বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Ainahid

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিভ্রমণ থেকে
সাম্প্রতিক মন্তব্য: ~2025-27238-89 কর্তৃক ৩ মাস আগে "পর্যালোচনা" অনুচ্ছেদে

পর্যালোচনা

[সম্পাদনা]

জনাব, প্রতিযোগিতা উপলক্ষে ওহাইও–এরি ট্রেইল পাতাটি অনুবাদ করে জমা দেওয়ার জন্য অভিনন্দন। তবে কিছু সমস্যা থাকার কারণে আমরা এটি এখনই গ্রহণ করতে পারছিনা। পাতার অনেক জায়গায় ইংরেজি হরফে লেখা শব্দ আছে। অনেক জায়গায় উপযুক্ত বাংলা প্রতিশব্দ থাকার পরেও বাংলা হরফে ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বাক্যগুলো আরো সরল ও প্রাঞ্জল হওয়া চাই। প্রদত্ত পরামর্শ মোতাবেক পাতাটি সংশোধনের পর আমাকে এখানে "উত্তর দিন" ফিচার ব্যবহার করে "@" টাইপ করে আমার নাম লিখে তালিকা থেকে আমার নাম সিলেক্ট করার মাধ্যমে আমাকে মেনশন করে রিপ্লাই দিয়ে সংশোধন হওয়ার বার্তা জানালে আমি আবার পাতাটি পড়ে বড় রকমের ভুল না পেলে গ্রহণ করে নিতে পারবো (মেনশন না করলে আমি আপনার রিপ্লাইয়ের নোটিফিকেশন পাবো না)। এছাড়া সংশোধনের সময় কোনো অসুবিধায় পড়লে জানাতে ভুলবেন না। Mehedi Abedin (আলাপ) ১১:৩৮, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin ভাইয়া আমি যথেষ্ট চেষ্টা করেছি, কিছু লেখা বাংলা করার পরেও ইংরেজি থেকে যাচ্ছে, বিশেষ করে ===গ্রেটার অ্যাক্রন===
  • 1 ম্যাসিলন
এইগুলো। Ainahid (আলাপ) ১২:২২, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Ainahid যেগুলো বাংলা করতে পারছেন না সেগুলো বাদ দিয়ে বাকিগুলো করুন। যেগুলো হচ্ছেনা সেগুলো আমি দেখবো। Mehedi Abedin (আলাপ) ১৬:০৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin
ইংরেজি লেখা গুলো মুছে ফেলবো? নাকি থাকবে? কিছু বাক্যে একটি ইংরেজি শব্দ রয়েছে তার জন্য সম্পূর্ণ বাক্য বাদ দিতে বা পুরো সেকশন। আনুবাদের আমার একটি ভুল দেখিয়ে দিন, তাতে অনুবাদের যান্ত্রিকতা ও স্টান্ডার্ড বুঝতে সুবিধা হবে। আমার মনে হচ্ছে অনুবাদ ভালো হয়েছে। Ainahid (আলাপ) ১৭:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Ainahid এখনই মুছে ফেলার প্রয়োজন নেই। অনেক বাক্য দেখবেন একটু জটিল প্রকৃতির, সেগুলো সরল করলে বেশি বোধগম্য হয়। সেগুলো দেখলে বুঝবেন যে সেগুলো যান্ত্রিক অনুবাদের শিকার। সেগুলো সরল করবেন। আর কিছু করার প্রয়োজন আশাকরি হবেনা। আবার দেখবেন, অনেক জায়গায় প্রয়োজন না হলেও শব্দের সাথে "-এ" বা "-এর" এর ব্যবহার হচ্ছে। যেমন "সুমন-এর" লেখার চেয়ে "সুমনের লেখা" উত্তম। আবার "আইসিসির" চেয়ে "আইসিসি-এর" কিংবা "আইসিসি'র" লেখা উত্তম। আবার যেমন উদাহরণ দেখাই, নিবন্ধের এক স্থানে আছে "পথের কিছু অংশে মোটর চালকদের সাথে রাস্তা ভাগাভাগি করা হয়।" এই লাইনটা পড়ে বুঝতে একটু অসুবিধা হবে। ইংরেজিতে এর স্থলে লেখা "Some sections of the trail share a road with motorists", যার অর্থ: ট্রেইলের কিছু অংশে মোটরচালকদের জন্য রাস্তা সংরক্ষণ করা হয় (ভাবানুবাদ করলে)। সুতরাং আপাততদৃষ্টিতে কোনো লাইন ঠিক মনে হলেও তা ঠিক নাও হতে পারে। ইংরেজির সাথে মিলিয়ে আসল অর্থ বুঝে নেওয়া ভালো। Mehedi Abedin (আলাপ) ১৭:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin
আমিও এমটা ভাবছিলাম,নিজের মতো অনুবাদ/ভাবানুবাদ প্রয়োজন। আমি মনে করেছিলা ইংরেজি ব্যাক্যের শব্দগুলো গু ~2025-27238-89 (আলাপ) ১৭:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@~2025-27238-89 @Ainahid আপনি একাউন্টে লগইন না করে বা ভুলবশত লগআউট করে ফেলেছেন। যাই হোক, সব ঠিকঠাক করে আমাকে মেনশন করে জানান। Mehedi Abedin (আলাপ) ১৭:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin
দুঃখিত সংশোধন করেছি, যাচাই করুন। Ainahid (আলাপ) ০৩:২২, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Ainahid গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ১০:৫৫, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin
ধন্যবাদ। ~2025-27238-89 (আলাপ) ১১:৫৬, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন