বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:SMsaz

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিভ্রমণ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mehedi Abedin কর্তৃক ৩ মাস আগে "পর্যালোচনা" অনুচ্ছেদে

পর্যালোচনা

[সম্পাদনা]

জনাব, প্রতিযোগিতার জন্য আর্জেন্টিনা পাতাটি জমা দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন। তবে দুর্ভাগ্যজনকভাবে পর্যালোচক হিসেবে এটি আমি গ্রহণ করতে পারছিনা, কেননা আপনি এটি চ্যাটজিপিটির মতো এআই সেবা ব্যবহার করে তৈরি করে জমা দিয়েছেন। এআই ব্যবহার করে পাতা অনুবাদ করা প্রতিযোগিতায় নিষিদ্ধ নয়, তবে আপনি এআইয়ের উপর সম্পূর্ণভাবে নির্ভর করতে পারবেন না, বরং অনুবাদের জন্য এআইয়ের সাহায্য নিতে পারেন মাত্র। আপনার অনূদিত পাতা পড়ে বোঝা যাচ্ছে যে আপনি এআই দিয়ে আর্জেন্টিনার ইংরেজি পাতা সরাসরি অনুবাদ করে জমা দিয়েছেন, ভালোভাবে চেক করার প্রয়োজন মনে করেননি। কারণ চেক করলে বুঝতে পারতেন যে পাতাটির অনুবাদ অসম্পূর্ণ এবং যান্ত্রিকতায় পরিপূর্ণ। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী "যান্ত্রিক অনুবাদ, এআই অনুবাদ বা গুগল অনুবাদের মতো অনুবাদ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়" এবং "পাতাগুলো সম্পূর্ণ অনুবাদ করতে হবে, অসম্পূর্ণ বা অর্ধ-অনুবাদ গ্রহণযোগ্য হবে না"। যেহেতু আপনি প্রতিযোগিতায় নতুন সেহেতু আপনাকে আরো একটি সুযোগ দিতে চাই। আপনি চাইলে পাতাটি সম্পূর্ণ অনুবাদ করে পর্যালোচনার জন্য অনুরোধ করতে পারেন। খেয়াল রাখবেন যে এবারের অনুবাদ প্রাঞ্জল হয়। পাতাটি আবার ভালো করে অনুবাদ করার পর আমাকে এখানে রিপ্লাইতে জানাতে হবে। রিপ্লাইতে অবশ্যই "@" লিখে তারপর আমার নাম লিখে তালিকা থেকে আমার নাম সিলেক্ট করার মাধ্যমে আমাকে মেনশন করে দিতে হবে। উল্লেখ্য যে মেনশন না করলে আমি আপনার রিপ্লাইয়ের নোটিফিকেশন পাবো না। যেহেতু এটাই হবে আপনার শেষ সুযোগ তাই আশা করবো আপনি এমনভাবে পাতাটি অনুবাদ করবেন যেন কোন বড় রকমের ত্রুটি না পাওয়া যায়। ধন্যবাদ। Mehedi Abedin (আলাপ) ২২:৩৯, ১১ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin জনাব, আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি এবার পাতাটি সম্পূর্ণ করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমি উইকিপিডিয়াতে নতুন, তবে আপনাদের সহযোগিতায় আমি আরও ভালো করতে পারবো বলে আশা করি। আমার লেখাটি এবার দয়া করে পর্যবেক্ষণ করে দেখবেন। কোনো ভুল থাকলে অবশ্যই আমি তা সংশোধন করার চেষ্টা করবো। SMsaz (আলাপ) ১৮:৪৪, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@SMsaz দুর্ভাগ্যজনকভাবে এবারও আপনার পাতাটি আমি গ্রহণ করতে পারছিনা। কারণ অনূদিত পাতার সাথে আসল পাতার কোনো মিল নেই। আপনি উইকিপিডিয়া জগতে নতুন, আপনার জন্য যে পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে এআইয়ের উপর অত্যধিক নির্ভরশীল হবেন না। এআইয়ের সাহায্য নিতে পারেন, কিন্তু এআই আপনাকে যেটা দিলো সেটার ভুল ত্রুটি ভালো করে দেখে নিতে হবে। ইংরেজি পাতার সাথে মিলিয়ে দেখতে হবে সব ঠিক মিলে কিনা। যেহেতু আপনি নতুন সেহেতু আরেকটি সুযোগ দিতে চাই আপনাকে। আপনি এবার পাতাটি নতুন করে অনুবাদ করে আবার পর্যালোচনার অনুরোধ করতে পারেন। Mehedi Abedin (আলাপ) ০১:৩০, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ব্রিসবেন

[সম্পাদনা]

অনূদিত ব্রিসবেন পাতাটির সাথে ইংরেজি পাতাটির কোনো মিল নেই। মনে হচ্ছে সরাসরি এআই দিয়ে অনুবাদ করে ঠিকমতো না দেখে পাতাটি তৈরি করা হয়েছে। এমনকি কিছু অনুচ্ছেদ অসম্পূর্ণ রয়ে গেছে। এগুলো ঠিক করে আমাকে জানান। Mehedi Abedin (আলাপ) ২২:৩৫, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন