ব্যবহারকারী আলাপ:Humaira.thithi
আলোচনা যোগ করুনকাইটসার্ফিং
[সম্পাদনা]প্রতিযোগিতায় আপনার জমা দেওয়া কাইটসার্ফিং নিবন্ধে অনুবাদ সংক্রান্ত সমস্যা রয়ে গেছে৷ পাশাপাশি কিছু লাইনের সাথে ইংরেজি পাতার লাইনগুলো মিলেনা। সম্পূর্ণ পাতাটি ভালোভাবে সম্পাদনা করে আমাকে এখানে রিপ্লাইতে জানান। Mehedi Abedin (আলাপ) ০১:৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Mehedi Abedin কাইটসার্ফিং পাতা ঠিক করেছি। অনুগ্রহ করে পুনরায় পর্যালোচনার করবেন। Humaira.thithi (আলাপ) ১৬:৩৫, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Humaira.thithi গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ২২:৪১, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
মার্কিন যুক্তরাষ্ট্রের ডার্ক স্কাই পার্ক
[সম্পাদনা]মার্কিন যুক্তরাষ্ট্রের ডার্ক স্কাই পার্ক পাতাটিতে অনেক স্থানে অপ্রয়োজনীয়ভাবে বহুবচন ব্যবহারের পাশাপাশি ইংরেজি হরফ ও সংখ্যা ব্যবহার করা হয়েছে। এগুলো ঠিক করে আমাকে জানান। Mehedi Abedin (আলাপ) ২২:৪৩, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Mehedi Abedin মার্কিন যুক্তরাষ্ট্রের ডার্ক স্কাই পার্ক পাতাটি ঠিক করেছি। অনুগ্রহ করে আবার দেখবেন হয়েছে কি নাহ। Humaira.thithi (আলাপ) ০৮:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Humaira.thithi গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ০১:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
পারস্য ক্যারাভান্সরাই
[সম্পাদনা]পারস্য ক্যারাভান্সরাই পাতায় কিছু সংশোধন প্রয়োজন:
- সিল্ক রোডকে "রেশম পথ" লিখতে হবে।
- "বোঝো" কে "জানুন" লিখতে হবে।
- বুলেট দিয়ে ("*") স্থানসমূহ অংশে দেওয়া তালিকার লাইনগুলোর মাঝে স্পেস বা ফাঁকা থাকবেনা।
- "আরো দেখো" লিখতে হবে "আরো লিখুন"।
Mehedi Abedin (আলাপ) ০২:১২, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Mehedi Abedin পারস্য ক্যারাভান্সরাই পাতাটি সংশোধন করেছি।
- ভাইয়া,প্রতিটি পাতাতেই কোন কোন সমস্যা বা ভুল রয়েই যাচ্ছে। অনুবাদ গুলোও নির্ভুল হচ্ছে নাহ। কখনো কখনো যান্ত্রিক ভুলও থাকে। কিভাবে নির্ভুল,প্রাঞ্জল করে অনুবাদ করবো আর কোন কোন বিষয় গুলো খেয়াল করবো। প্রতিযোগীতায় একদম নতুন আমি, কিভাবে কাজ করবো সেই বিষয়ে আপনার পরামর্শ একান্তই দরকার। Humaira.thithi (আলাপ) ০৪:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Humaira.thithi পরামর্শ দেওয়ার আগে আমার জানা দরকার যে অনুবাদ করার জন্য আপনি কী কী পদ্ধতি বা উপায় ব্যবহার করছেন। Mehedi Abedin (আলাপ) ২২:১৮, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Mehedi Abedin চ্যাটজিপিটি দিয়ে অনুবাদ করে তারপর সেটা কে নিজের ভাষায় লিখি। Humaira.thithi (আলাপ) ০৩:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Humaira.thithi চ্যাটজিপিটির একটা বড় সমস্যা হচ্ছে এটি ইংরেজি ব্যাকরণ ব্যবহার করে বাংলা লিখে, অনুবাদের সময় বাংলা ব্যাকরণ ব্যবহার করেনা। সুতরাং চ্যাটজিপিটি ব্যবহারে বেশ অভিজ্ঞতার প্রয়োজন হয়। তাই প্রথমে খেয়াল করতে হবে বাক্যের গঠন, দেখতে হবে বাক্যের গঠন সরল কিনা। পাশাপাশি বাক্যে কে কাকে কি বলছে বা কি করতে হবে তা স্পষ্টভাবে যেন বোঝা যায়। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যা হচ্ছে অনেক ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ থাকে, সেসব স্থানে বাংলা প্রতিশব্দ ব্যবহার করা উচিত। আবার দেখা যায়, অনেক স্থানে বাংলা প্রতিশব্দের চেয়ে ইংরেজি শব্দটিই উপযুক্ত। চ্যাটজিপিটির একটা বড় দোষ হচ্ছে, অনুবাদের সময় অনেক লাইনের অর্থ বিকৃত করে ফেলে বা বদলে ফেলে। পাশাপাশি চ্যাটজিপিটি অনুবাদের সময় একটি অনুচ্ছেদ সংক্ষিপ্ত করে দেয় যার ফলে অনেক তথ্য বাদ পড়ে যেতে পারে। আর তাই ইংরেজি পাতার সাথে বাংলা পাতাটি ভালো করে পড়ে মিলিয়ে নিতে হবে। Mehedi Abedin (আলাপ) ০৮:২৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Mehedi Abedinতাহলে এই নিয়ম অনুসরণ করবো নাকি অন্য কোন নিয়ম আছে? Humaira.thithi (আলাপ) ১৯:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Humaira.thithi এগুলো আপাতত অনুসরণ করুন। আর অনুবাদে অভিজ্ঞতা অর্জন করার পর বাকি সব বুঝে যাবেন। Mehedi Abedin (আলাপ) ০০:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Mehedi Abedin অসংখ্য ধন্যবাদ। Humaira.thithi (আলাপ) ০৫:৫২, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)

উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫: অনুগ্রহ করে আপনার তথ্য দিন!
[সম্পাদনা]সুধী,
উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এই প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে! আপনার অবদান উইকিভ্রমণকে আরও সমৃদ্ধ করেছে।
প্রতিযোগিতার বিস্তারিত ফলাফল দেখুন এই লিংকে: https://w.wiki/FSap
ডিজিটাল সনদ পাঠানোর জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে ৩১ অক্টোবরের মধ্যে এই গুগল ফর্মটি পূরণ করুন।
আশা করছি, উইকিভ্রমণে নিয়মিত অবদান অব্যাহত রাখবেন।
শুভেচ্ছান্তে, Yahya (আলাপ) ১৭:৪৫, ২২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)