কোরিয়া এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ সভ্যতা। একদিকে মূল ভূখণ্ড ও তিনদিকে সমুদ্রবেষ্টিত এই উপদ্বীপের সভ্যতা চীনা সাম্রাজ্য, প্রাক-আধুনিক জাপান ও মঙ্গোল সাম্রাজ্যের প্রভাবে গঠিত।
জানুন
[সম্পাদনা]
প্রাচীনকাল থেকেই কোরিয়ান উপদ্বীপে অনেক প্রতিদ্বন্দ্বী কোরিয়ান রাজ্য ছিল। কোরীয় উপদ্বীপে প্রতিষ্ঠিত প্রথম কেন্দ্রীভূত রাষ্ট্র ছিল গোজোসন। যদিও এর উৎপত্তি অস্পষ্ট, তবে ঐতিহাসিক নথি থেকে দেখা যায় যে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর মধ্যে এটি উপদ্বীপের প্রধান শক্তিতে পরিণত হয়। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে গোজোসন অবশেষে চীনা হান রাজবংশের কাছে পরাজিত হয়, যারা উপদ্বীপের উত্তর অর্ধেক দখল করে নেয়। পরে খ্রিস্টীয় চতুর্থ শতকে গোগুরিয়ো রাজ্য তাদের বিতাড়িত করে। খ্রিস্টীয় প্রথম শতাব্দী নাগাদ ক্ষমতার কেন্দ্রীভবনের মাধ্যমে তিন রাজ্য—গোগুরিয়ো, বেকজে ও সিলা গঠিত হয়। অবশেষে ৭ম শতকে সিলা রাজ্য তাং চীনের সাহায্যে বাকি দুই রাজ্যকে পরাজিত করে দেশটিকে একীভূত করে। তবে গোগুরিয়োর অবশিষ্ট জনগণ পরে একটি নতুন রাজ্য প্রতিষ্ঠা করেছিল,যা বর্তমানে উত্তর-পূর্ব চীনে বালহে নামে পরিচিত। এরপর সিলা রাজবংশের পতন ঘটে এবং গোরিয়ো রাজবংশ প্রতিষ্ঠিত হয়, যেখান থেকে ইংরেজি "কোরিয়া" নামটির উৎপত্তি।

১৮৯৭ সাল থেকে কোরিয়ান সাম্রাজ্য নামে পরিচিত জোসন রাজবংশ, ১৩৯২ সালে গোরিয়োর সেনাপতি ই সিয়ং-গিয়ে’র নেতৃত্বে এক অভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী ৫ শতাব্দী ধরে পুরো কোরীয় উপদ্বীপ নিয়ন্ত্রণ করে। এই সময়েই আজকের দুই কোরিয়ায় দেখা সাংস্কৃতিক ঐতিহ্যের বেশিরভাগই গড়ে ওঠে, যেমন হানগুল বর্ণমালা সৃষ্টি। তবে শেষের দিকে দেশটি আত্মনির্ভর নীতিতে চলে যায়, যার ফলে একে "গোপন রাজ্য" বা "হারমিট কিংডম" বলা হয়। এটি ১৯১০ সালে জাপানের দখলের মাধ্যমে সমাপ্ত হয়, যা কোরিয়ার আধুনিক-পূর্ব যুগের ইতি টানে।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে কোরিয়া আবার স্বাধীনতা পায়। তবে শীঘ্রই শীতল যুদ্ধের শক্তিগুলির কারণে উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়ে যায়। পরবর্তী কোরিয়ান যুদ্ধ আজও এই বিভক্তিকে সুসংহত এবং স্থায়ী করে রেখেছে।
গন্তব্য
[সম্পাদনা]অনেকে বলে থাকেন যে কোরিয়ার বহু ঐতিহাসিক ঐতিহ্য ও ভবনগুলি প্রথমে জাপানি দখলের সময় ধ্বংস হয়েছিল, এবং দ্বিতীয়ত কোরিয়ান যুদ্ধের ধ্বংসযজ্ঞে আরও ক্ষতিগ্রস্ত হয়। দক্ষিণ কোরিয়ার কোনো শহরে হাঁটতে গেলে মনে হতে পারে দেশে শুধু কংক্রিটের ইমারতই আছে। কিন্তু বাস্তবে দক্ষিণ কোরিয়ার সর্বত্র ইতিহাসের চিহ্ন পাওয়া যায়—কোথাও ধ্বংসাবশেষ আকারে, আবার কোথাও পুনর্নির্মিত অবস্থায়।
চীন
[সম্পাদনা]উত্তর-পূর্ব চীনের কিছু অংশ একসময় কোরিয়ান ভূখণ্ড ছিল, এবং আজও সেখানে ঐতিহাসিক ধ্বংসাবশেষ রয়েছে। গোগুরিয়ো রাজ্যের প্রথম রাজধানী এখানেই ছিল, পরে তা সরিয়ে বর্তমান পিয়ংইয়ংয়ে নেওয়া হয়। এই অঞ্চলে এখনও প্রায় ২০ লাখ জাতিগত কোরিয়ান বাস করে, যাদের চীনা সরকার আনুষ্ঠানিকভাবে সংখ্যালঘু জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইয়ানবিয়ান কোরিয়ান স্বায়ত্তশাসিত প্রিফেকচারের মতো উল্লেখযোগ্য জাতিগত কোরিয়ান সম্প্রদায়ের অঞ্চলগুলিতে কোরিয়ান ভাষা ম্যান্ডারিনের সাথে সহ-সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয় এবং এলাকায় দ্বিভাষিক সাইনবোর্ডও দেখা যায়।
উত্তর কোরিয়া
[সম্পাদনা]উত্তর কোরিয়াতে তেমন বেশি ঐতিহাসিক দর্শনীয় স্থান নেই। কারণ, এই খাতে তহবিলের অভাব এবং কমিউনিস্ট-পূর্ব ইতিহাসের প্রতি সরকারি অনীহা। তবুও কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান রয়েছে। উত্তর কোরিয়ার প্রায় সব ভ্রমণই গাইডেড ট্যুরের মাধ্যমে হয় এবং যাত্রার আগে নির্দিষ্ট কর্মসূচি ঠিক করে নিতে হয়। তাই ভ্রমণের সময় আপনার দলের পরিকল্পনায় ঐতিহাসিক স্থানগুলো রয়েছে কিনা তা নিশ্চিত করুন।
- 2 বেকদুসান। উপদ্বীপের সর্বোচ্চ পর্বত, যা চীন ও উত্তর কোরিয়ার সীমান্তে অবস্থিত। এটি ঐতিহ্যগতভাবে পবিত্র পর্বত হিসেবে বিবেচিত। কিংবদন্তি অনুসারে কোরিয়ার প্রথম রাজ্যের প্রতিষ্ঠাতা দাংগুনের জন্ম এখানেই। বর্তমানে এটি কিম জং-ইলের জন্মস্থান হিসেবেও প্রচারিত। সীমান্তের চীনা অংশে চাংবাইশান ন্যাশনাল নেচার রিজার্ভ থেকে এখানে ভ্রমণ করা তুলনামূলক সহজ।
- 3 পিয়ংইয়ং। আধুনিক উত্তর কোরিয়ার রাজধানী এবং ঐতিহাসিকভাবে গোগুরিয়ো রাজ্যের রাজধানীও ছিল। কোরিয়ান যুদ্ধের সময় আমেরিকান বোমাবর্ষণে শহরের বড় অংশ ধ্বংস হয়, এবং যুদ্ধোত্তর সময়ে শহরটি সোভিয়েত নকশায় পুনর্নির্মাণ করা হয়। তবে শহরের প্রান্তে এখনও কয়েকটি ঐতিহাসিক স্থান রয়েছে, যেমন গোগুরিয়ো রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ এবং গোগুরিয়োর প্রতিষ্ঠাতা রাজা তংমিয়ংয়ের সমাধি।
- 4 গোগুরিয়ো সমাধি কমপ্লেক্স। আধুনিক নামফো শহরের কাছে অবস্থিত গোগুরিয়ো যুগের প্রায় ৩০টি সমাধির স্থান।
- 5 কায়েসং। তেবং এবং পরবর্তী গোরিয়ো রাজ্যের রাজধানী। এখানে সংরক্ষিত রাজকীয় সমাধি রয়েছে যা এখনও দর্শন করা যায়। জোসন যুগের পুরনো শহরটিও এখনও অটুট রয়েছে, এর একটি অংশ বিদেশি পর্যটক দলের জন্য হোটেলে রূপান্তর করা হয়েছে।
দক্ষিণ কোরিয়া
[সম্পাদনা]দক্ষিণ কোরিয়াতে সবচেয়ে বেশি ঐতিহাসিক স্থান রয়েছে, যেগুলো ভালোভাবে সংরক্ষিত এবং সহজে ভ্রমণযোগ্য। তবে মনে রাখবেন যে, আপনি যা দেখবেন তার বেশিরভাগ অংশই গত ৫০ বছরে পুনর্নির্মিত হওয়ার সম্ভাবনা বেশি।
- 6 জংনো। সিউল শহরের কেন্দ্রীয় এই এলাকায় রয়েছে প্রাসাদ, নগরদ্বার ও জাদুঘর। গিয়ংবোকগুং প্রাসাদ, যা সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ, সেখানে ভ্রমণের সময় গার্ড বদলানোর অনুষ্ঠানটি (প্রতিদিন তিনবার হয়) মিস করবেন না।
- 7 গংজু। - বেকজে রাজবংশের প্রথম রাজধানী
- 8 বুইয়ো। - সিল্লার কাছে বিজিত হওয়ার আগে বেকজে রাজবংশের শেষ রাজধানী
- 9 ইক্সান। বেকজে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর, যেখানে বহু প্রাচীন ধ্বংসাবশেষ ও প্রত্নবস্তু রয়েছে
- 10 গিয়ংজু। প্রাচীন সিলা রাজ্যের রাজধানী, যেখানে সমাধি টিলা, জাদুঘর ও প্রত্নবস্তুতে ভরপুর
- 11 জিনজু দুর্গ। ১৫৯২ সালে মাত্র ৩,৮০০ কোরিয়ান সৈন্য ২০,০০০ জাপানি আক্রমণকারীর বিরুদ্ধে এই দুর্গে প্রতিরোধ গড়ে তুলে খ্যাতি অর্জন করে। দুর্গের চারপাশে এখনও অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে।
- 12 হেইনসা মন্দির (해인사, 海印寺)। এখানে সংরক্ষিত রয়েছে "ত্রিপিটক কোরিয়ানা"—বৌদ্ধ ধর্মগ্রন্থের একটি পূর্ণাঙ্গ সংকলন, যা ৮১,৩৫০টি কাঠের ছাপাখানার ব্লকে উৎকীর্ণ। ১৩৯৮ সাল থেকে এগুলো গায়াসান ন্যাশনাল পার্কের পরিবেশে রাখা আছে।
- 13 গিমহে। প্রাচীন গায়া রাজ্যের রাজধানী (খ্রিস্টীয় ৪২–৫৩২)। এখানে সেই সময়ের বহু ধ্বংসাবশেষ ও সমাধি রয়েছে
- 14 বিরোধী-মঙ্গোলীয় ঐতিহাসিক স্থান (제주 항파두리 항몽 유적)। ১২৭০ সালে গোরিয়ো রাজ্যের এক বিশেষ প্রতিরক্ষা ইউনিট মঙ্গোল আক্রমণকারীদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং শেষ পর্যন্ত জেজু দ্বীপে আশ্রয় নেয়। তারা এই দুর্গে প্রায় ২ বছর মঙ্গোলদের প্রতিরোধ করেছিল, শেষমেশ সবাই নিহত হয়।
- এবং । বিশ্ব ঐতিহ্যভুক্ত এই লোকগ্রামগুলো জোসন যুগের, যেখানে এখনও ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রদর্শিত হয়।
- 15 নামহানসানসিওং। জোসন রাজবংশের জরুরি রাজধানী।
- 16 হোয়াসিয়ং দুর্গ। বিশ্ব ঐতিহ্যভুক্ত এই দুর্গ সুওন শহরের কাছে অবস্থিত। রাজা জংজো ১৭৯৪ থেকে ১৭৯৬ সালের মধ্যে সামরিক উদ্দেশ্যে এটি নির্মাণ করেন। দুর্গের দেয়াল প্রায় ৬ কিলোমিটার লম্বা এবং এর ভেতরে সংরক্ষিত রয়েছে ৪৮টিরও বেশি স্মৃতিস্তম্ভ।
- 17 জিওনজু। দক্ষিণ কোরিয়ার অন্যতম সংরক্ষিত জোসন যুগের পুরনো শহর।
- 18 নামইয়াংজু। এখানে সংরক্ষিত আছে জং ইয়াক-ইয়ং-এর জন্মস্থান ও সমাধি, যিনি প্রথম কোরিয়ানদের একজন যিনি ক্যাথলিক ধর্ম গ্রহণ করেছিলেন। আরেকটি দর্শনীয় স্থান হলো রাজকুমারী হোয়াহিয়প-এর সমাধি, যেখানে সেই সময়ের কোরিয়ানরা প্রসাধনী ব্যবহার করত।
আরও দেখুন
[সম্পাদনা]- কোরিয়া - আধুনিক কোরীয় উপদ্বীপের সারসংক্ষেপ
- দক্ষিণ কোরিয়া - গণতান্ত্রিক অর্থনৈতিক শক্তিকেন্দ্র
- উত্তর কোরিয়া - শীতল যুদ্ধ যুগের শেষ ঘাঁটি
- ইয়ানবিয়ান - চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যেখানে কোরিয়ার বাইরে সর্বাধিক কোরিয়ান জনগোষ্ঠী বসবাস করে
- কোরীয় যুদ্ধ - জাপান থেকে স্বাধীনতার পর শুরু হওয়া গৃহযুদ্ধ, যেখানে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া যথাক্রমে সোভিয়েত ও আমেরিকান প্রভাবের অধীনে পড়ে
- কোরীয় অসামরিকীকৃত অঞ্চল - দুই দেশের মধ্যবর্তী নিরস্ত্রীকৃত অঞ্চল
- কোরীয় ভাষা - উপদ্বীপে প্রচলিত ভাষা, যা নিজস্ব লিপি হানগুলে লেখা হয়
{{#assessment:প্রসঙ্গ|রূপরেখা}}

