বিষয়বস্তুতে চলুন

উইকিভ্রমণ থেকে

বিশ্বের বৃহত্তম দেশগুলির অন্যতম এবং হাজার বছরের দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ চীন হলো নানারকম পরিবেশনা শিল্পকলার (অভিনয়) আবাসভূমি। এই নিবন্ধে তার কয়েকটির নমুনা তুলে ধরা হয়েছে।

অপেরা

[সম্পাদনা]

চীনের নিজস্ব ঐতিহ্যবাহী অপেরা ( (戏曲 সি চু) শিল্প রয়েছে, যার ধরণ অঞ্চলভেদে আলাদা। নিচের ধরণগুলো জাতীয়ভাবে পরিচিত এবং আন্তর্জাতিক পর্যায়ে চীনা অপেরার প্রতিনিধিত্বকারী হিসেবে বিবেচিত হয়:

একটি বেইজিং অপেরার প্রদর্শনী। মাঝের অভিনেতার জটিল মুখরঙ লক্ষ্য করুন - যা এই ধারার অন্যতম বৈশিষ্ট্য
  • বেইজিং অপেরা (京剧 চিংচু) - পিকিং অপেরা নামেও পরিচিত, এটি সারা দেশে সবচেয়ে জনপ্রিয় অপেরার ধরণ। নাম থেকেই বোঝা যায় এর উৎপত্তি বেইজিংয়ে এবং এটি ম্যান্ডারিন ভাষায় গাওয়া হয়। বড় চরিত্রগুলোর অভিনয়শিল্পীদের জটিল মুখরঙের জন্য এটি বিশেষভাবে খ্যাত। এতে শিল্পীদের রঙ ভিন্ন ভিন্ন চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশ করে।
  • ইউ অপেরা (越剧 ইয়েচু) - জাতীয়ভাবে দ্বিতীয় জনপ্রিয় অপেরা এটি। এর উৎপত্তি শেংঝো শহরে শাওশিংয়ের কাছে। এটি মূলত উ চীনা ভাষার শেংঝো উপভাষায় গাওয়া হয়, যদিও ম্যান্ডারিনেরও প্রভাব রয়েছে। শাওশিং অপেরা নামেও এটি পরিচিত। বিশেষত সাংহাই, ঝেজিয়াংজিয়াংসুতে এর জনপ্রিয়তা রয়েছে। এমনকি সাংহাইতে এটির জনপ্রিয়তা স্থানীয় সাংহাই অপেরার চেয়েও বেশি।
  • কুনচু (昆曲 কুনচু) - কুনশানে উদ্ভূত এক ধরনের চীনা অপেরা, যা এখন সারা দেশে পরিবেশিত হয়। অনেকেই এটিকে সবচেয়ে পরিশীলিত চীনা অপেরা বলে মনে করেন। বর্তমানে বেইজিংসুজো এই ধারার প্রধান কেন্দ্র। এর অন্তত দুই ধরনের ধারা রয়েছে: উত্তর কুনচু (北曲 বেইচু) এবং দক্ষিণ কুনচু (南曲 নানচু)। প্রথমটি মূলত ম্যান্ডারিনে, আর দ্বিতীয়টি উ চীনা ভাষার সুজো উপভাষায় পরিবেশিত হয়।
  • হুয়াংমেই অপেরা (黄梅戏 হুয়াংমেই সি) - লোকজ ধাঁচের এক ধরনের অপেরা, যার উৎপত্তি হুয়াংমেই, হুবেই অঞ্চলে। এর শেকড় রয়েছে চা পাড়ার সময় নারীদের গাওয়া গান থেকে। সহজসরল চরিত্রের প্রতিফলন হিসেবে এর পোশাকও অন্যান্য ধারার তুলনায় কম জাঁকজমকপূর্ণ। এটি সাধারণত ম্যান্ডারিন ভাষায় পরিবেশিত হয়।

চীনের বিভিন্ন অঞ্চলে আরও নানা ধরণের আঞ্চলিক অপেরা রয়েছে। যা সাধারণত স্থানীয় বিভিন্ন উপভাষায় পরিবেশিত হয়। এগুলো প্রায়শই নিজ নিজ অঞ্চলে জনপ্রিয় হলেও, কিছু কিছু ক্ষেত্রে বিদেশে প্রবাসী চীনা সম্প্রদায়ের মধ্যেও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এগুলো ঐতিহ্যবাহী চীনা উৎসবে দেখা যায়। তবে এসব ধারার শীর্ষ শিল্পীরা এখনো মূলত চীনেই সক্রিয়।

  • হেনান অপেরা (豫剧 ইউচু) - হেনান প্রদেশের স্থানীয় অপেরা, যা ম্যান্ডারিন ভাষায় গাওয়া হয়। হেনান ছাড়াও উত্তর চীনের কয়েকটি প্রদেশে এটি জনপ্রিয়। এটি চীনের সবচেয়ে জনপ্রিয় আঞ্চলিক অপেরা।
  • ক্যান্টোনিজ অপেরা (粤剧 ইউচু) - পার্ল রিভার ডেল্টা অঞ্চলের স্থানীয় অপেরা। যা মূলত ক্যান্টনিজ ভাষায় গাওয়া হয়। এতে জাঁকজমকপূর্ণ মার্শাল আর্ট প্রদর্শন ও অন্তর্ভুক্তির জন্য এই অপেরা বিশেষভাবে পরিচিত। হংকং এবং চীনের ক্যান্টনিজ ভাষাভাষী এলাকায় এর কয়েকটি পেশাদার দল রয়েছে। ফোশান শহরকে এই ধারার উৎপত্তিস্থল হিসেবে ধরা হয়।
  • তেওচিউ অপেরা (潮剧 চাওচু) - গুয়াংডংয়ের চাওশান অঞ্চলের অপেরা। যা মূলত তেওচিউ ভাষায় পরিবেশিত হয়। এখানে পেশাদার দল রয়েছে, এছাড়াও ব্যাংককজোহর বাহরুর মতো প্রবাসী তেওচিউ সম্প্রদায়েও এটি জনপ্রিয়।
  • তাইওয়ানি অপেরা (歌仔戏 গ্যঝাইসি) - মিনন ভাষায় গাওয়া একধরনের অপেরা। যার উৎপত্তি মূলত তাইওয়ানের ইলান শহরে। তবে এটি চীনের দক্ষিণ ফুজিয়ান অঞ্চলেও জনপ্রিয় এবং তাইওয়ান ও মিনন ভাষাভাষী অঞ্চলে এর পেশাদার দল রয়েছে।
  • গাওজিয়া অপেরা (高甲戏 গাওজিয়াসি) - কুয়ানঝো শহরে উদ্ভূত এই অপেরা মিনন ভাষায় গাওয়া হয়। এতে মার্শাল আর্টের কৌশলী লড়াইয়ের দৃশ্য ও কৌতুক চরিত্র বিশেষভাবে অন্তর্ভুক্ত। মিনন ভাষাভাষী এলাকায় এই অপেরার পেশাদার দল রয়েছে।
  • লিইউয়ান অপেরা (梨园戏 লিইউয়ানসি) - এটি মূলত কুয়ানঝো শহরে উদ্ভূত এবং মিনন ভাষায় গাওয়া হয়। এটি দক্ষিণ চীনের সবচেয়ে প্রাচীন অপেরার মধ্যে একটি বলে ধরা হয়।
  • হাইনানিজ অপেরা (琼剧 চিয়ংচু) - হাইনান দ্বীপের স্থানীয় অপেরা, সাধারণত কিয়ংহাই উপভাষায় গাওয়া হয়।
  • হাক্কা অপেরা (汉剧 হানচু) - হাক্কা জনগণের ঐতিহ্যবাহী অপেরা, যা গুয়াংডং, ফুজিয়ানজিয়াংসির হাক্কা ভাষাভাষী অঞ্চলে জনপ্রিয়। অন্যান্য আঞ্চলিক অপেরার বিপরীতে এটি ঐতিহ্যগতভাবে হাক্কা উপভাষার পরিবর্তে ম্যান্ডারিন ভাষায় গাওয়া হয়।
  • মিন অপেরা (闽剧 মিনচু) - ফুঝো শহরের স্থানীয় অপেরা। যা মূলত ফুঝো উপভাষায় পরিবেশিত হয়।
  • লেইঝো অপেরা (雷剧 লেইচু) - লেইঝো শহরের স্থানীয় অপেরা। যা লেইঝো উপভাষায় গাওয়া হয় এবং এতে দুঃসাহসী কসরতপূর্ণ দৃশ্য অন্তর্ভুক্ত থাকে।

চীনের ভেতরে রাষ্ট্র-পরিচালিত ফ্রি-টু-এয়ার সিসিটিভি-১১ মূলত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক ধারার চীনা অপেরা সম্প্রচারের জন্য নিবেদিত। যদিও এর সাবটাইটেল কেবল চীনা ভাষাতেই দেয়া হয়। সিসিটিভি-১১-এর একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তাদের কিছু সম্প্রচার আন্তর্জাতিকভাবে দেখা যায়। চীনের বিভিন্ন অঞ্চলের নিজস্ব স্থানীয় কিছু টেলিভিশন স্টেশনও রয়েছে। এগুলিও মাঝে মাঝে চীনা অপেরার অনুষ্ঠান সম্প্রচার করে।

পুতুলনাচ

[সম্পাদনা]

চীনে পুতুলনাচের দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যার মধ্যে ফুজিয়ান প্রদেশ এ ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিচিত। চীনে পুতুলনাচের নানা ধারা দেখা যায়। এর মধ্যে রয়েছে ছায়াপুতুলনাচ (皮影戏 পিইইংসি), সুতোয় পুতুলনাচ (提线木偶戏 তিসিয়ান মু'ওউ সি), এবং হাতমোজা পুতুলনাচ (布袋戏 বুদাইসি)।

বাদ্যযন্ত্র সংগীত

[সম্পাদনা]

চীনে বাদ্যযন্ত্র সংগীতেরও দীর্ঘ ঐতিহ্য রয়েছে। হাজার বছর ধরে চীনে সংগীত-সমবায় প্রচলিত থাকলেও আধুনিক চীনা অর্কেস্ট্রা (ঝোং ইউয়ে থুয়ান) কেবল বিংশ শতাব্দির শুরুর দিকে গড়ে ওঠে। এর অনুপ্রেরণা ছিল পাশ্চাত্য সিম্ফনি অর্কেস্ট্রা। তবে এতে পাশ্চাত্য বাদ্যযন্ত্রের পরিবর্তে ব্যবহৃত হয় চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। চীনা অর্কেস্ট্রার অনুষ্ঠান শুধু চীনেই নয়, সিঙ্গাপুরমালয়েশিয়ার মতো প্রবাসী চীনা জনগোষ্ঠী সমৃদ্ধ স্থানেও দেখা যায়।

গুচিন, সবচেয়ে শ্রদ্ধেয় ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্র

চীনা সংস্কৃতিতে যে বাদ্যযন্ত্রটির স্থান সবচেয়ে সম্মানিত, তা হলো গুচিন ( গুচিন) বা শুধু চিন ( চিন)। ঐতিহ্যগতভাবে একজন চীনা শিক্ষিত ভদ্রলোকের চারটি শিল্পকৌশলের একটি ছিল গুচিন বাজাতে জানা। আজও গুচিন একক শিল্পীদের জন্য বিশালসংখ্যক সৃষ্টির ভাণ্ডার রয়েছে, যা শোনা যায়। গুচিনের সঙ্গে সম্পর্কিত আরেকটি যন্ত্র হলো গুজেং (গুজেং)। যার উৎপত্তি হয়েছে বর্তমানে বিলুপ্ত প্রাচীন চীনা যন্ত্র ‘সে’ ( সে) থেকে। গুজেংয়েরও সমৃদ্ধ একক সৃষ্টির ভাণ্ডার রয়েছে। এই গুজেং পরে ছড়িয়ে পড়ে কোরিয়ায়, যেখানে এটি রূপান্তরিত হয় গায়াগিমে এবং জাপানে, যেখানে এটি রূপান্তরিত হয় কোতোতে, যা বর্তমানে জাপানের জাতীয় বাদ্যযন্ত্র হিসেবে বিবেচিত।

অন্য গুরুত্বপূর্ণ একক যন্ত্রের মধ্যে রয়েছে এরহু ( এরহু), এটি একটি দুই-তারবিশিষ্ট বাউ করা যন্ত্র; এবং পিপা ( পিপা), একটি তার ছেঁড়া যন্ত্র, যার শব্দসীমা নরম গুজেং-এর তুলনায় অনেক বিস্তৃত। এই যন্ত্রগুলো বাজানো পেশাদার শিল্পীরা প্রায়ই অসাধারণ কৌশল প্রদর্শন করেন। চীনের বাঁশের বাঁশি হলো দিজি ( দিজি)। এরহু ও পিপার মতোই দিজি একক ও দলীয় পরিবেশনে ব্যবহৃত হয়। দিজি বিভিন্ন মাপের তৈরি হয়। অতি ছোট সোপ্রানিনো থেকে বড় বেস পর্যন্ত, যেমন পাশ্চাত্যের রেকর্ডার পরিবারের মতো।

চীনে তালবাদ্য তৈরিরও দীর্ঘ ইতিহাস রয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ঢাক ( গু), গং (লো), ঘণ্টা ( ঝোং) ও ঝাঁঝরি ( বো)। চীনের বহু অঞ্চলে এ ধরনের তালবাদ্য মিশিয়ে তৈরি হয় বিশেষ দলীয় বাদ্যযন্ত্র সমবায়।

প্রাচীন চীনা বাদ্যযন্ত্রের মনোরম নিদর্শন দেখা যায় জাদুঘরে, যেমন নিষিদ্ধ নগরীতে অবস্থিত একটি জাদুঘরে। আর আধুনিক যন্ত্র চীনের প্রতিটি শহরে বিক্রি হয়, এমনকি প্রবাসী চীনা সম্প্রদায়ের কিছু দোকানেও পাওয়া যায়।

সিয়াংশেং

[সম্পাদনা]
মঞ্চে অভিনয়রত এক সিয়াংশেং জুটি

সিয়াংশেং ( শিয়াংশেং), যা ক্রসটক নামেও পরিচিত, হলো এক বিশেষ ধরনের চীনা কমেডি। এর সহজতম রূপ হলো দুই জন শিল্পী ম্যান্ডারিনে সংলাপ চালান, যা শক্তিশালী বেইজিংয়ের টানযুক্ত উচ্চারণে বলা হয়। হাস্যরস সৃষ্টির জন্য এতে মুখভঙ্গি ও শরীরী ভাষার অতিরঞ্জিত ব্যবহারের পাশাপাশি শব্দ খেলা এবং খুনসুটি করা হয়। আরও কিছু জটিল পরিবেশনায় গান, র‌্যাপ এমনকি বাদ্যযন্ত্রের ব্যবহারও এতে যুক্ত হতে দেখা যায়।

আধুনিক শিল্প

[সম্পাদনা]

ঐতিহ্যবাহী নাটকের বাইরে, চীনে আধুনিক নাট্যধারাও রয়েছে। তরুণ চীনা প্রজন্মের কাছে বেইজিং তার নাট্যাভিনয়ের (话剧 হুয়া জু) জন্য বিশেষভাবে প্রশংসিত। তবে এগুলো মূলত স্থানীয় দর্শকের জন্যই নির্মিত হওয়ায় সাধারণত মান্দারিন ভাষায় মঞ্চস্থ হয় এবং ইংরেজি সাবটাইটেল থাকে না।

পপ সঙ্গীত

[সম্পাদনা]
টিএফবয়েজ (সাদা পোশাকে), একটি জনপ্রিয় চীনা বয় ব্যান্ড

চীনে পপ সঙ্গীতও বেশ সমৃদ্ধ, এবং সঙ্গীত প্রতিভা খোঁজার টেলিভিশন শোগুলো বিশেষ জনপ্রিয়। হংকংতাইওয়ান ১৯৫০-এর দশক থেকে ২০০০-এর দশক পর্যন্ত চীনা পপ সংস্কৃতির প্রধান কেন্দ্র ছিল। তবে ২০১০-এর দশক থেকে এ পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে গেছে। এখন বহু শীর্ষ হংকং ও তাইওয়ানি গায়ক মূল ভূখণ্ড চীনে স্থায়ী হয়েছেন, যেখানে তাঁরা অনেক বেশি আয় করতে পারেন। যদিও পপ সঙ্গীতের সিংহভাগই মান্দারিন ভাষায়, তবে তাইওয়ানের প্রভাবের কারণে মিননান ভাষার গান এবং হংকংয়ের প্রভাবে ক্যান্টোনিজ পপও সমানভাবে প্রতিষ্ঠিত। এছাড়াও, চীনের অন্যান্য অঞ্চলের পপ তারকারা তাঁদের শিকড়কে সম্মান জানাতে নিজস্ব স্থানীয় উপভাষায় গান তৈরি করছেন। পাশাপাশি, চীনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গায়কেরাও ক্রমবর্ধমানভাবে নিজেদের জাতিগত ভাষায় গান রচনা করছেন।

চীনে অবস্থানকালে আপনি হয়তো চীনা পপ সঙ্গীতের একটি ধারা ঝংগুও ফেং (中国风 ঝোংগুও ফং) লক্ষ্য করবেন। এতে সঙ্গীত বিন্যাসে ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় এবং গানের কথায় চীনের প্রাকৃতিক দৃশ্য ও ইতিহাসের উল্লেখ থাকতে পারে।

আরও দেখুন

[সম্পাদনা]
This TYPE চীনা পরিবেশনা শিল্পকলা has রূপরেখা অবস্থা TEXT1 TEXT2

{{#assessment:প্রসঙ্গ|রূপরেখা}}

বিষয়শ্রেণী তৈরি করুন