অবয়ব

লা রুটা পুক হলো একটি সরকারি নাম। ইউকাতান রাজ্যর ৪১ কিমি দীর্ঘ সড়কপথের এই নাম দেওয়া হয়েছে। এখানে মায়া পুক সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখা যায়। রাস্তায় চিহ্ন দেওয়া আছে। এ রুটের উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে রয়েছে উক্সমাল, কাবাহ, এবং লাবনা। পুক শব্দটির অর্থ মায়া ভাষায় ‘‘পাহাড়’’ এবং ইউকাতান অঞ্চলের পুক মানে হলো ছোট ছোট ঢেউখেলানো পাহাড়ি এলাকা। এখানে অন্য অংশগুলো সমতল। অনেক ভ্রমণকারী এ রুটের সব জায়গা দেখতে কয়েক দিন সময় ব্যয় করে থাকেন।
মায়া প্রত্নতত্ত্বে, পুক শৈলীর বৈশিষ্ট্য হলো অনুষ্ঠানিক স্থাপনা যেমন মন্দির ও প্রাসাদের সম্মুখভাগে করা সুসজ্জিত অলঙ্করণ। এগুলো স্থানীয় চুনাপাথর দিয়ে তৈরি করা হয়।
মায়া প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ রুটা পুক রুটে
[সম্পাদনা]
- উক্সমাল – একটি গুরুত্বপূর্ণ মায়া আধ্যাত্মিক কেন্দ্র, এখানে রয়েছে জাদুকরের পিরামিড
- কাবাহ – পুক অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম স্থান, উক্সমালের সাথে ১৮ কিমি দীর্ঘ সাকবে পথ দিয়ে যুক্ত
- সায়িল – লেট ক্ল্যাসিক যুগে প্রায় ১০,০০০ জনসংখ্যার ছোট শহর, খ্রিস্টীয় ৯০০ সালের দিকে সর্বোচ্চ বিকাশ লাভ করে
- লাবনা – বিখ্যাত এর প্রবেশদ্বারের খিলানের জন্য, কলাম প্রাসাদ এবং একটি স্তম্ভ (স্টিল ৯) যা বিশাল যৌন প্রতীক হিসেবে ধরা হয়
- হ্লাপাক – ছোট স্থান হলেও চমৎকার রিলিফ ভাস্কর্য রয়েছে
- লল্টুন – ভূগর্ভস্থ গুহার (সেনোতে) একটি ব্যবস্থা। এখানে মায়াদের অনুষ্ঠানিক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়
পৌঁছান
[সম্পাদনা]- এ.টি.এস রবিবারসহ প্রতিদিন একটি বাস ট্যুর পরিচালনা করে। এটি মেরিদার ২য় শ্রেণির বাসস্টেশন থেকে সকাল ৮টায় ছাড়ে। রবিবার মেক্সিকান বাসিন্দাদের জন্য এসব স্থানে প্রবেশ ফ্রি।
প্রস্তুত হন
[সম্পাদনা]- বিভিন্ন ধ্বংসাবশেষ ঘুরে দেখার জন্য আপনাকে দীর্ঘ সময় বাইরে কাটাতে হবে। তাই চওড়া-ফলা টুপি পরুন যাতে ছায়া পাওয়া যায় এবং হালকা-ঢিলা পোশাক পরুন। পর্যাপ্ত পানি ও কিছু খাবার সঙ্গে রাখুন।
- দিনের বেশিরভাগ সময় সূর্যের তেজ প্রবল হবে। তাই আপনার ক্যামেরা (বা ফিল্ম) যেন উজ্জ্বল আলোতেও ছবি তুলতে পারে তা নিশ্চিত করুন।
- যাওয়ার আগে অন্তত কিছুটা গবেষণা করে নিন। নইলে একেকটি ধ্বংসাবশেষ দেখতে দেখতে একরকম লাগতে শুরু করবে এবং তাদের ভিন্নতা উপলব্ধি করতে পারবেন না।
যান
[সম্পাদনা]নিরাপদ থাকুন
[সম্পাদনা]পরবর্তী গন্তব্য
[সম্পাদনা]{{#assessment:ভ্রমণপথ|রূপরেখা}}