বিষয়বস্তুতে চলুন

উইকিভ্রমণ থেকে
(গ্র্যান্ড ক্যানালের ধারে থেকে পুনর্নির্দেশিত)
ভ্রমণপথ > এশিয়া ভ্রমণপথ > চীনের মহাখালের ধারে

চীনের মহাখালের ধারে

পরিচ্ছেদসমূহ

মহা খাল (大运河) চীনে অবস্থিত একটি প্রকৌশলীয় কাজ, যাকে চীনের মহাপ্রাচীরের সাথে তুলনা করা হয়। চীন এর মহাপ্রাচীরের মতো এটিও অনেক পুরোনো এবং বিভিন্ন রাজবংশ দ্বারা এর কিছু অংশ নির্মিত করা হয়েছিল। প্রাচীরের বিপরীতে এটি আজও ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এর রক্ষণাবেক্ষণও সক্রিয়ভাবে চলমান রয়েছে।

সুঝোয় খাল

খালটি উত্তরে বেইজিং থেকে দক্ষিণে হাংঝো (সাংহাই এর দক্ষিণে) পর্যন্ত প্রায় ১৮০০ কিলোমিটার (১১০০ মাইল) উত্তর-দক্ষিণে বিস্তৃত। এর যাত্রাপথে এটি চীনের দুটি প্রধান নদী ইয়াংজি এবং হুয়াংহোকে অতিক্রম করে এবং অনেক গুলো শহরের মধ্য দিয়ে যায়। খালের প্রাচীনতম অংশগুলো খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর এবং এর বিভিন্ন অংশ সুই রাজবংশের (৫৮১-৬১৮ খ্রিস্টাব্দ) সময় একত্রিত করা হয়েছিল।

খালটি এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের এই তালিকায় রয়েছে।

মহা খালটি শতাব্দীর পর শতাব্দী ধরে একটি প্রধান পরিবহনের পথ ছিলো, কিন্তু এই খালে এখন কোনো নির্ধারিত আন্তঃনগর যাত্রীবাহী নৌকা পরিষেবা নেই। ২০০৬ সালে হাংঝো-সুঝো যাত্রীবাহী পথই ছিল শেষ প্রধান পরিষেবা। এখানে এখনও একটি ছোট স্টাব লাইন রয়েছে, তবে আপনি এটি কেবল খালের সেই অংশ ধরেই নিতে পারবেন যা হাংঝো শহরের সীমানার মধ্যে রয়েছে।

রাস্তা

[সম্পাদনা]
আধুনিক রাস্তা

মূল খালটি এভাবে চলে:

সুঝো/উক্সি এলাকায়, তাই হ্রদ এই খালের সাথে সংযুক্ত হয়েছে।

জাদুঘর

[সম্পাদনা]
  • 1 বেইজিং-হাংজু গ্র্যান্ড ক্যানাল জাদুঘর (中国京杭大运河博物馆) (হাংজু,ঝেজিয়াং প্রদেশ)।
  • 2 চায়না গ্র্যান্ড ক্যানাল জাদুঘর (中国大运河博物馆) (ইয়াংজু, জিয়াংসু প্রদেশ)।
  • 3 চায়না ওয়াটার ট্রান্সপোর্ট জাদুঘর (中国漕运博物馆) (হুয়াই'আন, জিয়াংসু প্রদেশ)। হুয়াই'আন দীর্ঘদিন ধরে মহা খালের একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিলো। এই জাদুঘরটি রাজকীয় রাজধানীতে শস্য পরিবহনে হুয়াই'আন যে ভূমিকা রেখেছিলো তার ইতিহাসের পরিচয় দেয়।
  • 4 সুই এবং তাং রাজবংশের গ্র্যান্ড ক্যানাল কালচার জাদুঘর (隋唐大运河文化博物馆) (লুয়াং, হেনান প্রদেশ)। বেশিরভাগ মানুষ যখন মহা খালের কথা ভাবেন, সাধারণত তখন তাদের বেইজিং-হাংঝো খালের কথা মনে পড়ে। আসলে সুই এবং তাং রাজবংশের সময় মহা খালটি লুওয়াং পর্যন্ত বিস্তৃত ছিল। রাজধানী বেইজিংয়ে স্থানান্তরিত হওয়ার পর কেবল ইউয়ান রাজবংশের সময় লুওয়াংকে পথ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। লুওয়াং, খালের উত্তর প্রান্ত থাকাকালীন সময়ের নিদর্শনগুলো এই জাদুঘরে প্রদর্শিত হয় । এই জাদুঘরের প্রধান আকর্ষণ হলো ডুবে যাওয়া দুটি জাহাজ যা ২০১৩ সালে পাওয়া গিয়েছিলো।

বিষয়শ্রেণী তৈরি করুন