সিঙ্গাপুর/বুগিস
খাবার
বুগিসে আলাদা আলাদা স্বাদের জন্য উপযোগী নানা ধরনের রেস্তরাঁ রয়েছে। উল্লেখযোগ্য স্থান হলো 'আরব স্ট্রিট'-এর আশপাশের এলাকা, যেখানে মুসলিমদের জন্য হালাল খাবারে বিশেষায়িত অনেক মধ্যপ্রাচ্যের রেস্তরা রয়েছে। মিডল রোড'-এ অবস্থিত 'ফরচুন সেন্টার' এবং এর আশপাশের স্থানগুলো নিরামিষভোজীদের জন্য জনপ্রিয় স্থান, যেখানে নানান ধরনের বিকল্প খাবারও পাওয়া যায়। বিচ রোডের গোল্ডেক্স মাইল কমপ্লেক্স একসময় সিঙ্গাপুরের থাই সম্প্রদায়ের কেন্দ্র ছিল, যেখানে অসংখ্য থাই রেস্তরা ও সুপারমার্কেট তাদের প্রয়োজন মেটাতো। কিন্তু এটি এখন সংস্কারের জন্য বন্ধ হয়ে গেছে, আর থাই ব্যবসাগুলো দ্বীপজুড়ে ছড়িয়ে পড়েছে। তবে তাদের বেশ কয়েকটি সিটি গেট মলে (যা রাস্তার একেবারে কাছেই অবস্থিত) এবং কাল্লাং-এর অ্যাপেরিয়া মলে স্থানান্তরিত হয়েছে। অ্যালবার্ট ও ওয়াটারলু সড়কের সংযোগস্থলে একটি বড় খাদ্য হকার সেন্টার রয়েছে, আর আশপাশের এলাকাজুড়ে আরও অনেকগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে।