বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Sumanta3023

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিভ্রমণ থেকে

প্রতিবন্ধী যাত্রী

[সম্পাদনা]

প্রতিযোগিতার জন্য প্রতিবন্ধী যাত্রী পাতাটি জমা দেওয়ার জন্য ধন্যবাদ। পাতাটি পড়ে মনে হচ্ছে এটি অনুবাদ করার জন্য আপনি এআইয়ের সাহায্য নিয়েছেন। প্রতিযোগিতার জন্য এআই ব্যবহার নিষিদ্ধ নয়, তবে আপনি অনুবাদে শুধুই সহায়তা হিসেবে এআই ব্যবহার করতে পারেন। আমি দেখতে পাচ্ছি আপনি কিছু সম্পাদনা করেছেন, তবে আরো সংশোধন করা জরুরি। অনেক বাক্য ঠিকভাবে বোঝা যাচ্ছেনা। অনেক বাক্যের গঠন ইংরেজির মতো লাগছে (যেমন ইংরেজির আদলে বাক্যের বিভিন্ন স্থানে হাইফেন ব্যবহার করে লেখা)। অনেক টার্মের অস্তিত্ব নেই (যেমন "গতিশীলতা প্রতিবন্ধী")। আবার অনেক স্থানে বিভিন্ন শব্দের সাথে অপ্রয়োজনীয়ভাবে "-এ" বা "-এর" ব্যবহার করা হয়েছে (উদাহরণ "জাপানের" এর বদলে "জাপান-এর")। কিছু স্থানে অতিরিক্ত কমার ব্যবহার রয়েছে। কোন স্থানে করুন আর কোন জায়গায় করো লেখা হয়েছে। পুরো পাতাটি পড়ে সংশোধন করে আমাকে এখানে রিপ্লাইতে জানান, রিপ্লাইয়ে জানানোর সময় <nowiki>"@"<nowiki> টাইপ করে আমার নাম লিখে তালিকা থেকে সিলেক্ট করার মাধ্যমে আমাকে মেনশন করতে ভুলবেন না (নাহলে আমি আপনার রিপ্লাইয়ের নোটিফিকেশন পাবো না)। যেহেতু একটি পাতা সর্বোচ্চ মোট দুইবার পর্যালোচনা করা হয় এবং তারপরেও বড় সমস্যা পেলে স্থায়ীভাবে পাতাটি প্রতিযোগিতা থেকে বাতিল করা হয়, তাই আশা করছি আপনি এমনভাবে সংশোধন করে তারপর আমাকে জানাবেন যেন তারপর বড় রকমের সমস্যা নিবন্ধে থেকে না যায়। Mehedi Abedin (আলাপ) ২২:২৪, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin সংশোধন করেছি পুনরায় পর্যালোচনার অনুরোধ রইল । Sumanta3023 (আলাপ) ১৮:০০, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sumanta3023 কিছু সমস্যা এখনো রয়ে গেছে, আরো সম্পাদনা প্রয়োজন। Mehedi Abedin (আলাপ) ১৬:০৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin পুনরায় সংশোধন করেছি, অনুগ্রহ করে আর একবার পর্যালোচনা করবেন । Sumanta3023 (আলাপ) ১৭:০৬, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sumanta3023 গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ১৫:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

পুরনো গোয়ার জন্য পরামর্শ

[সম্পাদনা]

পুরনো গোয়া পাতাটিতেও কিছু সমস্যা দেখছি। তবে যেহেতু এই পাতাটি ছোট তাই কিছু সুস্পষ্ট পরামর্শ দিয়ে দেখিয়ে দিতে পারি যে কোন কোন জায়গায় ভুল করার সম্ভাবনা আছে, এতে হয়তো আপনি অনুবাদে আরো দক্ষ হয়ে উঠবেন। নিচের উদাহরণগুলো খেয়াল করুন

  1. পুরাতন গোয়া পানাজি শহরের পূর্বদিকে ৯ কিলোমিটার দূরে, গোয়া রাজ্যে, ভারত দেশে অবস্থিত। >>>> এখানে লাইনটি দুর্বোধ্য ও কৃত্রিম লাগছে। বোঝার সুবিধার জন্য লেখা যেতে পারে: পুরাতন গোয়া ভারতের গোয়া রাজ্যে পানাজি শহরের পূর্বদিকে ৯ কিলোমিটার দূরে অবস্থিত। এতে করে অতিরিক্ত কমার ব্যবহার কমে গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন।
  2. "জানুন" অংশে লিখেছেন "আর এটি ইউনেস্কোর স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থান"। "World Heritage site" এর বাংলা করেছেন "বিশ্ব ঐতিহ্য স্থান" এর আলাদা বাংলা নাম আছে যা হচ্ছে "বিশ্ব ঐতিহ্যবাহী স্থান"।
  3. যেহেতু পাতাটির নাম "পুরনো গোয়া" সেহেতু নিবন্ধে "পুরাতন" লেখার প্রয়োজন নেই। পুরাতন সাধু ভাষার শব্দ।
  4. "দেখুন" আর "রাত্রিযাপন" অংশে আপনি বুলেট পয়েন্টের তালিকার মাঝখানে স্পেস দিয়েছেন। স্পেস রাখবেন না। অনুবাদ শেষে স্পেস সরিয়ে দিবেন।
  5. "শব্দ ও আলো গ্যালারি জাদুঘর" অনুবাদের ভুল। কোনো বাংলা ভাষার উৎসে এর বাংলা নাম নেই। তাই এর আসল নাম হবে "সাউন্ড অ্যান্ড লাইট গ্যালারি জাদুঘর"।
  6. "পানীয়" অংশে "See above comment." এর বাংলা করেছেন "উপরের অংশে যা বলা হয়েছে, তাই প্রযোজ্য।" যদিও দুটির অর্থ প্রায় একই কিন্তু এআই যদি এটা অনুবাদ করে থাকে সেক্ষেত্রে সতর্কতার সাথে পড়ে দেখতে হবে। মাঝেমধ্যে অনুবাদ করতে গিয়ে এআই অর্থ বিকৃত করে ফেলে।
  7. "রাত্রিযাপন" অংশে "even" আর "ট্রাফিক জ্যাম" লিখেছেন। even এর অর্থ করতে ভুলে গেছেন আর যানজটের মতো উত্তম বাংলা প্রতিশব্দ থাকার পরেও ট্রাফিক জ্যাম লিখেছেন।
  8. "পরবর্তী যাত্রা" অংশে লিখেছেন "কাছাকাছি কনকন রেলওয়ের একটি স্টেশন রয়েছে, যা কারমালি গ্রাম নামে পরিচিত।" এটি আরো স্পষ্ট হতো যদি লিখতেন: "কারমালি গ্রামের নামে পরিচিত কনকন রেলওয়ের একটি স্টেশন কাছাকাছি রয়েছে"। (কারণ ইংরেজি পাতাটি ভালোভাবে পড়লে বুঝতেন স্টেশনের নাম "কারমালি গ্রাম" বলা হয়নি)।

সুতরাং বুঝতে পারছেন যে অনুবাদের বিষয়গুলো কিভাবে কাজ করে, আশাকরি আপনার পরবর্তী কাজগুলোতে এসব ভুল কমে আসবে। এখন পাতাটি সংশোধন করে আমাকে জানান। Mehedi Abedin (আলাপ) ০২:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

এমভি লিম্বা

[সম্পাদনা]

এমভি লিম্বা পাতার প্রায় সব ঠিক আছে। শুধু সম্পূর্ণ পাতায় একটা ফিনিশিং প্রয়োজন এবং বাক্যগুলো বাংলা ভাষার বাক্যগঠনের মতো বানাতে হবে। Mehedi Abedin (আলাপ) ২৩:১৮, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin ঠিক করেছি। আবার পর্যালোচনার অনুরোধ রইল। Sumanta3023 (আলাপ) ০০:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sumanta3023 গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ২২:২৪, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
Dধন্যবাদ Sumanta3023 (আলাপ) ২৩:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

পিটন দে লা ফোরনেস হাইকিং

[সম্পাদনা]

পিটন দে লা ফোরনেস হাইকিং পাতার "কিভাবে পৌঁছাবেন" আর "হাঁটা" অংশ দুটির সংশোধন প্রয়োজন। Mehedi Abedin (আলাপ) ০০:১০, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin সংশোধন করেছি পুনরায় পর্যালোচনার জন্য অনুরোধ রইলো Sumanta3023 (আলাপ) ০১:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sumanta3023 গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ০২:০৫, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ইয়েলোহেড মহাসড়ক

[সম্পাদনা]

ইয়েলোহেড মহাসড়ক পাতাটি মোটামুটি ঠিক আছে। শুধু পুরো পাতাটি সম্পাদনা করে বাক্যগুলো সরল করতে হবে। Mehedi Abedin (আলাপ) ০১:১৭, ১৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin সংশোধন করেছি পুনরায় পর্যালোচনার অনুরোধ রইল ।
ধন্যবাদ Sumanta3023 (আলাপ) ০২:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sumanta3023 গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ০৪:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ Sumanta3023 (আলাপ) ০৪:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বাল্টিক সাগর ফেরি

[সম্পাদনা]

বাল্টিক সাগর ফেরি পাতায় ভালো সম্পাদনা প্রয়োজন। উপর থেকে নিচ পর্যন্ত বাক্যগঠন বাংলার মতো করে সাজাতে হবে। কিছু স্থানে বাংলা প্রতিশব্দ থাকার পরেও ইংরেজি শব্দ ব্যবহার হয়েছে। অনেক স্থানে ইংরেজি হরফ ও ইংরেজি সংখ্যা ব্যবহার হয়েছে। "উত্তর বাল্টিক" অংশটি নতুন করে লিখতে হবে। Mehedi Abedin (আলাপ) ০৬:৪১, ২২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin সংশোধন করেছি পুনরায় পর্যালোচনার অনুরোধ রইল । Sumanta3023 (আলাপ) ০৮:০১, ২২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sumanta3023 গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ০৮:২২, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ Sumanta3023 (আলাপ) ১৮:০০, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

লন্ডনের গণপরিবহন ব্যবস্থার সর্বোত্তম ব্যবহার নিবন্ধ গৃহীত না হওয়ার কারণ

[সম্পাদনা]

@Sumanta3023, লন্ডনের গণপরিবহন ব্যবস্থার সর্বোত্তম ব্যবহার নিবন্ধটিতে যথেষ্ট যান্ত্রিকতা রয়েছে। কয়েকটি উদাহরণ দিচ্ছিঃ

১। এটি যুক্তরাজ্যের রেল নেটওয়ার্ক, এবং লন্ডনে এর যথেষ্ট উপস্থিতি রয়েছে। উল্লেখযোগ্য যে জাতীয় রেল আসলে একটি বাণিজ্যিক নাম, যা বিভিন্ন আলাদা কোম্পানির পরিচালিত ট্রেন পরিসেবাগুলোকে এক ছাতার নিচে একীভূত করে।

২। লন্ডনের ভেতরে ভ্রমণ করার সময় সাধারণত এত বড় কোনো বিলম্ব ঘটার সম্ভাবনা কম যে, যার জন্য আপনার টিকিটের আংশিক ফেরত পাওয়া যায়। তবে যদি এমন হয়, প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যাবে টি এফ এলের ওয়েবসাইটে এবং জাতীয় রেলের ওয়েবসাইটে। মূল পার্থক্য হলো কোন ধরনের ঘটনা ফেরতের জন্য যোগ্য – টি এফ এল তুলনামূলকভাবে কঠোর, তারা যেমন কাউকে ট্রেনের নিচে পড়ে যাওয়া বা আবহাওয়ার কারণে বিলম্বকে ফেরতের যোগ্য মনে করে না; কিন্তু জাতীয় রেল করে (পরিকল্পিত বন্ধ ছাড়া সবকিছু বিবেচনা করে)।

আরো অনেক আছে। আর একটি বিষয়, কোথাও আপনি ব্যবহার করেছেন আবার কোথাও তুমি ব্যবহার করেছেন। এগুলো এভাবে সরাসরি আপনি বা তুমি ব্যবহার না করে সাধারণ শব্দ ব্যবহার করাই শ্রেয় বলে মনে হয়।

সংশোধনপূর্বক জানাবেন।--IqbalHossain (আলাপ) ০৩:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@IqbalHossain সংশোধন করেছি পুনরায় পর্যালোচনার অনুরোধ রইল । Sumanta3023 (আলাপ) ১৬:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ক্যালিফোর্নিয়া জেফায়ার

[সম্পাদনা]

ক্যালিফোর্নিয়া জেফায়ার পাতাটিতে বাক্যগঠনের জন্য সম্পাদনা প্রয়োজন। পাশাপাশি এর "স্টেশনগুলো" অংশটির কিছু জায়গা ইংরেজি পাতার সাথে মিলছেনা। এই অনুচ্ছেদটি ঠিক করতে হবে। Mehedi Abedin (আলাপ) ১৭:০৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin সংশোধন করেছি পুনরায় পর্যালোচনার অনুরোধ রইল । Sumanta3023 (আলাপ) ০১:১৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sumanta3023 ইংরেজি হরফে লেখা শব্দ ও সংখ্যাগুলো বাংলা করে নিন। Mehedi Abedin (আলাপ) ১১:২৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

পর্যটন ট্রেন

[সম্পাদনা]

পর্যটন ট্রেন পাতায় বাক্যগঠনে ত্রুটি ঠিক করতে Mehedi Abedin (আলাপ) ১৭:৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin সংশোধন করেছি পুনরায় পর্যালোচনার অনুরোধ রইল । Sumanta3023 (আলাপ) ০১:২২, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sumanta3023 নতুন করে লিখেছেন ঠিক আছে, তবে এখন বাক্যগুলো পড়ে পড়ে পর্যাপ্ত সংশোধন করে নিতে হবে। প্রতিযোগিতার আগের নিবন্ধগুলোর ব্যাপারে যে পরামর্শগুলো দিয়েছিলাম সেগুলো প্রযোজ্য হবে। Mehedi Abedin (আলাপ) ১১:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin অতিরিক্ত "-এ" ও "-এর" এগুলো সংশোধন করেছি এবং " — " চিহ্ন বাদ দিয়েছি। পুনরায় পর্যালোচনা করে দেখে নিবেন একটু। ধন্যবাদ Sumanta3023 (আলাপ) ১৫:৫৪, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sumanta3023 আরেকবার পড়ে ভুলগুলো ঠিক করে নিন। কিছু সমস্যা আছে। আর অনেক প্যারায় বুলেট পয়েন্ট ব্যবহার করতে ভুলে গেছেন। ইংরেজি পাতা দেখে দেখে বুলেট পয়েন্টেগুলো দিয়ে নিন। Mehedi Abedin (আলাপ) ১৬:২৫, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin সংশোধন করেছি Sumanta3023 (আলাপ) ০১:০৪, ২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sumanta3023 গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ১০:৪৮, ২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ফরেস্ট গাম্প সফর

[সম্পাদনা]

ফরেস্ট গাম্প সফর পাতায় ছোটখাটো কিছু ভুল আছে। ধীরেসুস্থে পড়ে সেগুলো ঠিক করে জানান। Mehedi Abedin (আলাপ) ১৩:২০, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin সংশোধন করেছি পুনরায় পর্যালোচনার অনুরোধ রইল । Sumanta3023 (আলাপ) ১৫:০২, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sumanta3023 গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ১১:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

কানাডায় রেল ভ্রমণ

[সম্পাদনা]

কানাডায় রেল ভ্রমণ পাতায় "-এ" ও "-এর" এগুলো দেখুন। পাশাপাশি ছোটখাটো ভুল সংশোধন করে নিন। Mehedi Abedin (আলাপ) ১৮:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin অতিরিক্ত "-এ" ও "-এর" এগুলো সংশোধন করেছি এবং আর যেসব ত্রুটি চোখে পড়েছে সেগুল সংশোধন করেছি Sumanta3023 (আলাপ) ০১:২৬, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sumanta3023 গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ০৯:৫৭, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সবচেয়ে নিঃসঙ্গ রাস্তা

[সম্পাদনা]

সবচেয়ে নিঃসঙ্গ রাস্তা পাতায় প্রয়োজনীয় সম্পাদনা করে সংশোধন করে নিন। প্রথম থেকে আজ পর্যন্ত আপনাকে যেসব পরামর্শ দিয়েছি সেগুলোর আলোকে ভালো করে পড়ে সংশোধন করবেন। Mehedi Abedin (আলাপ) ২১:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin অতিরিক্ত "-এ" ও "-এর" এগুলো সংশোধন করেছি , এই নিবন্ধে কিছু ইংরেজি নামে রয়েছে কিন্তু সেগুল জায়গার নাম তাই ওইগুলো সংশোধন করি নি নাহলে মানে টাই পাল্টে যাবে। আমি নীচে একটা উদাহরণ দিচ্ছি
আপনি যদি ইউএস ৫০ ধরে এগিয়ে যেতে থাকেন, তবে মিডলগেট এবং ইস্টগেট পার হওয়ার কিছুক্ষণ পরেই কয়েকটি ভবন, কাঁচা রাস্তা এবং ভবনের অবশেষ দেখতে পাবেন, যাকে 1 শীতল ঝর্ণা বলা হয়। এটি একসময় পোনি এক্সপ্রেস পথের অংশ ছিল, যা ১৮৬০-এর দশকের শুরুতে মাত্র কয়েক মাসের জন্য বিদ্যমান ছিল কিন্তু এখন পশ্চিমের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল বলে মনে করা হয়। ইউএস ৫০-এর ডানদিকে একটি ছোট কাঁচা রাস্তার মোড় রয়েছে যা পোনি এক্সপ্রেসের এই অংশ সম্পর্কে একটি পর্যটক তথ্য কেন্দ্রের দিকে নিয়ে যায়। কাছাকাছি বিশাল পর্বতশ্রেণী থেকে উপত্যকা পেরিয়ে ঘোড়াগুলিকে তাদের গন্তব্যের দিকে ছুটে যেতে কল্পনা করতে খুব বেশি কষ্ট হয় না।
এখানে যেমন মিডলগেট এবং ইস্টগেট, আপনি একটু দেখে বলুন তাহলে সংশোধন করে দিব Sumanta3023 (আলাপ) ০১:২৮, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sumanta3023 না, যেসব জায়গার নাম ইংরেজি সেগুলো অনুবাদ করতে হবেনা। বরং নিবন্ধে যেসব জায়গা বা স্থানের নাম ইংরেজি নামেই প্রচলিত এবং ভুলক্রমে বাংলা করা হয়েছে, এমন নাম থাকলে সেগুলো ঠিক করে নিতে পারেন। Mehedi Abedin (আলাপ) ০৯:৫৫, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে পুরস্কার প্রদানের তথ্য নেওয়ার জন্য মেইল করা যাচ্ছে না

[সম্পাদনা]

সুধী,

আমি উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতার একজন আয়োজক। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় আপনাকে অভিনন্দন! কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড ইমেইল সংযুক্ত না থাকায় আমরা পুরস্কার পাঠানোর ফর্ম পাঠাতে পারছি না। অনুগ্রহ করে এই লিংকে গিয়ে অ্যাকাউন্টে একটি ইমেইল সংযুক্ত করুন। ধন্যবাদ। —Yahya (talkcontribs.) ১৭:০৫, ৯ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Yahya আমি আমার অ্যাকাউন্টে ইমেইল ভেরিফাই করে নিয়েছি। আমার ইমেইল হল sumanta300@gmail.com । ধন্যবাদ Sumanta3023 (আলাপ) ০১:০৮, ১০ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন