ব্যবহারকারী:খাত্তাব হাসান/নিবন্ধ উইজার্ড/উদ্ধৃতি
মাস্টার মো. শাহজাহান বিএ (প্রায় ১৯৪৪–২৩ জানুয়ারি ২০২৩) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সমাজসেবক। তিনি দীর্ঘ ৪০ বছর সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০০৯ সাল থেকে পরপর তিনবার সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
জীবনী
[সম্পাদনা]মাস্টার শাহজাহান চট্টগ্রামের নাজিরহাট কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]তিনি পাঁচবার বাউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে পরপর তিনবার এ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ, আইডিয়াল হাইস্কুল, বশিরিয়া ফাজিল মাদ্রাসা এবং বাউরিয়া জিকে একাডেমির গর্ভনিং বডির চেয়ারম্যান ছিলেন।
মৃত্যু
[সম্পাদনা]দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ২০২৩ সালের ২৩ জানুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের হালিশহরে, দ্বিতীয় জানাজা সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মাঠে এবং তৃতীয় জানাজা সন্দ্বীপ আইডিয়াল হাইস্কুল মাঠে। পরবর্তীতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সূত্র
[সম্পাদনা]- সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান শাহজাহান মাস্টার আর নেই - সিভয়েস২৪
- সন্দ্বীপ আ.লীগের সভাপতি শাহজাহান মারা গেছেন - যুগান্তর
- সন্দ্বীপের আওয়ামী লীগ সভাপতি শাহজাহান মাস্টার মারা গেছেন - বিডিনিউজ২৪
বিভাগ:বাংলাদেশের রাজনীতিবিদ বিভাগ:চট্টগ্রাম জেলার মানুষ বিভাগ:২০২৩ সালে মৃত্যু বিভাগ:সন্দ্বীপ উপজেলা