ভারতীয় সংগ্রহালয়, কলকাতা [ইংরেজি: Indian Museum, Kolkata] [হিন্দি: भारतीय संग्रहालय, कोलकाता] হল কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি অত্যাবশ্যকীয় পর্যটন কেন্দ্র। বিশ্বে নবম এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথা ভারতের প্রথম সংগ্রহালয় বা জাদুঘর। এটা ১৮১৪ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি দিনেমার উদ্ভিদতত্ত্ববিদ ড. নাথানিয়েল ওয়ালিচ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে মোট ছ-টা মূল বিভাগ আছে: শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণিতত্ত্ব এবং অর্থনৈতিক উদ্ভিজ্জ। প্রদর্শমান জিনিসের মধ্যে রয়েছে নৃতত্ত্ব বিভাগে চার হাজার বছরের মিশরীয় মমি এবং প্রাণীতত্ত্ব বিভাগে পৃথিবীর সবচেয়ে বড়ো প্রাণী তিমির মেঝে থেকে ছাদের কার্নিশ পর্যন্ত বিস্তৃত বিশাল দুখানা চোয়াল! ২০০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত এই জাদুঘরের মোট প্রদর্শনযোগ্য সংগ্রহ ছিল ১,০২,৬৪৬। এই জাদুঘরের প্রথম পরিচালক হিসেবে কাজ করেন ওয়ালিচ সাহেব। এটা যখন তৈরি হয় তখন ভারতের রাজধানী ছিল কলকাতা। ফলে মূলত ইউরোপীয়দের উদ্যোগেই এই জাদুঘরের সংগ্রহ কাজ চলেছিল। প্রথম ভারতীয় সংগ্রাহক ছিলেন রামকমল সেন।
আপনি কলকাতা সফরে কয়েকদিনের জন্য ঘুরেছেন, অথচ ভারতীয় সংগ্রহালয় বা জাদুঘর দেখেননি! একথা শুনে বন্ধুবান্ধব কিংবা আত্মীয়দের কাছে হাস্যাস্পদে পরিণত হয়ে যেতে পারেন। সামাজিকভাবে এই জাদুঘরকে অনেকেই 'মরা সোসাইটি' বলে থাকেন। কেননা, বিশ্বের নানান প্রজাতির প্রাণীকে এখানে ওষুধ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। তবে শুধু প্রাণীই কেন, বলা ভালো যে, কলকাতার ভারতীয় সংগ্রহালয়কে একটা ছোট্ট পৃথিবী বললেও অত্যুক্তি করা হয় না। সপরিবারে, বিশেষ করে শিক্ষার্থীদের নিয়ে ভ্রমণ করার অবশ্য গন্তব্য স্থান হল কলকাতার এই ভারতীয় সংগ্রহালয় বা জাদুঘর।
যাতায়াত
[সম্পাদনা]নিকটবর্তী বিমানবন্দর
[সম্পাদনা]- নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
নিকটবর্তী রেলস্টেশন
[সম্পাদনা]- হাওড়া জংশন
- শিয়ালদহ জংশন
নিকটবর্তী পাতালরেল স্টেশন
[সম্পাদনা]- পার্ক স্ট্রিট
√ বর্তমানে শিয়ালদহ এবং হাওড়া রেল স্টেশন থেকে পাতাল রেলে এসপ্ল্যানেড পর্যন্ত সংযোগ তৈরি হয়েছে; যেখান থেকে হেঁটেও ভারতীয় সংগ্রহালয়ে আসা যায়।
নিকটবর্তী বাসস্ট্যান্ড
[সম্পাদনা]- এসপ্ল্যানেড
থাকা-খাওয়া
[সম্পাদনা]হাঁটাপথে উচ্চ পর্যায়ের হোটেল
[সম্পাদনা]- হোটেল ওবেরয় গ্র্যান্ড
- পিয়ারলেস ইন
অপেক্ষাকৃত সস্তার হোটেল
[সম্পাদনা]- ভীমসেন হোটেল, হাওড়া স্টেশন
- অশোকা হোটেল, হাওড়া স্টেশন
- শান্তিনিকেতন লজ, শিয়ালদহ
- ইন্ডিয়া হোটেল, শিয়ালদহ
জরুরি জ্ঞাতব্য বিষয়সমূহ
[সম্পাদনা]ঠিকানা: ২৭, জওহরলাল নেহরু রোড, পার্ক স্ট্রিট অঞ্চল, কলকাতা-৭০০ ০১৬
ফোন নম্বর: (০৩৩) ২২৫২ ১৭৯০
ইমেইল: indianmuseumkolkata2@gmail.com
টিকিট: ৭৫.০০ টাকা
১৮ বছরের নীচে: ২০.০০ টাকা
স্কুল বুকিং XII শ্রেণি পর্যন্ত: বিনামূল্যে প্রবেশ
বিদেশিদের জন্য: ৫০০.০০ টাকা
মোবাইল ক্যামেরা: ৫০.০০ টাকা (অতিরিক্ত ১৮ শতাংশ জিএসটি)
DSLR ক্যামেরা: ১০০.০০ টাকা (অতিরিক্ত ১৮ শতাংশ জিএসটি)
অনলাইন বুকিং করা যায়।
খোলা থাকে: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বন্ধ: প্রতি সোমবার।
টিকিট কাউন্টার খোলা থাকে: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত।
চিত্রমালা
[সম্পাদনা]


