জেদ্দা (আরবি: جدة Jidda বা Jeddah) সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর, যা মক্কার নিকটবর্তী এবং লাল সাগরর তীরে অবস্থিত। এটি সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর এবং পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। জেদ্দা ঐতিহাসিকভাবে হজযাত্রীদের প্রবেশদ্বার হিসেবে পরিচিত, এবং আধুনিক স্থাপত্য, ঐতিহ্যবাহী বাজার, সমুদ্রসৈকত, এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ।
অনুধাবন
[সম্পাদনা]জেদ্দা বহু শতাব্দী ধরে একটি বন্দরনগরী ও বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত। এই দীর্ঘ ইতিহাসের কারণেই শহরের অধিবাসীদের মধ্যে একধরনের বিশ্বজনীন বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বর্তমান সময়েও জেদ্দা সৌদি আরবের অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র। এখানে অসংখ্য সরকারি দপ্তরও রয়েছে। কেনাকাটার এলাকা, বিভিন্ন রেস্তোরাঁ এবং কফিশপের জন্য জেদ্দা পুরো রাজ্যের মধ্যে বেশ পরিচিত। শহরের একটি বড় আকর্ষণ হলো জেদ্দা কর্ণিশ বা সমুদ্রতীরবর্তী অঞ্চল, যা পুরো সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড়। এই কর্ণিশ এলাকা ঘিরে রয়েছে দৃষ্টিনন্দন হোটেল, সমুদ্রসৈকত ও নানা রিসোর্ট, যা পর্যটক ও স্থানীয় সবার কাছেই জনপ্রিয়।
শহরের উত্তরদিকে রয়েছে এক সারি সমুদ্রসৈকত রিসোর্ট কমপ্লেক্স, যেখানে ধর্মীয় পুলিশ বা মুতাওয়া প্রবেশ করতে পারে না। এসব রিসোর্ট অনেকসময় পার্টি করার জায়গা হিসেবে পরিচিত, যেখানে সৌদি আরবের অন্যান্য অঞ্চলের সামাজিক ও ধর্মীয় কঠোর বিধিনিষেধগুলো তেমন মানা হয় না। বিশেষ করে জেদ্দার ধনী ও উদারপন্থী পরিবারগুলো এসব স্থানে স্বাধীনভাবে সময় কাটায়।
অঞ্চল
[সম্পাদনা]| অঞ্চল | শবৈশিষ্ট্য |
|---|---|
| আল-বালাদ | পুরাতন শহর, ঐতিহাসিক ভবন, হিজাজি স্থাপত্য, ঐতিহ্যবাহী বাজার |
| কর্নিশ | সমুদ্রতীরবর্তী এলাকা, পার্ক, ফোয়ারা, হাঁটার পথ |
| সালামাহ ও সুলতান স্ট্রিট | আধুনিক শপিং মল, রেস্তোরাঁ, আবাসিক এলাকা |
| নর্থ জেদ্দা | বিলাসবহুল হোটেল, রিসোর্ট, কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি |
| সাউথ জেদ্ | শিল্প এলাকা, স্থানীয় বাজার, বিমানবন্দর সংলগ্ন অঞ্চল |
শহর
[সম্পাদনা]- Yukiko Kobayashi — সৌদি আরবের পশ্চিমাঞ্চলের প্রধান শহর, ঐতিহ্য ও আধুনিকতার মিলনস্থল।
কেনাকাটা
[সম্পাদনা]🪙 মুদ্রা
[সম্পাদনা]|
সৌদি রিয়াল-এর বিনিময় হার
সেপ্টেম্বর ২০২৫-এর হিসাবে:
বিনিময় হার ওঠানামা করে। এই এবং অন্যান্য মুদ্রার বর্তমান রেট XE.com থেকে পাওয়া যায় |
| শিরোনামের লেখ | শিরোনামের লেখ |
|---|---|
| সরকারি মুদ্রা | সৌদি রিয়াল (SAR) |
| প্রচলিত নোট | ১, ৫, ১০, ৫০, ১০০, ৫০০ রিয়াল |
| ধাতব মুদ্রা | ১, ২ রিয়াল এবং ৫০, ২৫, ১০ হালালা |
| মুদ্রা চিহ্ন | নোটে জলছাপ, নিরাপত্তা সুতো, এবং hologram strip থাকে |
🏧 এটিএম ও ব্যাংকিং
[সম্পাদনা]- জেদ্দায় প্রচুর এটিএম রয়েছে, আন্তর্জাতিক কার্ড গ্রহণযোগ্য
- ব্যাংক: Al Rajhi, NCB, Riyad Bank, এবং SABB
- টাকা তোলার সময় ফি ও সীমা সম্পর্কে সতর্ক থাকুন
- Apple Pay, Mada, এবং contactless পেমেন্ট জনপ্রিয়
🛍️ শপিং ও বাজার
[সম্পাদনা]Red Sea Mall, Mall of Arabia, Serafi Mega Mall- আধুনিক শপিং মল
Al-Balad souq- ঐতিহ্যবাহী বাজার, যেখানে সোনা, মশলা, কাপড়, এবং হস্তশিল্প পাওয়া যায়
Tahlia Street- বিলাসবহুল ব্র্যান্ডের দোকান
Corniche Market- স্মারক, সস্তা পোশাক, এবং স্থানীয় পণ্য
আহার
[সম্পাদনা]- আরও দেখুন: আরব রন্ধনশৈলী
জেদ্দার খাবার আরব, ভারতীয়, লেবানিজ, এবং আন্তর্জাতিক রন্ধনশৈলীর মিশ্রণ। নিচে কিছু জনপ্রিয় খাবার ও দাম:
| খাবার | গড় দাম (SAR) |
|---|---|
| শাওয়ারমা | ৮–১৫ |
| মানসাফ / কাবসা | ২০–৪০ |
| বার্গার / পিৎজা | ২৫–৫০ |
| কফি / চা | ১০–২০ |
| ফাস্ট ফুড | ২০–৪০ |
| বিলাসবহুল রেস্তোরাঁ | ১০০–৩০০ |
রেস্তোরাঁর ধরন
[সম্পাদনা]স্থানীয় রেস্তোরাঁ: কাবসা, হুমুস, ফালাফেল, খেজুর ও আরব কফি.
আন্তর্জাতিক চেইন: KFC, McDonald's, Pizza Hut, Starbucks.
ভারতীয়/বাংলাদেশি খাবার: বিরিয়ানি, পরোটা, শুঁটকি, খিচুড়ি
বিলাসবহুল রেস্তোরাঁ: Corniche ও Tahlia Street-এ অবস্থিত.
মিষ্টি ও আইসক্রিম: - জনপ্রিয় ব্র্যান্ড: Baskin Robbins, Häagen-Dazs, Saudia - মিষ্টান্ন: বক্লাভা, খেজুর, লুকাইমাত, রসগোল্লা (বাংলাদেশি দোকানে)