বিষয়বস্তুতে চলুন

উইকিভ্রমণ থেকে

মৌর্য সাম্রাজ্য

পরিচ্ছেদসমূহ

265 খ্রিস্টপূর্বে মৌর্য সাম্রাজ্য

মৌর্য সাম্রাজ্য (৩২২–১৮০ খ্রিস্টপূর্ব) ছিল দক্ষিণ এশিয়ার প্রথম বৃহৎ সাম্রাজ্য, যা বর্তমান ভারত, পাকিস্তানবাংলাদেশ সহ প্রায় সমগ্র উপমহাদেশ জুড়ে বিস্তৃত ছিল।

সাম্রাজ্যটির প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য (শাসনকাল: ৩২১–২৯৭ খ্রিস্টপূর্ব)। তিন নন্দ রাজবংশকে উৎখাত করে এবং আলেকজান্ডার দি গ্রেট এর অবশিষ্ট সেনাদের পরাজিত করে ক্ষমতা দখল করেন পরবর্তীকালে তাঁর পুত্র বিন্দুসার (শাসনকাল: ২৯৭–২৭৩ খ্রিস্টপূর্ব) ও পৌত্র অশোক (শাসনকাল: ২৬৮–২৩২ খ্রিস্টপূর্ব) এর আমলে সাম্রাজ্য আরও সম্প্রসারিত ও শক্তিশালী হয়ে ওঠে।