বিষয়বস্তুতে চলুন

মঠবাড়িয়া উপজেলা বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা। ৩৫৩.২৫ বর্গ কিমি আয়তনের এই উপজেলাটি ২২°০৯´ উত্তর অক্ষাংশ থেকে ২২°২৪´ উত্তর অক্ষাংশের এবং ৮৯°৫২´ পূর্ব দ্রাঘিমা থেকে ৯০°০৩´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত, যার উত্তরে পিরোজপুর সদর ও ভান্ডারিয়া উপজেলা; দক্ষিণে পাথরঘাটা উপজেলা; পূর্বে বামনা ও কাঁঠালিয়া উপজেলা এবং পশ্চিমে শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলা।

কীভাবে যাবেন?

[সম্পাদনা]

রাজধানী ঢাকা থেকে মঠবাড়িয়ার দূরত্ব সড়ক পথে ২০০ কিলোমিটার ও জেলা শহর থেকে ৪৫ কিলোমিটার। পিরোজপুর জেলাটি একটি উপকূলীয় ও নদীবহুল অঞ্চল হওয়ায় এখানকার যেকোনো স্থানে আসার জন্য নৌপথ সবচেয়ে সুবিধাজনক পরিবহন ব্যবস্থা। তবে, সড়ক পথেও এখানে আসা সম্ভব; সেক্ষেত্রে ফেরী পারাপার হতে হবে। পিরোজপুরে রেল যোগাযোগ বা বিমান বন্দর নেই বলে এই দুটি মাধ্যমে এখানকার কোনো স্থানে আসা যায় না।

স্থলপথে

[সম্পাদনা]

সড়কপথে ঢাকা থেকে ঢাকার সায়েদাবাদ ও গাবতলী উভয় বাস টার্মিনাল থেকেই ঢাকা-মঠবাড়িয়া রুটের গাড়ি রয়েছে। সায়েদাবাদ থেকে ছেড়ে যাওয়া বাস গুলো পদ্মা সেতু হয়ে মঠবাড়িয়া যাতায়াত করে। আর গাবতলী থেকে ছেড়ে যাওয়া বাসগুলো পাটুরিয়া পদ্মা নদী / পদ্মা সেতু দিয়ে পার হয়ে মঠবাড়িয়া রুটে চলাচল করে। ঢাকা-বরিশাল জাতীয় মহাসড়ক পথে ঝালকাঠি হয়ে ভান্ডারিয়া উপজেলার পরে মঠবাড়ীয়া উপজেলা।

  • জেলা সদর থেকে বাস যোগে মঠবাড়ীয়া আসতে হয়।

জল পথে

[সম্পাদনা]

বর্তমানে লঞ্চ প্রায় বন্ধ। তবে ঈদের সময়ে চলে। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন একাধিক যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়। সড়কপথের তুলনায় নদীপথে লঞ্চে যাতায়াত আরামদায়ক। প্রতিদিন সন্ধ্যা ৬:০০ টা থেকে শুরু করে রাত ৮:৩০ টা পর্যন্ত লঞ্চগুলো ছেড়ে যায়। পরদিন সকাল ৮:০০ টা থেকে ১০:০০ টার মধ্যে লঞ্চগুলো উপজেলায় গিয়ে পৌছায়। কচা নদী পথে মঠবাড়ীয়া উপজেলায় মালামাল পরিবহন করা যায়।

দর্শনীয় স্থানসমূহ

[সম্পাদনা]
  1. সোনাখালী জমিদারবাড়ী;
  2. সাপলেজা কুঠিবাড়ী;
  3. কচা নদী পাড়;
  4. মঠবাড়ীয়ার হরিমন্দির;
  5. কে.এম লতিফ ইনস্টিটিউশন (১৯২৮);
  6. নলী ভিম চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় (১৯২৮)।

খাওয়া - দাওয়া

[সম্পাদনা]

থাকা ও রাত্রি যাপনের স্থান

[সম্পাদনা]

মঠবাড়ীয়ায় থাকার জন্য স্থানীয় পর্যায়ের কিছু সাধারণ মানের হোটেল রয়েছে। এছাড়াও সরকারি ব্যবস্থাপনায় থাকার জন্যে রয়েছে উন্নতমানের -

  • জেলা পরিষদ ডাকবাংলো - মঠবাড়ীয়া।

জরুরি নম্বরসমূহ

[সম্পাদনা]
  • ওসি, মঠবাড়ীয়া: মোবাইল: +৮৮০১৭১৩-৩৭৪ ৩৪২।