বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:নাফিস সালমান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিভ্রমণ থেকে
সাম্প্রতিক মন্তব্য: ARI কর্তৃক ৩ মাস আগে "কানাডা জুড়ে ট্রেনে" অনুচ্ছেদে

হাংচৌ

[সম্পাদনা]

জনাব, প্রতিযোগিতার জন্য আপনার জমা দেওয়া হাংচৌ পাতাটি প্রত্যাখ্যান করতে বাধ্য হচ্ছি কেননা পাতার বিষয়বস্তু আগে থেকে বাংলা উইকিভ্রমণে বিদ্যমান আছে। নিবন্ধ তালিকায় লেখা আছে যে "উল্লেখ্য: নিবন্ধ তৈরির আগে নিবন্ধটি ইতোমধ্যে বাংলা উইকিভ্রমণে বিদ্যমান কিনা যাচাই করা নিবন্ধ প্রণেতার (যিনি নিবন্ধ তৈরি করবেন) দায়িত্ব"। যেহেতু আপনি নিজ দায়িত্বে নিবন্ধটি বাংলা উইকিভ্রমণে আছে কিনা তা যাচাই না করে অনুবাদ করেছেন, সেহেতু এর দায় আয়োজকরা নিবেন না। তবে হতাশ হবেন না, এরপর থেকে সতর্ক হয়ে নিবন্ধ অনুবাদ করে জমা দিলে আমরা গ্রহণ করতে পারবো। প্রয়োজনে প্রতিযোগিতার আলাপ পাতায় সাহায্য চাইতে পারেন, ধন্যবাদ। Mehedi Abedin (আলাপ) ০৪:৪৯, ২০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আগে থেকে যদি নিবন্ধন বিদ্যমান থাকলে নতুন পাতা তৈরি করতে বলা হলো কেনো। আমি তো সে জন্যই করলাম। নাফিস সালমান (আলাপ) ০৫:২৭, ২০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আমি অনুসন্ধান করে দেখলাম আপনার নিবন্ধনের নাম ভুল লেখে রেখেছেন। হাংচৌ লেখেছেন লিস্টে যেটা উইকিভ্রমনে হাংঝৌ নামে লেখা। আপনারা নিবন্ধনের নাম সঠিক করে লিস্ট এ লেখবেন দোয়া করে। নাফিস সালমান (আলাপ) ০৫:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সিকিম রেশম পথ

[সম্পাদনা]
  • "রোড ট্রিপ", "ভিউ পয়েন্ট", "রুট্‌ "ডকুমেন্," ইত্যাদি শব্দগুলো বাংলা করুন।,
  • {{নির্দেশক | টেমপ্লেটের মধ্যে নাম = বাংলায় লিখুন

কিছুটা আমি সংশোধন করে দিয়েছি। এগুলো ঠিক করে জানালে গ্রহণ করে নিব। ― ᱚᱨᱤᱡᱤᱛ ০২:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে। ধন্যবাদ। নাফিস সালমান (আলাপ) ১১:৪১, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@নাফিস সালমান
পুরো নিবন্ধে অনেক লাইন বাদ পড়ে গেছে সেগুলো যোগ করুন।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতিটি নিবন্ধ সর্বোচ্চ দুই (২) বার পর্যালোচনা করা যাবে।
তাই অনুগ্রহ করে সংশোধনগুলো মনোযোগ দিয়ে একবারেই সম্পন্ন করুন। ― ᱚᱨᱤᱡᱤᱛ ১৪:১৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

কানাডা জুড়ে ট্রেনে

[সম্পাদনা]

সুধী @নাফিস সালমান, "কানাডা জুড়ে ট্রেনে" নিবন্ধটি অনুবাদ করার জন্য আপনাকে ধন্যবাদ। এটি একটি বড় এবং তথ্যবহুল নিবন্ধ, এবং আপনি এটি সম্পন্ন করার জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন।

তবে, নিবন্ধটি পর্যালোচনার পর কিছু গুরুতর ত্রুটি চোখে পড়েছে যা সংশোধন করা আবশ্যক। নিবন্ধের অনেক গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া হয়েছে, কিছু তথ্য (যেমন ট্রেনের সময়সূচী) ভুলভাবে অনুবাদ করা হয়েছে এবং বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা রয়েছে। নিচে কয়েকটি প্রধান উদাহরণ দেওয়া হলো:

  • নিবন্ধের অনেক প্রয়োজনীয় অংশ অনুবাদে অন্তর্ভুক্ত করা হয়নি। উদাহরণস্বরূপ, "টরন্টো–ভ্যাঙ্কুভার" রুটের শয়ন শ্রেণীর বিবরণে মূল ইংরেজি থেকে সিঙ্গেলট্রিপল বেডরুম-এর মতো কয়েকটি শ্রেণীর তথ্য সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। একইভাবে, "চৌদ্দ দিন" ভ্রমণসূচির বিস্তারিত পরিকল্পনাগুলোও বাদ পড়েছে। দয়া করে মূল নিবন্ধের সাথে মিলিয়ে দেখুন এবং বাদ পড়া অংশগুলো যোগ করুন।
  • কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভুল অনুবাদ করা হয়েছে, যা যাত্রীদের বিভ্রান্ত করতে পারে।
  • "দি কানেডিয়ান টরন্টো থেকে মঙ্গলবার ও বুধবার ৯:৪৫AM-এ ছাড়ে...""দ্য কানাডিয়ান টরন্টো থেকে বুধবার ও রবিবার সকাল ৯:৪৫-এ ছাড়ে..."
  • অনেক উইকিলিঙ্কের দৃশ্যমান লেখা অনুবাদ করা হলেও লিঙ্কটির মূল পাতার শিরোনাম ইংরেজিই রয়ে গেছে।
  • [[Montreal|মন্ট্রিয়াল]][[মন্ট্রিয়ল|মন্ট্রিয়ল]]
  • [[Rocky Mountains (Canada)|রকি পর্বতমালা]][[রকি পর্বতমালা (কানাডা)|রকি পর্বতমালা]]
  • অনেক ক্ষেত্রে বিস্তারিত তথ্যের পরিবর্তে সারসংক্ষেপ করা হয়েছে, যার ফলে প্রয়োজনীয় বিবরণ হারিয়ে গেছে। প্রতিটি অংশের তথ্য যথাসম্ভব মূল নিবন্ধের মতো বিস্তারিত রাখার অনুরোধ রইল।

অনুগ্রহ করে এই বিষয়গুলোসহ পুরো নিবন্ধটি মূল ইংরেজি নিবন্ধের সাথে মিলিয়ে সংশোধন করুন।

ধন্যবাদান্তে ― ᱚᱨᱤᱡᱤᱛ ০৬:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন