
দ্য ওশান (ফরাসি: ল'ওশেন)১,৩৪৬ কিমি (৮৩৬ মা) দীর্ঘ যাত্রীবাহী রেলপথ টি ভিয়া রেল কানাডা পরিচালনা করে। এই ট্রেন ড্রুমন্ডভিল, সাঁত-ফোয়া (নিকটবর্তী ক্যুবেক শহর) এবং মনক্টন সহ মন্ট্রিয়ল থেকে হ্যালিফ্যাক্স পর্যন্ত চলে। এই রুট ক্যুবেক, নিউ ব্রান্সউইক এবং নোভা স্কশিয়া প্রদেশগুলিকে যুক্ত করেছে। প্রতি দিকেই সপ্তাহে তিনবার যাত্রা করে। একদিকের দিন ও রাত মিলিয়ে প্রায় ২২ ঘণ্টা সময় লাগে। সময়সূচি এমনভাবে করা হয়েছে যাতে সাঁত-ফোয়া থেকে ক্যাম্পবেলটন পর্যন্ত অংশটি দুই দিকেই রাতের বেলা অতিক্রম করে।
দ্য ওশান অন্তত তিনটি প্রধান রেলপথের মধ্যে পূর্বতম। যা ব্যবহার করে কানাডার আটলান্টিক উপকূল থেকে প্রশান্ত মহাসাগরীয় উপকূল পর্যন্ত ভ্রমণ করা যায়। বিস্তারিত জানার জন্য দেখুন কানাডা জুড়ে রেলপথ ভ্রমণ।
ওঠার উপায়
[সম্পাদনা]টিকিট
[সম্পাদনা]টিকিট সরাসরি ভিয়া রেল কানাডার ওয়েবসাইট থেকে ফোনে (☏ +১ ৮৮৮-৮৪২-৭২৪৫ (কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে), +১ ৫১৪-৯৮৯-২৬২৬ (বিশ্বব্যাপী), +১ ৮০০-২৬৮-৯৫০৩ (শ্রবণপ্রতিবন্ধীদের জন্য)),যে কোনো ভিয়া রেল কানাডার স্টেশন কাউন্টারে অথবা বিদেশি ভ্রমণ এজেন্ট এর মাধ্যমে কেনা যায়। ইউরোপীয় রেল টিকিটের মতো নয়।এই টিকিট কেবল নির্দিষ্ট যাত্রার তারিখেই বৈধ।
রুট
[সম্পাদনা]স্টেশনসমূহ
[সম্পাদনা]পশ্চিম থেকে পূর্বের দিকে:
- 1 মন্ট্রিয়ল - মন্ট্রিয়ল কেন্দ্রীয় স্টেশন (গার সঁত্রাল), ৮৯৫ রু দ্য লা গশেতিয়ের উয়েস্ট। বুধবার এবং রবিবার সন্ধ্যা ৭টায় ছাড়ে। হ্যালিফ্যাক্স পর্যন্ত ২১.৭৫ ঘণ্টা।
- 2 সাঁত-ল্যামবেয়ার - সাঁত-ল্যামবেয়ার স্টেশন, ৩২৯ অ্যাভিনিউ সাঁত-দেনি। মন্ট্রিয়ল পর্যন্ত ১৩ মিনিট এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ২১.২৫ ঘণ্টা।
- 3 সাঁত-ইয়াসান্ত - সাঁত-ইয়াসান্ত স্টেশন। মন্ট্রিয়ল পর্যন্ত ৪৮ মিনিট এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ২০.৭৫ ঘণ্টা।
- 4 ড্রুমন্ডভিল - ড্রুমন্ডভিল স্টেশন। মন্ট্রিয়ল পর্যন্ত ১.৫ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ২০ ঘণ্টা।
- 5 সাঁত-ফোয়া (ক্যুবেক শহরের কেন্দ্র থেকে ৮ কিমি পশ্চিমে) - গার দ্য সাঁত-ফোয়া, ৩২৫৫ শ্যাঁ দ্য লা গার। মন্ট্রিয়ল পর্যন্ত ৩.৫ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ১৮ ঘণ্টা। সাঁত-ফোয়া স্টেশন থেকে (ক্যুবেক শহরের কেন্দ্র) পর্যন্ত শাটল সার্ভিস রয়েছে। তবে এটি অগ্রিম বুক করতে হয়।
- 6 মঁত্মানি - মঁত্মানি স্টেশন। মন্ট্রিয়ল পর্যন্ত ৫ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ১৬.৭৫ ঘণ্টা। কেবল অনুরোধে থামে।
- 7 লা পকাতিয়ের - লা পকাতিয়ের স্টেশন। মন্ট্রিয়ল পর্যন্ত ৫.৫ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ১৬.২৫ ঘণ্টা।
- 8 রিভিয়ের-দ্যু-লুপ - রিভিয়ের-দ্যু-লুপ স্টেশন (গার দ্য রিভিয়ের-দ্যু-লুপ), ৬১৫ রু লাফন্তেইন। মন্ট্রিয়ল পর্যন্ত ৬.২৫ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ১৫.৫ ঘণ্টা।
- 9 ত্রোয়া-পিস্তোল - ত্রোয়া-পিস্তোল স্টেশন, ২৩১ রু দ্য লা গার। মন্ট্রিয়ল পর্যন্ত ৭ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ১৫ ঘণ্টা। কেবল অনুরোধে থামে।
- 10 রিমুস্কি - রিমুস্কি স্টেশন (গার দ্য রিমুস্কি)। মন্ট্রিয়ল পর্যন্ত ৮ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ১৩.৭৫ ঘণ্টা।
- 11 মঁ-জোলি - মঁ-জোলি স্টেশন। মন্ট্রিয়ল পর্যন্ত ৮.৫ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ১৩ ঘণ্টা।
- 12 সায়াবেক - সায়াবেক স্টেশন। কেবল অনুরোধে থামে।
- 13 আমকি - আমকি স্টেশন, ২০৯ বুলভার সাঁ-বনোয়া উয়েস্ট। মন্ট্রিয়ল পর্যন্ত ১০ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ১১.৭৫ ঘণ্টা।
- 14 কসাপস্কাল - কসাপস্কাল স্টেশন। কেবল অনুরোধে থামে।
- 15 মাতাপেদিয়া - মাতাপেদিয়া স্টেশন। মন্ট্রিয়ল পর্যন্ত ১১.২৫ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ১০.৭৫ ঘণ্টা।
নিউ ব্রান্সউইক (সময় অঞ্চল: আটলান্টিক)
[সম্পাদনা]- 16 ক্যাম্পবেলটন - ক্যাম্পবেলটন স্টেশন, ৯৯সি রোজবেরি স্ট্রিট। মন্ট্রিয়ল পর্যন্ত ১১.৭৫ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ১০ ঘণ্টা। নিউ ব্রান্সউইক ও কুইবেক প্রদেশের সীমানার পাশে অবস্থিত।
- 17 শার্লো - শার্লো স্টেশন। প্রয়োজন হলে থামে।
- 18 জ্যাকোয়া নদী - জ্যাকোয়া নদী স্টেশন। মন্ট্রিয়ল পর্যন্ত ১২.৭৫ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ৯ ঘণ্টা। প্রয়োজন হলে থামে।
- 19 পেতি রশে - পেতি রশে স্টেশন। প্রয়োজন হলে থামে।
- 20 বাথারস্ট - বাথারস্ট স্টেশন। মন্ট্রিয়ল পর্যন্ত ১৩.৫ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ৮.২৫ ঘণ্টা।
- 21 মিরামিশি - মিরামিশি স্টেশন, ২৫১ স্টেশন স্ট্রিট, নিউক্যাসল। মন্ট্রিয়ল পর্যন্ত ১৫.৫ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ৬.৫ ঘণ্টা।
- 22 রজারসভিল - রজারসভিল স্টেশন। প্রয়োজন হলে থামে।
- 23 মঙ্কটন - মঙ্কটন স্টেশন, ১২৪০ মেইন স্ট্রিট। মন্ট্রিয়ল পর্যন্ত ১৭.৫ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ৪.২৫ ঘণ্টা।
- 24 স্যাকভিল - স্যাকভিল স্টেশন। মন্ট্রিয়ল পর্যন্ত ১৮.৭৫ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ৩.৫ ঘণ্টা।
নোভা স্কশিয়া (সময় অঞ্চল: আটলান্টিক)
[সম্পাদনা]- 25 অ্যামহার্স্ট - অ্যামহার্স্ট স্টেশন। মন্ট্রিয়ল পর্যন্ত ১৯ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ৩.২৫ ঘণ্টা। নোভা স্কশিয়া ও নিউ ব্রান্সউইকের সীমানা থেকে প্রায় ৫ কিমি দূরে অবস্থিত।
- 26 স্প্রিংহিল - স্প্রিংহিল জংশন স্টেশন (স্প্রিংহিল থেকে উত্তর-পশ্চিমে ৬ কিমি দূরে হাইওয়ে ২ এর পাশে অবস্থিত।)। মন্ট্রিয়ল পর্যন্ত ১৯.২৫ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ২.৭৫ ঘণ্টা। প্রয়োজন হলে থামে।
- 27 ট্রুরো - ট্রুরো স্টেশন, ১০৪ এসপ্লানাডে স্ট্রিট। মন্ট্রিয়ল পর্যন্ত ২০.৫ ঘণ্টা এবং হ্যালিফ্যাক্স পর্যন্ত ১.৫ ঘণ্টা।
- 28 হ্যালিফ্যাক্স - হ্যালিফ্যাক্স স্টেশন, ১১৬১ হোলিস স্ট্রিট। বুধবার এবং রবিবার দুপুর ১:০০ টায় ছেড়ে যায়। মন্ট্রিয়ল পর্যন্ত ২২ ঘণ্টা।
ট্রেনে
[সম্পাদনা]
বগি
[সম্পাদনা]সাধারণ শ্রেণি - আসনবাহী বগি
[সম্পাদনা]রেনেসাঁ পরিষেবা বগি নামে পরিচিত এই বগি গুলো সাধারন যাত্রীদের জন্য তৈরি করা হয়। এই আসন গুলোতে পেছনে হেলানো যায়, পা রাখার জায়গা ও স্ট্যান্ড থাকে। পাশাপাশি বিমানধাঁচের খাবার টেবিল। আসনগুলো ২-২ বিন্যাসে সাজানো। প্রতিটি বগির দুই প্রান্তে শৌচাগার রয়েছে। যার একটিতে হুইলচেয়ার উপযোগী ও শিশুর ডায়াপার পরিবর্তনের টেবিল রয়েছে। ছবিতে দেখানো গম্বুজাকৃতির বগিটি ২০১৯ সালে ট্রেন থেকে সরিয়ে ফেলা হয়েছে।
স্লিপার প্লাস শ্রেণি - শোবার বগি
[সম্পাদনা]সব স্লিপার প্লাস কেবিন দুই জনের জন্য তৈরি। উপযোগী কেবিন বাদে সবগুলো কেবিনে থাকে দুটি খাট — একটি মেঝের কাছাকাছি এবং আরেকটি উপরে। তিন রকমের কেবিন রয়েছে:
- দুই জনের কেবিন। কেবিনে শৌচাগার রয়েছে। একই বগিতে ভাগাভাগি করে ব্যবহারযোগ্য গোসলখানা রয়েছে। - গোসলখানাসহ দুই জনের কেবিন। কেবিনে শৌচাগার ও গোসলখানা রয়েছে। - উপযোগী দুই জনের কেবিন। কেবিনে শৌচাগার ও গোসলখানা রয়েছে। শৌচাগারে স্থানান্তরের আসন রয়েছে।
খাবার বগি
[সম্পাদনা]সাধারণ এবং স্লিপার প্লাস শ্রেণির জন্য খাবার বগি রয়েছে। তবে স্লিপার প্লাস যাত্রীরা অগ্রাধিকার পান। স্লিপার প্লাস ভাড়ার মধ্যে খাবার অন্তর্ভুক্ত থাকে। প্রতিটি খাবারের জন্য তিনটি বিকল্প থাকে, যার একটি নিরামিষ। বিশেষ খাদ্যাভ্যাসের যাত্রীদের জন্য যাত্রার অন্তত ৭২ ঘণ্টা আগে ব্যবস্থা করা যায়। সাধারণ শ্রেণির যাত্রীরা খাবার কিনে নিজেদের আসনে নিয়ে যেতে পারেন।
যোগাযোগ
[সম্পাদনা]ট্রেনে ওয়াই-ফাই নেই। দিনের বেলায় মোবাইল ফোনের তারবিহীন সেবাযুক্ত যাত্রীদের বেশিরভাগ পথে নেটওয়ার্ক থাকে। তবে কজাপস্কাল এবং মাতাপেদিয়ার মাঝখানে কোনো নেটওয়ার্ক কভারেজ নেই।
ধূমপান
[সম্পাদনা]ধূমপান (এবং ভেপ) ট্রেনে নিষিদ্ধ এবং কড়াভাবে কার্যকর করা হয়।
লাগেজ
[সম্পাদনা]হাতব্যাগ
[সম্পাদনা]সাধারণ শ্রেণি: ১টি ব্যক্তিগত ব্যাগ (সর্বোচ্চ ১১.৫ কেজি, ৪৩ × ১৫ × ৩৩ সেমি) এবং হয় ১টি বড় ব্যাগ (সর্বোচ্চ ২৩ কেজি, ১৫৮ সেমি লম্বা) অথবা ২টি ছোট ব্যাগ (সর্বোচ্চ ১১.৫ কেজি, ৫৪.৫ × ৩৯.৫ × ২৩ সেমি)।
স্লিপার: ১টি ব্যক্তিগত ব্যাগ (সর্বোচ্চ ১১.৫ কেজি, ৪৩ × ১৫ × ৩৩ সেমি) এবং ২টি ছোট ব্যাগ (সর্বোচ্চ ১১.৫ কেজি, ৫৪.৫ × ৩৯.৫ × ২৩ সেমি)। যেহেতু আসনবাহী বগির তুলনায় এখানে কম জায়গা আছে, তাই বড় ব্যাগ নেওয়া যাবে না।
হ্যান্ডব্যাগ আর ছোট ভাঁজ করা শিশুর স্ট্রলার এই হিসাবে ধরা হয় না।
জমা লাগেজ
[সম্পাদনা]সব যাত্রী: ২টি বড় ব্যাগ (প্রতি ব্যাগ সর্বোচ্চ ২৩ কেজি, ১৫৮ সেমি লম্বা)।
অতিরিক্ত বা বড় লাগেজ $৪০ ফিতে নেওয়া হয়। সাইকেল $২৫-এ বহন করা যায় ($৫০ ট্যান্ডেম ও ই-বাইক হলে)। বড় স্টেশনে সাইকেল রাখার বাক্স বিনামূল্যে দেওয়া হয়।
মে ২০২৩ থেকে ‘‘কার্যক্রমগত পরিবর্তনের’’ কারণে, পোষা প্রাণী জমা লাগেজে নেওয়া যাবে না। এছাড়াও এই রুটে জমা লাগেজ ঘরে প্রবেশ করা যায় না। তাই গুরুত্বপূর্ণ জিনিসপত্র (যেমন ওষুধ) যাত্রীদের সঙ্গে রাখতে হবে বা আসনের কাছে ব্যাগে রাখতে হবে।
{{#assessment:ভ্রমণপথ|রূপরেখা}}
