ব্যবহারকারী আলাপ:Minhaj14d
আলোচনা যোগ করুনপর্যালোচনা
[সম্পাদনা]জনাব, প্রতিযোগিতার জন্য সুমেরু অঞ্চল পাতাটি অনুবাদ করে জমা দেওয়ার জন্য অভিনন্দন। সম্ভবত আপনি পাতাটি এআই ব্যবহার করে অনুবাদ করেছেন, তাই পাতাটির লেখাগুলোতে যান্ত্রিকতা দেখা যাচ্ছে। পাশাপাশি অনূদিত পাতার "বোঝাপড়া" অংশের সাথে ইংরেজি পাতার "understand" অংশের মিল নেই। পাতাটির সমস্যাগুলো ঠিক করে আমাকে এখানে রিপ্লাইতে "@" লিখে আমার নাম লিখে তালিকা থেকে সিলেক্ট করে আমায় মেনশন করার মাধ্যমে উত্তর দিয়ে জানান (মেনশন না করলে আমি আপনার রিপ্লাইয়ের নোটিফিকেশন পাবো না)। Mehedi Abedin (আলাপ) ০৬:৩১, ২০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- সুমাত্রা পাতাটিতে সুমেরু অঞ্চল পাতাটির চেয়েও বড় সমস্যা রয়েছে। এটা নতুন করে অনুবাদ করুন, আর খেয়াল রাখবেন যেন ইংরেজি পাতার সাথে অনূদিত পাতার শতভাগ মিল থাকে, যেন কোথাও লেখা কম-বেশি না হয়ে যায়। অর্থ বদলে না যায়। অনুচ্ছেদ সংক্ষিপ্ত হয়ে না যায়। Mehedi Abedin (আলাপ) ০৬:৪১, ২০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Mehedi Abedin যতটুকু সম্ভব ইংরেজি প্রবন্ধের সাথে মিল রেখে সংশোধন করলাম। ধন্যবাদ Minhaj14d (আলাপ) ০৯:৫১, ২০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Minhaj14d সুমেরু অঞ্চল পাতাটি গৃহীত হয়েছে। কিন্তু সুমাত্রা পাতাটিতে এখনো ভালো সম্পাদনা প্রয়োজন। বাক্যগুলো সরল করতে হবে, অনেক জায়গায় ইংরেজি লেখা রয়ে গেছে। প্রয়োজনীয় সব সম্পাদনা করে আমাকে জানান। Mehedi Abedin (আলাপ) ০৬:১৮, ২২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- আরেকটা ব্যাপার, "।" (দাঁড়ি) আর "|" দুটি কিন্তু এক নয়। [[মার্কিন যুক্তরাষ্ট্র।মার্কিন যুক্তরাষ্ট্র]] লিখলে কাজ লিংক করবেনা। কিন্তু [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্র]] লিখলে কাজ করবে। এছাড়া লেখা দুটি একই হলে এভাবে লেখার প্রয়োজন নেই, লেখা আলাদা হলে তবেই এভাবে লিখবেন, যেমন [[মার্কিন যুক্তরাষ্ট্র|আমেরিকা]]। Mehedi Abedin (আলাপ) ০৬:২০, ২২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- সম্পাদনা করা হয়েছে @Mehedi Abedin Minhaj14d (আলাপ) ১৮:০৯, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Minhaj14d পাতাটি গৃহীত হয়েছে। একটা পরামর্শ: এআইয়ের উপর নির্ভরতা কমান। Mehedi Abedin (আলাপ) ০৮:০৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Minhaj14d সুমেরু অঞ্চল পাতাটি গৃহীত হয়েছে। কিন্তু সুমাত্রা পাতাটিতে এখনো ভালো সম্পাদনা প্রয়োজন। বাক্যগুলো সরল করতে হবে, অনেক জায়গায় ইংরেজি লেখা রয়ে গেছে। প্রয়োজনীয় সব সম্পাদনা করে আমাকে জানান। Mehedi Abedin (আলাপ) ০৬:১৮, ২২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
গাজিয়ানতেপ
[সম্পাদনা]গাজিয়ানতেপ পাতায় অধিকাংশ লিংক ভেঙ্গে গেছে বা ঠিকমতো দেখাচ্ছেনা। এগুলো ঠিক করে আমাকে জানান। Mehedi Abedin (আলাপ) ০৯:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
সুধী @Minhaj14d! অকল্যান্ড নিবন্ধে আরও কিছু সম্পাদনা প্রয়োজন:
- নিবন্ধ জুড়ে প্রায় সব বহিঃসংযোগ ভুল ফরম্যাটে দেওয়া হয়েছে। উইকিমিডিয়া প্রকল্পে বহিঃসংযোগের জন্য
[[https://www.intercity.co.nz](https://www.intercity.co.nz) ইন্টারসিটি]→[https://www.intercity.co.nz ইন্টারসিটি]
- কিছু ইংরেজি নাম ও ঠিকানা বাংলা লিপিতে লেখা হয়নি
- ...পূর্ব মধ্য অকল্যান্ডের
Ngaoho Place-এ অবস্থিত। → ...পূর্ব মধ্য অকল্যান্ডেরগাওহো প্লেসেঅবস্থিত। Avis, Budget, Hertz, Thrifty এবং Europcar→এভিস, বাজেট, হার্টজ, থ্রিফটি এবং ইউরোপকার
- ...পূর্ব মধ্য অকল্যান্ডের
- উইকিলিঙ্ক ঠিকভাবে অনুবাদ করুন
[[মাওরি phrasebook|মাওরি]]→[[মাওরি বাক্যাংশ বই|মাওরি]][[Waitomo#See|ওয়াইটোমো গুহা]]→[[ওয়াইটোমো#দেখুন|ওয়াইটোমো গুহা]]
- কিছু বাক্য আক্ষরিক অনুবাদ হওয়ায় পড়তে কিছুটা যান্ত্রিক মনে হচ্ছে। বাক্যগুলো আরও সহজ ও স্বাভাবিকভাবে লেখা যেতে পারে।
- এগুলি সাধারণত বিদেশ থেকে আসা তরুণ প্রাপ্তবয়স্কদের জন্য উদ্দেশ্যে করা হয় তবে কারা থাকতে পারে তার উপর খুব কম, যদি কোনো বিধিনিষেধ থাকে। → এগুলি মূলত বিদেশ থেকে আসা তরুণ প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি, তবে এখানে কারা থাকতে পারবে তার উপর তেমন কোনো বিধিনিষেধ নেই বললেই চলে।
এই বিষয়গুলোসহ পুরো নিবন্ধটি একবার পড়ে প্রয়োজনীয় সম্পাদনা করে দিন।
ধন্যবাদান্তে ― ᱚᱨᱤᱡᱤᱛ ✉ ০৬:২২, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫: অনুগ্রহ করে আপনার তথ্য দিন!
[সম্পাদনা]সুধী,
উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এই প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে! আপনার অবদান উইকিভ্রমণকে আরও সমৃদ্ধ করেছে।
প্রতিযোগিতার বিস্তারিত ফলাফল দেখুন এই লিংকে: https://w.wiki/FSap
ডিজিটাল সনদ পাঠানোর জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে ৩১ অক্টোবরের মধ্যে এই গুগল ফর্মটি পূরণ করুন।
আশা করছি, উইকিভ্রমণে নিয়মিত অবদান অব্যাহত রাখবেন।
শুভেচ্ছান্তে, Yahya (আলাপ) ১৭:৪৫, ২২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)