
ট্রান্সককেশিয়ান ট্রেইল মূলত দুইটি আংশিকভাবে সম্পন্ন ট্রেইল যারা আর্মেনিয়া, জর্জিয়া এবং আজারবাইজান এর মধ্য দিয়ে অতিক্রম করে। দুইটি ট্রেইলের মধ্যে একটি বৃহত্তর ককেশাসের মধ্য দিয়ে এবং অন্যটি ক্ষুদ্রতর ককেশাসের মধ্য দিয়ে যায়। ধারণা করা হয় ট্রেইল দুইটির প্রত্যেকটির দৈর্ঘ্য প্রায় ১৫০০ কিলোমিটার। ট্রান্সককেশিয়ান ট্রেইলে একা অথবা গাইডের সাথে দুইভাবেই ভ্রমণ করা যেতে পারে।
জানুন
[সম্পাদনা]২০১৫ সালে পল স্টিফেন এবং জেফ হ্যাক নামক দুইজন শান্তিরক্ষী পুলিশ বাহিনীর (Peace Corps) স্বেচ্ছাসেবকের প্রচেষ্টায় পূর্বে বিদ্যমান এবং নতুনভাবে তৈরিকৃত পথদ্বয়কে একত্রিত করা হয়।
ভ্রমণ পথ
[সম্পাদনা]২০২১ সাল পর্যন্ত ভ্রমণের জন্য মোট চারটি প্রধান অংশ পাওয়া যায় :
স্ভানেতি, জর্জিয়া (প্রায় ১০ দিন)
[সম্পাদনা]- চুবেরি থেকে নাকরা (২৭ কিমি, ২,৩০০ মি উঁচুতে)
- নাকরা থেকে বেচো (৩৫ কিমি, ২,৪০০ মি উঁচুতে)
- বেচো থেকে মেসতিয়া (২১ কিমি, ১,৬০০ মি উঁচুতে)
- মেসতিয়া থেকে আদিশি (২৮ কিমি, ২,০০০ মি উঁচুতে)
- আদিশি থেকে উশগুলি (২৯ কিমি, ১,৪০০ মি উঁচুতে)
দিলিজান ন্যাশনাল পার্ক, আর্মেনিয়া (৮০ কিমি পথ, প্রায় ৫ দিন)
[সম্পাদনা]এটি দক্ষিণে খাচার্জান থেকে শুরু হয়ে উত্তরে হোভক-এ শেষ হয়। সাধারণত শুরুর স্থানে পৌঁছানো হয় ইয়েরেভান, দিলিজান অথবা ইজেভান থেকে।
গেগহাম পর্বতমালা, আর্মেনিয়া (১১৪ কিমি পথ, প্রায় ৬ দিন)
[সম্পাদনা]ভায়োত্স জোর, আর্মেনিয়া (১২৫ কিমি পথ, প্রায় ৭ দিন)
[সম্পাদনা]এটি সেলিম কারাভানসেরাই থেকে উঘেদজোর পর্যন্ত যায়।
২০২১ সালে আর্মেনিয়ার লেক আরপি থেকে মেঘরি গ্রাম পর্যন্ত ৮৩২ কিমি দীর্ঘ একটি অংশ প্রথমবারের মতো হাইক করা হয়েছিল।
ঘুম
[সম্পাদনা]এখানে ঘুমানোর সবচেয়ে সাধারণ উপায় হলো বনে ক্যাম্পিং করা। তবে কিছু স্থানে গেস্টহাউসও পাওয়া যায়।