বিষয়বস্তুতে চলুন

উইকিভ্রমণ থেকে

নাইল বা নীল নদ (আরবি: النيل, আন-নীল), আফ্রিকার সবচেয়ে দীর্ঘ নদী। বেশিরভাগ সংজ্ঞা অনুসারে এটি বিশ্বের দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য ৬,৬৯৫ কিলোমিটার (৪,১৩২ মাইল)। এটি শুরু হয় বুরুন্ডি/রুয়ান্ডার হোয়াইট নীল নদ থেকে এবং মিশরের রোসেটা (রাশিদ) শহরে ভূমধ্যসাগরে গিয়ে এটি শেষ হয়।

নীল নদ অববাহিকায় রয়েছে তানজানিয়া, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কেনিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, দক্ষিণ সুদান, সুদান প্রজাতন্ত্র, এবং মিশরের ভূমি।

দুইটি নদীর মিলনে নীল নদের উৎপন্ন হয়। এদের মধ্যে হোয়াইট নীল নদের উৎস ভিক্টোরিয়া হ্রদ, আর ব্লু নীল নদ আসে ইথিওপিয়ার টানা হ্রদ থেকে।

বুঝুন

[সম্পাদনা]
মানচিত্র
নীলনদের মানচিত্র

নীল নদ নদীর বেশিরভাগই শুষ্ক জলবায়ুতে প্রবাহিত হয়। মিশরের সাহারা মরুভূমি ও উত্তর সুদানে কৃষির জন্য প্রায় সব পানি সরবরাহ করে নীল নদ।

প্রাচীন মিশর বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। এর স্মৃতিস্তম্ভগুলো নীল নদের তীরে সবচেয়ে বিখ্যাত মানব নিদর্শন। নীল নদের উজানে ও সমসাময়িক নুবিয়া রাজ্যও ছিল, যেখানে সমানভাবে চিত্তাকর্ষক হলেও কম পরিচিত স্থাপত্য অবশিষ্ট রয়েছে। রোমানদের নীল নদ ব-দ্বীপ দখলের পর ২০০০ বছর ধরে নীল নদ বিদেশি সাম্রাজ্যের অধীনে ছিল। যেমন অটোমান সাম্রাজ্যব্রিটিশ সাম্রাজ্য। ১৯৫৬ সাল থেকে মিশর স্বাধীন এবং আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।

প্রস্তুতি

[সম্পাদনা]

পৌঁছান

[সম্পাদনা]

খার্তুমের সাথে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি বিমানবন্দরের ফ্লাইট রয়েছে। পোর্ট সুদানে কিছু ফ্লাইট রয়েছে এবং সেখান থেকে খার্তুমগামী বাসও চলে। আন্তর্জাতিক ট্রেন ও বাসও রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে পাওয়া যেতে পারে।

২০২৩ সাল পর্যন্ত সুদানে বিশেষ করে খার্তুমে সামরিক সংঘর্ষ চলছে। মাঝে মাঝে যুদ্ধবিরতি হলেও তা মানা হয় না। তাই ভ্রমণসূচিতে সুদান রাখার পরিকল্পনা থাকলে তা স্থগিত করাই ভালো।

আসওয়ানে একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং মিশরের অন্যান্য শহর থেকে রেল সেবা রয়েছে।

মিশরের অংশে নীল নদ ভ্রমণের একটি ঐতিহ্যবাহী উপায় হলো ফেলুকা ক্রুজে যাত্রা করা। আলেকজান্দ্রিয়া থেকে কেপ টাউন পর্যন্ত ট্রেন ও বাসে ভ্রমণপথের উত্তর অংশে এটি নদীর ধারা অনুসরণ করে।

খার্তুম থেকে আসওয়ান

[সম্পাদনা]
  • , এখানে হোয়াইট নীল নদ ও ব্লু নীল নদ মিলিত হয়েছে। এই মিলনস্থলকে কৌশলগত এলাকা ধরা হয় বলে ছবি তোলা নিষিদ্ধ।
  • , আসওয়ান বাঁধের অবস্থান।

আসওয়ান থেকে লুক্সর

[সম্পাদনা]
  • , অনেক অসাধারণ মন্দির ও ধ্বংসাবশেষ রয়েছে।

লুক্সর থেকে কায়রো

[সম্পাদনা]
  • —নীল নদ তীরবর্তী সবচেয়ে বড় শহর। এখানে গিজার পিরামিড রয়েছে।

কায়রো থেকে আলেকজান্দ্রিয়া

[সম্পাদনা]
  • , নীল নদ ব-দ্বীপের বৃহত্তম শহর।

আলেকজান্দ্রিয়া থেকে বুরুল্লুস হ্রদ

[সম্পাদনা]
  • 1 Lake Burullus, নীল নদ ব-দ্বীপের বৃহত্তম স্বাদু পানির হ্রদ।

নিরাপদ থাকো

[সম্পাদনা]

পরবর্তী গন্তব্য

[সম্পাদনা]
This TYPE নীলনদ has রূপরেখা অবস্থা TEXT1 TEXT2

{{#assessment:ভ্রমণপথ|রূপরেখা}}

বিষয়শ্রেণী তৈরি করুন