ভ্রমণের ক্ষেত্রে কর এবং সারচার্জ প্রায়শই অনিবার্য। যেহেতু এই বিষয়টি খুবই বিস্তৃত হতে পারে। তাই এই পাতায় স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক কর ও সারচার্জের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পরিবহন কর
[সম্পাদনা]বিমানবন্দর এবং বিমান পরিবহন কর্তৃপক্ষ টিকিট ক্রয় করার সময় এই করগুলো সংগ্রহ করে থাকে। বর্তমানে প্রায় সবসময় এই করগুলো বিজ্ঞাপিত টিকিট মূল্যের সাথেই অন্তর্ভুক্ত থাকে। একটি ব্যতিক্রম হলো ফিলিপাইন। যেখানে সাধারণত বিজ্ঞাপিত দাম শুধু মূল ভাড়া হয় এবং কর ও অন্যান্য সারচার্জ সূক্ষ্ম অক্ষরে উল্লেখ করা থাকে (যদিও সরাসরি ফ্লাইট বাছাই করার সময় যে মূল্য দেখানো হয়, তাতে এই কর অন্তর্ভুক্ত থাকে এবং ফ্লাইট বেছে নেওয়ার পর আপনি করের বিস্তারিত দেখতে পারেন)। কিছু ক্ষেত্রে, নির্দিষ্ট বিমানবন্দরের নির্ধারিত কাউন্টারে সরাসরি কর সংগ্রহ করা হয়।
বাস ও ট্রেনের টিকিট মূল্যেও বুকিংয়ের সময় প্রযোজ্য করগুলো অন্তর্ভুক্ত থাকে।
কিছু দেশে, বিমানের টিকিট বা ট্রেন টিকিট বুকিং করার সময় ঋণপত্র (ক্রেডিট কার্ড) ব্যবহার করলে সারচার্জ আরোপ করা হতে পারে। এটি সাধারণত প্রদর্শিত মূল্যের একটি শতকরা হার হয়। তবে ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে সাধারণত এটি প্রযোজ্য হয় না।
জ্বালানির প্রতি একক মূল্যের সাথেই সাধারণত কর অন্তর্ভুক্ত থাকে। তাই আপনাকে আলাদা করে হিসাব করতে হয় না। শুধু একক মূল্যকে আপনার কেনা এককের সংখ্যার সাথে গুণ করলেই মোট দাম পাওয়া যাবে।
আবাসনের কর ও সারচার্জ
[সম্পাদনা]হোটেলে থাকার জন্য কর আরোপ করা হয়। অধিকাংশ হোটেল, বিশেষ করে ইউরোপের বাইরে বাধ্যতামূলকভাবে ১০% সার্ভিস চার্জ যোগ করে। এটি প্রায়ই মূল ভাড়ার শতকরা হার হিসেবে গণনা করা হয়। তবে কিছু ক্ষেত্রে শহর সরকারের নির্ধারিত একটি নির্দিষ্ট পরিমাণও আরোপ করা হয়।
আপনি যখন ইউরোপীয় ইউনিয়নভিত্তিক ওয়েবসাইট ব্যবহার করে হোটেল বুক করেন। তখন জাতীয় কর ও সারচার্জ বিজ্ঞাপিত মূল্যের সাথেই অন্তর্ভুক্ত থাকে। তবে শহর কর সাধারণত আলাদাভাবে যোগ হয়। যদি আপনি বুকিংয়ের সময় হোটেল ভাড়ার বেশিরভাগ পরিমাণ অগ্রিম পরিশোধ করেন।তবে সেটি মূল হোটেল ভাড়া থেকে আলাদাভাবে সংগ্রহ করা হয়।
কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ স্থানে সার্ভিস চার্জ (সাধারণত ১০%) এবং কর (সাধারণত ৭-১২%) বিজ্ঞাপিত মূল্যের বাইরে থাকে। আপনাকে মানসিকভাবে প্রায় ২০% বেশি দাম হিসাব করতে হয় যতক্ষণ না চেক-আউট পেজে পৌঁছান। এমনকি আপনি যদি দক্ষিণ-পূর্ব এশিয়ার ওয়েবসাইট থেকে ইউরোপীয় হোটেল বুক করলে বিজ্ঞাপিত মূল্যে প্রযোজ্য কর যোগ করা নাও থাকতে পারে। তাই যদি আপনি দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে এমন দেশে থাকার ব্যবস্থা বুক করেন যেখানে কর ২৫% (যেমন ডেনমার্ক), তাহলে সতর্ক থাকুন।
কেনাকাটা ও অন্যান্য সেবা
[সম্পাদনা]অনেক দেশ মূল্য সংযোজন কর, পণ্য ও সেবা কর, অথবা বিক্রয় কর আরোপ করে। উত্তর আমেরিকার বাইরে, সাধারণত এই ধরনের কর দোকানে কেনা পণ্যের মূল্যের সাথে অন্তর্ভুক্ত থাকে। তবে কিছু দেশে (যেমন থাইল্যান্ড) কর মূল্যের সাথে অন্তর্ভুক্ত থাকবে কি না তার কোনো স্থির নিয়ম নেই। যদিও সাধারণত ধরে নেওয়া যায় যে উল্লেখিত মূল্যের সাথে কর অন্তর্ভুক্ত থাকে যদি আলাদাভাবে কিছু বলা না হয়।
যখন এমন সেবা কেনা হয় যেখানে মানুষ সরাসরি সেবা প্রদান করে, তখন কর ও চার্জের অন্তর্ভুক্তির ধরন ভিন্ন হতে পারে। অধিকাংশ ইউরোপীয় দেশে তালিকাভুক্ত মূল্যের সাথেই বাধ্যতামূলক কর ও চার্জ অন্তর্ভুক্ত থাকে। তবে এশিয়ার অনেক স্থানে কর ও চার্জ কেবলমাত্র অর্থপ্রদানের সময় যোগ করা হয়। উত্তর আমেরিকায়ও কর অর্থপ্রদানের সময় যোগ করা হয় তবে গ্রাহকদের কাছ থেকে "অঘোষিত" বখশিশ প্রত্যাশিত হয়।
ভ্রমণকারীদের কেনাকাটা উৎসাহিত করতে কিছু দেশ বিদেশিদের জন্য কর হ্রাসের সুযোগ দেয়া হয়। বিশেষ ডিউটি-ফ্রি দোকান থেকে কেনাকাটার মাধ্যমে অথবা দেশত্যাগের সময় মূল্য সংযোজন কর ফেরত নেওয়ার মাধ্যমে। দেখুন শুল্কমুক্ত কেনাকাটা।
আয়কর
[সম্পাদনা]আপনি যদি কোনো বিদেশি দেশে (অথবা কোনো প্রদেশ বা অঙ্গরাজ্যের মতো অন্য কোনো প্রশাসনিক অঞ্চলে) দীর্ঘ সময় অবস্থান করেন, তবে তারা আপনাকে কর প্রদানের জন্য আবাসিক হিসেবে বিবেচনা করতে পারে। বিস্তারিত জানতে দেখুন বিদেশে বসবাস, বিদেশে অবসরযাপন এবং বিদেশে কাজ।
{{#assessment:প্রসঙ্গ|রূপরেখা}}