বেলিজ পর্যটনক্ষেত্রে যে বিশ্বমানের আকর্ষণগুলি প্রদান করে সেগুলির মধ্যে রয়েছে বিদেশী উদ্ভিদ এবং প্রাণী সমৃদ্ধ জঙ্গলে অন্বেষণ, গভীর সমুদ্রে মাছ ধরা, সাঁতার কাটা, স্নোরকেলিং ও ক্যারিবীয় সাগরের আকর্ষণীয় প্রাচীরের মধ্যে ডাইভিং এবং মায়া ধ্বংসাবশেষ পরিদর্শন। যদিও বেলিজের বাসিন্দাদের আয়ের মাত্রা এখনও খুবই কম এবং এখানকার অবকাঠামো খুবই মৌলিক, তবুও গত দশকে পর্যটন শিল্প ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তারা খুবই গর্বিত এবং দর্শনার্থীদের প্রতি বন্ধুত্বপূর্ণ। এটি মধ্য আমেরিকার মূল ভূখণ্ডের একমাত্র দেশ যেখানকার সরকারী ভাষা হল ইংরেজি।
অঞ্চল
[সম্পাদনা]
| উত্তর বেলিজ করোজাল (উপকূলীয়) এবং অরেঞ্জ ওয়াক (স্থলভাগ) অঞ্চলের জেলা। |
| বেলিজ জেলা বৃহত্তম শহর, বিমানবন্দর এবং জনপ্রিয় উপকূলীয় দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। |
| কায়ো উত্তেজনাপূণ অভিজ্ঞতা প্রদানের সঙ্গে সঙ্গে এই কেন্দ্রীয় জেলাটি জঙ্গল, গুহা, নদী এবং মায়া ধ্বংসাবশেষে পরিপূর্ণ। |
| স্ট্যান ক্রিক এটি বেলিজ জেলার দক্ষিণ উপকূলীয় অঞ্চল, শান্ত প্রবালপ্রাচীর দ্বীপপুঞ্জ এবং হন্ডুরাসে যাতায়াতের জন্য নৌকার সুবিধাযুক্ত। |
| টলেডো দক্ষিণ উপকূলীয়/অভ্যন্তরীণ অঞ্চল যেখানে আরও মায়া ধ্বংসাবশেষ দেখা যায় এবং গুয়াতেমালা যাওয়ার জন্য নৌকা রয়েছে। |
শহর
[সম্পাদনা]- 1 বেলমোপান - অভ্যন্তরীণ রাজধানী
- 2 বেলিজ শহর - ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত বেলিজের বৃহত্তম শহর
- 3 করোজাল টাউন
- 4 ক্রুকেড ট্রি
- 5 ডাংরিগা - দক্ষিণে অবস্থিত বৃহৎ গ্যারিফুনা শহর, পূর্বে স্ট্যান ক্রিক টাউন নামে পরিচিত ছিল
- 6 হপকিন্স - গ্যারিফুনা গ্রাম
- 7 অরেঞ্জ ওয়াক টাউন
- 8 পুন্তা গোর্দা - দক্ষিণাঞ্চলের সুন্দর, শান্ত বন্দর শহর; সপ্তাহান্তের একটি মিশ্রিত এবং বৈচিত্র্যময় আমেরিন্ডিয়ান বাজারের আবাসস্থল
- 9 সান ইগনাসিও - স্থানীয়দের কাছে কায়ো নামে পরিচিত, গুয়াতেমালা সীমান্তের কাছে মায়া এবং স্প্যানীয় সংস্কৃতির প্রভাব সমন্বিত
অন্যান্য গন্তব্যস্থল
[সম্পাদনা]
- 10 অ্যাম্বারগ্রিস কায়ে – উত্তরের বিশাল প্রতিরোধী দ্বীপ
- 11 কায়ে কলকার – উত্তরে ছোট প্রতিরোধী দ্বীপ
- 12 প্লেসেন্সিয়া উপদ্বীপ – স্ট্যান ক্রিকের কাছে দীর্ঘ উপদ্বীপ (প্রায় একটি দ্বীপের মতোই)
- 13 টোব্যাকো কায়ে – স্বল্প বাজেটের পর্যটকদের কাছে জনপ্রিয় একটি ছোট দ্বীপ
মায়া ধ্বংসাবশেষ
[সম্পাদনা]জানুন
[সম্পাদনা]পূর্বে "ব্রিটিশ হন্ডুরাস" নামে পরিচিত বর্তমানের বেলিজ, মধ্য আমেরিকার একমাত্র দেশ, প্রশান্ত মহাসাগরে যার কোন উপকূলরেখা নেই (কেবল পূর্বদিকে ক্যারিবীয় সাগর আছে)। এর ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাস এবং নিকটবর্তী দীর্ঘ ক্যারিবীয় উপকূলের কারণে, এটি সাংস্কৃতিকভাবে ব্রিটেনের সাবেক ওয়েস্ট ইণ্ডিয়ান "দ্বীপ" উপনিবেশগুলির সাথে সাদৃশ্যপূর্ণ, যেখানে সংখ্যাগরিষ্ঠ ক্রিওল বা আফ্রো-ক্যারিবীয় জনজাতি বাস করে। কিন্তু এখানে একটি বিশাল স্থানীয় মায়া জনসংখ্যাও রয়েছে, বিশেষ করে দেশের উত্তর এবং উত্তর-পশ্চিম অংশে। ফলস্বরূপ, এখানকার সরকারী ভাষা ইংরেজি হলেও, প্রায়শই স্পেনীয় ভাষায় কথা বলা হয়। দক্ষিণ-পূর্বে ক্যারিবীয় উপকূল বরাবর আফ্রো-আমেরিন্ডিয়ান সংস্কৃতি গ্যারিফুনার (কৃষ্ণাঙ্গ ক্যারিব) দেখা পাওয়া যায়।
১৭৯০ সালে নেদারল্যান্ডস (বর্তমানের নাম) থেকে যাত্রা শুরু করে জার্মানি, দক্ষিণ রাশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো পেরিয়ে দীর্ঘ ভ্রমণের পর, জার্মান ভাষাভাষী মেনোনাইট খ্রিস্টানদের কয়েক হাজার মানুষ ১৯৫৮ সালে বেলিজে পৌঁছোন। বেলিজ সরকারের সঙ্গে নির্দিষ্ট কিছু ছাড় ও বিশেষাধিকারের ব্যাপারে দীর্ঘ ও বিস্তারিত আলোচনার পর তাঁরা সেখানে আসেন। তাঁদের কথাবার্তা (আধুনিক মানক জার্মান ভাষা থেকে কিছুটা আলাদা) এবং "অদ্ভুত" পোশাকের মাধ্যমে তাঁদের সহজেই চেনা যায়।
ইতিহাস
[সম্পাদনা]
গুয়াতেমালা এবং মেক্সিকোর প্রতিবেশী অংশগুলির মতো, এই অঞ্চলটিতে হাজার হাজার বছর ধরে মায়া জনগণ বসতি স্থাপন করেছিল। তারা এখনও এখানে আছে, তারা বেলিজের মানুষ এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ষোড়শ শতাব্দীতে স্প্যানীয় সাম্রাজ্য এই অঞ্চলটি দাবি করলেও, স্প্যানীয়রা এখানে বসতি স্থাপনে খুব বেশি অগ্রগতি দেখায় নি। ব্রিটিশরা প্রথমে উপকূল এবং উপকূলীয় দ্বীপগুলিতে কাঠ কাটার জন্য বসতি স্থাপন করেছিল। ১৭৯৮ সালে, সেন্ট জর্জ কায়ের যুদ্ধে, ব্রিটিশ বেলিজীয় বাহিনী স্পেনীয়দের পরাজিত করে, স্পেনীয়রা তাদের উৎখাত করার একটি প্রচেষ্টার প্রতিবাদে এই যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের বার্ষিকী হিসেবে, ১০ই সেপ্টেম্বর দিনটি, এখনও প্রতি বছর এখানে ছুটির দিন হিসেবে পালিত হয়।
ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ হন্ডুরাসের উপনিবেশ বৃদ্ধি পায়। প্রথমে এখানে আফ্রিকানদের দাস হিসেবে আনা হত, কিন্তু ১৮৩৮ সালে এখানে দাসপ্রথা বিলুপ্ত করা হয়। দাসপ্রথা বিলুপ্তির পর, ব্রিটিশরা শ্রমশক্তির পরিপূরক হিসেবে চুক্তিবদ্ধ ভারতীয় শ্রমিকদের এই উপনিবেশে নিয়ে আসত। তাদের বংশধররা আজও এখানকার সংখ্যালঘুদের একটি উল্লেখযোগ্য অংশ। ১৯ শতকের ইউকাতান উপদ্বীপের জাতিগত যুদ্ধের অনেক শরণার্থী বেলিজে পালিয়ে এসেছিলেন, তাঁরা বিশেষ করে উত্তর অংশে বসতি স্থাপন করেছিলেন।
গুয়াতেমালার সরকার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তারা ১৫শ শতকের স্পেনীয়দের বেলিজের ওপর দাবির উত্তরাধিকারী। যদিও ব্রিটিশরা ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ হন্ডুরাসকে স্বাধীনতা দিতে ইচ্ছুক ছিল, কিন্তু বেলিজের পূর্ণ স্বাধীনতা ১৯৮১ সাল পর্যন্ত বিলম্বিত হওয়ার ক্ষেত্রে, এই চলমান বিরোধ একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠেছিল। এর অনেক আগেই লন্ডন এই অঞ্চলের অন্যান্য সাবেক উপনিবেশগুলিকে স্বাধীনতা দিয়ে দিয়েছিল। গুয়াতেমালা ১৯৯১ সাল পর্যন্ত স্বাধীন বেলিজকে স্বীকৃতি দিতে অস্বীকার জানায় এবং আজও বেলিজ শহরের দক্ষিণের প্রায় সমস্ত বেলিজীয় অঞ্চলের দাবি করে। এই বিষয়টি এখনও একটি সংবেদনশীল বিষয়, বিশেষ করে বেলিজের দক্ষিণাঞ্চলে।
১৯৮০-এর দশকের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ মধ্য আমেরিকার বেশিরভাগ অংশকে গ্রাস করেছিল, তবে বেলিজ এর থেকে রক্ষা পেয়েছিল, এবং গুয়াতেমালার সংঘাত থেকে উদ্বাস্তুরা চলে এসে বেশিরভাগই পশ্চিমে বসতি স্থাপন করেছিল। যদিও বেলিজ তার প্রতিবেশীদের মধ্যে ব্যাপক মাদকপদ্ধতি ও কঠিন দারিদ্র্যের প্রভাব থেকে অক্ষত নয়, তবুও বিশ্বের একটি সংঘাতপ্রবণ অঞ্চলে এটি তুলনামূলকভাবে নিরাপদ গন্তব্য। যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের সাথেই বেলিজের বিশেষভাবে ঘনিষ্ঠ কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।
পুরনো কৃষিপণ্য, যেমন চিনি, কলা এবং কমলালেবু, হারিয়ে যাওয়ায় পর্যটন অর্থনীতির মূল ভিত্তি হয়ে উঠেছে। দেশটি এখনও উচ্চ বেকারত্ব, দক্ষিণ আমেরিকার মাদক ব্যবসায় ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং শহুরে অপরাধ বৃদ্ধির কারণে জর্জরিত। ২০০৬ সালে, স্পেনীয় লুকআউট এলাকায় বাণিজ্যিক পরিমাণের তেল আবিষ্কৃত হয়।
জলবায়ু
[সম্পাদনা]গ্রীষ্মমন্ডলীয়, খুব গরম এবং আর্দ্র। শুষ্ক ঋতু সাধারণত ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত স্থায়ী হয় এবং তারপর বর্ষা ঋতু সাধারণত নভেম্বর পর্যন্ত স্থায়ী হয়। জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত, বিশেষ করে দক্ষিণে ব্যাপকভাবে ঘূর্ণিঝড় দেখা যায়, যেগুলি উপকূলীয় বন্যা নিয়ে আসে।
ভূখণ্ড
[সম্পাদনা]সমতল উপকূলীয় সমভূমিটি হল জলাভূমি এবং এর দক্ষিণে নিচু পাহাড় রয়েছে। সর্বোচ্চ বিন্দু হল ভিক্টোরিয়া শৃঙ্গ, যার উচ্চতা ১,১৬০ মিটার।
ভ্রমণকারী তথ্য
[সম্পাদনা]- ভ্রমণ বেলিজ ওয়েবসাইট।
কথাবার্তা
[সম্পাদনা]প্রাক্তন ব্রিটিশ উপনিবেশ হিসেবে, বেলিজের সরকারী ভাষা হল মানক ব্রিটিশ ইংরেজি, যা বেলিজকে তার স্পেনীয়-ভাষী প্রতিবেশীদের থেকে আলাদা করে তোলে।
দেশের বিভিন্ন অংশে স্পেনীয়, গ্যারিফুনা (ক্যারিব) ভাষায় এবং কেকচি, মোপান ও ইউকাটেকের মতো মায়া ভাষা / উপভাষাগুলিতে কথা বলা হয়। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম ভাষা হিসেবে ব্যাপকভাবে স্পেনীয় ভাষা ব্যবহৃত হয়। স্পেনীয় এবং ইংরেজির মিশ্রিত ভাষা, যা "কিচেন স্প্যানিশ" নামে পরিচিত, সেটি অ্যাম্বারগ্রিস কায়েতে সাধারণ। যে ভাষাটি মানক ইংরেজির সাথে কিছুটা পারস্পরিক বোঝাপড়া সম্ভব করে, সেটি হল বেলিজীয় ক্রিয়োল, সেটিও ব্যাপকভাবে বলা হয়। বেলিজের বেশিরভাগ নাগরিক ইংরেজিতে এবং কমপক্ষে এই অন্যান্য ভাষাগুলির মধ্যে একটিতে দক্ষ।
বেলিজের অনেক মানুষ বন্ধুদের মধ্যে কথা বলার সময় ক্রেওল ও ইংরেজির মিশ্রণে কথা বলে, এবং বিদেশীদের সাথে তারা মানক ইংরেজিতে কথা বলে। শক্তিশালী ক্যারিবীয় উচ্চারণের সাথে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগতে পারে।
যেভাবে যাবেন
[সম্পাদনা]
প্রবেশের জন্য প্রয়োজন
[সম্পাদনা]সমস্ত ভ্রমনার্থীর পর্যাপ্ত তহবিল, প্রতিদিনের ৭৫ মার্কিন ডলার এবং তাদের পরবর্তী গন্তব্যের জন্য প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে।
মেক্সিকো থেকে স্থলপথে প্রবেশ করলে, মেক্সিকান অভিবাসন কর্তৃপক্ষ আপনাকে ৫৩৩ মেক্সিকো ডলার (মেক্সিকান পেসো) (মে ২০১৮ অনুযায়ী) ফি ধার্য করবে যদি না আপনি প্রমাণ দেখাতে পারেন যে আপনি মেক্সিকোতে প্রবেশের সময় অভিবাসন ফি প্রদান করেছিলেন। আপনার এফএমএম ট্যুরিস্ট কার্ড যথেষ্ট নয়। যদি আপনি স্থলসীমান্ত দিয়ে প্রবেশ করে থাকেন, তবে আপনাকে সেই সময়ে ফি দেওয়ার প্রকৃত রসিদটি দেখাতে হবে। আপনি যদি বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে মেক্সিকোতে পৌঁছান, তাহলে আপনি হয়তো ইতিমধ্যেই আপনার বিমান ভাড়ার মাধ্যমে ফি পরিশোধ করে ফেলেছেন, কিন্তু এখানকার সীমান্তরক্ষীরা এর পরোয়া করে না। যদি আপনার কাছে বিমান সংস্থার কাছ থেকে একটি নির্দিষ্ট রসিদের প্রিন্ট-আউট থাকে যেখানে দেখানো হয় যে এই নির্দিষ্ট ফি অন্তর্ভুক্ত ছিল, তাহলে আপনি তাদের বোঝাতে পারবেন।
ভিসা-মুক্ত
[সম্পাদনা]ব্রিটিশ বিদেশী অঞ্চলের নাগরিকদের জন্য জারি করা পাসপোর্ট ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্য রাষ্ট্রের সঙ্গে সঙ্গে অ্যান্ডোরা, অ্যান্টিগুয়া ও বার্বুডা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাহামাস, বার্বাডোস, বতসোয়ানা, ব্রাজিল, ব্রুনেই, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টা রিকা, ডমিনিকা, এল সালভাদোর, ইসওয়াতিনি, ফিজি, গাম্বিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গায়ানা, হন্ডুরাস, হংকং আইসল্যাণ্ড, ইসরায়েল, জ্যামাইকা, জাপান, কিরিবাতি, লেসোথো, মালাউই, মালয়েশিয়া, মালদ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মেক্সিকো, মাইক্রোনেশিয়া, মোনাকো, নামিবিয়া, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নরওয়ে, পালাউ, পানামা, পাপুয়া নিউগিনি, সামোয়া, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ, সেশেলস, সিয়েরা লিওন, সিঙ্গাপুর, সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ আফ্রিকা,দক্ষিণ কোরিয়া, সুরিনাম, সুইজারল্যান্ড, তাইওয়ান, তানজানিয়া, টোঙ্গা, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিসিয়া, তুরস্ক, টুভালু, যুক্তরাজ্য, উগান্ডা, মার্কিন যুক্তরাষ্ট্র,উরুগুয়ে, ভানুয়াতু, ভ্যাটিকান সিটি, ভেনেজুয়েলা, জাম্বিয়া এবং জিম্বাবুয়ের পাসপোর্টধারী বা শরণার্থী সংক্রান্ত নথিপত্রধারী নাগরিকদের বেলিজ ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন হয় না।
মার্কিন যুক্তরাষ্ট্র বা শেনজেন এলাকার বৈধ গ্রিন কার্ড বা ভিসাধারী সকল বিদেশী নাগরিক সর্বোচ্চ ৯০ দিনের জন্য এখানে ভিসামুক্ত।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা এবং একাধিক প্রবেশ ভিসাধারীরা ৫০ মার্কিন ডলার ফি দিয়ে আগমনের সময় ভিসা পেতে পারেন।
ভিসা
[সম্পাদনা]উপরোক্ত বিভাগগুলিতে পড়ে না এমন অন্যান্য সমস্ত ভ্রমণকারীদের ভ্রমণের আগে ভিসা প্রয়োজন, যা বেলিজ বা ব্রিটিশ দূতাবাস থেকে পাওয়া যেতে পারে।
আফগানিস্তান, আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, চীন, কিউবা, ইরিত্রিয়া, হাইতি, ভারত, ইরান, ইরাক, কেনিয়া, উত্তর কোরিয়া, লেবানন, লিবিয়া, মিয়ানমার, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, প্যালেস্টাইন, শ্রীলঙ্কা, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং থাইল্যান্ডের নাগরিকদের ভিসার পাশাপাশি ছাড়পত্রের প্রয়োজন হয়।
চীনের (পিআরসি) নাগরিকদের আগমনের সময় ৩,০০০ বেলিজ ডলার অভিবাসন ফি দিতে হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাগরিকদের আগমনের সময় ১,২০০ বেলিজ ডলার অভিবাসন ফি দিতে হবে।
ক্রুজ জাহাজের দর্শনার্থীদের দেশে প্রবেশের জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না।
স্থলপথে দেশ ত্যাগ করার সময়, কর প্রদানের জন্য প্রস্তুত থাকুন (প্রতি ব্যক্তির জন্য বাধ্যতামূলকভাবে ৪০ বেলিজ ডলার বা ২০ ইউএস ডলার সীমান্ত ফি - ২০২২ সালের হিসেবে)। অতিরিক্ত সময় ধরে অবস্থানকারীদের একটি বড় জরিমানা করা হবে।

আকাশপথে
[সম্পাদনা]- 19 ফিলিপ এস. ডব্লিউ. গোল্ডসন আন্তর্জাতিক বিমানবন্দর (বিজেডই আইএটিএ) (বেলিজ সিটি থেকে ১৫ কিমি উত্তর-পশ্চিমে লেডিভিলে (প্রায় ৩০ মিনিটের গাড়িপথ))। মার্কিন যুক্তরাষ্ট্র (আমেরিকান, ডেল্টা, সাউথওয়েস্ট এবং ইউনাইটেড); মধ্য আমেরিকা (ট্রান্সপোর্টেস অ্যারিওস গুয়াতেমালটেকোস (টিএজি) গুয়াতেমালা শহর এবং কোপা এয়ারলাইন্স পানামা); বেলিজের ভেতর এবং মেক্সিকোর সংলগ্ন ইউকাটান উপদ্বীপ (মায়া আইল্যান্ড এয়ার এবং ট্রপিক এয়ার) থেকে সারা বছরব্যাপী উড়ান পাওয়া যায়। কানাডা থেকে এয়ার কানাডা রুজ এবং ওয়েস্টজেটের মাধ্যমে অতিরিক্ত মরশুমী উড়ান (অক্টোবর-মার্চ) চালানো হয়।
কম খরচে যেতে চাইলে, ক্যানকুন অথবা মেরিদা যেতে পারেন এবং সেখান থেকে বাসে বেলিজ শহর যান।
গাড়িতে করে
[সম্পাদনা]মেক্সিকো থেকে চেতুমাল হয়ে, অথবা অনেক বেশি রুক্ষ পথে গুয়াতেমালা থেকে মেলচোর ডি মেনকোস হয়ে। ওয়েস্টার্ন হাইওয়েটি মেলচোর মেনকোসকে বেলমোপান, সান ইগনাসিও হয়ে বেলিজ শহরের সাথে সংযুক্ত করে, অন্যদিকে ফিলিপ গোল্ডসন হাইওয়ে (নর্দার্ন হাইওয়ে) বেলিজ শহরকে কোরোজাল টাউন এবং অরেঞ্জ ওয়াক হয়ে মেক্সিকোর চেতুমালের সাথে সংযুক্ত করে।
বাসে করে
[সম্পাদনা]নিম্নলিখিত কোম্পানিগুলি ফ্লোরেস, গুয়াতেমালা এবং মেক্সিকোর চেতুমাল থেকে বেলিজ শহর পর্যন্ত বাস চালায় :
- ফুয়েন্তেস দেল নর্তে (এফডিএন), মুন্ডো মায়া @ স্যুট #২৬, ব্রাউন সুগার মার্কেট প্লেস ৯০ ফ্রন্ট স্ট্রিট, বেলিজ শহর (সুইং ব্রিজ এবং ওশান ফেরি বেলিজ টার্মিনাল থেকে ফ্রন্ট স্ট্রিট বরাবর ২৫০ মিটার পূর্বে।), ☏ +৫০১ ২২৩-১২০০। বেলিজ শহরের সান পেড্রো এক্সপ্রেস টার্মিনালে মুন্ডো মায়া ট্রাভেলের মাধ্যমে টিকিট বিক্রি করা হয়। ফ্রন্ট স্ট্রিট বরাবর বাজারে যেখানে সান পেড্রো এক্সপ্রেস টার্মিনাল অবস্থিত, সেখানে বাসগুলি থামে।
- এস অ্যান্ড এল ট্রাভেল অ্যান্ড ট্যুরস, ৯১ এন ফ্রন্ট স্ট্রিট, বেলিজ শহর (স্পুনাজ কফির পাশেই ইমেজ ফ্যাক্টরির একই ভবন), ☏ +৫০১ ২২৭-৭৫৯৩। তারা বেলিজ শহর থেকে টিকাল, ফ্লোরেস এবং কানকুন পর্যন্ত শাটল পরিবহনের ব্যবস্থা করে।
- গ্রুপো এডিও, বেলিজ শহরের নভেলস বাস টার্মিনাল। কানকুন এবং মেরিদা থেকে / মেরিদার উদ্দেশ্যে প্রতিরাতে একবার প্রস্থান।
- বিবিওসি। চেতুমাল থেকে বেলিজ শহরে এবং তদ্বিপরীতভাবে, ঘন ঘন (ঘণ্টায়?) করোজাল, অরেঞ্জ ওয়াক এবং পথে অন্যান্য শহরে স্টপ সহ। বাসগুলি চেতুমালের সালভাদর নোভো সড়কে অবস্থিত "পুরনো এডিও স্টেশন" (লা টার্মিনাল অ্যান্টিগুয়া ডি এডিও) থেকে ছাড়ে, যা অ্যাভিনিদা ইনসারজেন্তেস এবং অ্যাভিনিদা বেলিসের কাছে অবস্থিত।
আগত বাসগুলি কেবল সীমান্ত ক্রসিং এবং বেলিজ শহরের মধ্যে নামানোর জন্য দাঁড়াতেতে পারবে, যেখানে বহির্গামী বাসগুলি কেবল মেক্সিকো বা গুয়াতেমালা ভ্রমণকারী যাত্রীদের তুলতে পারবে। বেলিজ শহর থেকে চেতুমাল পর্যন্ত উত্তরে বেলিজের আরও কিছু বাস কোম্পানি এবং ড্রাইভার ইউনিয়ন রয়েছে যারা রাস্তার ধারে যাত্রীদের তুলতে ও নামাতে পারে এবং অরেঞ্জ ওয়াক ও করোজাল টাউনে পরিষেবা প্রদান করে। নিচে "বাসে" ভ্রমণের জন্য দেখুন।
নৌকায় করে
[সম্পাদনা]বেশ কয়েকটি প্রমোদ তরণী বেলিজ শহরে যাতায়াত করে। কিন্তু দুর্ভাগ্যবশত আসার পর তারা সাধারণত মাত্র একদিনই দাঁড়ায়, যার ফলে বেলিজকে ভালোভাবে দেখার সুযোগ হয় না। আপনি মায়াদের ধ্বংসাবশেষের একটিতে যেতে পারেন, শহরের ঠিক বাইরে লবণাক্ত জলাভূমিতে এয়ারবোটে (প্রপেলার চালিত নৌকা) চড়তে পারেন, কেনাকাটা করতে পারেন, জাদুঘরে যেতে পারেন, চিড়িয়াখানায় যেতে পারেন অথবা একটি ছোট গুহায় ভেলা ভ্রমণ করতে পারেন কিম্বা স্নরকেলিং করতে পারেন, কিন্তু এটুকুই। এর মানে হল, বেশিরভাগ পর্যটক যা পছন্দ করেন তার প্রায় ৭০% জিনিসই এই ভ্রমণে দেখতে পাওয়া যায় না, ইকো-ট্যুরিজমের আকর্ষণীয় স্থানগুলির কথা তো উঠছেই না।
হন্ডুরাসের পুয়ের্তো কর্টেস থেকে, "গাল্ফ ক্রুজা" নামে একটি ছোট, জীর্ণ-শীর্ণ স্পিড বোট (২০ জন) প্রতি শুক্রবার সকাল ৯:৩০ টায় (৪ ঘন্টায় ৫০ মার্কিন ডলার) প্লাসেন্সিয়া ছেড়ে যায়, এটি প্রথমে বিগ ক্রিক যায়। সোমবার এটি প্লাসেন্সিয়ায় ফিরে আসে। টিকিট বিক্রি হয় পেট্রোল পাম্পের পাশের পর্যটন অফিসে। প্রথমে অভিবাসন (ইমিগ্রেশন) করে নিন।
গুয়াতেমালার পুয়ের্তো ব্যারিওস থেকে পুন্তা গোর্দার মধ্যে প্রতিদিন ছোট স্পিডবোট চলাচল করে, এর একদিকের ভাড়া প্রায় ২০ মার্কিন ডলার। মঙ্গলবার এবং শুক্রবার, লিভিংস্টন থেকে পুন্তা গোর্দা পর্যন্ত নৌকা চলাচল করে। যাত্রায় এক ঘন্টার বেশি সময় লাগে না। খরচ ৫০ বেলিজ ডলার।
এছাড়াও প্রস্থান কর আছে ৪০ বেলিজ ডলার। স্থল, আকাশ বা জলপথে বেলিজ ত্যাগ করার সময় বিদেশীদের প্রস্থান কর দিতে হবে। স্থানীয়দের জন্য এই ফি শুধুমাত্র বিমানে ভ্রমণের সময় প্রযোজ্য।
ঘুরে বেড়ানো
[সম্পাদনা]
বেলিজ মোটামুটি ছোট একটি দেশ, সুতরাং বেশিরভাগ গন্তব্যের মধ্যে পরিবহন খুব কমই দীর্ঘ বা ক্লান্তিকর হয়।
বিমানে ভ্রমণ
[সম্পাদনা]ট্রপিক এয়ার এবং মায়া আইল্যান্ড এয়ার উভয়েরই প্রতিদিন দেশের বিভিন্ন শহরে এবং অ্যাম্বারগ্রিস কায়ে ও কায়ে কলকারে একাধিক উড়ান রয়েছে। তারা বেলিজ শহরের উভয় বিমানবন্দর থেকেই উড়ান চালায়, তবে বেলিজ সিটি বিমানবন্দর (টিজেডএ আইএটিএ) থেকে ছাড়া উড়ানগুলি প্রায়শই ফিলিপ গোল্ডসন ইন্টারন্যাশনাল (বিজেডই আইএটিএ) থেকে ছাড়া উড়ানগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে সস্তা। অভ্যন্তরীণ বিমানের টিকিটের দাম সাধারণত বেশ ন্যায্য, এবং তাই যদি আপনার সময় কম থাকে কিন্তু বাজেট সীমিত না হয় তবে আপনার এটি পছন্দ হবে। ৮ থেকে ৬৮ আসনের বিমানের মাধ্যমে উড়ান পরিচালনা করা হয়। সীমিত ধারণক্ষমতার কারণে, আগে থেকে বুকিং করা বাঞ্ছনীয়। বেলিজের বাইরে থেকে বুকিংয়ের জন্য, একটিমাত্র এয়ারভিভা ইন্টারনেট এজেন্ট আছে, যারা বুকিং করতে পারে, পেমেন্ট নিতে পারে (ক্রেডিট / ডেবিট কার্ড / পেপ্যাল) এবং তারপর ই-টিকিট পাঠাতে পারে। কিছু হোটেলও আপনার হয়ে উড়ান সংরক্ষণ করার প্রস্তাব দেয়।
বাসে ভ্রমণ
[সম্পাদনা]পুন্তা গোর্দা থেকে বেলমোপান এবং বেলিজ শহর পর্যন্ত উত্তর-দক্ষিণ দিকের প্রধান সড়কে বেশ কয়েকটি প্রতিযোগী বাস লাইন চলাচল করে। প্রধান শহরগুলিতে বাস স্টেশন আছে, অথবা মহাসড়কের পাশে দাঁড়িয়ে সমীপবর্তী বাসের দিকে হাত নেড়ে দাঁড় করান। বেশিরভাগ বাসেই চালকের পাশাপাশি একজন কন্ডাক্টর থাকেন, যিনি দরজার পাশে দাঁড়িয়ে থাকেন এবং ভ্রমণের মধ্যে কোনও এক সময় আপনার আসনের কাছে এসে ভাড়া নিয়ে নেবেন। ভ্রমণের দূরত্বের উপর নির্ভর করে ভাড়া বেলিজ ডলার ২ - ২৫ পর্যন্ত যা কিছু হতে পারে।
এক্সপ্রেস বাসগুলি দেড় ঘন্টা পর্যন্ত সময় বাঁচিয়ে দিতে পারে (আপনার ভ্রমণের দূরত্বের উপর নির্ভর করে); তারা রাস্তার ধারে অপেক্ষারত যাত্রীদের জন্য থামে না, শহরে কেবল নির্ধারিত স্থান থেকে যাত্রী তোলে এবং নামায়।
বেলিজের বেশিরভাগ বাসই বসে যাওয়া মার্কিন স্কুল বাস (ব্লুবার্ডস), যেগুলিতে সামান্য পরিবর্তন করা হয়েছে, মালপত্র রাখার তাক লাগানো হয়েছে এবং কখনও কখনও নতুন রঙের কাজ করা হয়েছে। সাধারণত এগুলিতে খুব বেশি ভিড় হয়না, তবে আপনাকে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতে হতে পারে। কিছু বাস হলো পুরনো এমসিআই (মোটরকোচ ইন্ডাস্ট্রিজ) বাস যা একসময় মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেহাউন্ড বাস (অথবা অন্য কোনও কমিউটার বা আন্তঃনগর বাস কোম্পানির জন্য) হিসেবে কাজ করত। এমসিআই বাসগুলি সাধারণত কিছু এক্সপ্রেস পরিষেবার জন্য অথবা চেতুমালে আন্তর্জাতিক ভ্রমণের জন্য অথবা ফ্লোরেসের চার্টার্ড বাসের জন্য ব্যবহৃত হয়।
খাবার এবং কোমল পানীয় বিক্রি করা শিশুরা প্রায়শই স্টপেজে বাস উঠে আসে। যদি আপনার সাথে আনা খাদ্যদ্রব্য শেষ হয়ে যায় অথবা আপনি ভ্রমণের সময় কেবল ঘরে তৈরি খাবার খেতে চান তবে সস্তা জলখাবার খাওয়ার জন্য এটি একটি উপায়।
হালনাগাদ, বেলিজে বাস ভ্রমণ সম্পর্কিত সময়সূচী এবং / অথবা অন্যান্য সাইটের লিঙ্কের জন্য দেখুন বেলিজ বাস ব্লগ। বেলিজ বাস ব্লগ সাইটটি ক্রমাগত হালনাগাদ করা হয়। ২০০৬ সালে নভেলো কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ ভেঙে যাওয়ার পর—বেলিজ শহর থেকে কোন কোম্পানি কোথায় যাবে তা নির্ধারণ করে বেলিজ সরকার দেশটিকে কয়েকটি অঞ্চলে ভাগ করেছে:
- উত্তর অঞ্চল (বেলিজ শহর - অরেঞ্জ ওয়াক - করোজাল - চেতুমাল) সব বাস অরেঞ্জ ওয়াক থেকে চেতুমাল যায় না। অন্যরা ফিলিপ গোল্ডসন হাইওয়ে (উত্তর হাইওয়ে) থেকে পূর্ব বা পশ্চিমে অন্যান্য আশেপাশের শহরে চলে যেতে পারে। এগুলি হলো: অ্যালবিয়নস, বেলিজ বাস ওনার্স কোঅপারেটিভ (বিবিওসি), ক্যাব্রেরাস, চেলস, ফ্রেজার, জোশুয়াস, মোরালেস, টিলেটস, টি-লাইন এবং ভ্যালেন্সিয়া। বেলিজ শহর থেকে উত্তরমুখী বাসগুলি ০৫:৩০ থেকে ১৯:৩০ এর মধ্যে প্রায় প্রতি আধ ঘন্টা অন্তর পর্যন্ত ছেড়ে যায়। জেক্স অ্যান্ড সন্স বাস বেলিজ শহর ও ক্রুকেড ট্রি-এর মধ্যে বাস পরিষেবা প্রদান করে।
- পশ্চিম অঞ্চল (বেলিজ শহর - বেলমোপান - সান ইগনাসিও - বেনকে ভিজো দেল কারমেন) এগুলি হলো: বিবিওসি, ডি এবং ই, গুয়েরার বাস সার্ভিস, মিডলটন, শ বাস সার্ভিস এবং ওয়েস্টলাইন। পশ্চিমমুখী বাসগুলি বেলিজ সিটি থেকে ০৫:০০ ও ২১:০০ এর মধ্যে ছেড়ে যায়। কিছু কিছু সান ইগনাসিও থেকে পশ্চিমে মেলচোর দেল মেনকোসে গুয়াতেমালার সীমান্ত পর্যন্ত যেতে পারে কিন্তু তারা গুয়াতেমালায় প্রবেশ করতে পারে না। অন্যরা ওয়েস্টার্ন হাইওয়ের বাইরের অন্যান্য শহরে পৌঁছানোর জন্য বেলমোপান, সান ইগনাসিও ইত্যাদি থেকে উত্তর বা দক্ষিণে চলতে পারে।
- দক্ষিণ অঞ্চল (বেলিজ শহর - বেলমোপান - ডাংরিগা - প্লেসেন্সিয়া - পুন্তা গোর্দা) দক্ষিণে কায়ো এবং স্ট্যান ক্রিক জেলায় যাতায়াতকারী বাসগুলি হল: জেমস বাস লাইন, জি-লাইন সার্ভিস, রিচি'স বাস সার্ভিস এবং উশার বাস লাইন। দক্ষিণাঞ্চলের গ্রামীণ এলাকায় চলাচলের জন্য অনুমোদিত বাসগুলি হল চেন বাস লাইন, ইয়াসকাল বাস লাইন, স্মিথ বাস লাইন, রিচি বাস লাইন, মার্টিনেজ বাস লাইন, উইলিয়ামস বাস লাইন, রেডিয়েন্স রিচি বাস লাইন এবং পোলাঙ্কো বাস লাইন।
ট্যাক্সিতে
[সম্পাদনা]বেলিজে ট্যাক্সি পাওয়া যায় এবং তুলনামূলকভাবে সস্তা। বেশিরভাগ ট্যাক্সিই মিটার ব্যবহার করে না, তাই আগে থেকেই ভাড়া নিয়ে আলোচনা করে নিন।
ওয়াটার ট্যাক্সির মাধ্যমে
[সম্পাদনা]
যারা সত্যিকার অর্থে বেলিজের অভিজ্ঞতা চান, তারা এক শহর থেকে অন্য শহরে ওয়াটার ট্যাক্সিতে ভ্রমণ করুন। সান পেড্রো বেলিজ এক্সপ্রেসের দৈনিক চলাচল সবচেয়ে বেশি এবং এটি বেলিজ শহরের ব্রাউন সুগার টার্মিনাল থেকে ০৯:০০, ১১:০০, ১২:০০, ১৩:০০, ১৫:০০, ১৬:০০ এবং ১৭:৩০ সময়ে সান পেড্রো এবং কায়ে কলকারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
সান পেদ্রো টাউনের ব্ল্যাক কোরাল স্ট্রিটে ওয়াহুস বার অ্যান্ড গ্রিল-এর পাশের ঘাট থেকে নৌকা ছাড়ে। এটি ৭:০০, ৮:৩০, ১০:০০, ১১:৩০, ১২:৩০, ১৪:৩০ এবং ১৬:৩০-এ কায়ে কলকার ও বেলিজ শহরের উদ্দেশ্যে যায়। এছাড়াও ১৮:০০-এ শুধু কায়ে কলকারের উদ্দেশ্যে একটি শেষ নৌকা ছাড়ে।
কায়ে কলকার থেকে বেলিজ শহর এবং সান পেড্রো টাউনের উদ্দেশ্যে নৌকা ছেড়ে যায়, সেগুলি বাস্কেট বল কোর্টের সামনের ঘাট থেকে ছাড়ে। কায়ে কলকার থেকে বেলিজ শহরের উদ্দেশ্যে ছাড়ে ০৭:৩০, ০৯:০০, ১০:৩০, ১২:০০, ১৩:০০, ১৫:০০, ১৭:০০টায় এবং কায়ে কলকার থেকে সান পেড্রোর উদ্দেশ্যে ০৭:০০ (চেতুমালের সাথে সংযোগ), ০৯:৪৫, ১১:৪৫, ১২:৪৫, ১৩:৪৫, ১৫:৪৫, ১৬:৪৫টায় নৌকা ছাড়ে। শেষ নৌকা ছেড়ে যায় ১৮:১৫টায়।
চেতুমাল যাওয়ার জন্য কায়ে কলকার থেকে ০৭:০০ টায় এবং সান পেড্রো থেকে ০৭:৩০ টায় নৌকা পাওয়া যাবে।
চেতুমাল থেকে বেলিজ যাওয়ার জন্য, নৌকাটি মিউনিসিপ্যাল ঘাট থেকে ১৫:৩০ মিনিটে ছেড়ে সান পেড্রো (৯০ মিনিট) এবং কায়ে কলকার (১২০ মিনিট) হয়ে বেলিজ পৌঁছোয়।
ভাড়া: বেলিজ শহর থেকে সান পেড্রো যাওয়া আসার জন্য: বেলিজ ডলার ৩০ অথবা ইউএস ডলার ১৫ (একমুখী), বেলিজ ডলার ৫৫ অথবা ইউএস ডলার ২৭.৫০ (যাওয়া আসা উভয়)। কায়ে কলকার থেকে সান পেড্রো, বেলিজ সিটি থেকে কায়ে কলকার: বেলিজ ডলার ২০ অথবা ইউএস ডলার ১০ (একমুখী), বেলিজ ডলার ৩৫ অথবা ইউএস ডলার ১৭.৫০ (যাওয়া আসা উভয়)।
গাড়িতে
[সম্পাদনা]মধ্য আমেরিকার বেশিরভাগ দেশের তুলনায়, বেলিজে গাড়ি চালানো তুলনামূলকভাবে নিরাপদ। এখানে খুব বেশি যানজট হয়না এবং চারটি প্রধান মহাসড়ক ভালো অবস্থায় আছে। দুর্ভাগ্যবশত, চারটি প্রধান মহাসড়কের থেকে যে রাস্তাগুলি বেরিয়ে গেছে সেগুলির প্রায় প্রতিটিই কাঁচা, তাই চার চাকার গাড়ি চালানোই ভালো। রাতের বেলায় গাড়ি না চালানোই ভালো কারণ রাস্তায় আলো প্রায় নেই, রাস্তার সাইনবোর্ড খারাপ। ভ্রমণের শেষ অংশটিতে কাঁচা রাস্তা পাওয়া প্রায় নিশ্চিত (রাস্তার অদৃশ্য কিন্তু বিশাল গর্তে পড়ে গাড়ির অ্যাক্সেল ভেঙে যাওয়ার ঝুঁকি রয়েছে!)। আপনার মানচিত্রের প্রয়োজন হবে না কারণ রাস্তা খুব কম এবং পথ হারিয়ে যাওয়া কঠিন।
ভাড়ার হারে প্রায়শই বীমা অন্তর্ভুক্ত থাকে তাই আপনাকে সাধারণত আলাদাভাবে বীমা কিনতে হবে না। যদি আপনি গুয়াতেমালার টিকাল ভ্রমণের জন্য ভাড়া গাড়ি ব্যবহার করার পরিকল্পনা করেন, তাহলে আপনার আগে থেকেই পরিকল্পনা করা উচিত এবং আপনাকে ক্রিস্টাল অটো রেন্টাল থেকে ভাড়া নিতে হবে কারণ অন্য কোনও কোম্পানি আপনাকে বেলিজের বাইরে আপনার গাড়ি নিয়ে যেতে দেবে না। বেলিজ বীমা গুয়াতেমালায় বৈধ নয়, তাই আপনার ক্রেডিট কার্ড বা গাড়ি বীমা কোম্পানির সাথে যোগাযোগ করে জেনে নিন যে আপনার গুয়াতেমালা ভ্রমণের জন্য তারা বীমা প্রদান করছে কিনা।
মহাসড়ক
[সম্পাদনা]- নর্দার্ন হাইওয়ে (ওরফে ফিলিপ গোল্ডসন হাইওয়ে) বেলিজ-মেক্সিকো সীমান্তের করোজাল থেকে অরেঞ্জ ওয়াক হয়ে বেলিজ শহরে যায়। এই হাইওয়ে দিয়ে আপনি আন্তর্জাতিক বিমানবন্দর, আল্টুন হা এবং লামানাইতে পৌঁছোতে পারবেন।
- ওয়েস্টার্ন হাইওয়ে (ওরফে জর্জ প্রাইস হাইওয়ে) বেলিজ শহর থেকে বেলমোপান এবং কায়ো জেলা হয়ে বেনকেতে গুয়াতেমালার রাজ্য পেটেনের সীমান্ত পর্যন্ত বিস্তৃত। পথের ধারে বেলিজ চিড়িয়াখানা (২৯ মাইল), হামিংবার্ড হাইওয়ে (৪৭ মাইল), বেলমোপান এবং সান ইগনাসিও (৬৮ মাইল) রয়েছে। এই পথের প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে কায়ো জেলার অ্যাডভেঞ্চার ভ্রমণপথ, জুনানতুনিচে মায়া ধ্বংসাবশেষ এবং কারাকোলের রাস্তার প্রবেশপথ এবং গুয়াতেমালার সীমান্ত থেকে টিকালের ধ্বংসাবশেষ। বিমানবন্দর থেকে ওয়েস্টার্ন হাইওয়েতে যেতে, নর্দার্ন হাইওয়ে ধরে উত্তর দিকে যান, বারেল বুমে বাম দিকে ঘুরুন এবং ১৯ কিমি রাস্তা পার হয়ে হ্যাটিভিলে ওয়েস্টার্ন হাইওয়েতে আসুন।
- হামিংবার্ড হাইওয়ে বেলমোপান থেকে ডাংরিগা পর্যন্ত গেছে এবং পশ্চিম হাইওয়েকে দক্ষিণ হাইওয়ের সাথে সংযুক্ত করেছে। কায়ো, বেলিজ সিটি অথবা উত্তর থেকে বেলিজের দক্ষিণ অংশে যাওয়ার জন্য আপনি এই হাইওয়েটি ব্যবহার করবেন। একটি বিকল্প, সামান্য ছোট, উপকূলীয় হাইওয়ে আপনাকে বেলিজ সিটি থেকে দক্ষিণ হাইওয়েতে নিয়ে যাবে কিন্তু এটি এমন একটি জগাখিচুড়ি যা এড়িয়ে চলাই ভালো!
- সাদার্ন হাইওয়ে ডাংরিগা (হামিংবার্ড মহাসড়ক) থেকে পুন্টা গোর্দা পর্যন্ত বিস্তৃত, যার একটি অংশ গুয়াতেমালার দক্ষিণ সীমান্তে চলে গেছে। পথের ধারে হপকিন্স এবং প্লাসেনসিয়ার উপকূলীয় শহর রয়েছে।
দেখুন
[সম্পাদনা]
- বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত বেলিজ ব্যারিয়ার রিফ বেলিজের সমগ্র উপকূল জুড়ে বিস্তৃত।
কি করবেন
[সম্পাদনা]জিপ-লাইনিং
[সম্পাদনা]বেলিজের রেইন ফরেস্টের ওপর দিয়ে জিপ-লাইনে ভ্রমণ করে উড়ে চলুন। এই ভ্রমণগুলি সাধারণত প্রথম ঘাঁটি পর্যন্ত একটি ছোট হাইক দিয়ে শুরু হয়, যেখানে আপনার সরঞ্জামগুলি কিভাবে নিরাপদে ব্যবহার করবেন সে সম্পর্কে একটি শিক্ষণ নির্দেশিকা দেওয়া হয়।
- দাম ৬৫-১০০ মার্কিন ডলার হতে পারে এবং ভ্রমণটি পরিচালনা করে জাগুয়ার পাও এবং ব্যাক-এ-বুশ ট্যুর নামক দুটি কোম্পানি।
ক্রীড়ামূলক মাছ ধরা
[সম্পাদনা]বেলিজে ক্রীড়ামূলক মাছ ধরার কোন তুলনা নেই। বোনফিশ হলো বিশ্বের সেরা ফ্লাই ফিশিং-এর গেম ফিশ এবং এটি বেলিজ জুড়ে ঘাসে ঢাকা অগভীর জলে পাওয়া যায়। ওজনের হিসাবে সম্ভবত এটি লোনাজলের সবচেয়ে শক্তিশালী প্রাণী।।
স্কুবা ডাইভিং এবং স্নরকেলিং
[সম্পাদনা]
এখানকার স্নরকেলিং ও স্কুবা ডাইভিং বিশ্বমানের এবং বেলিজে অনেক ব্যতিক্রমী ডাইভিং সাইট পাওয়া যায়। বেলিজের জলসীমা ঘুরে দেখার অন্যতম সেরা উপায় হলো একটি ইয়ট ভাড়া করা, যাতে আপনি আপনার ডাইভিংয়ের সময়টিকে সর্বাধিক কাজে লাগাতে পারেন।
যাঁদের বাজেট কম, তাঁদের জন্য অ্যাম্বারগ্রিস কায়ে এবং কায়ে কলকারের সমুদ্র সৈকতে স্নরকেলিং এবং ড্রাইভিং ভ্রমণের সুযোগ রয়েছে। হোল চান সামুদ্রিক সংরক্ষণাগার এবং শার্ক রে অ্যালিতে আপনি সবচেয়ে সাধারণ ভ্রমণগুলি উপভোগ করতে পারবেন। এই ভ্রমণগুলির খরচ সাধারণত প্রায় ৩৫ মার্কিন ডলার এবং এতে স্নরকেল সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকে। মনে রাখবেন পার্ক শুল্ক হিসেবে বিদেশীদের কাছ থেকে অতিরিক্ত ১০ বেলিজ ডলার নেওয়া হয়। এই অর্থ প্রাচীরের রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষার জন্য ব্যয় করা হয়। ব্লু হোল অঞ্চলেও ডাইভিং ভ্রমণের সুযোগ রয়েছে, তবে এখানকার খরচ অনেকটা বেশি।
গুহা ভ্রমণ
[সম্পাদনা]কায়ো জেলা চুনাপাথরের পাহাড় দ্বারা গঠিত, যার নিচে ভূগর্ভস্থ নদী, গুহা ও ডোবার একটি জাল বিস্তৃত রয়েছে। গুহাগুলি অসাধারণ, যেখানে বিশাল খাদ ও সরু পথ, ভূগর্ভস্থ জলপ্রপাত এবং খনিজ-খচিত স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের চমকপ্রদ সারি রয়েছে। এই ভূগর্ভস্থ পৃথিবী প্রাচীন মায়াদের কাছে পবিত্র ছিল এবং সজ্জিত পাত্র থেকে শুরু করে মানুষের দেহাবশেষ পর্যন্ত অনেক নিদর্শন এখনও গুহাগুলিতে অক্ষত অবস্থায় রয়েছে। লাইসেন্সপ্রাপ্ত গাইড ছাড়া গুহায় প্রবেশ করা বিপজ্জনক (এবং অবৈধ)। বেশিরভাগ গাইড গুহাগুলির ভূতত্ত্ব ও পৌরাণিক কাহিনী এবং দুর্ঘটনার সময় আধুনিক প্রাথমিক চিকিৎসা ও গুহা উদ্ধার কৌশল সম্পর্কে প্রশিক্ষিত।
- ইয়ান অ্যান্ডারসন'স কেভস ব্রাঞ্চ অ্যাডভেঞ্চার কোম্পানি অ্যাণ্ড জঙ্গল লজ, কেভস ব্রাঞ্চ (বেলমোপান থেকে দক্ষিণে হামিংবার্ড হাইওয়ে)। দেশের প্রাথমিক নির্দেশিকা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছিলেন অ্যান্ডারসন। এই কর্মসূচির মধ্যে থেকে বেলিজ দুর্যোগ ও উদ্ধার প্রতিক্রিয়া দল গড়ে ওঠে যা স্থানীয়ভাবে বিডিএআরআরটি (এখন একটি স্বাধীন এনজিও) নামে পরিচিত।
স্লিপিং জায়ান্ট এবং কেভস ব্রাঞ্চ একই মালিকের অধীনে পরিচালিত হয়। তারা প্রতিদিন ১৬টি পর্যন্ত ভ্রমণ পরিচালনা করে। মধ্য আমেরিকার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অ্যাকতুন টুনিচিল মুকনাল বা এটিএম-এর গুহাগুলিতে সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক আসেন। এই নদীর গুহা, যেটি ক্রিস্টালের সমাধি গুহা নামেও পরিচিত, সেখানে প্রথমযুগীয় কিছু মায়ান মানুষের দেওয়া বলির অবশিষ্টাংশ রয়েছে। এটি একটি অতিপ্রাকৃত অভিজ্ঞতা, যেখানে পাওয়া যাবে সুন্দরভাবে সৃষ্ট গুহা, একটি ভূগর্ভস্থ নদী এবং মায়া সংস্কৃতির সংগ্রহ। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে মায়ারা এটিকে জিবালবা বা অন্ধকার পাতাল বলে অভিহিত করত।
কেনাকাটা
[সম্পাদনা]|
বেলিজীয় ডলার-এর বিনিময় হার
জুলাই ২০২৫-এর হিসাবে:
বিনিময় হার ওঠানামা করে। এই এবং অন্যান্য মুদ্রার বর্তমান রেট XE.com থেকে পাওয়া যায় |
বেলিজের মুদ্রা হল ডলার (আইএসও কোড BZD), যা ১০০ সেন্টে বিভক্ত।
বেলিজীয় ডলার — কখনও কখনও "BZ$" অথবা কেবল ডলার হিসেবে লেখা হয় চিহ্ন: "$" — ১৯৭৮ সাল থেকে এটি মার্কিন ডলারের (USD) সাথে ২:১ অনুপাতে স্থির করা হয়েছে (অর্থাৎ BZ$২ = US$১)।
এই সামঞ্জস্যপূর্ণ বিনিময় হারের কারণে, এখানে মার্কিন ডলার ব্যাপকভাবে গৃহীত হয়, তবে দাম নিয়ে আলোচনা করার সময় আপনি কোন "ডলার" সম্পর্কে কথা বলছেন তা স্পষ্ট করার জন্য আপনার সতর্ক থাকা উচিত। বেলিজ ডলার ধরে নেওয়া প্রায়শই ভালো কারণ অনেক ব্যবসায়ী আপনার অনিশ্চয়তার উপর ঝাঁপিয়ে পড়বে এবং "না, মার্কিন ডলারে" বলে তাদের দাম দ্বিগুণ করার চেষ্টা করবে। ফেরত খুচরো মার্কিন ডলারে অথবা মার্কিন ও বেলিজীয় ডলারের বিল এবং কয়েনের সংমিশ্রণেও দেওয়া যেতে পারে। বেলিজ ডলার BZ$২, ৫, ১০, ২০, ৫০ এবং ১০০ মূল্যের মধ্যে পাওয়া যায়। বেলিজে ১, ৫, ১০, ২৫ এবং ৫০ সেন্টের মুদ্রা এবং B$১ মূল্যের মুদ্রা জারি করা হয়। ২৫-সেন্ট মুদ্রাকে প্রায়শই শিলিং বলা হয়।
- বেলিজের তিনটি ব্যাংকের এটিএম মাস্টারকার্ড গ্রহণ করে, সেগুলি হলো বেলিজ ব্যাংক, স্কটিয়াব্যাঙ্ক এবং আটলান্টিক ব্যাংক।
- আটলান্টিক ব্যাংক ভিসার মাধ্যমে নিঃশুল্ক নগদ উত্তোলনের সুবিধা প্রদান করে।
কি খাবেন
[সম্পাদনা]
- প্রায় সর্বত্রই যে প্রধান খাবার পাওয়া যায় তা হলো লাল বিন, পরিষ্কার ভাত এবং মুরগির মাংস।
- দেশের বেশিরভাগ মুরগির পদ হাড় সহ তৈরি এবং পরিবেশন করা হয়।
- ভাত এবং মটরশুঁটি হল একটি মিশ্র খাবার যার মধ্যে কিছু মশলা এবং সাধারণত নারকেল দুধ যোগ করা হয়, এটি বেলিজের খাদ্যতালিকার একটি প্রধান খাবার। এটি স্বাদে মিষ্টি এবং ঝাল মশলাদার। বিনস অ্যান্ড রাইস হল সাদা রান্না করা ভাত, সাথে পাশে ভাপে সেদ্ধ করা পিন্টো বিনস থাকে।
- এখানে সাইট্রাস বাগান অসংখ্য, তাই তাজা কমলালেবু এবং আঙুর প্রচুর পরিমাণে পাওয়া যায়। আনারস, পেঁপে, কলা এবং কাঁচকলাও রাস্তার পাশের বাজারে চাষ করা এবং বিক্রি করা হয়।
- বেলিজের একটি বিখ্যাত ঝাল সস হল মেরি শার্পস যা খুব মশলাদার স্থানীয় হাবানেরো মরিচ দিয়ে তৈরি। এটি বিভিন্ন স্বাদে পাওয়া যায় (হালকা, ঝাল, অত্যন্ত ঝাল)।
- আপনার টেবিলের যে অদ্ভুত দেখতে সসটি আছে সেটি আসলে চেভিচে। চেভিচে—যাকে সেবিচে বা সেভিচেও লেখা হয়—সেটি একটি সাইট্রাস দ্বারা ম্যারিনেট করা সামুদ্রিক খাবার। বেলিজের লোকেরা তাজা কাঁচা শঙ্খ এবং শাকসবজি ব্যবহার করে।
- সান পেড্রো শহরের রাস্তার স্টলে বিক্রি হওয়া বিভিন্ন ধরণের টপিংস সহ পাপুসা হল ভুট্টার প্যানকেক। যদি আপনি কম বাজেটে খেতে চান তবে এটি সবচেয়ে সস্তা বিকল্প।
সান পেড্রোতে খাবার খাওয়া ব্যয়বহুল হতে পারে যদি আপনি পর্যটন রেস্তোরাঁয় খান; তবে যদি আপনি স্থানীয় খাবার জায়গা খুঁজে পান, তাহলে খাবারগুলি খুব সস্তা এবং খুব সুস্বাদু হতে পারে।
পানীয়
[সম্পাদনা]বেলিকিন হল জাতীয় বিয়ার এবং এটি চার ধরণের পাওয়া যায়: প্রিমিয়াম, বিয়ার, স্টাউট এবং লাইটহাউস লেগার। বেলিজে গিনেস স্টাউটও পাওয়া যায় তবে এটি বেলিকিন ব্রিউইং কোম্পানিও তৈরি করে। সবগুলোই ফেরতযোগ্য বোতলে বিক্রি করা হয়, তাই আপনি যদি পানীয় নিয়ে বাইরে যাওয়ার পরিকল্পনা করেন, তবে নিশ্চিত করুন যে আপনি জমাকৃত অর্থের বিষয়ে সচেতন আছেন।
ওয়ান ব্যারেল রাম হল স্থানীয়ভাবে পাতন করা গুড়-স্বাদযুক্ত রাম এবং ট্র্যাভেলার্স লিকারস ডিস্টিলারি বেলিজ শহর থেকে প্রায় ৬ মাইল দূরে নর্দার্ন হাইওয়েতে অবস্থিত। সেখানে একটি উপহারের দোকান এবং আতিথেয়তা বার রয়েছে। আপনি বিভিন্ন রঙ এবং আকারের রাম কিনতে পারেন, তবে সর্বাধিক ৭০-গ্যালন পিপে পর্যন্ত কিনতে পারবেন।
দুটোই সারা দেশে ব্যাপকভাবে পাওয়া যায়। তবে আপনি যদি ওয়াইন পছন্দ করেন তবে কাজু ওয়াইন (যা বেলিজে খুবই জনপ্রিয়), জিঞ্জার ওয়াইন, সোরেল ওয়াইন এবং ব্ল্যাকবেরি ওয়াইন রয়েছে।
কি শিখবেন
[সম্পাদনা]বেলিজ প্রবালপ্রাচীরের বাইরে স্কুবা ডাইভিংয়ের দুর্দান্ত সুযোগ রয়েছে। ১ সপ্তাহের কিছু আকর্ষণীয় রোমাঞ্চকর ভ্রমণের জন্য রীফসির খোঁজ করুন, যারা তথ্যবহুল সংরক্ষণ শিক্ষার পাশাপাশি দুর্দান্ত স্কুবা ডাইভিং উভয়ই শেখায়। আপনি যদি বেলিজের ইতিহাস সম্পর্কে জানতে চান, তাহলে বেলিজের জাদুঘর, সংস্কৃতি ভবন দেখুন এবং অবশ্যই ভ্রমণের মাধ্যমে আবিষ্কারের চেষ্টা করুন।
নিরাপদে থাকুন
[সম্পাদনা]বেলিজের সবচেয়ে বিপজ্জনক এলাকা হলো বেলিজ শহর, যদিও সেখানে নিরাপদ থাকা খুব সহজ। মেরিনার উত্তরে মূল খালের পূর্বে দক্ষিণ সম্প্রসারণ পর্যন্ত বিস্তৃত পর্যটন অঞ্চলে থাকুন। এলাকাটিতে প্রচুর পরিমাণে খাকি ট্যুরিস্ট পুলিশ থাকে এবং তারা নিয়মিতভাবে নজর রাখে। আপনার যদি কোন সমস্যা হয়, তাহলে তাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। শুধু সাধারণ জ্ঞান ব্যবহার করুন এবং সন্ধ্যার পরে একা ঘুরে বেড়াবেন না। পর্যটন এলাকা বা অন্যান্য বাণিজ্যিক অঞ্চলের কাছাকাছি থাকুন। বেলিজ শহরের দক্ষিণ দিকটি সুন্দর হলেও বিপজ্জনক। নাহলে, আপনি যদি খেতে, শিখতে বা কেনাকাটা করতে চান তবে ভ্রমণের জন্য বেলিজ শহর একটি চমৎকার জায়গা।
বেলিজের অন্যান্য এলাকা সাধারণত নিরাপদ, কিন্তু বিশ্বের অন্যান্য জায়গার মতোই, অপরিচিতদের সাথে ব্যবহার করার সময় সর্বদা কিছুটা সতর্ক থাকা উচিত। বেশিরভাগ মানুষই সত্যিকার অর্থে সহায়ক, তবে সতর্ক থাকা কখনই ক্ষতিকর নয়।
আইন অনুসারে, সরকার এলজিবিটি ভ্রমণকারীদের বেলিজে প্রবেশ নিষিদ্ধ করতে পারে। সমকামী-বিরোধী বৈষম্যের শিকারদের জন্য কোনও আইনি সুরক্ষাও নেই।
সুস্থ থাকুন
[সম্পাদনা]বেলিজ তুলনামূলকভাবে একটি স্বাস্থ্যকর দেশ। বেশিরভাগ এলাকাতেই অবশ্যই বোতলজাত জল ব্যবহার করা উচিত। আর যদি আপনি শুধুমাত্র পর্যটককেন্দ্রিক রেস্তোঁরাতেই খাবার না খেয়ে অন্য জায়গাতেও খান, তবে সম্ভবত এক সময়ে আপনার ভ্রমণকালীন ডায়রিয়া হতে পারে; ওভার-দ্য-কাউন্টার ওষুধ এবং প্রেসক্রিপশনমাফিক অ্যান্টিবায়োটিক নিয়ে প্রস্তুত থাকুন।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বেলিজ শহর ছাড়া বাকি সমস্ত বেলিজকে ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে তালিকাভুক্ত করেছে এবং ম্যালেরিয়া-বিরোধী ওষুধ ক্লোরোকুইন সুপারিশ করেছে। বেলিজে ডেঙ্গু জ্বরও একটি ঝুঁকিপূর্ণ অসুখ। নির্দিষ্ট পরিস্থিতিতে অন্যান্য ওষুধও সুপারিশ করা যেতে পারে - একজন যোগ্যতাসম্পন্ন পেশাদার বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
পোকামাকড় / মশার কামড় প্রতিরোধের জন্য উপযুক্ত পোশাক, কীট-বিতাড়ক এবং কীটনাশক ব্যবহার করা উচিত, এবং যদি আপনি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে না ঘুমোন বা ঘর পর্দাহীন হয় তাহলে আপনার মশারি ব্যবহার করা উচিত।
গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের অন্য যে কোন স্থানের মতো, এখানে সূর্য খুবই তীব্র। লম্বা হাতা শার্ট, টুপি ও সানগ্লাস পরুন এবং নিয়মিতভাবে উচ্চ-এসপিএফ সানস্ক্রিন ব্যবহার করুন। যদি আপনি নৌকায় বা জলে বেশি সময় কাটান, যেমন মাছ ধরা বা স্নরকেলিংয়ের জন্য, তাহলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন: বন্ধ জুতো (চপ্পল নয়), সাঁতার শার্ট / র্যাশ গার্ড, গলা ঢাকা পট্টি, এবং সূর্য গ্লাভস ব্যবহার করুন।
বেলিজের অনেক জায়গাই খুব গরম এবং আর্দ্রতাপূর্ণ। তাই জলশূন্যতা ঝুঁকিপূর্ণ হতে পারে। একজন প্রবাসী পরামর্শ দেন যতটা চাইছেন ততটা জল পান করুন, এবং তারপর আবার সেই পরিমাণ জল পান করুন!
প্রাপ্তবয়স্কদের এইচআইভি / এইডস প্রাদুর্ভাবের হার ২.৫% অথবা প্রতি চল্লিশ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের, এটি ইউরোপ বা অ্যাংলো-আমেরিকার বেশিরভাগ অংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এবং মধ্য আমেরিকার অন্যান্য অংশ যেমন নিকারাগুয়া বা কোস্টারিকার তুলনায় বেশ কিছুটা বেশি।
সম্মান
[সম্পাদনা]বেলিজের মানুষরা সামাজিকভাবে বিশ্বের সবচেয়ে স্বাচ্ছন্দ্যপূর্ণ মানুষ, বিশেষ করে যদি আপনি অ্যাম্বারগ্রিস কায়ে এবং কায়ে কলকারের পর্যটন দ্বীপ থেকে দূরে গিয়ে অভ্যন্তরীণভাবে ভ্রমণ করেন। বেলিজে জীবনের গতি সাধারণত ধীর, তাই যেকোনো সামাজিক যোগাযোগ শুরু করার সময়, যদি তা শুধু একটি সাধারণ প্রশ্ন করাও হয়, চোখের যোগাযোগ এবং সত্যিই মনোরম অভিবাদন দিয়ে শুরু করা ভালো অভ্যাস। বেশিরভাগ গ্রামীণ বেলিজের মানুষই নৈমিত্তিক কথোপকথন উপভোগ করে এবং আপনি সহজেই কয়েক ঘন্টার জন্য আড্ডা দিতে পারেন।
মায়া সম্প্রদায় মাঝে মাঝে একটু বেশি সংযত হয়ে থাকতে পারে। বরাবরের মতো, একটু শ্রদ্ধা এবং ভদ্রতা প্রকাশ করলে আপনি এগিয়ে যেতে পারবেন।
সংযোগ
[সম্পাদনা]পেফোন হল সবচেয়ে সাধারণ পাবলিক ফোন এবং এতে আগে থেকে কেনা ফোন কার্ড গ্রহণ করা হয়।
বৃহত্তর পর্যটন এলাকায় ইন্টারনেট ক্যাফে পাওয়া যায়, কিন্তু গ্রামীণ এলাকায় এটি খুব কমই দেখা যায়।
{{#assessment:দেশ|ব্যবহারযোগ্য}}
