ব্যবহারকারী আলাপ:Md Sajjad Hossain Jisun
আলোচনা যোগ করুনফিলিস্তিন অঞ্চল
[সম্পাদনা]সুধী, আপনার জমা দেওয়া ফিলিস্তিন অঞ্চল পাতাটি এআই দ্বারা অনুবাদ করা হয়েছে। এআই ব্যবহার যে নিষিদ্ধ তা নয়। কিন্তু আপনি এআই দিয়ে পাতাটি অনুবাদ করার পর তার লেখাগুলো বিকৃত হয়ে গেছে কিনা আর ভুল আছে কিনা সেটা ঠিক করে নিতে হয়। এছাড়া এআই অনুবাদের সময় ইংরেজি বাক্যগঠন ব্যবহার করে। আমি খেয়াল করেছি অনেক জায়গার লেখা প্রাঞ্জল নয়, পাশাপাশি অনেক স্থানে বাক্যগঠন ঠিক নেই, ইংরেজি পাতায় কিছু অনুচ্ছেদ যেভাবে লেখা আছে অনুবাদের সময় সেই গঠন একেবারে বদলে গেছে, বিভিন্ন স্থানে মাত্রাতিরিক্ত "-এ" ও "-এর" এই দুটির ব্যবহার লক্ষ্য করা গেছে যা অপ্রয়োজনীয় (যেমন সাজিদের = সাজিদ-এর এরকম)। তাই এরপর আর কি কি ত্রুটি আছে তা না দেখেই এটা প্রত্যাখ্যান করেছি। আপনি পুরো পাতাটি ভালোভাবে পড়ে আবার ঠিক করে জানালে আবার পর্যালোচনা করবো। কিন্তু মনে রাখবেন, দ্বিতীয়বার পর্যালোচনা করে বড় রকমের সমস্যা বা একাধিক ছোট ছোট ত্রুটি পাওয়া গেলে পাতাটি তৃতীয়বার পর্যালোচনার জন্য অনুরোধ করতে পারবেন না। তাই আশা করছি আপনি নিজ দায়িত্বে পাতাটির একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে সব ত্রুটি এমনভাবে সংশোধন করে আবার পর্যালোচনার জন্য অনুরোধ করবেন যেন প্রত্যাখ্যান করতে না হয়। সংশোধন করা হয়ে গেলে এই বার্তার রিপ্লাইতে আমাকে মেনশন করে জানাতে হবে। মেনশন করতে হলে রিপ্লাইতে @ লিখে তারপর আমার ইউজারনেম লেখার চেষ্টা করলে তালিকায় আমার নাম দেখাবে। তারপর আমার নাম তালিকা থেকে সিলেক্ট করে পাশে বার্তাটি লিখে রিপ্লাই করলে আমি নোটিফিকেশন পাবো। মেনশন না করলে আপনার বার্তার নোটিফিকেশন পাবো না। Mehedi Abedin (আলাপ) ১৯:৪৪, ২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)