মিসৌরি নদী মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।

মিসৌরি-মিসিসিপি নদী ব্যবস্থা যুক্তরাষ্ট্রের দীর্ঘতম নদীপথ। এটি লুইস ও ক্লার্ক অভিযান, স্থানীয় আমেরিকান, পশম ব্যবসায়ী, স্টিমবোট এবং রেলওয়ের পথ হিসেবে ব্যবহৃত হতো।
জানুন
[সম্পাদনা]ক্যানো এবং/অথবা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে থ্রি ফর্কসের কাছে হেডওয়াটারস স্টেট পার্ক থেকে মিসৌরি নদীতে ভ্রমণ করা সম্ভব। তবে টোস্টন এবং ফোর্ট বেন্টনের মধ্যবর্তী অঞ্চলে আটটি বাঁধ রয়েছে। এর মধ্যে কিছু বাঁধ বেশ বিস্তৃত হওয়ায় সেগুলো পার হওয়াটা বেশ কঠিন। গ্রেট ফলস থেকে শুরু করে ফোর্ট বেন্টনের ঠিক উপরের অংশ পর্যন্ত নদীতে স্রোত বেশি থাকায় সাধারণত র্যাফট বা অন্যান্য সাদা পানির উপযোগী নৌকা ছাড়া চলাচল করা যায় না। মন্টানার ফোর্ট বেন্টন থেকে শুরু করে সেইন্ট লুইসে মিসিসিপি নদীর সাথে মিলিত হওয়া পর্যন্ত নদীটি প্রায় পুরোপুরি প্রতিবন্ধকতামুক্ত।
ফোর্ট বেন্টনের পর থেকে ক্যানো বা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পুরো নদীপথ পাড়ি দেওয়া সম্ভব। তবে এই নদীটি প্রধান বাঁধগুলোর কারণে বেশ কয়েকটি মুক্ত জলাধার ও হ্রদে বিভক্ত হয়ে গেছে। প্রায়ই এসব বাঁধের চারপাশ দিয়ে নৌকা বয়ে নিয়ে অথবা অন্য কোনো উপায়ে নৌকা পার করতে হয়। সাধারণত এই মুক্ত জলাধার ও হ্রদগুলো প্রায় ১৫০ মাইল বা তার বেশি দীর্ঘ হয়ে থাকে। ফলে নদীর যেকোনো একটি অংশ দিয়ে খুব সহজেই ভ্রমণ করা যায়। কিছু অংশ ইঞ্জিনচালিত নৌকার জন্য বেশি উপযোগী, আবার কিছু অংশ ক্যানোর জন্য বেশি উপযোগী।
নদীর পাশে ক্যাম্পিং করার জন্য সাধারণত আদিম বা প্রাকৃতিক স্থানই বেছে নিতে হয়, যদিও অনেক শহরেই আধুনিক থাকার ব্যবস্থা রয়েছে। মন্টানা অংশে ক্যাম্প করার জন্য আইনত অনুমতি পাওয়া যায়। মিসৌরিতে একটি বিস্তৃত জলপথ কর্মসূচি রয়েছে, যেখানে প্রতি কয়েক মাইল অন্তর ক্যাম্প করার জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করা আছে। তবে অন্যান্য রাজ্যে এই নিয়ম ভিন্ন হতে পারে। তাই ভ্রমণের আগে এই বিষয়ে ভালোভাবে খোঁজ নেওয়া জরুরি।
প্রস্তুতি
[সম্পাদনা]সাবধানে প্রস্তুতি এবং পরিকল্পনা করা জরুরি। মন্টানা এবং ডাকোটা অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর বেশিরভাগ অংশই খুব দুর্গম এবং সেখানে আপনাকে সম্পূর্ণ নিজের উপর নির্ভর করতে হবে। মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই বললেই চলে বা থাকলেও খুবই দুর্বল। নৌকা চালানো এবং ক্যাম্পিংয়ের নিয়মকানুন সম্পর্কে ভালোভাবে জেনে নিন।
আপনার কাছে সঠিক নৌকা এবং সরঞ্জাম আছে কিনা তা নিশ্চিত করুন এবং সেগুলো কীভাবে ব্যবহার করতে হয় তা জেনে নিন। পর্যাপ্ত পরিমাণে পানীয় ও রান্নার উপযোগী পানি সঙ্গে রাখুন। মার্ক টোয়েনের একটি বিখ্যাত উক্তি আছে, "মিসৌরি নদীর পানি এত ঘন যে পান করা যায় না, আবার এত পাতলা যে চাষও করা যায় না।" নদীর পানিতে প্রচুর পলি তো থাকেই এর বাইরেও কৃষিজমির রাসায়নিক বর্জ্য মিশে থাকতে পারে।
মন্টানা স্ট্রিম অ্যাক্সেস আইন অনুযায়ী([অকার্যকর বহিঃসংযোগ]) "যেকোনো জলধারা যা বিনোদনমূলক ব্যবহারের উপযোগী তা সাধারণ জনগণ ব্যবহার করতে পারে (সাধারণ উচ্চ জলের সীমার মধ্যে), তা সে পানির নিচের জমির মালিকানা যারই হোক না কেন।" আপনি যদি মন্টানায় নৌকা চালানোর পরিকল্পনা করেন, তাহলে এই আইনটি আপনার অধিকার ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে।
প্রবেশ
[সম্পাদনা]উপযুক্ত সড়কপথ ধরে কিছু নির্দিষ্ট লঞ্চিং পয়েন্টে পৌঁছানো সম্ভব। কিছু স্থান বিমানবন্দরের বা অ্যামট্র্যাক রুটের বেশ কাছে অবস্থিত। নৌকা বা নদী সম্পর্কিত সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বা মেরিনাগুলো নৌকার ব্যবস্থা করতে পারে এবং নদী বরাবর নির্দিষ্ট স্থানে আপনাকে পৌঁছে দেওয়া বা সেখান থেকে তুলে নেওয়ার পরিষেবাও দিতে পারে।
নৌ ভ্রমণ
[সম্পাদনা]আপার মিসৌরি রিভার ব্রেকস ন্যাশনাল মনুমেন্ট[অকার্যকর বহিঃসংযোগ]
মন্টানার ফোর্ট বেন্টন থেকে শুরু করে ১৫০ মাইল পর্যন্ত নদীটি বন্য এবং অসাধারণ ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই অংশে ইঞ্জিনচালিত নৌকার ব্যবহার সীমিত হলেও ক্যানো চালানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।
'ফোর্ট পেক হ্রদ'
ফোর্ট পেক বাঁধের পেছনে অবস্থিত ১৩০ মাইল দীর্ঘ হ্রদটি সম্পূর্ণভাবে চার্লস এম. রাসেল জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ এলাকার মধ্যে পড়ে। ফোর্ট পেক শহরে পাওয়ারবোটের জন্য মেরিনা বা জেটি রয়েছে। ইঞ্জিনচালিত নৌকা এবং ক্যানো—উভয় ধরনের নৌকাই বাঁধের পাশ দিয়ে টেনে নিয়ে যেতেটেনে নিয়ে যেতে হয়। হ্রদের পাড়ে ক্যাম্পিংয়ের অনুমতি আছে।
মন্টানার ফোর্ট পেক থেকে উত্তর ডাকোটার উইলিস্টন
এই অবাধ প্রবাহমান ১৫০ মাইল দীর্ঘ নদীপথটি সাধারণত ইঞ্জিনচালিত নৌকার জন্য যথেষ্ট গভীর নয়। এটি মনোরম তৃণভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এখানে প্রায়ই সুন্দর জলমগ্ন গাছের গুঁড়ি এবং অগভীর বালুচর দেখা যায়। এই নদীপথে নৌকা ভ্রমণের জন্য কোনো পরিচিত প্রতিষ্ঠান নেই, তবে আপনি যদি নিজে নৌকার ব্যবস্থা করতে পারেন তবে মন্টানার গ্লাসগো বা উল্ফ পয়েন্ট থেকে অ্যামট্র্যাক ট্রেনে উইলিস্টন পর্যন্ত যাওয়া সম্ভব।
নদীপথ ব্যবহার করে ফোর্ট পেক ইন্ডিয়ান রিজার্ভেশনে অবস্থিত মন্টানার ছোট শহর পপলার এবং ব্রকটনে যাওয়া যায়। নর্থ ডাকোটা সীমান্তে ফোর্ট ইউনিয়ন ন্যাশনাল মনুমেন্টের বড় আকৃতির মার্কিন পতাকা দেখা যায়। এর সামান্য দূরে ইয়েলোস্টোন নদীর সঙ্গমস্থলে ফোর্ট বুফোর্ড অবস্থিত। ঊনবিংশ শতাব্দীর এই দুটি পুনর্নির্মিত দুর্গই ঘুরে দেখার মতো।
সাকাকাউয়া হ্রদ [অকার্যকর বহিঃসংযোগ] নর্থ ডাকোটা
সাকাকাউয়া হ্রদ থেকে বিসমার্ক নর্থ ডাকোটা
ওআহি হ্রদ [অকার্যকর বহিঃসংযোগ]
পিয়েরে সাউথ ডাকোটা থেকে সেন্ট লুইস মিসৌরি
নিরাপদ থাকুন
[সম্পাদনা]নদীটির বেশিরভাগ অংশই বেশ দুর্গম। নদীপথে বিপদের মধ্যে রয়েছে তীব্র স্রোত, বালুচর, জলমগ্ন গাছের গুঁড়ি, বাঁধ এবং খারাপ আবহাওয়া— বিশেষ করে বজ্রঝড়। নদীর বাইরে অন্যান্য বিপদের মধ্যে আছে বিষাক্ত সাপ, পোকামাকড়, পানি স্তরের পরিবর্তন এবং নদীর নিচের দিকের শহুরে অংশে সম্ভাব্য অপরাধ। নদীর শেষ ৮০০ মাইল অংশে ভারী নৌযান চলাচল করতে পারে।
পরবর্তী গন্তব্য
[সম্পাদনা]{{#assessment:ভ্রমণপথ|রূপরেখা}}