বিষয়বস্তুতে চলুন

উইকিভ্রমণ থেকে
ভ্রমণ প্রসঙ্গ > প্রাকৃতিক আকর্ষণ > জাতীয় উদ্যান > পানামার জাতীয় উদ্যান

পানামার জাতীয় উদ্যান

ভলক্যান বারু জাতীয় উদ্যান

পানামায় ১৬টি জাতীয় উদ্যান রয়েছে। এই জাতীয় উদ্যানগুলি নানান বৈচিত্রে পূর্ণ। কোনো কোনো জাতীয় উদ্যান সংলগ্ন রয়েছে ক্যারিবীয় এবং প্রশান্ত মহাসাগরীয় সৈকত, উপকূলীয় জলাভূমি এবং পাহাড়ি ঘনবর্ষণ বনাঞ্চল। আবার কোথাও রুক্ষ আগ্নেয়গিরিকে ঘিরে তৈরি হয়েছে অনন্য সুন্দর এক জাতীয় উদ্যান। এইসব জাতীয় উদ্যানগুলিতে বিভিন্ন ধরণের বাস্তুতন্ত্র জুড়ে বিস্তৃত উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির সংরক্ষণ করা হয়।

জানুন

[সম্পাদনা]
পোর্টোবেলো জাতীয় উদ্যান

পানামায় ১৭টি সুরক্ষিত প্রাকৃতিক এলাকা আছে। এর বেশিরভাগ এলাকাগুলোকে জাতীয় উদ্যান হিসেবে মনোনীত করা হয়েছে। পানামায় অবস্থিত জাতীয় উদ্যানগুলি পানামার ফেডারেল সরকারের পক্ষে মিনিস্ট্রিও ডি অ্যাম্বিয়েন্টে দ্বারা পরিচালনা করা হয়। যারা স্থানীয়ভাবে মিনিঅ্যাম্বিয়েন্টে নামে পরিচিত। জাতীয় উদ্যান ছাড়াও এরা সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চলগুলির জাতীয় স্মৃতিস্তম্ভ, বন, প্রাকৃতিক সংরক্ষণ, বনপথ, বন্যপ্রাণী সংরক্ষণ প্রভৃতি বিষয়গুলিও দেখাশোনা করে। পানামায় সামগ্রিকভাবে জাতীয় ভূখণ্ডের শতকরা ৩১ ভাগ এরও বেশি ঘোষিত সুরক্ষিত অঞ্চল রয়েছে। বৃহত্তম সুরক্ষিত অঞ্চল হলো কলম্বিয়ার সীমান্তে অবস্থিত দারিয়েন এলাকা। দারিয়েন হলো ঘন বনাঞ্চলের একটি এলাকা। পানামায় অন্যান্য সুরক্ষিত অঞ্চলের মধ্যে রয়েছে আগ্নেয়গিরি, পর্বতমালা, ক্যারিবিয়ান সাগর এবং প্রশান্ত মহাসাগরের উভয় দ্বীপপুঞ্জ এবং ঘনবর্ষণ বনাঞ্চল। এছাড়া শুষ্ক গ্রীষ্মমন্ডলীয় বনাঞ্চলগুলিও পানামার সুরক্ষিত অঞ্চলের অন্তর্গত।

ইউনেস্কো পানামার দুটি জাতীয় উদ্যানকে ইউনেস্কো জীবমণ্ডল সংরক্ষণাগার হিসেবে মনোনীত করেছে। এই দুটি জাতীয় উদ্যান হলো দারিয়েন জাতীয় উদ্যান এবং লা আমিস্তাদ আন্তর্জাতিক উদ্যান। পানামার পাঁচটি স্থানকে রামসার জলাভূমি হিসেবে মনোনীত করা হয়েছে।

জাতীয় উদ্যান

[সম্পাদনা]
কোইবা জাতীয় উদ্যান
পানামা জাতীয় উদ্যানের মানচিত্র

পানামার জাতীয় উদ্যানগুলির মধ্যে রয়েছে::

আরও দেখুন

[সম্পাদনা]

বিষয়শ্রেণী তৈরি করুন

This TYPE পানামার জাতীয় উদ্যান has রূপরেখা অবস্থা TEXT1 TEXT2

{{#assessment:প্রসঙ্গ|রূপরেখা}}