বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Anik Kanti Dey

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিভ্রমণ থেকে

বেলেম

[সম্পাদনা]

বেলেম পাতাটির অনুবাদ অসম্পূর্ণ। অনেক অনুচ্ছেদ অনুবাদ করতে গিয়ে ছোট করে ফেলা হয়েছে। অনুবাদের মান ভালো নয়। অনেক শব্দ ও নাম ইংরেজি রেখে দেওয়া হয়েছে। এগুলো সব ঠিক করে @ ব্যবহার করে মেনশন লিস্ট থেকে আমার নাম লিখে সিলেক্ট করে আমাকে মেনশন করে জানালে আমি আবার দেখে সব ঠিকঠাক পেলে পাতাটি গ্রহণ করে নিবো। দুইবার পর্যালোচনার পরেও বড় সমস্যা রয়ে গেলে পাতাটি আর গ্রহণ করা হবেনা, তাই আপনি সব এমনভাবে ঠিক করবেন বলে আশা করছি যাতে আর সংশোধন করতে না হয়। Mehedi Abedin (আলাপ) ০০:২২, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আউসাঙ্গাতে সার্কিট

[সম্পাদনা]

উপরের অনুচ্ছেদের বেলেমের মতো আউসাঙ্গাতে সার্কিট পাতাটিতেও একই সমস্যা। অনেক অনুচ্ছেদ ছোট করে ফেলা হয়েছে। কিছু অনুচ্ছেদে একাধিক বাক্য নেই। অনেক শব্দ ইংরেজিতে রেখে দেওয়া হয়েছে। পাতাটি সম্ভবত নতুন করে ভালোভাবে অনুবাদ করতে হবে। সব ঠিকঠাক করে আমাকে মেনশন করে জানান। মেনশন না করলে আমি নোটিফিকেশন পাইনা। Mehedi Abedin (আলাপ) ০০:৩০, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সতর্কবার্তা

[সম্পাদনা]

যেগুলো গৃহীত হয়নি, আগে সেগুলো ঠিক করো। তারপর নতুন পাতা জমা দিও! MS Sakib (আলাপ) ২২:১৪, ৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

স্টেট হাইওয়ে ১ এড়িয়ে ওমারু থেকে ডানেডিন

[সম্পাদনা]

স্টেট হাইওয়ে ১ এড়িয়ে ওমারু থেকে ডানেডিন পাতায় বড় রকমের ত্রুটি আছে। এটি আবার নতুন করে ইংরেজি পাতার গঠনের সাথে মিল রেখে প্রাঞ্জলতার সাথে অনুবাদ করে তারপর আমাকে জানান। Mehedi Abedin (আলাপ) ২৩:০৪, ৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

হিফি ট্র্যাক

[সম্পাদনা]

হিফি ট্র্যাক পাতার অনেক স্থানে ইংরেজি হরফের শব্দ ব্যবহার হয়েছে। অনেক স্থানে শব্দের সাথে অপ্রয়োজনীয়ভাবে "-এ" বা "-এর" ব্যবহার করা হয়েছে (যেমন "সুমনের" বদলে "সুমন-এর")। এগুলো ঠিক করে আমাকে জানান। Mehedi Abedin (আলাপ) ২৩:১০, ৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫: অনুগ্রহ করে আপনার তথ্য দিন!

[সম্পাদনা]

সুধী,

উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এই প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে! আপনার অবদান উইকিভ্রমণকে আরও সমৃদ্ধ করেছে।

প্রতিযোগিতার বিস্তারিত ফলাফল দেখুন এই লিংকে: https://w.wiki/FSap

ডিজিটাল সনদ পাঠানোর জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে ৩১ অক্টোবরের মধ্যে এই গুগল ফর্মটি পূরণ করুন।

আশা করছি, উইকিভ্রমণে নিয়মিত অবদান অব্যাহত রাখবেন।

শুভেচ্ছান্তে, Yahya (আলাপ) ১৭:৪৫, ২২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন