বান নালান ট্রেইল হলো উত্তর লাওসে একটি দুই দিনের ট্রেকিং অভিজ্ঞতা।
বোঝা
[সম্পাদনা]কিভাবে যাবেন
[সম্পাদনা]প্রস্তুতি
[সম্পাদনা]প্রদেশের আইন অনুযায়ী, লুয়াং নামথা প্রদেশে ট্রেকিং শুধুমাত্র প্রত্যয়িত গাইডের সঙ্গে করা যাবে। এই হাইকটি পর্যটন অফিস থেকে ব্যবস্থা করা যায়:
- 1 লুয়াং নামথা পর্যটন অফিস।
মূল্য অন্তর্ভুক্ত: যাতায়াত, গাইড, থাকার ব্যবস্থা, খাদ্য, পানীয় জল ইত্যাদি। অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে কমে যায় উদাহরণস্বরূপ: ৬ জনের জন্য প্রতি জন ৩৩০,০০০ কিপ এবং ৩ জনের জন্য ৩৬০,০০০ কিপ।।
নাম হা ইকোট্যুরিজম প্রকল্পের অংশ হিসেবে প্রশিক্ষিত হয়। এই গাইডরা সাধারনত স্থানীয় পুরুষ ও মহিলা হয়ে থাকে। যারা লুয়াং নামথা এলাকা ও নাম হা জাতীয় সংরক্ষিত এলাকার প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে জানে এবং শ্রদ্ধাশীল থাকে। আপনি ট্রেকিং করার সময় পরিবেশ সম্পর্কে জানতে প্রশ্ন করতে পারেন। আবার গ্রাম বা বন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলেও তাদের সাথে পরামর্শ করতে পারেন।
পায়ে হাটা
[সম্পাদনা]প্রথম দিন: বান চালেমসুক থেকে বান নালান (৫-৬ ঘন্টা)
[সম্পাদনা]পথ শুরু হয় বান চালেমসুক থেকে, যা একটি খমু গ্রাম এবং লুয়াং নামথা থেকে প্রায় ২০ কিমি দূরে অবস্থিত। এখান থেকে পথ উঠে গিয়েছে ১০-২০ বছরের গৌণ বন ও গ্রামের উচ্চভূমি ধানের ক্ষেতের মধ্যে দিয়ে। বনে পুনরায় প্রবেশের আগে একটি পাহাড়ের ধার দিয়ে সমতল হয়ে যাওয়ার সময় পথটিতে অসাধারণ দৃশ্য দেখা যায়। এখানকার বড় গাছগুলো পশু-পাখি ও উদ্ভিদের অনেক প্রজাতির জন্য বাসস্থান তৈরি করে। আপনার গাইড আপনাকে পদযাত্রা চলাকালীন এলাকাটির প্রাকৃতিক ইতিহাস ব্যাখ্যা করবেন।
পথ চলাকালীন সময় বন বা কৃষকের কুটিরের ছায়ায় একটি লাও ধাঁচের মধ্যাভোজ করা হয়। বিকেলে, পথ বান নালানের সম্প্রদায়ে প্রবেশ করে। গ্রামে নেমে আসার সময় ১৯৬০-এর দশকের শুরুতে বন্দুকের অবস্থান হিসেবে ব্যবহৃত খোলা স্থান দিয়ে যায়। এখানে পাঠেত লাও বিপ্লবী ও রাজতান্ত্রিক বাহিনীরা যুদ্ধ করেছিল।
- বান নালান। নাম হা নদীর তীরে, বান নালান একটি খ্মু গ্রাম। যেখানে প্রায় ৩৫টি পরিবার বসবাস করে। এখানে ট্রেকিংকারীরা খমু সংস্কৃতির প্রমাণ দেখতে পাবেন। যেমন তাদের ধান পিষার পদ্ধতি এবং স্বতন্ত্র ঝুড়ি বোনা। ট্রেকাররা নাম হা নদীর পাড়ে থাকা লজে থাকে। সন্ধ্যায় সাধারণত গ্রামের একজন প্রভাবশালী সদস্যের সঙ্গে খাবার খাওয়া হয়। এরপরে দর্শনার্থীরা গ্রামবাসীর সঙ্গে সন্ধ্যা কাটানোর সুযোগ পান। তখন তারা নিজেদের সম্পর্কে তথ্য বিনিময় এবং খ্মু জীবনের ও সংস্কৃতির জ্ঞান অর্জন করতে পারেন।
দ্বিতীয় দিন: বান নালান থেকে বান নামলু (৬-৭ ঘন্টা)
[সম্পাদনা]দ্বিতীয় সকালে নাম হা নদীর পাশ দিয়ে মনোরমভাবে হেঁটে যাওয়া হয়। এখানে বনটি বড় কাঠের গাছ থেকে বাঁশের নতুন বৃদ্ধি পর্যন্ত পরিবর্তিত হয়। পথে এটি বান নালান (দক্ষিণ বান নালান) ও লান্তেন গ্রামের বান নামকয়ের উন্মুক্ত চাষের জমির মধ্যে দিয়ে যায়। দুপুরের খাবার এই গ্রামের একটি বাড়িতে খাওয়া হয়।
এরপর, পথ নদী ত্যাগ করে এবং কয়েক ঘন্টা চড়াই হয়। এটি ট্রেইলের সবচেয়ে কঠিন মোকাবেলার অংশ হলেও সবচেয়ে সুন্দর। কারণ এটি ভ্রমণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্থ বনের মধ্য দিয়ে যাওয়া হয়। চার থেকে পাঁচশ বছর বয়সী ঘন ছায়া যুক্ত গাছগুলো পাখির আবাসস্থল। এক বা দুই মিনিট চুপচাপ দাঁড়ালে দেখবেন বন পাখি ও কীটপতঙ্গের শব্দে জীবন্ত হয়ে উঠছে।
পাহাড়ের চূড়া থেকে উত্তরের দিকে চমৎকার দৃশ্য দেখা যায়। অনেক দূরে লুয়াং নামথা দৃশ্যমান হয়। চূড়ান্ত অবতরণের সময় আপনি পাহাড়ি ধানের ক্ষেত এবং লান্তেন ও খ্মু মিশ্র গ্রামের বান নামলুর চাষের এলাকাগুলোর পাশ দিয়ে যাবেন। এখানে পথ কিছু স্থানে ঢালু ও পিচ্ছিল হয়। তাই বিশেষ করে বৃষ্টির পর সাবধানে চলুন।
পথ লান্তেন গ্রামের বান নামলুতে শেষ হয়। ট্রেকাররা বিকেলের শেষ দিকে টুকটুক করে লুয়াং নামথায় ফিরে আসে।
- বান নামকয় এবং বান নামলু। বান নামকয় একটি লান্তেন (যাকে লাও হুয়াইও বলা হয়) গ্রাম। বান নামলু একটি মিশ্র লান্তেন ও খ্মু গ্রাম। দিনের বেলায়, প্রাপ্তবয়স্কদের বেশিরভাগ তাদের ধানের ক্ষেতের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু ট্রেকারদের গ্রামবাসীর বাড়িতে আমন্ত্রণ জানানো হয় বিশ্রাম ও পানীয়ের জন্য। বান নামলুতে, ঐতিহ্যবাহী লান্তেন হস্তশিল্প কেনার সুযোগ থাকতে পারে।
সম্মান জানানো
[সম্পাদনা]- ছবি তোলা - ঘনিষ্ঠ বা ব্যক্তিগত ছবি তোলার আগে সর্বদা অনুমতি নিন। যারা ছবি তুলতে চান না তাদের সম্মান করুন।
- পোশাক - কাঁধ ঢেকে শার্ট এবং হাঁটু ঢাকা প্যান্ট বা স্কার্ট পরুন। নিচু গলা শার্ট উপযুক্ত নয়।
- উপহার - শিশুদের হাতে কিছু দেবেন না। কারণ এটি তাদের স্কুলে যাওয়া কমিয়ে ভিক্ষা প্রণোদনা দেয়। এছাড়াও, ওষুধ কাউকে দেবেন না। ওষুধ শুধুমাত্র ডাক্তার বা নার্সকে দিন।
- বন্যপ্রাণীর পণ্য - শিকার এবং বন্যপ্রাণীর পণ্যের বিক্রি লাওসের অনেক প্রজাতির প্রাণীর জন্য বিপজ্জনক। শুধুমাত্র এগুলি না কিনে বা না খেয়ে আপনি সাহায্য করতে পারেন।
- স্থানীয় রীতিনীতি সম্মান করুন - ধর্মীয় গুরুত্বপূর্ণ জিনিস যেমন আত্মার গেট, মন্দির, সমাধিস্থল স্পর্শ করবেন না।
- স্থানীয় হস্তশিল্প ক্রয় - পুনঃস্থাপনযোগ্য নয় এমন বই, প্রাচীন জিনিস বা পরিবারের ঐতিহ্যবাহী সামগ্রী কিনবেন না।
- মাদক - মাদক এই সম্প্রদায়গুলোর জন্য ক্ষতিকারক। আপনি প্যাক করার সময় এটি খেয়াল রাখুন।
নিরাপদ থাকা
[সম্পাদনা]পরবর্তী গন্তব্য
[সম্পাদনা]{{#assessment:ভ্রমণপথ|রূপরেখা}}