বিষয়বস্তুতে চলুন

উইকিভ্রমণ থেকে

পামির মহাসড়ক মধ্য এশিয়ার পামির পর্বতমালার মধ্য দিয়ে গেছে। মহাসড়কের বেশিরভাগ অংশ পামির পর্বতমালার তাজিক অংশের মধ্য দিয়ে গেছে এবং উত্তরে কিরগিজস্তান, উজবেকিস্তান ও দক্ষিণ-পশ্চিমে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত।

জানুন

[সম্পাদনা]

পামির মহাসড়ক (এম৪১ মহাসড়ক) হলো পামির পর্বতমালার মধ্য দিয়ে দীর্ঘতম এবং সবচেয়ে সহজে যাতায়াতযোগ্য সড়ক। মহাসড়কের প্রধান অংশটি পূর্ব থেকে পশ্চিমে তাজিকিস্তানের মধ্য দিয়ে এবং উত্তরে কিরগিজস্তান হয়ে ওশ এবং দক্ষিণ-পশ্চিমে আফগানিস্তানের মাজার-ই-শরিফ পর্যন্ত বিস্তৃত।

এর সর্বোচ্চ বিন্দু আক-বৈতাল গিরিপথে পামির মহাসড়ক ৪,৬৫৫ মি (১৫,২৭২ ফু) উচ্চতায় পৌঁছায়; মহাসড়কের বেশ কয়েকটি স্থানে উচ্চতায় অভ্যস্ত নয় এমন ব্যক্তিদের জন্য উচ্চতাজনিত অসুস্থতার ঝুঁকি রয়েছে।

প্রস্তুতি

[সম্পাদনা]

পামির মহাসড়কের তাজিক অংশের জন্য একটি জিবিএও (গর্নো-বাদাখশান স্বায়ত্তশাসিত অঞ্চল) অনুমতিপত্র প্রয়োজন। অনুমতিপত্র এবং সাধারণ তাজিক ই-ভিসাসমূহ অনলাইনে $৫০-এর বিনিময়ে কেনা যায়, যা ৬০ দিনের জন্য বৈধ থাকে। অনুমতিপত্রটি তাজিকিস্তানের বিভিন্ন ওভিআইআর (অভিবাসন) কার্যালয়েও পাওয়া যায়, যদিও এটি ইস্যু করার খরচ ও সময় ভিন্ন হয়ে থাকে।

জিবিএও অনুমতিপত্র অনলাইনে পাওয়া যাবে, এমনকি যেসব দেশের ভিসার প্রয়োজন নেই তাদের জন্যও একই খরচ।

প্রবেশের সময় অনুমতিপত্র ও ভিসা পরীক্ষা করা হয় এবং মহাসড়কের পাশে সামরিক যাচাইকেন্দ্রে আরও কয়েকবার পরীক্ষা করা হয়। জিবিএও অনুমতিপত্র এবং আপনার পাসপোর্টের কমপক্ষে ১০টি কপি সাথে রাখুন, কারণ রক্ষীরা এগুলো সংরক্ষণ করতে পারে। তাজিক পামিরে থাকাকালীন যদি আপনার আরও কপি তৈরি করার প্রয়োজন হয় তাহলে আপনি একটি মোবাইল ক্যারিয়ার স্টোর (মেগাফোন বা টিসেল) অথবা কোনো ব্যাংক হতে তা সংগ্রহ করে নিতে পারেন।

কিভাবে যাবেন?

[সম্পাদনা]

কিরগিজের দিক থেকে পামির মহাসড়কে যাতায়াতের জন্য ওশ হলো সবচেয়ে বড় কেন্দ্র। আক-বুরিনস্কায়া সড়কের ঠিক পাশের বাস টার্মিনাল থেকে সারি-তাশে যাওয়ার জন্য সহজেই মার্শরুৎকা পাওয়া যায়। এখানকার মার্শরুৎকাদের সাথে দর কষাকষি করা উচিত নয়।

পায়ে হেঁটে বা গাড়িতে করে

[সম্পাদনা]

পামির পর্বতমালায় ভ্রমণের জন্য বিভিন্ন উপায় রয়েছে। গাড়ি ভাড়া করে গাড়ি চালানোর মতো সাইকেল চালানো ক্রমশ এখানে জনপ্রিয় হয়ে উঠছে। হিচহাইকিং কম উপলব্ধ হলেও পুরোপুরি অচল নয়।

নিরাপদ থাকুন

[সম্পাদনা]

পামির মহাসড়কে স্পষ্টতই ব্যাপকভাবে গাঁজা পাওয়া যায়। এই সুযোগের সদ্ব্যবহার করা একটি খারাপ ধারণা: এটি কড়াভাবে অবৈধ এবং প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান থেকে তাজিকিস্তানের মাধ্যমে প্রচুর পরিমাণে মাদক পাচারের কারণে দেশে গাঁজা রাখার শাস্তি অপ্রত্যাশিত এবং প্রায়শই কঠোর হতে পারে।

পরবর্তী গন্তব্য

[সম্পাদনা]
  • ওশকে প্রায়শই পামির মহাসড়কের উত্তরতম বিন্দু হিসেবে দেখা হয়।
  • দুশানবে থেকে সড়কপথে সমরকন্দে যাওয়া যায়।
This TYPE পামির মহাসড়ক has রূপরেখা অবস্থা TEXT1 TEXT2

{{#assessment:ভ্রমণপথ|রূপরেখা}}

বিষয়শ্রেণী তৈরি করুন