বিষয়বস্তুতে চলুন

উইকিভ্রমণ থেকে
ইউরোপ > মধ্য ইউরোপ > জার্মানি > বার্লিন

বার্লিন

পরিচ্ছেদসমূহ

টেমপ্লেট:Other uses

বার্লিন জার্মানির রাজধানী এবং সর্ববৃহৎ শহর। ২০২২ সালে বার্লিন শহরে সীমার মধ্যে ৩.৭ মিলিয়ন (৩৭ লক্ষ) লোক বসবাস করতো।

২০১৩ সালে সিগেসসাউলে থেকে বার্লিনের একটি দৃশ্য: রিখস্ট্যাগ ভবন—কাপোলা সহ (একেবারে বামে), টিভি টাওয়ার এবং ক্যাথেড্রাল (বাম দিকে), ব্র্যান্ডেনবার্গ গেট (মাঝে)।

বার্লিন আবারও ইউরোপের অন্যতম ধনী দেশের একটি বিশ্বজনীন রাজধানী হিসেবে তার স্বকীয়তা ফিরে পাচ্ছে। "Arm aber sexy" (গরিব কিন্তু আকর্ষণীয়) - একজন প্রাক্তন মেয়রের এমন উক্তি অনুযায়ী, বার্লিন বিশ্বের অন্য কয়েকটি শহরের তুলনায় তরুণ, শিক্ষার্থী এবং সৃজনশীল বোহেমিয়ানদের বেশি আকর্ষণ করে। প্রুশিয়ান রাজতন্ত্র, নাৎসিবাদ, পূর্ব জার্মান সাম্যবাদ এবং 'পটসডামার প্লাৎজ', যা দেয়ালের কারণে একসময় "ফাঁকা ক্যানভাস" হয়ে থাকার পর ১৯০০ এবং ২০০০ এর দশকে কাচেঁর প্রাসাদ দিয়ে ভরে উঠে,— এসব স্থাপত্যিক ঐতিহ্য নিয়ে বার্লিনের স্থাপত্য তার বিভিন্ন এলাকা ও মানুষের মতোই বৈচিত্র্যময়। একটি বিশ্বজনীন রাজধানী হিসেবে এর দীর্ঘ ইতিহাসের কারণে, এটি ৩০০ বছরেরও বেশি সময় ধরে সারা পৃথিবী থেকেই অভিবাসীদের আকর্ষণ করে চলেছে, যারা এখনও এই শহরে তাদের নিজস্ব ছাপ রেখে যাচ্ছেন।

বার্লিনে রয়েছে বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, অর্কেস্ট্রা, জাদুঘর এবং বিনোদন কেন্দ্র, এবং এখানে বহু ক্রীড়া অনুষ্ঠান আয়োজিত হয়।এর জুলোজিক্যাল গার্ডেন ইউরোপের সবচেয়ে বেশি পরিদর্শিত এবং বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় চিড়িয়াখানা। শহরটি এর উৎসব, নৈশপ্রমোদ, সমসাময়িক শিল্পকলা এবং অত্যন্ত উচ্চমানের জীবনযাত্রার জন্য সুপরিচিত।

বিষয়শ্রেণী তৈরি করুন