বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Owahidneel

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিভ্রমণ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mehedi Abedin কর্তৃক ৪ মাস আগে "বুখারেস্ট" অনুচ্ছেদে

উইকিভ্রমণ:নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫/নিবন্ধ তালিকা

[সম্পাদনা]

উইকিভ্রমণ:নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫/নিবন্ধ তালিকায় নেই এমন কোনো পাতা অনুবাদ করতে চাইলে প্রথমে এই পাতায় নিবন্ধের নাম প্রস্তাব করুন। অনুগ্রহ করে নিজে থেকে এই তালিকায় কোনো নিবন্ধ যুক্ত করবেন না। ইতোমধ্যে কয়েকবার এমনটি করেছেন। পুনরায় করলে আপনাকে এই কাজ থেকে বিরত রাখা হবে। কোনো প্রশ্ন থাকলে আলোচনা পাতায় জিজ্ঞাসা করে জেনে নিন। ~মহীন (আলাপ) ০৭:১৬, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সংযুক্ত আরব আমিরাত

[সম্পাদনা]

জনাব, প্রতিযোগিতার জন্য সংযুক্ত আরব আমিরাত পাতাটি জমা দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন। তবে দুর্ভাগ্যজনকভাবে পর্যালোচক হিসেবে এটি আমি গ্রহণ করতে পারছিনা, কেননা আপনি এটি চ্যাটজিপিটির মতো এআই সেবা ব্যবহার করে তৈরি করে জমা দিয়েছেন। এআই ব্যবহার করে পাতা অনুবাদ করা প্রতিযোগিতায় নিষিদ্ধ নয়, তবে আপনি এআইয়ের উপর সম্পূর্ণভাবে নির্ভর করতে পারবেন না, বরং অনুবাদের জন্য এআইয়ের সাহায্য নিতে পারেন মাত্র। আপনার অনূদিত পাতা পড়ে বোঝা যাচ্ছে যে আপনি এআই দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি পাতা সরাসরি অনুবাদ করে জমা দিয়েছেন, ভালোভাবে চেক করার প্রয়োজন মনে করেননি। কারণ চেক করলে বুঝতে পারতেন যে পাতাটির অনুবাদ অসম্পূর্ণ এবং যান্ত্রিকতায় পরিপূর্ণ। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী "যান্ত্রিক অনুবাদ, এআই অনুবাদ বা গুগল অনুবাদের মতো অনুবাদ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়" এবং "পাতাগুলো সম্পূর্ণ অনুবাদ করতে হবে, অসম্পূর্ণ বা অর্ধ-অনুবাদ গ্রহণযোগ্য হবে না"। অনুবাদ করা পাতাটির সাথে ইংরেজি পাতার কোনো মিল নেই। আপনি চাইলে পাতাটি আবার সম্পূর্ণ ঠিকভাবে অনুবাদ করে পর্যালোচনার জন্য অনুরোধ করতে পারেন। খেয়াল রাখবেন যে এবারের অনুবাদ প্রাঞ্জল ও সঠিক হয়। পাতাটি আবার ভালো করে অনুবাদ করার পর আমাকে এখানে রিপ্লাইতে জানাতে হবে। রিপ্লাইতে অবশ্যই "@" লিখে তারপর আমার নাম লিখে তালিকা থেকে আমার নাম সিলেক্ট করার মাধ্যমে আমাকে মেনশন করে দিতে হবে। উল্লেখ্য যে মেনশন না করলে আমি আপনার রিপ্লাইয়ের নোটিফিকেশন পাবো না। Mehedi Abedin (আলাপ) ২২:২৬, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বাকু

[সম্পাদনা]

আপনাকে বাকু পাতাটি উইকিভ্রমণের ইংরেজি সংস্করণ থেকে অনুবাদ করতে হবে। কিন্তু অনূদিত পাতার সাথে বাকুর উইকিপিডিয়া পাতার মিল পাওয়া গেছে। উইকিপিডিয়া আর উইকিভ্রমণ এক নয়, দুটোর উদ্দেশ্য আলাদা। অনুগ্রহ করে বাকুর ইংরেজি উইকিভ্রমণ পাতা থেকে আবার নতুন করে অনুবাদ করে আমাকে রিপ্লাইয়ে মেনশন করে জানান। Mehedi Abedin (আলাপ) ২২:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বুখারেস্ট

[সম্পাদনা]

বুখারেস্ট পাতাটিও গ্রহণ করতে পারছিনা। এর ক্ষেত্রে উপরে সংযুক্ত আরব আমিরাতের জন্য দেওয়া একই পরামর্শ প্রযোজ্য হবে। পাতাটি ঠিক করে আমাকে এখানে মেনশন করে জানান। Mehedi Abedin (আলাপ) ২২:৩৬, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন