বিষয়বস্তুতে চলুন

উইকিভ্রমণ থেকে

শিরাজ

পরিচ্ছেদসমূহ

পারস্য কবি হাফিজের মাজার

শিরাজ (ফার্সী: شیراز) ইরানের ফারস প্রদেশের রাজধানী এবং পারস্য সভ্যতার একটি মূলবান রত্ন। জান্দ সাম্রাজ্যের (১৭৪৭-৭৯) শাসনামলে এটি ইরানের রাজধানী ছিল এবং এ শহর বিখ্যাত পারস্য কবি হাফিজ এবং সাদীর জন্মস্থান। এই শহরের জনসংখ্যা ১,৫০০,০০০ জন। বিগত শতাব্দীগুলোয় স্থানীয়ভাবে উৎপাদিত শিরাজ ওয়াইনের জন্য এই শহর বিখ্যাত ছিল, যদিও সাম্প্রতিক সময়ের ফরাসি শিরাজ (বা সিরাহ) ওয়াইনের সাথে এর কোন সম্পর্ক নাই।

মানচিত্র
শিরাজের মানচিত্র

বিমান

[সম্পাদনা]

[অকার্যকর বহিঃসংযোগ] (SYZ  আইএটিএ) থেকে ইরানের সবগুলো বড় শহর এবং কিছু ছোট শহরে যাওয়া যায়। আন্তর্জাতিক রুটে এখান থেকে ইস্তানবুল, কুয়ালালামপুর, দুবাই, শারজাহ, বাহরাইন, কুয়েত এবং দোহা শহরের ফ্লাইট আছে।

টার্কিশ এয়ারলাইন্স সপ্তাহে চার দিন ইস্তানবুল থেকে শিরাজ সরাসরি ফ্লাইট পরিচালনা করে।

ট্রেন

[সম্পাদনা]

প্রতিদিন এখান থেকে তেহরানের একাধিক ট্রেন আছে, ভ্রমণের সময় লাগে ১০-১৫ ঘন্টা এবং টিকিটের খরচ ৭০০,০০ - ১,৫০০,০০০ রিয়াল (২০১৭ এর হিসাব)।

শিরাজ ট্রেন স্টেশন

1 Shiraz Train station Station is 20 km away from the city. Getting there: there is a bus waiting for the passengers on their arrival to Shiraz which brings them to the closest metro station. Taxi costs 150,000 rials per person from the city center. (Q5951511)