বিষয়বস্তুতে চলুন

দোংচেং জেলা (东城区 Dōngchéng Qū) চীনের রাজধানী শহর বেইজিংয়ের অন্তর্গত একটি এলাকা। স্থানীয় ভাষায় দোংচেং কথার আক্ষরিক অর্থ হল "পূর্বের শহর"। শহরের পূর্ব অংশ জুড়ে প্রাচীন এই অঞ্চলের বিস্তার। শহরের এই অঞ্চলে যেসকল ভ্রমণার্থীরা আসেন তাদের প্রধান উদ্দেশ্য মূলত তিয়ানানমেন চত্বর এবং শহরের নিষিদ্ধ অঞ্চলে (ফরবিডেন সিটি) অবস্থিত প্রাচীন রাজপ্রাসাদ ঘুরে দেখা। এছাড়াও এখানে প্রাচীন ও নবীন চীনা সংস্কৃতির বিবিধ নিদর্শন রয়েছে যেমন, প্রাচীন হুটং, মন্দির এবং ওয়াংফুজিং স্ট্রিটের আধুনিক বাজার যা পর্যটকদের আকর্ষন করার জন্য যথেষ্ট।

এই নিবন্ধে মধ্য দোংচেং জেলার বিভিন্ন দ্রষ্টব্য; মূলত তিয়ানানমেন স্কোয়ার এবং ওয়াংফুজিং স্ট্রিট সম্পর্কে আলোচনা করা হয়েছে। দোংচেং শহরের আরেকটি জনপ্রিয় দর্শনীয় স্থান হল নিষিদ্ধ শহর বা ফরবিডেন সিটি। তিয়ানানমেন চত্বর সংলগ্ন মেরিডিয়ান প্রবেশদ্বার দিয়ে সেখানে প্রবেশ করতে হয়। পরিখা ও উঁচু প্রাচীরের আড়াল এই অঞ্চলকে মূল শহর থেকে পৃথক করে রেখেছে।

জানুন

[সম্পাদনা]

দোংচেং বেইজিং শহরের কেন্দ্রীয় অঞ্চল। শহরকে বেষ্টনকারী সড়ক দ্বিতীয় রিং রোডের অন্তর্বতী যে অঞ্চল, তার উত্তর-পূর্ব অংশের প্রায় এক চতুর্থাংশ এলাকা জুড়ে এর বিস্তার। তবে আধুনিক শহরের বেশ কিছু অঞ্চল মূল এলাকা ছাড়িয়ে জেলার উত্তর প্রান্তে অবস্থিত তৃতীয় রিং রোড পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই বিস্তৃত অঞ্চলের মধ্যেই শহরের ঐতিহাসিক ও আধুনিক এলাকা এবং মূল পর্যটক আকর্ষন, যেমন তিয়ানামেন চত্বর, ফরবিডেন সিটি ইত্যাদির অবস্থান।

পার্শ্ববর্তী শিচেং জেলায় প্রধান সরকারি কার্যালায়সমূহ, বিশ্ববিদ্যালয় এবং বাণিজ্যিক দপ্তরসমূহের অবস্থান হলেও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হিসাবে দোংচেং পর্যটকদের কাছে বিশেষ আকর্ষনীয়। বেইজিংয়ের জাতীয় পর্যায়ের প্রধান ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোর এক-চতুর্থাংশের বেশি এই অঞ্চলেই অবস্থিত যাদের মধ্যে রয়েছে বিখ্যাত কিছু মন্দির। এছাড়াও জাদুঘর, শিল্প প্রদর্শনী, নাট্যশালা ইত্যাদি বিবিধ দর্শনীয় স্থানে সমৃদ্ধ এই অঞ্চল। কেনাকাটার জন্য রয়েছে বিভিন্ন বাজার এবং নৈশজীবন উপভোগের উপযুক্ত পরিবেশ। বেইজিং ভ্রমনকারী সকল পর্যটকদের অন্তত একবার হলেও (সম্ভব হলে একাধিকবার) দোংচেং আসা উচিত।

ইতিহাস

[সম্পাদনা]

দোংচেংয়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো তিয়ানানমেন স্কোয়ার যা আধুনিক চীনের জনজীবনের কেন্দ্র হিসাবে পরিচিত। স্কোয়ারের উত্তরদিকে ফরবিডেন সিটির অবস্থান। এই প্রাচীন রাজপ্রাসাদটি ১৪২০ সালে নির্মিত হয়। তবে তার অনেক আগে থেকেই দোংচেং অঞ্চলে মানুষের বসতি ছিল।

দশম শতকে লিয়াও রাজবংশের শাসণকালে রাজকীয় বাসভবনের পাশাপাশি ছোট ছোট বসতি গড়ে উঠেছিল। তৎকালীণ শহরাঞ্চল পরিবেষ্টণকারী এক প্রাচীরের উত্তর-পূর্ব অংশে ছিল এই বসতিগুলির অবস্থান। দুই শতাব্দী পরে, জিন রাজবংশের সময়কালে শহরের বাইরে অপর এক প্রাচীরের নির্মান হয় (বর্তমানে এখানে দ্বিতীয় রিং রোডের অবস্থান) এবং ছোট ছোট বস্তিগুলিকে শহরাঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়। যখন মিং রাজবংশের সম্রাট ঝংলে ফরবিডেন সিটির নির্মাণ করেন, ততদিনে দোংচেং অঞ্চলে প্রায় ১৫টি ছোট ছোট গলিপথের নির্মান হয়ে গিয়েছে। এই গলিপথগুলি বর্তমান শহরের অন্যতম ঐতিহাসিক দ্রষ্টব্য হুটংয়ের পূর্বসূরী।

সপ্তদশ শতকে মিং রাজবংশের পতনের পর চীনের সর্বশেষ রাজবংশ চিংয়ের উত্থান ঘটে। সেই সময়ও দোংচেং অঞ্চলের সমৃদ্ধি অব্যাহত ছিল। কিছু রাজকীয় কর্মকর্তারা ফরবিডেন সিটিতে বসবাসের যোগ্য পদমর্যাদার অধিকারী ছিলেন না;তাঁরা এবং রাজদরবারে পণ্য বিক্রয়কারী বণিক সম্প্রদায়ের লোকেরা নিজেদের জন্য সুসজ্জিত বাড়ি নির্মাণ করতেন, যেগুলি স্থানীয় ভাষায় সিহেয়ুয়ান (উঠোন ঘেরা বাড়ি) নামে পরিচিত। নগর প্রাকারের কাছাকাছি রাজপ্রাসাদের খাদ্যগুদামগুলো অবস্থিত ছিল, যেগুলোর নামানুসারে পরবর্তীতে সেখানকার অনেক রাস্তার নামকরণ করা হয়। একপর্যায়ে রাজকীয় সেনাবাহিনীর চারটি দলকেও এই অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।

দোংচেং, ১৯০০ সালে বক্সার বিদ্রোহের পর

উনবিংশ শতাব্দীর শেষের দিকে বক্সার বিদ্রোহের সময় দোংচেং রণক্ষেত্রে পরিণত হয়। সে সময় পাশ্চাত্য বিরোধী জাতীয়তাবাদীরা লিগেশন কোয়ার্টার নামক স্থানে বিদেশী কূটনীতিক এবং চীনা খ্রিস্টানদের দুই মাস ধরে অবরুদ্ধ করে রেখেছিল। পরবর্তীতে তিয়ানজিন থেকে প্রেরিত ৮টি দেশের যৌথ মিত্রবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে। বিদ্রোহীদের আক্রমণে ইতিমধ্যেই শহরের অনেক ক্ষতি হয়েছিল। বৈদেশিক বাহিনীর লোকেরা এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে প্রচুর পরিমাণে সাংস্কৃতিক সম্পদ ও ধনসম্পদ লুটপাট করে। এই অপমানজনক ঘটনার ফলস্বরূপ, ১১ বছর পর চিং রাজবংশের পতন ঘটে এবং চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

সাম্রাজ্যবাদী শাসনের অবসান ঘটার পরই বর্তমান দোংচেং এলাকাটি প্রথমবারের মতো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এর ফলে এলাকাটি বসবাসের জন্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে এবং বহু বিত্তশালী মানুষ এখানে এসে বসতি স্থাপন করতে শুরু করেন। ১৯১৯ সালের ৪ মে দোংচেঙে একটি বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির সুবিধা নিয়ে চীন সরকারের ওপর জাপানের অন্যায় "একুশ দফা দাবি" চাপিয়ে দেওয়া এবং তাতে চীনা সরকারের দুর্বল ভূমিকার প্রতিবাদে এই আন্দোলন হয়েছিল। ঐতিহাসিক এই "৪ মে আন্দোলন" -এর নামানুসারেই পরবর্তীতে উসি (যার আক্ষরিক অর্থ "৫/৪") সড়কের নামকরণ করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ভবনটি দাঁড়িয়ে আছে। এই আন্দোলন চীনের তৎকালীন বামপন্থী ও জাতীয়তাবাদীদের ওপর গভীর প্রভাব ফেলে, যার ধারাবাহিকতায় কয়েক বছর পর গঠিত হয় চীনা কমিউনিস্ট পার্টি। এর ঠিক ৩০ বছর পর গৃহযুদ্ধের সময় মাও জেদংয়ের নেতৃত্বে এই পার্টি জয়লাভ করে এবং ১৯৪৯ সালের ১ অক্টোবর তিয়ানানমেন স্কোয়ার থেকেই তিনি গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা করেন (যা আজও চীনে জাতীয় দিবস হিসেবে পালিত হয়)।

শাসণক্ষমতা প্রাপ্তির পর মাও জেলাটিকে নতুন ভাবে গড়ে তোলেন। প্রাচীন মানমন্দিরের কিছু খণ্ডাংশকে অক্ষত অবস্থায় রেখে তিনি শহরের প্রাচীরগুলো ভেঙে ফেলেন। সৈন্যদের বিশাল সমাবেশ ও রাজনৈতিক মিছিলগুলিকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য তিনি ফরবিডেন সিটির দক্ষিণ দিকের চত্বরটিকে সম্প্রসারিত করেন এবং অধুনা তিয়ানানমেন স্কোয়ারের রূপ দেন। ১৯৫৮ সালে পূর্ববর্তী দুটি জেলাকে একত্র করে প্রথমবার এই জেলার নাম দেওয়া হয় দোংচেং। পরের বছর গণপ্রজাতন্ত্রী চীনের দশম বার্ষিকী উদযাপনের জন্য দশটি সুবিশাল ভবনের নির্মান করা হয়েছিল যাদের মধ্যে দুটি ভবনকে পরবর্তী কালে চীনের জাতীয় জাদুঘর এবং শহরের প্রধান রেলস্টেশনে রূপান্তরিত করা হয়। এই নির্দিষ্ট দুটি ভবন দোংচেং জেলাতেই নির্মিত হয়েছিল।

দেশের শীর্ষস্থানীয় অভিনয় শিক্ষাকেন্দ্র এবং সবচেয়ে সম্মানজনক নাট্যদলগুলোর কেন্দ্রবিন্দু হিসেবে দোংচেং চীনের জাতীয় নাট্যজগতে নিজের ভূমিকা বজায় রেখেছিল। সাংস্কৃতিক বিপ্লবের সময় মাও তিয়ানানমেন স্কোয়ারে রেড গার্ডদের বিশাল সমাবেশে ভাষণ দিয়েছিলেন। চৌ এনলাইয়ের মৃত্যুর পর ১৯৭৫ সালে এই জেলায় গণবিক্ষোভ শুরু হয়। এর চৌদ্দ বছর পর, গণতন্ত্রের দাবিতে বিশাল আন্দোলন গড়ে ওঠে এবং নির্মম দমন পীড়ন শুরু হয়। সেই ঘটনার প্রতীক হিসাবে একটি বিখ্যাত ছবির উল্লেখ করা হয়, যেখানে এক অজ্ঞাতপরিচয় আন্দোলনকারীকে বেইজিং গ্র্যান্ড হোটেলের সামনে সারিবদ্ধ ট্যাঙ্কের ঠিক মুখোমুখি দাড়িয়ে থাকতে দেখা যায়। এই আন্দোলনের ফলস্বরূপ দেশে "চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্রের" সূচনা হয়। পরবর্তী বছরগুলোতে নব সংস্কারের ফলে অর্থনৈতিক উন্নতি হলেও দেশীয় সংরক্ষণবাদীদের সাথে দ্বন্দ শুরু হয়। নগর উন্নয়নের লক্ষ্যে শহরের বেশ কিছু প্রাচীণ নির্মান ভেঙে ফেলা হচ্ছিল এবং সংরক্ষণকারীরা দোংচেঙের অবশিষ্ট হুটংগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য উদ্যোগী হন। বেশিরভাগ নগর উন্নয়ন প্রকল্পগুলো থেকে সাধারণত ধনী ব্যাবসায়ী এবং প্রভাবশালী সরকারী পৃষ্ঠপোষকরাই লাভবান হয়েছিল।

এইভাবেই সময়ের সাথে সাথে দোংচেং অঞ্চল আধুনিক বিশ্বের দোরগোড়ায় এসে পৌছেছে। এখানে আপনি চীনের পুরাতন ও আধুনিক উভয় রূপ দেখার সুযোগ পাবেন। দিনের বেলায় আপনি তিয়ানানমেন স্কোয়ার, ফরবিডেন সিটি এবং ধ্রুপদী চীনা স্থাপত্যের অন্যান্য নিদর্শন ঘুরে দেখতে পারেন অথবা জাতীয় জাদুঘরে দেশের প্রাচীন ইতিহাস সম্পর্কিত চিত্তাকর্ষক প্রদর্শনী উপভোগ করতে পারেন। সন্ধ্যার সময় আপনি এই অঞ্চলের অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ওয়াংফুজিং পেডেস্ট্রিয়ান বিপনন কেন্দ্রে কেনাকাটার জন্য যেতে পারেন অথবা নানলুওগুশিয়াং বা গুইজিয়ের জমকালো গলি ও পানশালাগুলোতেও খাওয়া-দাওয়ার মাধ্যমে সময় উদযাপন করতে পারেন।

দোংচেং জেলা বেইজিং শহরের একটি বৃহৎ অঞ্চল। এখানকার প্রধান এলাকাগুলো হলো:

ওয়াংফুজিং

[সম্পাদনা]

ওয়াংফুজিং বেইজিংয়ের এক অভিজাত এলাকা। এখানে অনেক বাণিজ্যিক বিপণন কেন্দ্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিষের দোকান রয়েছে। এই অঞ্চলকে রাজধানীর আধুনিক প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। আগত দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় ও আমন্ত্রণমূলক করে তোলার জন্য শহরের এই এলাকাকে বৃহৎ পরিসরে গড়ে তোলা হয়েছে।

তিয়ানানমেন

[সম্পাদনা]

তিয়ানানমেনকে চীনের আধুনিক ইতিহাসের প্রধান ঘটনাবলীর কেন্দ্রস্থল হিসেবে বিবেচনা করা হয়। এখানে রয়েছে তিয়ানানমেন চত্বর, নিষিদ্ধ শহর (ফরবিডেন সিটি), ন্যাশনাল সেন্টার অফ পারফর্মিং আর্টস, চেয়ারম্যান মাওয়ের বিখ্যাত প্রতিকৃতি, চীনের জাতীয় সংগ্রহশালা এবং আরও অনেক বিখ্যাত ও জাঁকজমকপূর্ণ ভবন ও স্মৃতিস্তম্ভ। এখানকার তোরণটি ছিল রাজকীয় নগরীতে প্রবেশের প্রথম প্রধান প্রবেশদ্বার। শহরের প্রাচীন চারটি তোরণের মধ্যে এটিই একমাত্র যা আজও টিকে আছে।

প্রবেশ

[সম্পাদনা]
শহরের গণপরিবহনের জন্য, দেখুন বেইজিং#অভ্যন্তরীণ যাতায়াত
মানচিত্র
বেইজিং/মধ্য দোংচেংয়ের মানচিত্র


কেন্দ্রীয় দোংচেঙে ভূগর্ভস্থ রেলপথের(মেট্রো) চমৎকার সংযোগ ব্যবস্থা রয়েছে। এই অঞ্চলের উত্তর ও পূর্ব প্রান্ত বরাবর মেট্রোর লুপ লাইন এবং ২ নং মেট্রো লাইনের অবস্থান। মেট্রোর ১ নং লাইন জেলাটিকে পূর্ব থেকে পশ্চিমে বিভক্ত করেছে। এই ১ নং মেট্রো লাইনের মাধ্যমেই তিয়ানানমেন স্কয়ার, চাং'আন অ্যাভিনিউ এবং তাদের মধ্যবর্তী স্টেশনগুলি পরস্পরের সাথে সংযুক্ত। জেলার উত্তর সীমান্ত বরাবর মেট্রো লাইন ৬ পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। ২০২১ সাল পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে সংযোগকারী একমাত্র মেট্রো লাইন ছিল লাইন ৫, যা জেলার পূর্ব অংশ বরাবর বিস্তৃত। মেট্রোর লাইন ৮ কেন্দ্রীয় অক্ষরেখার পূর্ব দিক বরাবর দোংচেং জেলাকে অতিক্রম করে নানলুওগুশিয়াং, ওয়াংফুজিং এবং ছিয়ানমেন স্টেশনকে সংযুক্ত করেছে। কেন্দ্রীয় দোংচেঙের সমস্ত এলাকা এই মেট্রো স্টেশনগুলি থেকে হাঁটা পথের দূরত্বে অবস্থিত।

শহরে যে বাসগুলি চলাচল করে সেগুলির নির্দিষ্ট মানক সংখ্যা রয়েছে। সাধারণত ৩০০ বা তার কম মানক সংখ্যার বাসগুলি মুলত তাদের যাত্রাপথের কোনো না কোনো পর্যায়ে দোংচেং এলাকার মধ্যে দিয়ে যায়। যাদের মানক সংখ্যা তিনশোর বেশি তাদের মধ্যে কিছু কিছু বাস এই দোংচেং জেলা থেকে শহরের বিভিন্ন অংশে যাওয়া আসা করে। বেইজিংয়ের ট্যাক্সি চালকরা এই জেলা এবং এর গন্তব্যস্থলগুলো সম্পর্কে খুব ভালোভাবেই অবগত। তবে ট্যাক্সি নেওয়ার আগে সকল ভ্রমণকারীদের কিছু প্রাথমিক পরামর্শ বিবেচনা করে দেখা উচিত।

বেইজিং শহর এলাকার বেশ কয়েকটি বড় সড়ক বা এক্সপ্রেসওয়ে দোংচেং অবধি বিস্তৃত। এস ১২ নামক বিমানবন্দরমুখী সড়ক এই জেলার উত্তর-পূর্ব কোণ বরাবর সেকেন্ড রিং রোডের সাথে যুক্ত হয়েছে(এই সংযোগস্থলে এস ১২ সড়কটি জি ১০১ নামে পরিচিত)। এটি থার্ড রিং রোড থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত একটি সড়ক যেখানে যাতায়তের জন্য টোল দিতে হয়। জি ৪৫ সড়কের এস ১১ নামে চিহ্নিত অংশটি সামান্য উত্তরে গিয়ে থার্ড রিং রোডের সাথে মিশেছে। থার্ড রিং রোডের জি ৬ সরনীর শেষ প্রান্ত থেকে জি ১১০ সড়ক ধরে দেংশেংমেনের সেকেন্ড রিং রোড পর্যন্ত আসা যায়। তারপর সেখান থেকে গুলু রোড ওয়েস্ট বরাবর গেলে ড্রাম অ্যান্ড বেল টাওয়ারস অবধি যাওয়া যায়।

ঘুরে দেখুন

[সম্পাদনা]

যদি আপনি শরীরচর্চায় আগ্রহী থাকেন এবং পদব্রজের মাধ্যমে বেইজিং শহরকে দেখার ইচ্ছা পোষণ করেন তাহলে যখন শহরের বাতাসে দূষণের পরিমান কম থেকে মাঝারি থাকবে, তখন ভূগর্ভস্থ রেলস্টেশনগুলির আশেপাশের জায়গা এবং দোংচেঙের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে পারেন। এখানকার ভূমি মূলত সমতল। দোংচেং জেলায় পথভ্রমণ পর্যটকদের এক বৈচিত্র্যময় অভিজ্ঞতার সম্মুখীন করে। এখানে দোংসির মতো প্রধান সড়ক, তাদের চওড়া ফুটপাত এবং ওভারপাসের উপস্থিতি যেমন আছে, তেমনই আছে একাধিক সংকীর্ণ গলি যা স্থানীয় ভাষায় হুটং নামে খ্যাত। ওয়াংফুজিং ও তিয়ানানমেন স্কোয়ারের মতো জায়গাগুলিতে পায়ে হেঁটে ঘুরে বেড়ান। রাস্তার দুধারের দৃশ্য আপনার সফরকে স্মরণীয় করে তোলার জন্য যথেষ্ট।

দোংচেয়ের রাস্তায় সাইকেল আরোহীদের ভীড়

কাছাকাছি জায়গায় ঘুরে বেড়ানোর জন্য আপনি বাইসাইকেল, অটোরিকশা ক্যাব অথবা মোটর বাইক ভাড়া করতে পারেন যার সমস্ত তথ্য আপনি এখানে পাবেন। চীনের ক্রমবর্ধমান আর্থিক উন্নতির কারনে বর্তমানে এই শহরে দু চাকার বাইক নিয়ে চলাচল সেরকম সুবিধাজনক নয়। দোংচেং এলাকায় সাইকেল নিয়ে যাতায়ত অনেক সুবিধাজনক। এখানকার হুটং, বাইক চলাচলের রাস্তা এবং প্রধান সড়কগুলি ব্যাবহার করে আপনি খুব সহজেই সাইকেলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। তবে সাইকেল নিয়ে যাতায়ত করার সময় ছোট দুচাকার বাইকের প্রতি সজাগ দৃষ্টি রাখুন কারন তারা যেকোন সময়ে পেছন থেকে ধাক্কা মারতে পারে বা কখোনো কখোনো ফুটপাথেও উঠে পরতে পারে।

জনপ্রিয় পর্যটন স্থলের বাইরের এলাকায় বিদেশি পর্যটকের দেখা পেলেই এখানকার রিকশা চালকেরা তাদের প্রতি আগ্রাসী মনোভাব দেখাতে শুরু করেন। তাদেরকে নিজের রিকশায় চাপানোর জন্য বিভিন্নভাবে প্রতারিত করার চেষ্টা করেন। এই প্রতারণার জাল থেকে বাচতে চাইলে প্রথমেই চালকের সাথে কথা বলে ভাড়া সুনিশ্চিত করুন। স্থানীয় ম্যান্ডারিন ভাষা জানা থাকলে এবং গন্তব্যপথ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানা থাকলে এক্ষেত্রে বেশ সুবিধা হয়।

দর্শনীয়

[সম্পাদনা]
তিয়ানানমেন স্কোয়ারে দ্যা গ্রেট হল অফ পিপল এবং জনগণের বীরদের স্মৃতিস্তম্ভ

প্রশাসনিকভাবে ফরবিডেন সিটি দোংচেঙে অবস্থিত হলেও এই স্থানে প্রবেশ ও ভ্রমণ সংক্রান্ত জটিলতা এবং দর্শনীয় স্থানের প্রাচুর্যের কারণে অন্য একটি স্বতন্ত্র নিবন্ধে এই স্থানের সম্পর্কে বিশদে আলোচনা করা হয়েছে।

তিয়ানানমেন স্কোয়ার (天安门广场) বিশ্বের বৃহত্তম চত্বর। জনগনকে মুগ্ধ করার উদ্দেশ্যে মাও কর্তৃক নির্মিত এই চত্বরটি সোভিয়েত শৈলীর স্মৃতিস্তম্ভ এবং সরকারি ভবন দ্বারা পরিবেষ্টিত। চীনের অন্যান্য স্থান থেকে বেইজিংয়ে আগত ভ্রমণার্থী, বিশেষত যারা প্রথমবার রাজধানীতে ঘুড়তে আসে, তাদের কাছে এই চত্বর এক বিস্ময়কর এবং আদর্শ ভ্রমণস্থল। চত্বরের উত্তর প্রান্তে ভোরে ও সন্ধ্যায় পতাকা উত্তোলন ও নামানোর অনুষ্ঠান হয়। ভোরের অনুষ্ঠানটি রাজধানী বেড়াতে আসা চীনা পর্যটকদের নিকট অত্যন্ত জনপ্রিয়।

তিয়ানানমেন স্কোয়ারে আসার সবচেয়ে সহজ উপায় হল মেট্রো রেল। চত্বরের উত্তর প্রান্তে অবস্থিত তিয়ানানমেন ইস্ট এবং তিয়ানানমেন ওয়েস্ট, এই দুটি রেলস্টেশন মেট্রোর ১ নং লাইনের আওতাধীন। মেট্রোর ২ নং লাইনের আওতাধীন কিয়ানমেন স্টেশনটি এই চত্বরের দক্ষিণ প্রান্তে অবস্থিত (এক্সিট A ব্যবহার করুন)।

যান চলাচলের বিধিনিষেধের কারণে স্থানীয় ট্যাক্সিগুলি তিয়ানানমেন চত্বরে থামতে পারে না। আপনি যদি ট্যাক্সিতে আসেন তাহলে চালক আপনাকে চত্বরের কাছাকাছি কোনো গলিতে নামিয়ে দেবে। এছাড়াও চত্বরের সন্নিকটে অবস্থিত ফরবিডেন সিটিতে প্রবেশ করতে চাইলে আগে আপনাকে নিরাপত্তা জনিত তল্লাশির মুখোমুখি হতে হবে।

তিয়ানানমেন স্কোয়ারে প্রবেশের জন্য আগের দিন পাসপোর্ট যাচাই ও নিবন্ধন করা আবশ্যক।

  • 1 চেয়ারম্যান মাও স্মৃতিসৌধ (তিয়ানানমেন চত্বরের দক্ষিণ প্রান্তে, ফরবিডেন সিটির প্রবেশপথের বিপরীতে)। মঙ্গল-রবি সকাল ০৮:০০-দুপুর ১২:০০ (তবে মাঝে মাঝে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই বন্ধ থাকে)। গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা মাও জেদংয়ের তাঁর মরদেহ সংরক্ষণ করে এখানে জনসাধারণের দর্শনের জন্য রাখা হয়েছে (তাঁর ইচ্ছার বিরুদ্ধে)। এখানে ঢোকার সময় দর্শককে লম্বা লাইনের পিছনে দাড়াতে হয় কিন্তু সেই লাইন খুব দ্রুত সামনে এগিয়ে যায়। ভেতরে কোনো ধরনের ব্যাগ, ক্যামেরা বা জলের বোতল নিয়ে প্রবেশের অনুমতি নেই। এসব জিনিস পূর্ব দিকের রাস্তার ওপারে থাকা নির্দিষ্ট কাউন্টারে (নির্দিষ্ট ফি দিয়ে) জমা রাখতে হয় (তবে মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে)। ভেতরে মাওয়ের মূর্তির বেদিতে দেওয়ার জন্য ফুল এবং ১ ইয়ানের বিনিময়ে তথ্যপুস্তিকা কেনা যায় (যদিও দিনের শেষে ফুলগুলো আবার সংগ্রহ করে পুনরায় বিক্রি করা হয়)। তাঁর সংরক্ষিত মরদেহটি আসল নাকি মোমের তৈরি কৃত্রিম প্রতিকৃতি, এই নিয়ে স্থানীয়দের বিভিন্ন মতামত রয়েছে। প্রস্থানদ্বারের কাছাকাছি মাও জেদং স্মারক সম্পর্কিত নানা স্মারকচিহ্নও কিনতে পাওয়া যাবে। প্রবেশ অবাধ। উইকিপিডিয়ায় Mausoleum of Mao Zedong (Q1154819)
  • 2 মনুমেন্ট অফ দ্যা পিপল্স হিরো (তিয়ানানমেন চত্বরের কেন্দ্রস্থলে)। গণপ্রজাতন্ত্রী চীনের যুদ্ধাহত ও প্রবীণ সৈনিক এবং যুদ্ধে নিহত বীরদের স্মরণে নির্মিত এই স্মৃতিস্তম্ভে ২৪ ঘণ্টাই সেনাপাহারা থাকে। রাতের বেলা স্মৃতিস্তম্ভটি মনোরম আলোয় আলোকিত করা হয়। কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা বিশেষ অতিথির আগমন ছাড়া সাধারণ দর্শনার্থীদের জন্য মূল বেদি পর্যন্ত যাওয়ার পথ বন্ধ থাকে, আর ছাড় দেওয়া হলেও কেবল অনুষ্ঠান বা কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরাই ভেতরে যেতে পারেন। তবে ছবি তোলার জন্য স্মৃতিস্তম্ভটির কাছাকাছি যাওয়া যায়। উইকিপিডিয়ায় Monument to the People's Heroes (Q536955)
  • 3 গ্রেট হল অফ পিপল্স (人民大会堂)। চীনের এক কক্ষবিশিষ্ট আইনসভা। ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) এবং এর প্রধান রাজনৈতিক উপদেষ্টা সংস্থা চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) সদর দপ্তর। উভয় পরিষদ বছরে একবার দশ দিনের জন্য এখানে মিলিত হয়, যা "টু সেসন্স" (两会) নামে পরিচিত। উভয় পরিষদের বৈঠক গ্রেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংঘাত এড়াতে তাদের কার্যক্রমের সময়সূচী পর্যায়ক্রমে সাজানো থাকে। আইনসভার বৈঠক ছাড়াও এই ভবনে বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা আয়োজন করা হয়। চীনের নতুন রাষ্ট্রদূতেরা এখানেই রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত না হলে দর্শনার্থীরা ভবনটি ঘুরে দেখতে পারেন। (Q72891)
  • 4 তিয়ানানমেন গেট (天安门; স্বর্গীয় শান্তির প্রবেশদ্বার) (চত্বরের উত্তর প্রান্তের বিপরীতে)। তিয়ানানমেন গেট এবং তার সন্নিকটে স্থিত চেয়ারম্যান মাওয়ের বিশাল প্রতিকৃতি এই স্থানের প্রধান আকর্ষণ। এটি মূলত রাজকীয় শহরের প্রধান ফটক ছিল। পুরোনো চারটি ফটকের বর্তমানে মধ্যে এটিই একমাত্র টিকে আছে। ফরবিডেন সিটির দিকে উত্তর দিকে যেতে হলে এই ফটকের মধ্যে দিয়ে যেতে হবে। ফটকের ভেতর দিয়ে যেতে কোনো খরচ লাগে না, কিন্তু অপর প্রান্তে একটি টিকিট ঘর আছে যেখানে ফটক পরিদর্শনের জন্য প্রবেশমূল্য দিতে হয়। ফটকটি থেকে তিয়ানানমেন চত্বরের সুন্দর দৃশ্য দেখা যায়। তবে ফটকের অপর প্রান্তের টিকিট ঘর থেকে ফরবিডেন সিটিতে প্রবেশের জন্য টিকিট পাওয়া যায়না। ফরবিডেন সিটির জন্য আলাদা টিকিট কাটতে হয়। ¥১৫। উইকিপিডিয়ায় Tiananmen (Q83973)
ঝংশান পার্ক
  • 5 ঝংশান পার্ক (ঝোংশান পার্ক), (天安门西侧) (তিয়ানানমেনের পশ্চিম দিকে), ☏ +৮৬ ১০ ৬৬০৫ ৫৪৩১। গ্রীষ্ম ০৬:০৯-২১:০০, শীত ০৬:৩০-২০:০০। প্রচুর গাছ ও বাঁশঝাড় দিয়ে সুন্দরভাবে সাজানো একটি পার্ক। ফরবিডেন সিটিতে প্রবেশ করার সময় এই পার্কের ভেতর যেতে হয়। ফরবিডেন সিটির পরিখায় প্যাডেল বোট ভাড়া পাওয়া যায়। এছাড়াও রয়েছে শিশুদের জন্য একটি অভ্যন্তরীন খেলার জায়গা এবং ছোট গাড়ির ব্যাবস্থা। প্রাপ্তবয়স্কদের জন্য ¥৩, প্রাপ্তবয়স্কদের জন্য। উইকিপিডিয়ায় Zhongshan Park (Beijing) (Q970561)
  • 6 জেংইয়াংমেন (কিয়ানমেন; 前门) (তিয়ানানমেন স্কোয়ারের দক্ষিণ প্রান্ত), ☏ +৮৬ ১০ ৬৫২২ ৯৩৮৪। ০৯:০০-১৬:০০। ১৪১৯ সালে অন্তঃনগর প্রাচীরের প্রধান ফটক হিসেবে এটি নির্মিত হয়েছিল। সম্রাট তিয়ানতানে যাওয়ার সময় এই ফটক ব্যবহার করতেন। বর্তমানে এখানে পুরনো শহরের ছবি ও প্রতিকৃতি সহ বিবিধ প্রদর্শনীর আয়োজন করা হয়। ¥১০। (Q197703)

মন্দির

[সম্পাদনা]
  • 7 ঝিহুয়া মন্দির (ঝিহুয়াসি; যা জ্ঞানার্জনের মন্দির নামেও পরিচিত), ৫ লুমিচাং হুটং (দংঝিমেন বা বেইজিং রেলওয়ে স্টেশন থেকে ২৪ নম্বর বাসে এসে লুমিচাংয়ে নামুন), ☏ +৮৬ ১০ ৬৫২৮ ৬৬৯১। সকাল ৯:০০ - বিকাল ৫:০০, সোমবার বন্ধ থাকে। ১৪৪৩ সালে নির্মিত বৌদ্ধ মন্দির। এটি বেইজিংয়ের অন্যতম বৃহৎ, প্রাচীনতম এবং সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত কাঠের স্থাপত্যগুলোর একটি। এখানে প্রাচীন সঙ্গীত কেন্দ্র রয়েছে, যেখানে মাঝে মাঝে সকাল ১০:০০ এবং বিকাল ৩:০০ টায় প্রাচীন ঐতিহ্যবাহী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও এখানে আছে বেইজিং সাংস্কৃতিক বিনিময় জাদুঘর। সকাল ৯:৩০ টা এবং দুপুর ২:০০ টায় বিনামূল্যে ট্যুর গাইডের ব্যবস্থা আছে। ¥২০। (Q197781)
মন্দিরে কনফুসিয়াসের মূর্তি
  • 8 রাজকীয় পূর্বপুরুষদের মন্দির (太庙; Tàimiào) (তিয়ানানমেন পার হওয়ার পর, ফরবিডেন সিটিতে পৌঁছানোর আগে ডানদিকে ঘুরুন)। শীতকাল: ০৭:০০-১৭:৩০; গ্রীষ্মকাল: ০৬:০০-১৯:৩০। এই মন্দিরেই সম্রাট এবং রাজপরিবারের অন্যান্য সদস্যরা তাঁদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। ভবনগুলো আদি অবস্থায় রয়েছে তবে সাংস্কৃতিক বিপ্লবের সময় পূর্বপুরুষদের স্মৃতিফলকসহ এর ভেতরের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর থেকে এটিকে চীনের শ্রমজীবী ​​মানুষের জন্য উৎসর্গীকৃত একটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। ¥২, ভবনের ভেতরে প্রবেশ করতে হলে আলাদা মূল্য দিতে হবে।। উইকিপিডিয়ায় Imperial Ancestral Temple (Q1347866)

জাদুঘর

[সম্পাদনা]
  • 9 বেইজিং পুলিশ জাদুঘর (北京警察博物馆), ৩৬ দংজিয়াওমিন লেন (তিয়ানানমেনের দক্ষিণাংশ থেকে ১.৫ কিমি পূর্বে), ☏ +৮৬ ১০ ৮৫২২ ৫০১৮। সকাল ৯:০০ - বিকাল ৪:০০, বিকাল ৩:৩০ এর পর প্রবেশ নিষেধ, সোমবার বন্ধ থাকে। পুলিশের ইতিহাস সম্পর্কিত একটি বৃহৎ জাদুঘর। বিনামূল্যে প্রবেশ। (Q15912181)
  • 10 চায়না কোর্ট মিউজিয়াম (中国法院博物馆), ৪ ঝেংয়ি রোড (বেইজিং পুলিশ মিউজিয়ামের প্রায় ২০০ মিটার পূর্বে), ☏ +৮৬ ১০ ৬৭৫৫৭৮২৫, ইমেইল: । সকাল ৯:০০ - বিকাল ৫:০০, বিকাল ৪:০০ এর পর প্রবেশ নিষেধ, সোমবার বন্ধ থাকে ।। চীনের বিচার ব্যবস্থা বিষয়ক একটি জাদুঘর। জাদুঘরটি ১৯১০ সালের একটি ঐতিহাসিক ভবনে অবস্থিত। এখানে আগে জাপানি ব্যাংক ইয়োকোহামা স্পেসির একটি শাখা ছিল। বিনামূল্যে প্রবেশ। (Q28411331)
  • 11 চীন কাস্টমস জাদুঘর (中国海关博物馆), ২ জিয়ানগুওমেন ইনার অ্যাভিনিউ (লাইন ১ এবং ২ এর জিয়ানগুওমেন মেট্রো স্টেশনের কাছে), ☏ +৮৬ ১০ ৬৫১৯৪৩১৮। সকাল ৯:০০ - বিকাল ৪:৩০, বিকাল ৩:৪৫ এর পর কোনো টিকিট দেওয়া হয় না, বিকাল ৪:০০ এর পর প্রবেশ নিষেধ, সোমবার বন্ধ থাকে।। গণপ্রজাতন্ত্রী চীনের শুল্ক প্রশাসন কর্তৃক পরিচালিত একটি জাতীয় পর্যায়ের জাদুঘর বিনামূল্যে প্রবেশ। (Q19851717)
  • 12 চীনের জাতীয় নারী ও শিশু জাদুঘর (中国妇女儿童博物馆), ৯ বেইজিগে রোড (এক্সিট বি, ডংডান মেট্রো স্টেশন, লাইন ১ এবং ৫), ☏ +৮৬ ১০ ৬৫১২৬৬৫৫, +৮৬ ১০ ৬৫২৬৯৬৭৮। সকাল ৯:০০ - বিকাল ৫:০০, সোমবার বন্ধ থাকে। চীনের নারী ও শিশু সম্পর্কিত অসংখ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক নিদর্শন প্রদর্শনকারী একটি জাদুঘর। দর্শনার্থীদের জাদুঘর পরিদর্শনের অন্তত একদিন আগে উইচ্যাটে বুকিং করা উচিত। ইন্টারনেট ব্রাউসারে "中国妇女儿童博物馆公众号" লিখে সার্চ করলে জাদুঘরটির উইচ্যাট অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে। বিনামূল্যে প্রবেশ।। (Q4306266)
  • 13 ইম্পেরিয়াল সিটি আর্ট মিউজিয়াম (皇城艺术馆; হুয়াংচেং আর্ট মিউজিয়াম), ৯ চাংপুহেয়ান (চাংপু রিভার পার্কের উত্তর দিকে, নানচিজি জিয়ের কোণে), ☏ +৮৬ ১০ ৮৫১১ ৫১০৪। সকাল ১০টা-বিকাল ৫ঃ৩০টা। এই জাদুঘরের প্রধান আকর্ষণ হলো ফরবিডেন ও ইম্পেরিয়াল সিটির একটি ক্ষুদ্র প্রতিকৃতি। এছাড়াও এখানে চিং আমলের রাজকীয় শহরের জীবনযাত্রা, পোশাক, শিল্পকলা ও কারুশিল্পের প্রদর্শনী রয়েছে। মাঝে মাঝে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যার জন্য অতিরিক্ত খরচ লাগে। বিনামূল্যে প্রবেশ। (Q56272905)
চীনের জাতীয় জাদুঘর
  • 14 চীনের জাতীয় জাদুঘর (中国国家博物馆), ১৬ পূর্ব চাং'আন স্ট্রিট (য়ানানমেন স্কোয়ারের পূর্ব দিকে), ☏ +৮৬ ১০ ৬৫১১-৬৪০০। মঙ্গল-রবি সকাল ৯ টা- বিকেল ৫ টা। একটি বিশাল জাদুঘর যেখানে চীনের জনজাতির প্রাচীন ও সাম্প্রতিক ইতিহাস সংরক্ষিত রয়েছে। আধুনিক ইতিহাসের প্রদর্শনীতে কমিউনিস্ট পার্টির সাফল্যের উপর আলোকপাত করা হয়েছে (স্বাভাবিকভাবেই তাদের নেতিবাচক দিকগুলো বাদ দিয়ে)। সংরক্ষিত বেশিরভাগ নিদর্শন সম্পর্কে সংক্ষিপ্ত ইংরেজি ব্যাখ্যা রয়েছে। প্রবেশ বিনামূল্যে; বিদেশি দর্শনার্থীদের পাসপোর্ট দেখাতে হয়। উইকিপিডিয়ায় National Museum of China (Q1074318)
  • 15 শিজিয়া হুটং মিউজিয়াম (史家胡同博物馆), ২৪ শিজিয়া হুটং (৫ ন্ং মেট্রো লাইনের ডেংশিকো স্টেশন থেকে প্রায় ৫০০ মিটার পূর্বে), ☏ +৮৬ ১০ ৮৫১৭৫৭৯০। সকাল সাড়ে ৯ টা - বিকেল সাড়ে ৪ টা। একটি প্রাচীন ঐতিহ্যবাহী ভবন যাকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। এখানে স্থানীয় হুটং বিষয়ক ইতিহাস এবং বাসিন্দাদের দৈনন্দিন জীবন সম্পর্কিত বিবিধ প্রদর্শনী আছে। বিনামূল্যে প্রবেশ। (Q19852087)

প্রদর্শনী

[সম্পাদনা]
  • 16 কোর্টইয়ার্ড গ্যালারি (四合苑画廊; সিহেয়ুয়ান), ৫৩ দোংগানমেন দাজি, ☏ +৮৬ ১০ ৬৫২৬ ৮৮৮২, ফ্যাক্স: +৮৬ ১০ ৬৫২৬ ৮৮৮০, ইমেইল: । সোম-শনি সকাল ১১ টা-সন্ধ্যা ৭ টা; সোমবার দুপুর ১২ টা-সন্ধ্যা ৭ টা। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত। এখানে বিভিন্ন উদীয়মান শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হয়। প্রবেশ বিনামূল্যে।
  • 17 ওয়ান ফাং আর্ট গ্যালারি, ১৩৬ নানচিজি জিয়ে (পূর্ব চাং'আন অ্যাভিনিউ থেকে ১৫০ মিটার উত্তরে। তিয়ানানমেন ইস্ট স্টেশন থেকে এক্সিট বি দিয়ে বেরোতে হবে), ☏ +৮৬ ১০ ৬৫২৩ ৩৩২০। ইম্পেরিয়াল আর্কাইভসের প্রাঙ্গণে অবস্থিত। ভেতরে প্রবেশ করা যায় না, কিন্তু ভবনটি বেশ চিত্তাকর্ষক। শহরের অন্যান্য জনাকীর্ণ এলাকার তুলনায় এর প্রাঙ্গণটি বেশ শান্ত। প্রবেশ বিনামূল্যে।

অন্যান্য

[সম্পাদনা]

করণীয়

[সম্পাদনা]

কেনাকাটা

[সম্পাদনা]

পানীয়

[সম্পাদনা]

রাত্রিযাপন

[সম্পাদনা]

সস্তা

[সম্পাদনা]

মধ্যমান

[সম্পাদনা]

দংঝিমেন মেট্রো স্টেশনের পূর্ব দিকে বেশ কয়েকটি মাঝারি মানের হোটেল আছে। মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে প্রায় ৮০০ মিটার হেঁটে গেলে কাছাকাছি বড় চৌরাস্তায় পৌছানো যায়। রাস্তার দক্ষিণ-পূর্ব কোণে আরেকটি হোম ইন হোটেল রয়েছে (উপরের তালিকা দেখুন)। রাস্তার উত্তর দিকে (মূল সড়কে নয়, বরং পেছনের আবাসিক চত্বরে) প্রায় ছয়টি বড় হোটেল পাওয়া আছে। পর্যটন মৌসুমের উপর নির্ভর করে একটি দ্বিশয্যা ঘরে এক রাতে থাকার খরচ ১৫০-২৫০ ইয়েন। রাত্রিবাস নিশ্চিত করার আগে দর কষাকষি করুন এবং আশেপাশের অন্যান্য হোটেলের সাথে তুলনা করে নিন। হোটেলগুলো একটি রিং রোডের কাছে অবস্থিত। এখান থেকে মেট্রো লাইনের মাধ্যমেও শহরের কেন্দ্রে সহজে এবং দ্রুত্তার সাথে যাতায়াত করা যায়। মেট্রো স্টেশনের ঠিক পাশেই ম্যাকডোনাল্ড'স সংস্থার একটি শাখা রয়েছে এবং একটি আকর্ষণীয় বিপনন কেন্দ্র (গিনজা মল) আছে, যার সবচেয়ে নিচের তলায় একটি খাবারের দোকান রয়েছে।

পরবর্তী গন্তব্য

[সম্পাদনা]

দোংচেংয়ের পর আপনার সম্ভাব্য ভ্রমণস্থল হতে পারে পার্শ্ববর্তী শিচেং জেলা বা "পশ্চিম শহর"। সেখানে জেলার সমস্ত সরকারি ভবন, জনপ্রিয় বেইহাই পার্ক এবং ন্যাশনাল পারফর্মিং আর্টস সেন্টারের মতো বিবিধ আকর্ষণীয় স্থান দেখতে পাবেন। আপনি যদি শহরের আরও ভেতরে যান তাহলে এই অঞ্চলের উত্তর ও পূর্ব দিকে বিস্তৃত চাওয়াং জেলায় পৌঁছে যাবেন যেখানে অনেক কর্পোরেট সদর দপ্তর ও বিদেশী দূতাবাস আছে। ২০০৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের সময় এখানে বেশ কিছু নির্মান হয়েছিল যাদের মধ্যে বেশ কিছু স্থাপত্য ক্রীড়া পরবর্তী সময়ে অন্য কাজের জন্য ব্যাবহার হচ্ছে।

দোংচেংয়ের উত্তর-পশ্চিম ও দক্ষিণে অবস্থিত হাইদিয়ান এবং চংওয়েন জেলার প্রধান আকর্ষণ সামার প্যালেস এবং টেম্পল অফ হেভেন বেইজিংয়ের অন্যতম দুটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। দোংচেংয়ের দক্ষিণ-পশ্চিম স্থিত চারটি কেন্দ্রীয় জেলার মধ্যে একটি হলো শুয়ানউ যেখানে অনেক মন্দির, মসজিদ এবং হুটং রয়েছে। শহরের অন্যান্য সুপরিচিত স্থানগুলোর তুলনায় এখানে পর্যটকদের আনাগোনা কম। শহর কেন্দ্রীয় অঞ্চলের বাইরে দক্ষিণ দিকে ফেংতাই অঞ্চলের অবস্থান যেখানে আছে বেইজিং ওয়েস্ট রেলওয়ে স্টেশন এবং মার্কো পোলো ব্রিজ। এই সেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রকৃত সূচনাস্থল হিসাবে খ্যাত। সেতু সংলগ্ন এক সংগ্রহশালায় আপনি চীন-জাপান যুদ্ধ সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন।