বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Shanto Chandra Dey

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিভ্রমণ থেকে
সাম্প্রতিক মন্তব্য: ARI কর্তৃক ৩ মাস আগে "মিসিসিপি নদী" অনুচ্ছেদে

পর্যালোচনা

[সম্পাদনা]

জনাব, প্রতিযোগিতা উপলক্ষে যুক্তরাষ্ট্র মহাসড়ক ১ পাতাটি অনুবাদ করে জমা দেওয়ার জন্য অভিনন্দন। তবে পাতাটিতে এখনো অনেক সংশোধনের প্রয়োজন। পাশাপাশি অনেক জায়গায় শব্দের সাথে অপ্রয়োজনীয়ভাবে "-এ" ও "-এর" এর ব্যবহার দেখা যাচ্ছে (যেমন "মার্কিন যুক্তরাষ্ট্রের" বদলে "মার্কিন যুক্তরাষ্ট্র-এর")। এগুলো ঠিক করে পাতাটিতে প্রয়োজনীয় সম্পাদনা করে এখানে "উত্তর দিন" অপশন ব্যবহার করে "@" টাইপ করে আমার নাম লিখে তালিকা থেকে আমার নাম সিলেক্ট করার মাধ্যমে আমাকে মেনশন করে আপনার রিপ্লাই যোগ করুন (মেনশন না করলে আমি নোটিফিকেশন পাবো না)। জানানোর পর আমি পাতাটি আবার পর্যালোচনা করে কোনো সমস্যা না পেলে গ্রহণ করে নিবো। Mehedi Abedin (আলাপ) ০৯:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

মিসিসিপি নদী

[সম্পাদনা]

সুধী @Shanto Chandra Dey মিসিসিপি নদী নিবন্ধে আরও কিছু সম্পাদনা প্রয়োজন:

  • কিছু ক্ষেত্রে জটিল বাক্য ব্যবহার করা হয়েছে যা সাবলীলতাকে কিছুটা বাধাগ্রস্ত করে। বাক্যগুলো ভেঙে লিখলে পাঠকদের জন্য বোঝা সহজ হবে।
    ঐতিহাসিকভাবে, [[মিসিসিপি]] নদীর পশ্চিমে ছিল বিশাল আদিবাসী অঞ্চল বা তখনও অনাবিষ্কৃত [[ওয়াইল্ড ওয়েস্ট]], আর পূর্বে ছিল প্রতিষ্ঠিত উপনিবেশগুলো।ঐতিহাসিকভাবে, [[মিসিসিপি]] নদীর পশ্চিমে ছিল বিশাল আদিবাসী এলাকা। তখনও এটি [[ওয়াইল্ড ওয়েস্ট]] নামে পরিচিত এবং অনাবিষ্কৃত ছিল। নদীর পূর্ব দিকে ছিল ইউরোপীয়দের প্রতিষ্ঠিত উপনিবেশ।
    কিছু দক্ষিণাঞ্চলে এখনও এলজিবিটি ভ্রমণকারীদের বিরুদ্ধে বৈষম্য বা জাতিগত উত্তেজনা দেখা যেতে পারে।দক্ষিণের কিছু অঞ্চলে ভ্রমণের সময় এলজিবিটি সম্প্রদায়ের মানুষজন বৈষম্যের শিকার হতে পারেন এবং সেখানে জাতিগত উত্তেজনাও লক্ষ্য করা যায়।
  • উইকিলিঙ্কের সাথে বিভক্তি যোগ করার সময় হাইফেন ব্যবহার না করে সরাসরি বা পাইপড লিঙ্ক ব্যবহার করুন। এটি দেখতে আরও স্বাভাবিক লাগে।
    [[লুইসিয়ানা]]-র, [[নিউ অরলিন্স]]-এর[[লুইসিয়ানা]]র, [[নিউ অরলিন্স]]ের অথবা [[নিউ অরলিন্স|নিউ অরলিন্সের]], [[লুইসিয়ানা|লুইসিয়ানার]]
  • নিবন্ধের ভেতরের কোনো অংশে লিঙ্ক করার সময় (অ্যাঙ্কর লিঙ্ক) মূল ইংরেজি শিরোনামের (#Stay safe) বদলে বাংলা শিরোনাম (#নিরাপদে থাকুন) ব্যবহার করতে হবে।
    [[ইলিনয়#Stay safe|ইলিনয়]], [[আইওয়া#Stay safe|আইওয়া]][[ইলিনয়#নিরাপদে থাকুন|ইলিনয়]],[[[আইওয়া#নিরাপদে থাকুন|আইওয়া]]
  • ইংরেজি ঠিকানার প্রতিবর্ণীকরণ: বাংলা নিবন্ধে ইংরেজি ঠিকানা বা নাম বাংলা অক্ষরে লিখে দেওয়া প্রয়োজন। এতে সব পাঠকের বুঝতে সুবিধা হয়।
    ...হথর্ন পরিবহন কেন্দ্রে (950 Hawthorne Ave) থামে।...হথর্ন পরিবহন কেন্দ্র ৯৫০ হথর্ন অ্যাভিনিউয়ে থামে।

এগুলো ঠিক করে এখানে "উত্তর দিন" অপশন ব্যবহার করে "@" টাইপ করে আমার নাম (ARI) লিখে আমাকে মেনশন করার মাধ্যমে আপনার রিপ্লাই যোগ করুন (মেনশন না করলে আমি নোটিফিকেশন পাবো না)। জানানোর পর আমি পাতাটি আবার পর্যালোচনা করে কোনো সমস্যা না পেলে গ্রহণ করে নিবো। ধন্যবাদ 🙂 ― ᱚᱨᱤᱡᱤᱛ ০১:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন