসৌধ এবং কবরস্থানে আগের মৃত্যুর শোক শোভাযাত্রার চিত্র রয়েছে, যেখানে শোক শোভাযাত্রায় প্রতিটি নির্ধারিত অবস্থান চিহ্নিত করা থাকে।

কেনাকাটা

[সম্পাদনা]

কবরস্থানের স্মৃতিচিহ্নের পরিসর সীমিত: সাধারণত নির্দেশিকা বই। কিছু কবরস্থানে সূক্ষ্ম এবং বিস্তারিত নির্দেশিকা বই রয়েছে।

কিছু কবরস্থানের কাছে কবরে দেওয়ার জন্য ফুলের অলঙ্কার বা লণ্ঠনের দোকান রয়েছে।

বিখ্যাত কবরস্থান

[সম্পাদনা]
মানচিত্র
কবরস্থানের মানচিত্র

আফ্রিকা

[সম্পাদনা]

আমেরিকা মহাদেশ

[সম্পাদনা]

আর্জেন্টিনা

[সম্পাদনা]

ব্রাজিল

[সম্পাদনা]
  • 3 সেন্ট জন দ্য ব্যাপটিস্ট কবরস্থান (সিমেতেরিও দে সাঁও জোয়াও বাতিস্তা) (রিও ডি জেনিরো)। রিও ডি জেনিরোতে মারা যাওয়া গুরুত্বপূর্ণ বিখ্যাত ব্যক্তিদের এখানে সমাহিত করা হয়েছে। তাদের মধ্যে ব্রাজিলের নয়জন সাবেক রাষ্ট্রপতি এবং গুরুত্বপূর্ণ সঙ্গীতশিল্পী (যেমন টম জোবিম), লেখক (যেমন হোসে দে আলেনকার এবং মাচাদো দে আসিস) ও বিখ্যাত অভিনেত্রী (যেমন কারমেন মিরান্ডা) রয়েছেন। (Q5058741)

মেক্সিকো

[সম্পাদনা]

মার্কিন যুক্তরাষ্ট্র

[সম্পাদনা]
আর্লিংটন জাতীয় কবরস্থান

কানাডা

[সম্পাদনা]
  • 18 মাউন্ট প্লিজেন্ট কবরস্থান (টরন্টো/মিডটাউন)। (Q2904018) ২০০ একর জুড়ে বিস্তৃত এবং এটি একটি উদ্ভিদ্য উদ্যানও। কবরস্থানটি কানাডীয় এবং বিশ্ব ইতিহাসের বেশ কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তির শেষ বিশ্রামস্থল। তাদের মধ্যে ইনসুলিনের সহ-আবিষ্কারক স্যার ফ্রেডরিক বান্টিং এবং চার্লস বেস্ট রয়েছেন।
  • 19 নটর-ডেম-দে-নেইজেস কবরস্থান। (Q507432) এবং 20 মাউন্ট রয়েল কবরস্থান (মন্ট্রিয়াল)। (Q1457377)। মাউন্ট রয়েলের ঢালে অবস্থিত এই দুটি কবরস্থান ১০ লক্ষেরও বেশি মানুষের শেষ বিশ্রামস্থল।

এশিয়া

[সম্পাদনা]
মাকাউ মুসলিম কবরস্থান, চীন
নিকোলসন কবরস্থানে ছড়িয়ে থাকা কবর
ভবানীপুর কবরস্থানে ত্যাগের ক্রুশ, কলকাতা, ভারত
  • 21 বাবাওশান বিপ্লবী কবরস্থান (বেইজিং)। (Q838166)
  • 22 কনফুসিয়াসের কবরস্থান (কং লিন) (ছুফু)। (Q619258)
  • 23 হংকং কবরস্থান (হ্যাপি ভ্যালি কবরস্থান, হংকং ঔপনিবেশিক কবরস্থান) (হংকং)। (Q5894338)
  • 24 মাকাউ মসজিদ এবং কবরস্থান (মাকাউ)। (Q15243366)
  • 25 পুরনো প্রোটেস্ট্যান্ট কবরস্থান (মাকাউ)। (Q3504601)
  • 26 ঝালান কবরস্থান (বেইজিং)। (Q4578286)
  • 27 মিং রাজবংশের ১৩টি রাজকীয় সমাধি (বেইজিং উত্তর শহরতলি)। (Q41135)
  • 28 পূর্ব ছিং সমাধি (থাংশান, হেবেই)। (Q306978)
  • 29 পশ্চিম ছিং সমাধি (বাওডিং, হেবেই)। (Q1683260)
  • 30 নিকোলসন কবরস্থান (মধ্য দিল্লি)। (Q22807299)
  • 31 ভবানীপুর কবরস্থান (দক্ষিণ কলকাতা)। ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত এই কবরস্থানটি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের জন্য কমনওয়েলথ যুদ্ধ সমাধিক্ষেত্রের একটি স্থান।
  • 32 কলকাতার ইহুদি কবরস্থান (পূর্ব কলকাতা)।
  • 33 দক্ষিণ পার্ক স্ট্রিট কবরস্থান (মধ্য কলকাতা)।

ইন্দোনেশিয়া

[সম্পাদনা]
  • 34 এরেভেল্ড লিউইগাজা (চিমাহি)। জাভার বৃহত্তম ওলন্দাজ যুদ্ধ কবরস্থান। সেখানে বেসামরিক নাগরিক এবং সৈনিক উভয়দের কবর রয়েছে। (Q2444786)
  • 35 কালিবার্তা হিরোজ কবরস্থান (তামান মাকাম পালোয়ান কালিবার্তা) (জাকার্তা/দক্ষিণ)। (Q6043072)
  • 36 এরেভেল্ড চণ্ডী (মাকাম কেহোরমাতান বল্যান্ডা দি চণ্ডী) (সেমারাং)। ওলন্দাজ যুদ্ধ কবরস্থান যেখানে ইন্দোনেশীয় জাতীয় বিপ্লব এবং প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের সময় মারা যাওয়া রয়্যাল নেদারল্যান্ডস ইস্ট ইন্ডিজ আর্মি (কেএনআইএল)-এর প্রায় ১,০০০ সৈনিকসহ অন্যান্য ওলন্দাজ সামরিক কর্মচারীদের কবর রয়েছে। (Q2523321)
  • 37 এরেভেল্ড কালিবানতেং (মাকাম কেহোরমাতান বল্যান্ডা দি কালিবানতেং) (সেমারাং)। ওলন্দাজ যুদ্ধ কবরস্থান যেখানে মূলত জাপানি বন্দিশিবিরে মারা যাওয়া ওলন্দাজ নারী ও বালকদের কবর রয়েছে। (Q1888347)
  • 38 গিরি তুংগাল হিরোজ কবরস্থান (সেমারাং)। (Q5564246)

ইসরায়েল

[সম্পাদনা]
  • 39 জয়তুন পর্বত ইহুদি কবরস্থান (পূর্ব জেরুসালেম)। প্রাচীন শেষকৃত্য স্মৃতিস্তম্ভ সমৃদ্ধ বিখ্যাত কবরস্থান। (Q12404547)
  • 40 মাউন্ট হার্জল (জেরুসালেম/পশ্চিম)। জাতীয় কবরস্থান। (Q206161)
  • 41 সানহেড্রিনের সমাধি। (Q3531182), সানহেড্রিনের প্রাচীন কবরস্থান, এবং 42 সানহেড্রিয়া কবরস্থান (জেরুসালেম/হেরাডি)। (Q7418236), নিকটে অবস্থিত আধুনিক যুগের কবরস্থান।
  • 43 য়ারকোন কবরস্থান (পেতাহ তিকভা)। (Q2897414)
  • 44 কিরিয়াত শাউল কবরস্থান (তেল আবিব/উত্তর)। (Q607817)
  • 45 ট্রাম্পেলডোর কবরস্থান (তেল আবিব/মধ্য)। (Q2597530) ১৯শ শতাব্দীর প্রখ্যাত ব্যক্তিদের কবর সমৃদ্ধ ঐতিহাসিক কবরস্থান।

জাপান

[সম্পাদনা]
  • 46 চিদোরিগাফুচি জাতীয় কবরস্থান (টোকিও/চিওদা)। (Q2972676)
  • 47 জোশিগায়া কবরস্থান (টোকিও/তোশিমা)। (Q1457455)

ফিলিপাইন

[সম্পাদনা]
  • 48 বীরদের কবরস্থান (লিবিঙ্গান এনজি এমগা বায়ানি) (তাগুইগ)। (Q1987325) প্রখ্যাত সরকারি কর্মকর্তা, সামরিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কবর সমৃদ্ধ জাতীয় সমাহিত করার স্থান।
  • 49 ম্যানিলা মার্কিন কবরস্থান (তাগুইগ)। (Q12061468)

দক্ষিণ কোরিয়া

[সম্পাদনা]
  • 50 সিউল জাতীয় কবরস্থান (সিউল)। (Q488897)

থাইল্যান্ড

[সম্পাদনা]

তুরস্ক

[সম্পাদনা]
  • 52 তুর্কি রাষ্ট্রীয় কবরস্থান (আঙ্কারা)। মধ্য এশিয়ার প্রাচীন তুর্কি কাঠামোর কথা মনে করিয়ে দেওয়া স্মৃতিস্তম্ভ সমৃদ্ধ এই স্থানে প্রজাতন্ত্রিক যুগের অনেক প্রধান বেসামরিক ও সামরিক ব্যক্তিত্বকে সমাহিত করা হয়েছিল। তবে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের সমাধিসৌধ 'আনাতকাবির' একটি পৃথক স্থান। (Q2617627)
  • 53 কারাজাহমেত কবরস্থান (ইস্তাম্বুল/এশীয় অংশ)। উস্কুদার এবং কাদিকয়ের মধ্যে অবস্থিত ৩০০ হেক্টর (৭৪০ একর) বিস্তৃত সাইপ্রাস বনভূমি হলো বৃহত্তম তুর্কি কবরস্থান এবং ১৪শ শতাব্দীতে এর প্রতিষ্ঠা কনস্টান্টিনোপলের পতনের আগের। (Q578506)
  • 54 আইয়ুপ কবরস্থান (আইয়ুপ সুলতান কবরস্থান) (ইস্তাম্বুল)। (Q6002600) গোল্ডেন হর্নের তীর থেকে একটি ফুটপাত উসমানীয় যুগের কবরস্থানের মধ্য দিয়ে গেছে যেখানে ঐতিহ্য অনুযায়ী পুরুষদের মার্বেলের ফলকের ওপর একটি পাগড়ি থাকে এবং নারীদের ফলকে ফুলের নকশা থাকে। একটি গন্ডোলা লিফট লাইনও কবরস্থানের একটি অংশের ওপর দিয়ে গেছে।
  • আহলাত কবরস্থানের ((তাতভানের কাছে ভান হ্রদে]]) স্থানীয় আগ্নেয়গিরির শিলা থেকে খোদাই করা বিশাল ও অত্যন্ত সূক্ষ্ম সমাধিসৌধগুলো ১১-১২শ শতাব্দীর স্থানীয় আহলাতশাহ রাজ্যের এবং এটি মধ্যযুগীয় তুর্কি শিল্পের একটি অনন্য নিদর্শন।
  • 1 গ্যালিপলি -তে প্রথম বিশ্বযুদ্ধের গ্যালিপলি অভিযানের সময় নিহত তুরস্ক ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর (বিশেষ করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড) সৈন্যদের বেশ কয়েকটি সামরিক কবরস্থান রয়েছে।

ইউরোপ

[সম্পাদনা]
নোরাটুস কবরস্থান
হিয়াতানিয়েমি কবরস্থান, হেলসিঙ্কি

আর্মেনিয়া

[সম্পাদনা]
  • 55 নোরাটুস কবরস্থান (নোরাটুস, গাভার, লেক সেভান অঞ্চল)। (Q2705445), একই নামের হ্রদের কাছে সেভানের নিকটে অবস্থিত, এতে বিশ্বের বৃহত্তম 'খাচকার' সংগ্রহ রয়েছে। এটি আর্মেনিয়ার বিশাল, অত্যন্ত সূক্ষ্ম কারুকার্যখচিত ঐতিহ্যবাহী সমাধিফলক, যার কেন্দ্রে একটি ক্রুশ রয়েছে।

অস্ট্রিয়া

[সম্পাদনা]
  • ভিয়েনা (মৃত্যু সম্পর্কিত 'সংস্কৃতি অনুচ্ছেদ' এবং সেন্ট্রালফ্রিডহফ দেখুন)

বলকান

[সম্পাদনা]
  • 56 স্তেচাক মধ্যযুগীয় সমাধিসৌধ কবরস্থানসমূহ। একটি টেমপ্লেট:ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা মূলত দক্ষিণ-পূর্ব বসনিয়া ও হার্জেগোভিনায় অবস্থিত ২৮টি স্থান নিয়ে গঠিত, যদিও কিছু স্থান ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো এবং সার্বিয়ায় রয়েছে। এই অঞ্চলে স্তেচাক ধরনের প্রায় ৬০,০০০ মধ্যযুগীয় সমাধিফলক পাওয়া গেছে। এগুলো দ্বাদশ থেকে ষোড়শ শতকের প্রথম দিকে অনেক খ্রিস্টান সম্প্রদায় কর্তৃক নির্মিত হয়েছিল। এগুলোতে আঁকা ছবি এবং মূলত এখন বিলুপ্ত বসনীয় সিরিলীয় বর্ণমালায় লেখা স্মারকবাণী অন্তর্ভুক্ত রয়েছে। ২০১৬ সালে, মোট প্রায় ৪,০০০টি স্তেচাক খণ্ডসহ ২৮টি নেক্রোপোলিস ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়েছিল। (Q63724)
  • 57 মিরোগোজ কবরস্থান (জাগরেব, ক্রোয়েশিয়া)। ১৮৭৬ সালে উন্মুক্ত করা জাগরেবের সুন্দর কেন্দ্রীয় কবরস্থান। শবদাহাগার, খ্রিস্ট দ্য কিং গির্জাসহ চিত্তাকর্ষক ও চোখজুড়ানো আর্কেডগুলো এটিকে বিশ্বের অন্যতম মনোমুগ্ধকর কবরস্থান করে তুলেছে। ক্রোয়েশিয়ার অল সোলস ডে (মৃত দিবস) হলো ১লা নভেম্বর। সন্ধ্যার পর শত শত মোমবাতির দৃশ্য আপনার কাছে মুগ্ধকর এবং দর্শনীয় মনে হতে পারে। তবে মনে রাখবেন যে সেই দিনে এবং তার আগে-পরের কয়েকদিন কবরস্থানটি খুবই ব্যস্ত থাকবে এবং এর স্বাভাবিক শান্ত রূপ থেকে একেবারেই আলাদা থাকবে। (Q1262136)

বুলগেরিয়া

[সম্পাদনা]
  • 58 সেন্ট্রাল সোফিয়া কবরস্থান / অরল্যান্ডোভতসি কবরস্থান (Централни софийски гробища অথবা Орландовци) (সোফিয়া)। (Q3400970)

ক্রোয়েশিয়া

[সম্পাদনা]
  • 59 মিরোগোজ কবরস্থান (জাগরেব)। (Q1262136)

চেক প্রজাতন্ত্র

[সম্পাদনা]
  • 60 পুরানো ইহুদি কবরস্থান (Starý židovský hřbitov) (প্রাগ)। (Q438026)
  • 61 ভিসেহরাদ কবরস্থান (প্রাগ)। (Q118967)

ফিনল্যান্ড

[সম্পাদনা]

ফ্রান্স

[সম্পাদনা]

গ্রিস

[সম্পাদনা]
  • 66 অ্যাথেন্সের প্রথম কবরস্থান (Πρώτο Νεκροταφείο Αθηνών) (অ্যাথেন্স)। (Q1362125)

হাঙ্গেরি

[সম্পাদনা]
  • 67 কেরেপেসি কবরস্থান / ফিউম রোড জাতীয় কবরস্থান (Fiumei úti nemzeti sírkert) (বুদাপেস্ট)। (Q288130)

আয়ারল্যান্ড

[সম্পাদনা]
  • 68 গ্লাসনেভিন কবরস্থান (ডাবলিন)। (Q1263215)

ইতালি

[সম্পাদনা]
  • 69 প্রোটেস্ট্যান্ট কবরস্থান বা নন-ক্যাথলিক কবরস্থান (সিমিতেরো দেগলি ইংলেসি বা সিমিতেরো আকাতোলিকো) (রোম)। (Q1187723)
  • 70 সান মিকেলে কবরস্থান (ইল সিমিতেরো দি সান মিকেলে) (আইসোলা দি সান মিকেলে)। (Q3676942) ভেনিসের কবরস্থান দ্বীপ
  • 71 ব্রিওন কবরস্থান (ব্রিওন সমাধি) (ত্রেভিসোর কাছে)। (Q3992600) ২০শ শতাব্দীর বিখ্যাত ইতালীয় স্থপতি কার্লো স্কার্পা এটি নির্মাণ করেছেন।
  • 72 মোন্তেরোজ্জি নেক্রোপোলিস (নেক্রোপোলি দেই মোন্তেরোজ্জি) (তারকুইনিয়ার পূর্বে)। (Q2564175), এট্রুস্কান নেক্রোপোলিস এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।

পোল্যান্ড

[সম্পাদনা]
  • 73 পোভঞ্জকি কবরস্থান (সমেতার্জ পোভঞ্জকোভস্কি) (ভোলা, ওয়ারশ)। (Q168886) হলো ওয়ারশর সবচেয়ে পুরানো এবং বিখ্যাত কবরস্থান। এটি ১৭৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। পোলীয় ইতিহাসের অনেক বিশিষ্ট ব্যক্তিদের এই কবরস্থানে সমাহিত করা হয়েছে। সেখানে আনুমানিক ১০ লক্ষেরও বেশি সমাহিত করা হয়েছে। জোলোবোর্জ জেলায় পোভঞ্জকি কবরস্থানের উত্তর-পশ্চিমে অবস্থিত পোভঞ্জকি মিলিটারি কবরস্থানের সাথে বিভ্রান্ত হবেন না।
  • 74 রাকোভিতস্কি কবরস্থান (সমেতার্জ রাকোভিতস্কি) (পুরনো শহর)। (Q1457419) ক্রাকোভের একটি ঐতিহাসিক নেক্রোপোলিস। উল্লেখযোগ্য সমাধির মধ্যে পোপ দ্বিতীয় জন পলের পিতামাতার কবর রয়েছে।
  • জাকোপানের পেঙ্কসোভি ব্ঝিজেক জাতীয় কবরস্থান।

পর্তুগাল

[সম্পাদনা]
  • 75 প্লেজার্স কবরস্থান (সিমিতেরিও দোস প্রাজেরেজ) (লিসবন)। (Q976850)

রোমানিয়া

[সম্পাদনা]
মেরি সিমেট্রি, রোমানিয়া
  • 76 মেরি সিমেট্রি / ভেসেল কবরস্থান (সিমিতিরুল ভেসেল) (সাপানতা)। (Q965491)
  • 77 ঘেনচিয়া কবরস্থান (বুখারেস্ট)। (Q4355583)

রাশিয়া

[সম্পাদনা]
  • 78 নভোদেভিচি কবরস্থান (Новодевичье кладбище) (মস্কো)। (Q208175)
  • শিরোকোরেচেনস্কোয়ে ক্লাদবিশ্চে কবরস্থান (মাফিয়া কবরস্থান, ইয়েকাতেরিনবুর্গ)

সুইডেন

[সম্পাদনা]
  • 79 উডল্যান্ড কবরস্থান (স্কগসকিরকোগারদেন) (সোদেরোরত, স্টকহোম)। প্রাকৃতিক পরিবেশে ২০শ শতাব্দীর কবরস্থান নকশার জন্য উল্লেখযোগ্য একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে অভিনেত্রী গ্রেটা গার্বো এবং সঙ্গীত প্রযোজক টিম বার্গলিং (যিনি অবিচি নামেও পরিচিত) সহ অনেক সুইডিশ বিখ্যাত ব্যক্তিদের সমাহিত করা হয়েছে। (Q213988)
  • 80 নোরা বেগরাভনিংস্প্লাতসেন (নর্দার্ন কবরস্থান) (সোলনা, স্টকহোম)। স্ক্যান্ডিনেভিয়ার অন্যতম বৃহত্তম কবরস্থান। এখানে সমাহিত বিখ্যাত সুইডিশদের মধ্যে রয়েছে উদ্ভাবক আলফ্রেড নোবেল, প্রধানমন্ত্রী পার আলবিন হ্যানসন, অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যান, মানবতাবাদী ফোলকে বার্নাদোতে এবং ফিন-দে-সিয়েকল লেখক অগাস্ট স্ট্রিন্ডবার্গ। (Q252312)

ইউক্রেন

[সম্পাদনা]
  • 81 লিচাকিভস্কি কবরস্থান (Личаківський цвинтар) (লভিভ)। (Q1316721); উমানে অবস্থিত রাব্বি নাচমান অব ব্রেসলোভের কবর, যা হাসিদিক তীর্থযাত্রার একটি প্রধান স্থান।

যুক্তরাজ্য

[সম্পাদনা]
ইংল্যান্ড
[সম্পাদনা]
স্কটল্যান্ড
[সম্পাদনা]

ওশেনিয়া

[সম্পাদনা]

অস্ট্রেলিয়া

[সম্পাদনা]

আরো দেখুন

[সম্পাদনা]
Tombstone tourist

বিষয়শ্রেণী তৈরি করুন

এই ধরন কবরস্থান এর রূপরেখা রয়েছে টেক্সট১ টেক্সট২

{{#assessment:প্রসঙ্গ|রূপরেখা}}