ব্যবহারকারী আলাপ:Sapayth
আলোচনা যোগ করুনপর্যালোচনা
[সম্পাদনা]জনাব, প্রতিযোগিতার জন্য ক্যামিনো দে কস্তা রিকা নিবন্ধটি অনুবাদ করে জমা দেওয়ার জন্য অভিনন্দন। তবে আমরা আপনি অনূদিত এই পাতাটি এখনই গ্রহণ করতে পারছিনা, কেননা পাতাটি এখনো প্রস্তুত নয়। অনুগ্রহ করে পাতাটিতে প্রয়োজনীয় সম্পাদনা ও ইংরেজি হরফে লেখা শব্দের বদলে বাংলা হরফে লেখা শব্দ ব্যবহার করুন এবং উপযুক্ত ক্ষেত্রে ইংরেজি শব্দের বদলে প্রাঞ্জল বাংলা প্রতিশব্দ ব্যবহারের মাধ্যমে সংশোধন করুন। সংশোধনের পর এখানে "উত্তর দিন" অপশন ব্যবহার করে "@" টাইপ করে আমার নাম লিখে তালিকা থেকে সিলেক্ট করার মাধ্যমে মেনশনের মাধ্যমে রিপ্লাই করে জানালে আমি পাতাটি আবার পর্যালোচনা করে কোনো বড় রকমের ভুল না পেলে গ্রহণ করে নিতে পারবো। Mehedi Abedin (আলাপ) ১৭:১৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- জনাব @Mehedi Abedin, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্যে। এখানে কিছু স্থানের নাম আছে যেমন Parismina, Quepos, Goschen Dock (Muelle), Cimmarones ইত্যাদি। আপনি কি এই শব্দগুলোর কথা বলছেন? এগুলোর ক্ষেত্রে পারিশমিনা(Parismina), কুপোস(Quepos) এভাবে লিখলে কি গ্রহণযোগ্য হবে? অথবা আপনি কি অন্য কোন শব্দের বিষয়ে বলছেন? অনুগ্রহ করে জানাবেন। Sapayth (আলাপ) ১১:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Sapayth হ্যাঁ এগুলোর কথা বলছি। এগুলো আপনি যেভাবে এখানে বাংলা হরফে লিখেছেন সেভাবে লিখলে চলবে। পাশাপাশি বাংলা হরফে লেখা কোনো ইংরেজি শব্দের উপযুক্ত বাংলা প্রতিশব্দ থাকলে সেটা সেসব বাংলা হরফে লেখা ইংরেজি শব্দের বদলে ব্যবহার করবেন। Mehedi Abedin (আলাপ) ১৩:০২, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Mehedi Abedin আপনার পরামর্শ অনুযায়ী ইংরেজি হরফে লেখা শব্দগুলো পরিবর্তন করেছি। অনুগ্রহ করে পর্যালোচনা করে দেখবেন। Sapayth (আলাপ) ১৯:০০, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Sapayth গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ১১:০০, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Mehedi Abedin আপনার পরামর্শ অনুযায়ী ইংরেজি হরফে লেখা শব্দগুলো পরিবর্তন করেছি। অনুগ্রহ করে পর্যালোচনা করে দেখবেন। Sapayth (আলাপ) ১৯:০০, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Sapayth হ্যাঁ এগুলোর কথা বলছি। এগুলো আপনি যেভাবে এখানে বাংলা হরফে লিখেছেন সেভাবে লিখলে চলবে। পাশাপাশি বাংলা হরফে লেখা কোনো ইংরেজি শব্দের উপযুক্ত বাংলা প্রতিশব্দ থাকলে সেটা সেসব বাংলা হরফে লেখা ইংরেজি শব্দের বদলে ব্যবহার করবেন। Mehedi Abedin (আলাপ) ১৩:০২, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
সুধী @Sapayth,
সুধী,
নিবন্ধটি পড়ে মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে নিবন্ধটি জমা দিয়েছেন। নিবন্ধে কিছু সংশোধন প্রয়োজন। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো:
- কিছু উইকিলিঙ্কের লক্ষ্য পাতা অনুবাদ করা হয়নি
[[#Get in|Get in]]→[[#প্রবেশ|প্রবেশ]][[#Get in|প্রবেশের উপায়]]→[[#প্রবেশ|প্রবেশের উপায়]]
- নিবন্ধে বিভিন্ন জায়গায় ইংরেজি শব্দ দেখা যাচ্ছে সেগুলিকে বাংলা করুন।
Fortress Singapore→ফোর্ট্রেস সিঙ্গাপুরBattle Box→ব্যাটেল বক্স
- আবার এমন শব্দও দেখা যাচ্ছে যেগুলো সচরাচর বাংলাতে ব্যবহৃত হয় না।
ড্রেস কোড→পোশাকবিধি / পরিধানবিধি
- নিবন্ধে ব্যাপক পরিমানে যান্তিকতা আছে। সম্পাদনা প্রয়োজন
- আগে এটি ছিল একটি ম্যালেরিয়ায় আক্রান্ত জলাভূমি, যার ছিল একেবারেই অনাকর্ষণীয় নাম পুলাউ বেলাকাং মাটি (মালয় ভাষায় যার অর্থ "পেছন দিক থেকে মৃত্যু দ্বীপ")। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ছিল ব্রিটেনের বিখ্যাত অথচ ভীষণ ব্যর্থ "সিঙ্গাপুর দুর্গ" কৌশলের কেন্দ্রবিন্দু। পরবর্তীতে দ্বীপটির নামকরণ করা হয় মালয় শব্দ থেকে নেওয়া সেন্টোসা (যার অর্থ "শান্তি") এবং এটিকে নতুন করে গড়ে তোলা হয় একটি বিশাল পর্যটনকেন্দ্র হিসেবে, যা সিঙ্গাপুরবাসীদের কাছে দ্রুত দ্বীপ ভ্রমণের অন্যতম প্রিয় গন্তব্য। এর মূল আকর্ষণ হলো রিসোর্টস ওয়ার্ল্ড সেন্টোসা, যেখানে রয়েছে বিশাল কমপ্লেক্সঃইউনিভার্সাল স্টুডিও থিম পার্ক, এস.ই.এ. অ্যাকোয়ারিয়াম, অ্যাডভেঞ্চার কোভ ওয়াটার পার্ক, একটি ক্যাসিনো, শপিং মল এবং হোটেল। → একসময় এটি ছিল ম্যালেরিয়ায় ভরা এক জলাভূমি এবং এর নাম ছিল পুলাউ বেলাকাং মাটি (মালয় ভাষায় এর অর্থ "পেছন থেকে মৃত্যুর দ্বীপ")। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ব্রিটেনের ব্যর্থ "সিঙ্গাপুর দুর্গ" কৌশলের কেন্দ্র ছিল। পরে দ্বীপটির নতুন নাম রাখা হয় সেন্টোসা (যার অর্থ "শান্তি") এবং এটিকে একটি বড় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। এটি এখন সিঙ্গাপুরবাসীদের কাছে ঘোরার জন্য একটি জনপ্রিয় জায়গা। এর প্রধান আকর্ষণ হলো রিসোর্টস ওয়ার্ল্ড সেন্টোসা। এটি একটি বিশাল চত্বর, যেখানে ইউনিভার্সাল স্টুডিও থিম পার্ক, এস.ই.এ. অ্যাকোয়ারিয়াম, অ্যাডভেঞ্চার কোভ ওয়াটার পার্ক, ক্যাসিনো, শপিং মল ও হোটেল রয়েছে।
- একটি পারফিউম তৈরির ওয়ার্কশপ, যেখানে পারফিউম পার্সোনালিটি টেস্টের পরে আপনি আপনার ব্যক্তিগত অর্কিড সুগন্ধ তৈরি করতে পারেন। পারফিউমারিতে ৩০০+ অগমেন্টেড রিয়ালিটি প্রদর্শনও রয়েছে। ১ ঘণ্টার ১০০মি.লি পারফিউম তৈরির ওয়ার্কশপ প্রতি ব্যক্তির জন্য ১২৫ডলার, এবং ১ ঘণ্টার ৫০মি.লি পারফিউম ওয়ার্কশপ প্রতি ব্যক্তির জন্য ৯৫ডলার। → এটি একটি সুগন্ধি তৈরির কর্মশালা। এখানে প্রথমে আপনার ব্যক্তিত্বের একটি পরীক্ষা নেওয়া হয়। তারপর আপনি আপনার নিজস্ব অর্কিড সুগন্ধি তৈরি করতে পারেন। এই সুগন্ধির দোকানে ৩০০টিরও বেশি অগমেন্টেড রিয়ালিটি প্রদর্শনীও রয়েছে। এক ঘণ্টার কর্মশালায় ১০০ মিলি সুগন্ধি তৈরির খরচ জনপ্রতি ১২৫ ডলার। আবার, এক ঘণ্টায় ৫০ মিলি সুগন্ধি তৈরির খরচ জনপ্রতি ৯৫ ডলার।
- মেইনল্যান্ডে, সেন্টোসা ব্রিজের পাশে এই বিশাল কমপ্লেক্সটি সিঙ্গাপুরের সবচেয়ে বড় শপিং মল, যার মূল ভাড়াটিয়ারা হলেন বিশাল ফেয়ারপ্রাইস এক্সট্রা হাইপারমার্কেট, গোল্ডেন ভিলেজ সিনেমা কমপ্লেক্স, দুটি ফুড কোর্ট এবং সৃজনশীল ল্যান্ডস্কেপিং। সেন্টোসা এক্সপ্রেস মনোরেল স্টেশন মলের সাথে সংযুক্ত, টিকিটিং স্টেশনটি ৩য় তলায় ফুড রিপাবলিক রেট্রো থিম ফুড কোর্টের পাশে রয়েছে। পাশের হারবারফ্রন্ট ফেরি টার্মিনাল ভিভোসিটির সাথে একটি ব্রিজের মাধ্যমে সংযুক্ত। → মূল ভূখণ্ডে সেন্টোসা সেতুর পাশেই এই বিশাল চত্বরটি অবস্থিত। এটি সিঙ্গাপুরের সবচেয়ে বড় শপিং মল। এর প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ‘ফেয়ারপ্রাইস এক্সট্রা’ নামের বিশাল সুপারমার্কেট, ‘গোল্ডেন ভিলেজ’ সিনেমা হল, দুটি খাবারের চত্বর এবং সুন্দর বাগান। সেন্টোসা এক্সপ্রেস মনোরেল স্টেশনটি এই মলের সাথেই যুক্ত। এর টিকিট কাউন্টারটি তিন তলায় ‘ফুড রিপাবলিক’ নামের পুরোনো দিনের ধাঁচে সাজানো খাবারের চত্বরের পাশে অবস্থিত। কাছাকাছি থাকা ‘হারবারফ্রন্ট ফেরি ঘাট’ একটি সেতুর মাধ্যমে এই মলের সাথে সংযুক্ত।
- হাইফেনের চিহ্নের সাথে বিভক্তি যোগ যথাসম্ভব এড়িয়ে চলুন।
লাইন-এর→লাইনের[[সিঙ্গাপুর]]-এর→[[সিঙ্গাপুর]]ের/[[সিঙ্গাপুর|সিঙ্গাপুরের]]মিটার-এর→মিটারের
ধন্যবাদান্তে,
― ᱚᱨᱤᱡᱤᱛ ✉ ০০:৩০, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- জনাব @ARI, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্যে। আপনার পরামর্শ অনুযায়ী নিবন্ধে সম্পাদনা করেছি। অনুগ্রহ করে পর্যালোচনা করে দেখবেন। Sapayth (আলাপ) ১৩:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Sapayth এখনও যযান্ত্রিকতা বিদ্যমান । আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি:
[https://www.sbstransit.com.sg/Service/BusService?ServiceType=Basic&ServiceNo=123 বাস ১২৩] অরচার্ড রোড এবং তিয়ং বাহরুকে সরাসরি সেন্টোসার সাথে যুক্ত করে, আর বাস আরডব্লিউএস৮ (English: RWS8) চলে হারবারফ্রন্ট/ভিভোসিটি থেকে। সাধারণ বাস ভাড়া প্রযোজ্য।→তিয়ং বাহরু থেকে [https://www.sbstransit.com.sg/Service/BusService?ServiceType=Basic&ServiceNo=123 বাস ১২৩] করে সরাসরি সেন্টোসায় পৌঁছানো যায়। এছাড়া, আরডব্লিউএস৮ বাসটি হারবারফ্রন্ট/ভিভোসিটি থেকে ছাড়ে।
- আমি আপনাকে সম্পূর্ণ নিবন্ধটি আবার পড়ে সংশোধন করার অনুরোধ জানাই।
- প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতিটি নিবন্ধ সর্বোচ্চ দুই (২) বার পর্যালোচনা করা যাবে। তাই অনুগ্রহ করে সংশোধনগুলো মনোযোগ দিয়ে একবারেই সম্পন্ন করুন। ― ᱚᱨᱤᱡᱤᱛ ✉ ০১:০৫, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
- @Sapayth এখনও যযান্ত্রিকতা বিদ্যমান । আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি:
উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫: অনুগ্রহ করে আপনার তথ্য দিন!
[সম্পাদনা]সুধী,
উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এই প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে! আপনার অবদান উইকিভ্রমণকে আরও সমৃদ্ধ করেছে।
প্রতিযোগিতার বিস্তারিত ফলাফল দেখুন এই লিংকে: https://w.wiki/FSap
ডিজিটাল সনদ পাঠানোর জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে ৩১ অক্টোবরের মধ্যে এই গুগল ফর্মটি পূরণ করুন।
আশা করছি, উইকিভ্রমণে নিয়মিত অবদান অব্যাহত রাখবেন।
শুভেচ্ছান্তে, Yahya (আলাপ) ১৭:৪৫, ২২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
- গুগল ফর্মটি পূরণ করেছি। কবে নাগাদ ডিজিটাল সনদ পেতে পারি? Sapayth (আলাপ) ১৫:৫৫, ১৪ নভেম্বর ২০২৫ (ইউটিসি)