বিষয়বস্তুতে চলুন

জিবুতি

উইকিভ্রমণ থেকে

জিবুতি গালফ অফ এডেনের পূর্ব_আফ্রিকা অংশে অবস্থিত। দেশটিকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়; মধ্যভাগের উপকূলীয় সমভূমি ও আগ্নেয় প্ল্যাটু, দক্ষিণনাংশ এবং উত্তরের পর্বতশ্রেণী। দেশটির অনেকাংশই মরুভূমি সাথে কার্যত কোন চাষযোগ্য জমি নেই।

শহরসমূহ

[সম্পাদনা]
  1. জিবুতি - রাজধানী এবং এখন পর্যন্ত সবচেয়ে বড় শহর

নগরসমূহ

[সম্পাদনা]
  1. গালাফি
  2. ওবোক
  3. তাজৌরা

অন্যান্য গন্তব্যসমূহ

[সম্পাদনা]
  1. ডে ফরেস্ট জাতীয় পার্ক - জিবুতির একমাত্র জাতীয় পার্ক
  2. লেক আবে ইথিওপিয়া সীমান্তে একটি জনশূন্য, বাষ্পায়িত লেক যা চুনাপাথরের চিমনি ও চান্দ্র ভূদৃশ্য দ্বারা পরিবেষ্টিত যাকে প্ল্যানেট অফ দ্য এপস এ "নিষিদ্ধ অঞ্চল" হিসেবে ব্যবহার করা হয়েছিল।
  3. লেক আসাল আফ্রিকার সর্বনিম্ন বিন্দু(সমুদ্রপৃষ্ঠের ১৫৭ মি. নিচে) এবং এন্টার্কটিকার বাইরে সবচেয়ে লবণাক্ত হ্রদ। এর তীরের বড় অংশ লবণের আস্তরণ এবং কাছাকাছি অবস্থিত আরদৌকবা, যা সর্বশেষ বিস্ফোরিত হয়েছিল ১৯৭৮ সালে।
  4. মৌকা দ্বীপ

বুঝুন

[সম্পাদনা]

বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ রুট, সুয়েজ রুটের কাছাকাছি জিবুতির অবস্থান দেশটিকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে।

জলবায়ু

[সম্পাদনা]

জিবুতির জলবায়ু খুব গরম, আর্দ্র এবং শুষ্ক, বিশেষত গ্রীষ্মকালে। গ্রীষ্মের তাপ মধ্যম পর্যায়ের, তবে উপকূলীয় শহর জিবুতির টেকসই বাতাসের মাধ্যমে। অক্টোবর থেকে এপ্রিলে তাপমাত্রা শীতলতর, সাথে মাঝেমধ্যে বৃষ্টি হয়। ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় ভারী বর্ষণ ও আকস্মিক বন্যা ঘটায়।

ভ্রমণকারীদের জন্য তথ্য

[সম্পাদনা]

জিবুতির জাতীয় পর্যটন অফিস

প্রবেশ করুন

[সম্পাদনা]

ভিসার জন্য প্রয়োজন

[সম্পাদনা]

বেশিরভাগ দেশের নাগরিকরা ১৫,০০০ জিবুতিয়ান ফ্রাংক বা ৯০ ইউএস ডলার দিয়(নভেম্বর ২০১৮ থেকে) অন এরাইভাল ভিসা পেতে পারেন, যার মেয়াদ এক মাস। ট্রানজিট ভিসা ১০ দিনের জন্য বৈধ থাকে , যা ইউরোপীয় ইউনিয়ন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো এবং ইউএসের নাগরিকরা বিমানবন্দরে পৌঁছানোর সময় ১০০০০ জিবুতিয়ান ফ্রাংকের বিনিময়ে পেতে পারেন। আপনি যদি স্থলপথে প্রবেশের পরিকল্পনা করেন তবে আগে থেকেই ভিসার ব্যবস্থা করতে হবে। পার্শ্ববর্তী দেশগুলো থেকে ভিসা সংগ্রহ করা যায়(আদ্দিস আবাবার দূতাবাস ১ দিনেই ভিসার ব্যবস্থা করে দেয়)। যেখানে জিবুতির দূতাবাসের অস্তিত্ব নেই, সেখানে ফরাসি দূতাবাস থেকে প্রায়ই ভিসা পাওয়া যায়। ভিসার প্রকারভেদগুলোর মধ্যে অন্তর্ভুক্তঃ এন্ট্রি(ভিসা দে সেজুর); টুরিস্ট(ভিসা দে ট্যুরিজমে); বিজনেস(ভিসা দ্য'এফেয়ারস), এবং ট্রানজিট(ভিসা দে ট্রানজিট)। যারা সিঙ্গাপুরের পাসপোর্টে ভ্রমণ করছেন তাদের জন্য ভিসা ফ্রি। ই-ভিসা করাও সম্ভব, যদিও প্রত্যাখ্যান এবং কোনরূপ ব্যাখ্যা ছাড়াই বিলম্বের প্রচুর রিপোর্ট রয়েছে।

প্লেনে করে

[সম্পাদনা]
 জিবুতি-আম্বউলি আন্তর্জাতিক বিমানবন্দর জিবুতির সাথে ইথিওপিয়া, ইরিত্রিয়া, ফ্রান্স, কেনিয়া, কাতার, সোমালিয়া, সোমালিল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন এর সাথে যুক্ত করে। এয়ার ফ্রান্স এবং জিবুতি ভিত্তিক ডাল্লো এয়ারলাইন্স দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং হারগেইসা তে ফ্লাইট পরিচালনা করে। বিমানবন্দরটি শহরের ৫ কি.মি.(৩.১ মাইল) দক্ষিণে অবস্থিত।

বাসে করে

[সম্পাদনা]

বাসগুলো জিবুতি থেকে দেশজুড়ে বেশিরভাগ শহরে এবং গ্রামে চলাচল করে। যাত্রীপূর্ণ হল বাসগুল ছেড়ে যায়। জিবুতিতে একটি মিনিবাস সেবা চালু আছে, যা প্রয়োজনমত থামে। একটি নির্দিষ্ট ভাড়া ব্যবস্থা ব্যবহার করা হয়।

নৌকায় করে

[সম্পাদনা]

সেখানে ফেরি সেবা আছে যা জিবুতির সাথে ইয়েমেনকে যুক্ত করে। জিবুতি সিটি পূর্ব আফ্রিকার অন্যতম প্রধান বন্দর তাই এটি জনপ্রিয় রুট।

ঘুরে বেড়ান

[সম্পাদনা]
  • জিবুতিতে ট্যাক্সি সহজলভ্য এবং বিমানবন্দর থেকে শহরে যেতে, যখন বিমানবন্দর থেকে প্রস্থানের পর সেখানে একটি বড় বিলবোর্ড টাঙ্গানো আছে যেখানে প্রত্যাশিত ট্যাক্সি ভাড়া প্রদর্শিত হয়, এটির সন্ধান করুন; আলি-সাবিয়ে, দিখিল, দোরাল, আরতাতেও। সন্ধ্যার পর ভাড়া ৫০% বেড়ে যেতে পারে।
  • ছোট রাজধানীতে ঘুরে বেড়ানোর জন্য সাইকেল চালানো একটি চমৎকার উপায়
  • লা'স্কেল(জিবুতি) থেকে তাজৌরা ও ওবোকে প্রতিদিন ফেরি চলাচল করে। এই যাত্রায় প্রায় ৩ ঘণ্টা সময় লাগে।

গাড়িতে করে

[সম্পাদনা]

জিবুতি শহরের বাইরে অন্ধকারে গাড়ি চলানো এড়িয়ে চলবেন। যানবাহনের হেডলাইট সবসময় কাজ করে না এবং রাস্তায় গবাদি পশু থাকতে পারে। মাঝেমধ্যে বিশৃঙ্খল যানজটের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।

যদিও ফরাসি ও আরবি দাপ্তরিক ভাষা, সোমালি ও আফারও বহুল প্রচলিত। ভ্রমণস্থানগুলোতে হয়ত ইংরেজি বলা হয়, কিন্তু স্থানীয়দের বা ট্যাক্সিচালকদের মধ্যে বহুলভাবে প্রচলিত না।

দেখুন

[সম্পাদনা]

আসাল হ্রদ সমুদ্রপৃষ্ঠের ১৫০ মি নিচে, পৃথিবীর তৃতীয় সর্বনিম্ন বিন্দু। এখানে যেতে হলে আপনাকে গাড়ি ভাড়া করতে হবে বা জিবুতিতে থাকেন এমন কাউকে বলতে হবে আপনাকে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। একটি রুক্ষ যাত্রার প্রত্যাশা রাখুন: রাজধানীর বাইরের রাস্তাগুল ইথিওপিয়া ও জিবুতির মধ্যে ট্রাক চলাচলের কারণে বিনষ্ট হয়ে গেছে। রাস্তার মধ্যে ডেভিল আইল্যান্ড ও কিছু চিত্তাকর্ষক দৃশ্য দৃষ্টিগোচর হয়। বিস্মিত হওয়ার আশা রাখুন।

আবে হ্রদ পৃথিবীর অন্যতম জনশূন্য জায়গা এবং চুনাপাথরের চিমনি দ্বারা বিন্দুযুক্ত যা ৫০ মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে। একে চন্দ্রালোক হিসেবে বর্ণনা করা হত এবং প্ল্যানেট অফ দ্য এপস এর শুটিং হয়েছিল।

  1. স্কুবা ডাইভিং—দেশটির শুষ্ক ভূমি থাকা সত্ত্বেও উপকূলে বেশ কিছু প্রবাল প্রাচীর যা নানান ধরনের জীবে পরিপূর্ণ।
  2. সাগর কায়াকিং—সাগর কায়াকিং আপনাকে তাজৌরা উপসাগর ও গৌবেত খারিবকে পরিবেশবান্ধব উপায়ে উপভোগ করতে দেয়, সাথে তিমি হাঙ্গর ও সামুদ্রিক কচ্ছপ দেখার সম্ভাবনা আছে।
  3. তিমি হাঙ্গর সফর—আপনি পানির নিচে ডুব দিয়ে হাঙ্গরের সাথে দেখা করতে পারেন, যদিও তাদের দেখার সম্ভাবনা ঋতুভেদে ভিন্ন(নভেম্বর-জানুয়ারি মাসে ৭০-৮০% এবং উষ্ণ মাসগুলোতে শূন্যের কাছাকাছি)।

জিবুতি শহরে অনেক খাওয়ার জায়গা আছে, সাথে আছে পর্যটকদের জন্য ফাঁদ। ওয়েস্টার্ন ফুড প্রায়ই ব্যয়বহুল, সাথে স্থানীয় খাদ্যদ্রব্য বেশ সস্তা। উদাহরণস্বরূপ, ইথিওপিয়ান কমিউনিটি সেন্টার বিভিন্ন ধরনের স্থানীয়, সুস্বাদু এবং সাশ্রয়ী মূল্যের খাবার সরবরাহ করে। পর্যটন এলাকার বাইর পানীয় সহ একবেলার আহার প্রতি গড় মূল্য $৪ ইউএস।

সুস্থ থাকুন

[সম্পাদনা]

স্বাস্থ্য বিমা করা সুপারিশযোগ্য। যেকোন ধরনের চিকিৎসার জন্য চিকিৎসকরা এবং হাসপাতালগুলো তাৎক্ষণিক নগদ অর্থপ্রদান আশা করতে পারে। সংক্রমিত এলাকা থেকে আসা এক বছরের বেশি বয়সী পর্যটকদের জন্য পীতজ্বরের টিকার সার্টিফিকেট প্রয়োজন। কলেরাও একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি এবং এজন্য পূর্বসতর্কতা প্রয়োজন। এই পূর্বসতর্কতাগুলোর মধ্যে টিকাদান পড়ে কিনা তার জন্য হালনাগাদকৃত পরামর্শ প্রয়োজন কারণ এর কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে মতভেদ রয়েছে। সাধারণত টাইফয়েডের টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ম্যালেরিয়ার ঝুঁকি, প্রধানত ম্যালেরিয়া ফ্যালসিপেরাম আকারে, বছর জুড়েই থাকে। ক্লোরোকুইনের প্রতি অনাক্রম্যতার খবর পাওয়া গেছে। মেফ্লোকুইন, ডক্সিসাইক্লিন অথবা অ্যাটোভাকোন/প্রোগুয়ানিল সুপারিশ করা হয়।

প্রাপ্তবয়স্কদের এইচআইভি/এইডস এর প্রাদুর্ভাব ৩% এর উপরে অথবা ৩৩ জনে ১ জন। নিজেকে রক্ষা করুন।

কলের পানি পানের জন্য নিরাপদ নয় যদি না এটা ফুটানো হয় বা অন্যভাবে জীবাণুমুক্ত করা হয়ে থাকে।

সম্মান করুন

[সম্পাদনা]

ক্যাজুয়াল পোশাক ব্যাপকভাবে গ্রহণযোগ্য, কিন্তু জিবুতি একটি মুসলিম দেশ, এবং কিছু আচরণবিধি পালন করা আবশ্যক। হোটেল, সৈকত বা খেলাধুলার বাইরে সাধারণত শর্টস পরা উপযুক্ত নয়। যদিও সমকামিতা স্পষ্টভাবে অপরাধ হিসেবে গণ্য করা হয়না তবুও এটি এখনও ব্যাপকভাবে অগ্রহণযোগ্য, জিবুতি সাধারণত সমকামী পর্যটকদের জন্য অনিরাপদ বলে বিবেচিত হয়।

যোগাযোগ করুন

[সম্পাদনা]

দেশে একটি ৩জি মোবাইল নেটওয়ার্ক রয়েছে যা ৯০০ MHz এ চলে। সর্বোচ্চ গতি ৭ এমবিপিএস কিন্তু প্রত্যাশিত গতি আরও কম। আপনি প্রায় ৩ মার্কিন ডলারে ১ জিবি ডেটা পেতে পারেন। আরও তথ্য পাওয়া যাবে এখানে