১৯১৭ সালে প্রেসিডেন্ট ভেনুস্তিয়ানো কারানজা দেসিয়ের্তো দে লোস লিওনেসকে পার্কে নাসিওনাল বা জাতীয় উদ্যান ঘোষণা করলে পর শুরু হয় মেক্সিকোর জাতীয় উদ্যান ব্যবস্থা। বর্তমানে পুরো মেক্সিকোজুড়ে ৬৭টি স্বীকৃত জাতীয় উদ্যান রয়েছে। এর মধ্যে অনেকগুলোই অবিকশিত অঞ্চল, যা বিদ্যমান অবস্থায় প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য নির্বাচিত—আবার কিছু উদ্যান জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যেগুলো প্রত্নতাত্ত্বিক বা জৈবিক গুরুত্বের জন্য বিখ্যাত। বেশ কয়েকটি উদ্যান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত এবং আরও বেশ কয়েকটি ইউনেস্কো জীবমণ্ডল সংরক্ষিত এলাকা হিসেবে স্বীকৃত।
বুঝুন
[সম্পাদনা]বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক ভ্রমণকারী মেক্সিকোর জাতীয় উদ্যানে যান, অথচ তারা হয়ত জানেনও না যে সেগুলো আসলে জাতীয় উদ্যান। মেক্সিকোর সবচেয়ে বেশি পরিদর্শিত জাতীয় উদ্যানগুলির মধ্যে রয়েছে তুলুম, পালেনকে এবং হুয়াতুলকো। যারা সমুদ্রতীর পছন্দ করেন, তারা কাঙ্কুন এর বন্দর থেকে এক দিবসিক ভ্রমণে ইসলা কনতোয় গেলে আসলে তারা একটি জাতীয় উদ্যানেই ভ্রমণ করেছেন। একইভাবে যারা কোসুমেল দ্বীপের প্রবালপ্রাচীর ঘুরে দেখছেন বা সেখানে ডাইভিং ও স্নরকেলিং করছেন, তারাও জাতীয় উদ্যানেই অবস্থান করছেন।


দেশটির সবচেয়ে চমৎকার প্রাকৃতিক দৃশ্যগুলির কিছু পাওয়া যায় এই জাতীয় উদ্যানগুলোতে। মেক্সিকোর উদ্যানগুলোতে সাধারণত ভিড়ভাট্টা হয় না এবং অনেক সময় যুক্তরাষ্ট্রের অতি পরিচিত ও ভিড়ে ঠাসা পার্কগুলোর চেয়ে এগুলো বেশি সতেজ অভিজ্ঞতা দেয়।
মেক্সিকোর জাতীয় উদ্যানগুলো দেশটির অসাধারণ ভৌগোলিক বৈচিত্র্য তুলে ধরে। এখানে রয়েছে প্রাকৃতিক দৃশ্যের সমৃদ্ধ সমাহার এবং উদ্ভিদ ও প্রাণীজগতের বিপুল বৈচিত্র্য। এই উদ্যানগুলো সস্তায় এক দিবশিক ভ্রমণের জন্য, গা ঘামানো অ্যাডভেঞ্চারের জন্য, এবং শান্তভাবে প্রকৃতিকে উপভোগ করার জন্য চমৎকার জায়গা। মেক্সিকোর জাতীয় উদ্যানগুলোতে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র দেখা যায়, যেমন ক্যারিবিয়ান সাগরের উপকূলীয় প্রবালপ্রাচীর, ঘন উপকূলীয় জলাভূমি ও সোয়াম্প, দুর্গম পর্বতশৃঙ্গ, শুষ্ক মরুভূমি এবং গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট ও ক্লাউড ফরেস্ট।
মেক্সিকোর জাতীয় উদ্যানগুলো পরিচালনা করে কোনানপ (CONANP – Comisión Nacional de Áreas Naturales Protegidas)। কোনানপ মোট ১৮৫টি প্রাকৃতিক গুরুত্বসম্পন্ন স্থানের সুরক্ষা নিশ্চিত করে; এর মধ্যে ৬৭টি জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সংরক্ষিত এলাকা রয়েছে, যেমন রেসের্ভা বিয়োস্ফেরা (জীবমণ্ডল সংরক্ষণ এলাকা), আরিয়া দে প্রতেকসিওন দে ফ্লোরা ই ফনা (উদ্ভিদ ও প্রাণী সংরক্ষিত এলাকা), আরিয়া দে প্রতেকসিওন দে রেকুরসোস নাতুরালেস (প্রাকৃতিক সম্পদ সংরক্ষিত এলাকা), সান্তুয়ারিও (অভয়ারণ্য), মনুমেন্তো নাতুরাল (প্রাকৃতিক স্মৃতিস্তম্ভ)
সংরক্ষিত এলাকার মধ্যে জাতীয় উদ্যানগুলোই পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। কারণ এগুলো নির্বাচিত হয় তাদের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনমূল্যের জন্য, একই সঙ্গে তাদের বৈজ্ঞানিক গুরুত্ব এবং নগরায়ণ বা শিল্পকারখানা গড়ে তোলার মতো উন্নয়নমূলক কার্যক্রম অথবা বাণিজ্যিক শোষণ থেকে সুরক্ষার প্রয়োজনীয়তার কারণে।
বার্ষিক পাস
[সম্পাদনা]CONANP (মেক্সিকো) পাসাপোর্তে দে লা কনসের্ভাসিয়ন নামে একটি বার্ষিক পার্ক পাস সুবিধা প্রদান করে। বার্ষিক M$১৭৩৬ (প্রায় US$৭৫) ফি দিয়ে আপনি মেক্সিকোর প্রাকৃতিক গুরুত্বসম্পন্ন স্থানগুলোতে, যার মধ্যে জাতীয় উদ্যান ও জীবমণ্ডল সংরক্ষণ এলাকাও রয়েছে, যত বার খুশি ভ্রমণ করতে পারবেন। পাসটি CONANP-এর ওয়েবসাইট থেকে কেনা যাবে।
উদ্যানসমূহ
[সম্পাদনা]মেক্সিকোর জাতীয় উদ্যানগুলোর মধ্যে রয়েছে:

- বাইয়া দে লোরেতো জাতীয় উদ্যান (বাহা কালিফোর্নিয়া সুর)
- কাবো পুলমো জাতীয় উদ্যান (বাহা কালিফোর্নিয়া সুর)
- কনস্তিতুসিয়ন ১৮৫৭ জাতীয় উদ্যান (বাহা কালিফোর্নিয়া)
- সান লোরেন্সো মারিনে আর্চিপেলাগো জাতীয় উদ্যান (বাহা কালিফোর্নিয়া)
- সান কিন্তিন জাতীয় উদ্যান (বাহা কালিফোর্নিয়া)
- সিয়েরা দে সান পেদ্রো মার্তির জাতীয় উদ্যান (বাহা কালিফোর্নিয়া)




- কানিঞন দেল রিও ব্লাঙ্কো জাতীয় উদ্যান (ভেরাক্রুজ (রাজ্য))
- সেরো দে লা এসত্রেইয়া জাতীয় উদ্যান (মেক্সিকো সিটি)
- কোফ্রে দে পেরোতে জাতীয় উদ্যান (ভেরাক্রুজ (রাজ্য))
- কুমব্রেস দেল আহুসকো জাতীয় উদ্যান (মেক্সিকো সিটি)
- দেসিয়ের্তো দেল কারমেন জাতীয় উদ্যান (এস্তাদো দে মেক্সিকো)
- দেসিয়ের্তো দেল লেওনেস জাতীয় উদ্যান (মেক্সিকো সিটি)
- এল চিকো জাতীয় উদ্যান (হিদালগো)
- এল হিস্তরিকো কোয়োয়াকান (মেক্সিকো সিটি)
- এল তেপেয়াক জাতীয় উদ্যান (মেক্সিকো সিটি)
- এল তেপোসতেকো জাতীয় উদ্যান (মোরেলোস, মেক্সিকো সিটি)
- ফুয়েন্তেস ব্রোতান্তেস দে ত্লালপান জাতীয় উদ্যান (মেক্সিকো সিটি)
- লা মার্কেসা জাতীয় উদ্যান (এস্তাদো দে মেক্সিকো, মেক্সিকো সিটি)
- ইস্তাত্হুয়াল–পোপোকাতেপ জাতীয় উদ্যান (এস্তাদো দে মেক্সিকো, Puebla)
- লা মালিনচে জাতীয় উদ্যান (ত্লাক্সকালা (রাজ্য), পুয়েবলা)
- লাগুনাস দে সেম্পোয়ালা জাতীয় উদ্যান (মোরেলোস, এস্তাদো দে মেক্সিকো)
- লোমাস দে পাদিয়ের্না (মেক্সিকো সিটি)
- লোস মার্মোলেস জাতীয় উদ্যান (হিদালগো)
- লোস রেমেদিওস জাতীয় উদ্যান (এস্তাদো দে মেক্সিকো)
- মোলিনো দে ফ্লোরেস নেসাহুয়ালকোয়োতেল জাতীয় উদ্যান (এস্তাদো দে মেক্সিকো)
- নেভাদো দে তোলুকা জাতীয় উদ্যান (এস্তাদো দে মেক্সিকো)
- পিকো দে ওরিসাবা জাতীয় উদ্যান (ভেরাক্রুস (রাজ্য))
- সাক্রোমন্তে জাতীয় উদ্যান (এস্তাদো দে মেক্সিকো)
- রিফ সিস্টেম অব ভেরাক্রুস জাতীয় উদ্যান (ভেরাক্রুস (রাজ্য))
- তুলা জাতীয় উদ্যান (হিদালগো)
- ভিভেরোস দে কোয়োয়াকান জাতীয় উদ্যান (মেক্সিকো সিটি)