বিষয়বস্তুতে চলুন

উইকিভ্রমণ থেকে

শৈলশহর বলতে নিকটবর্তী সমভূমি বা উপত্যকার তুলনায় বেশি উচ্চতায় অবস্থিত শহরগুলিকে বোঝায়।। "শৈলশহর" শব্দটি সাধারণত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সেইসব শহরের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেগুলো পশ্চিমা উপনিবেশবাদীরা আশেপাশের নিম্নভূমির গরম থেকে বাঁচার জন্য গড়ে তুলেছিল। পাহাড়ি আবহাওয়া ঠান্ডা হওয়ায় এগুলো ছিল গরম থেকে আশ্রয়ের জায়গা।

গন্তব্য

[সম্পাদনা]
মানচিত্র
শৈলশহরের মানচিত্র
  • 1 বোকর পার্বত্য স্টেশন উপনিবেশ আমলে ফরাসিরা এটি নির্মাণ করেছিল। পরবর্তীতে রাজপরিবারও এটিকে অবকাশযাপন কেন্দ্র হিসেবে ব্যবহার করত। খমের রুজ ক্ষমতায় আসার পর এটি পরিত্যক্ত হয়। উপনিবেশ আমলের বেশিরভাগ ভবন আজও দাঁড়িয়ে আছে, যদিও অনেকটাই জরাজীর্ণ। ২০১০ সালের পর থেকে এগুলো ধীরে ধীরে সংস্কার করা হচ্ছে, যাতে পুরো এলাকা একটি বিলাসবহুল হিল রিসোর্টে পরিণত হয়। (Q559155)
  • 2 মাউবিসে পর্তুগিজরা সমভূমির গরম থেকে বাঁচতে এখানে পার্বত্য স্টেশন তৈরি করেছিল। আজও এখানে সেই সময়কার অনেক স্থাপনা দেখা যায়, যার মধ্যে উপনিবেশ আমলের গভর্নরের প্রাসাদও রয়েছে। (Q1506450)
আরও দেখুন: ভারতের পার্বত্য স্টেশন
  • 3 দার্জিলিং সম্ভবত বিশ্বের সবচেয়ে বিখ্যাত পার্বত্য স্টেশন। এটি সারা পৃথিবীতে চা-বাগানের জন্য সুপরিচিত। (Q169997)
  • 4 শিমলা ব্রিটিশ উপনিবেশ আমলে ভারতের সরকারি গ্রীষ্মকালীন রাজধানী ছিল এই পার্বত্য স্টেশন। (Q83786)
  • 5 আম্বারাওয়া (Q2747287)
  • 6 বানডুং (Q10389)
  • 7 বানডুংগান (Q4241272)
  • 8 বাটু জাভার রাজপরিবারগুলো দীর্ঘদিন ধরে এটি অবকাশযাপন স্থল হিসেবে ব্যবহার করত। উপনিবেশ আমলে এটি ডাচ উপনিবেশবাদীদের জন্য হিল রিসোর্টে রূপ নেয়। কার্তিকা উইজায়া ভবনটি মূলত সার্কিস পরিবার জন্য প্রাইভেট ভিলা হিসেবে তৈরি করা হয়েছিল। এই পরিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বিলাসবহুল উপনিবেশিক হোটেলগুলোর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। পরবর্তীতে ভিলাটি হোটেলে রূপান্তরিত হয়। (Q11434)
  • 9 বেরাস্তাগি (Q818690)
  • 10 বোগর (Q10393)
  • 11 ডিয়েং (Q1220857)
  • 12 কোপেং (Q1024800)
  • 13 মালাং (Q11445)
  • 14 মালিনো (Q2799267)
  • 15 মুন্ডুক (Q3327834)
  • 16 তাওয়াংমাঙ্গু সেন্ট্রাল জাভার সোলোর কাছে লাউ পাহাড়ের ঢালে অবস্থিত। (Q3964273)
  • 17 ত্রেতেস (Q12522302)
  • 18 বুকিত লারুত ব্রিটিশ শাসনামলে এর নাম ছিল ম্যাক্সওয়েল হিল। আজও এখানে উপনিবেশ আমলের বহু বাংলো রয়েছে। এটি সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্যও পরিচিত। (Q4253539)
  • 19 ক্যামেরন হাইল্যান্ডস উপনিবেশ আমলে ব্রিটিশরা এটি গড়ে তুলেছিল। বর্তমানে এটি মালয়েশিয়ার প্রধান চা উৎপাদন কেন্দ্র। (Q1028741)
  • 20 ফ্রেজারস হিল কুয়ালালামপুরের কাছে ছোট কিন্তু মনোরম একটি পার্বত্য স্টেশন। আজও এটি উপনিবেশিক স্থাপনা ও গলফ কোর্সের জন্য পরিচিত। (Q3086678)
  • 21 পেনাং হিল (বুকিত বন্দেরা)। ব্রিটিশরা গরম থেকে বাঁচার জন্য জর্জ টাউন-এর কাছাকাছি এই পার্বত্য স্টেশন তৈরি করেছিল। আজ এটি একটি বড় পর্যটনকেন্দ্র, বিশেষ করে শীর্ষে ওঠার ফনিকুলার রেলওয়ের জন্য বিখ্যাত। (Q1094967)
  • 22 পাইন উ লুইন এখানে রয়েছে সুন্দর ন্যাশনাল কানডাওগি গার্ডেন, যা ব্রিটিশরা উপনিবেশ আমলে উদ্ভিদ উদ্যান হিসেবে গড়ে তুলেছিল। (Q1360318)
  • 23 কালাও (Q6351676)
  • 24 থান্ডাউং (Q7710200)
আরও দেখুন: পাকিস্তানের পার্বত্য স্টেশন
  • 25 মুর্রি পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় পার্বত্য স্টেশন। (Q1020224)
  • 26 বাগুইও ১৯০০ সালে আমেরিকানরা প্রথম পার্বত্য স্টেশন হিসেবে এটি তৈরি করেছিল। উপনিবেশ আমলে ফিলিপাইনে অবস্থানরত আমেরিকান সেনাদের অবকাশকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। (Q1822)
  • 27 মামবুকাল ১৯২৩ সালে আমেরিকানরা প্রথম এখানে পার্বত্য স্টেশন তৈরি করে। এর সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হলো ইশিওয়াতা বাথ হাউস, যা ১৯২৭ সালে জাপানি স্থপতি কোকিচি পল ইশিওয়াতার নকশায় নির্মিত হয়েছিল। এটি ছিল এলাকায় তৈরি প্রথম স্থায়ী স্থাপনা। (Q24885338)
  • 29 বা না হিলস ফরাসি উপনিবেশবাদীরা এটি গড়ে তুলেছিল। ভিয়েতনাম যুদ্ধের সময় এখানে ব্যাপক বোমাবর্ষণ হয় এবং স্থানটি পরিত্যক্ত হয়। ২১শ শতকের শুরুতে এটি পুনর্নির্মাণ করা হয় ও থিম পার্কে রূপান্তরিত করা হয়। (Q5004763)
  • 30 দা লাত উপনিবেশ আমলে ফরাসিরা সমভূমির গরম থেকে বাঁচতে এটি তৈরি করেছিল। (Q25281)
  • 31 সা পা প্রথমদিকে এখানে হামং ও ইয়াওসহ সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বসতি ছিল। পরে ফরাসি সেনা কর্মকর্তাদের জন্য এটি স্যানাটোরিয়াম বা স্বাস্থ্যকেন্দ্রে রূপ নেয়। (Q7395483)
  • 32 তাম দাও (Q7680446)

নিরাপদ থাকুন

[সম্পাদনা]

ভ্রমণকারীরা যদি ৪,০০০ মি (১৩,০০০ ফু) বা তার বেশি উচ্চতায় অবস্থিত পার্বত্য স্টেশনে যান, তাহলে তাদের উচ্চতাজনিত অসুস্থতা হতে পারে। তাই পার্বত্য স্টেশনে পৌঁছানোর পর শরীরকে কম অক্সিজেনের পরিবেশে মানিয়ে নিতে হোটেলে বিশ্রাম নেওয়া উচিত।

বিষয়শ্রেণী তৈরি করুন বিষয়শ্রেণী তৈরি করুন

This TYPE শৈলশহর has রূপরেখা অবস্থা TEXT1 TEXT2

{{#assessment:প্রসঙ্গ|রূপরেখা}}