বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:ARI

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিভ্রমণ থেকে
(ব্যবহারকারী আলাপ:Arijit Kisku থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Yahya কর্তৃক ৩ মাস আগে "আপনাকে ইমেইল করা হয়েছে!" অনুচ্ছেদে

উইকিভ্রমণে স্বাগত!

[সম্পাদনা]

উইকিভ্রমণ অভ্যর্থনা কমিটির পক্ষে, --রকি (আলাপ) ১০:৩১, ২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অতি-সাইবেরীয় মহাসড়ক

[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা উপলক্ষে অতি-সাইবেরীয় মহাসড়ক অনুবাদ করার জন্য অভিনন্দন। অনুবাদ ভালো হয়েছে, যদিও পুরোটা গভীরভাবে পড়ে দেখিনি। কিন্তু খেয়াল করলাম কিছু অনুচ্ছেদে কিছু অংশ লেখা অনুবাদ করা হয়নি বা অনুপস্থিত রয়েছে। আপনি একটু খেয়াল করে ইংরেজি উইকিভ্রমণ থেকে বাদ যাওয়া অংশগুলো বের করে অনুবাদ করে বাংলা পাতায় সংযোজন করে আমাকে জানালে আমি সব দেখে ঠিক আছে দেখলে নিবন্ধটি গ্রহণ করবো। Mehedi Abedin (আলাপ) ১২:৩০, ৫ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সুধী, @Mehedi Abedin
আপনার মূল্যবান মন্তব্য ও পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার পরামর্শ অনুযায়ী, আমি অনুবাদ করা নিবন্ধটি পুনরায় পর্যালোচনা করেছি এবং যে অংশগুলো অনুবাদ অসম্পূর্ণ ছিল সেগুলি সম্পন্ন করেছি, ইংরেজি উইকিভ্রমণ থেকে বাদ পড়া অংশগুলোও যুক্ত করেছি। আপনি এখন নিবন্ধটি পর্যালোচনা করে দেখে নিতে পারেন।
যদি কোনো বিষয়ে আরও সংশোধনের প্রয়োজন হয়, অনুগ্রহ করে জানাবেন।
শুভেচ্ছান্তে,
Arijit Kisku (আলাপ) ০৭:২০, ৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Arijit Kisku প্রস্তুতি অংশ খেয়াল করুন। Mehedi Abedin (আলাপ) ০৭:৫১, ৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আপনার নির্দেশনা অনুযায়ী আমি উল্লিখিত অংশটি পুনরায় পর্যালোচনা করেছি এবং যে যৎসামান্য অংশ অনুবাদে বাকি ছিল তা অনুবাদ করেছি। অনুগ্রহ করে সময় করে দেখে জানান, যদি আর কোনো সংশোধনের প্রয়োজন হয়।
আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ।
Arijit Kisku (আলাপ) ১০:৫৯, ৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Arijit Kisku নিবন্ধটি গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ১১:৪৯, ৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin, ধন্যবাদ।
Arijit Kisku (আলাপ) ১১:৫১, ৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ইস্তাম্বুল থেকে কায়রো

[সম্পাদনা]

সুধী, নিবন্ধটি পর্যালোচনা করলাম। কম সময়ে যতটুকু পর্যালোচনা করলাম দেখে মনে হলো যে "ভ্রমণ" অনুচ্ছেদে একটু সম্পাদনা প্রয়োজন। পাশাপাশি ইংরেজির "Go next" অংশটি অনুবাদ করা হয়নি। এগুলোর সমাধান করে আমাকে জানালে পাতাটি আরেক দফা পর্যালোচনা করবো। Mehedi Abedin (আলাপ) ১২:২২, ৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin মহাশয়,
আপনি যে বিষয়গুলি "ভ্রমণ" অনুচ্ছেদে দেখতে বলেছিলেন সেগুলি দেখেছি এবং সম্পাদনাও করেছি। "Go Next " অনুচ্ছেদটিও অনুবাদ করেছি।
আপনি নিবন্ধটি পুনরায় পর্যালোচনা করে অন্য কোনো সমস্যা থাকলে জানাবেন।
Arijit Kisku (আলাপ) ১৫:১৭, ৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Arijit Kisku গৃহীত হয়েছে Mehedi Abedin (আলাপ) ১৮:৪০, ৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

কলিমা মহাসড়ক

[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা উপলক্ষে আপনার জমাদানকৃত কলিমা মহাসড়ক নিবন্ধটি গৃহীত হয়েছে, অভিনন্দন। Mehedi Abedin (আলাপ) ১৮:৫৬, ৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। Arijit Kisku (আলাপ) ০১:৪০, ৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ছিংহাই–তিব্বত রেলপথ

[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা উপলক্ষে আপনার জমাদানকৃত ছিংহাই–তিব্বত রেলপথ নিবন্ধটি গৃহীত হয়েছে, অভিনন্দন। Mehedi Abedin (আলাপ) ১৯:০৯, ১০ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

গ্রেট পোস্ট রোড

[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা উপলক্ষে আপনার জমাদানকৃত গ্রেট পোস্ট রোড নিবন্ধটি গৃহীত হয়েছে, অভিনন্দন। Mehedi Abedin (আলাপ) ২১:১৭, ১২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

খালি পাতা

[সম্পাদনা]

আমি আপনার তৈরি দর কষাকষি পাতাটি অপসারণ করেছি। অনুগ্রহ খালি পাতা ফেলে রাখবেন না। —Yahya (talkcontribs.) ০০:০৮, ১৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত, পাতাটি সম্বন্ধে আমার খেয়াল ছিল না।
Arijit Kisku (আলাপ) ০০:১৮, ১৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

জানাপার ট্রেইল

[সম্পাদনা]

সুধী, জানাপার ট্রেইল পাতায় অনেক লেখা ইংরেজি রেখে দিয়েছেন (যেমন Openstreetmap, GPX). এছাড়া কিছু শব্দের বাংলা করা আবশ্যক (যেমন আর্মেনিয়ান > আর্মেনীয়, লেক > হৃদ)। এগুলো অনুগ্রহ করে দ্রুত সমাধান করে জানান। Mehedi Abedin (আলাপ) ১৯:১৯, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin মহাশয়,
ধন্যবাদ,আমি আপনার পরামর্শ অনুযায়ী সংশোধনগুলো সম্পন্ন করেছি। অনুগ্রহ করে এখন পুনরায় পর্যালোচনা করুন। যদি আরও কিছু পরিবর্তন প্রয়োজন হয় দয়া করে আবার জানাবেন।
Arijit Kisku (আলাপ) ২৩:৫৮, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Arijit Kisku গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ১৬:৫৫, ২৫ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। Arijit Kisku (আলাপ) ১৬:৫৬, ২৫ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪: তথ্য প্রদানের আহ্বান

[সম্পাদনা]

অভিনন্দন Arijit Kisku!

আপনি উইকভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪-এ অংশগ্রহণ করেছিলেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনি এই প্রতিযোগিতার সেরা দশ জনের একজন হয়েছেন। বিস্তারিত ফলাফল দেখুন এই লিংকে

পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে অর্থাৎ পুরস্কার বিতরণ করতে আমাদের আপনার কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে ১৪ নভেম্বরের মধ্যে এই গুগল ফর্মটি পূরণ করুন

আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ০৪:৩৭, ৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

স্বয়ংক্রিয় পরীক্ষণ

[সম্পাদনা]

সুপ্রিয় Arijit Kisku, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব পাতা সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিভ্রমণ:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! —Yahya (talkcontribs.) ১০:০৪, ১১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। ― ᱚᱨᱤᱡᱤᱛ ১৩:৩৮, ১১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

Share Your Feedback – Wiki Loves Ramadan 2025

[সম্পাদনা]

Dear Arijit Kisku

Thank you for being a part of Wiki Loves Ramadan 2025 — whether as a contributor, jury member, or local organizer. Your efforts helped make this campaign a meaningful celebration of culture, heritage, and community on Wikimedia platforms.

To help us improve and grow this initiative in future years, we kindly ask you to complete a short feedback form. Your responses are valuable in shaping how we support contributors like you.

It will only take a few minutes to complete, and your input will directly impact how we plan, communicate, and collaborate in the future.

Thank you again for your support. We look forward to having you with us in future campaigns!


Warm regards,
Wiki Loves Ramadan International Team ০৮:৫১, ১৯ মে ২০২৫ (ইউটিসি)

পুনঃপর্যালোচনার অনুরোধ

[সম্পাদনা]

সুমেরুর বন্যপ্রাণী আরেকবার পর্যালোচনার অনুরোধ করছি। নীল নন্দী ০৪:০১, ৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ-পূর্ব এশিয়া

[সম্পাদনা]

দক্ষিণ-পূর্ব এশিয়া পাতাটি সম্ভবত খুব তাড়াহুড়ো করে অনুবাদ করা হয়েছে, তাই "জানুন" অংশে ইংরেজি পাতার কিছু অনুচ্ছেদ নেই। এছাড়া পুরো অনুবাদে যান্ত্রিকতা আছে। এগুলো ঠিক করে জানান। Mehedi Abedin (আলাপ) ১৯:১৬, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin সংশোধন করেছি এবং যে অংশ বাকি ছিল সেটাও যোগ করেছি। ― ᱚᱨᱤᱡᱤᱛ ০৬:২১, ৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@ARI গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ২২:৫৬, ৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ! ― ᱚᱨᱤᱡᱤᱛ ২২:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

মুম্বই

[সম্পাদনা]

মুম্বই পাতার "জানুন" অনুচ্ছেদটি ঠিক নেই। পাশাপাশি পাতার অনেক শব্দ আছে যেগুলোর বাংলা প্রতিশব্দ ব্যবহার করা উচিত। এছাড়া অনেক স্থানে অপ্রয়োজনীয়ভাবে বিভিন্ন শব্দের সাথে "-র" ব্যবহার করা হয়েছে। Mehedi Abedin (আলাপ) ২২:৪৬, ৮ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin পুনঃ পর্যালোচনার অনুরোধ রইল। জানুন অনুচ্ছেদ ঠিক করা হয়েছে। শুধুমাত্র নামবাচক শব্দের ক্ষেত্রে ইংরেজি উচ্চারণ রাখা হয়েছে, যেমন - স্যুটকেস, গেটওয়ে অব ইন্ডিয়া, মেরিন ড্রাইভ, চার্চগেট, ওয়েস্টার্ন রেলওয়ে, মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। ― ᱚᱨᱤᱡᱤᱛ ২৩:৪৩, ৮ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@ARI গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ২৩:৫৬, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

পুনঃপর্যালোচনার আহ্বান

[সম্পাদনা]

জনাব, দয়া করে কলম্বাসের পথে পাতাটি পুনঃপর্যালোচনা করুন। অনেক চেষ্টার পরও কিছু ভুল থাকতে পারে যা অস্বাভাবিক নয়। ধন্যবাদ। Md Mobashir Hossain (আলাপ) ০৫:৩০, ৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Md Mobashir Hossain আমি আপনাদের মহিমাকে এই মর্মে জানাচ্ছি যে, পৃথিবীতে এর চেয়ে ভালো মানুষ কিংবা ভালো ভূমি আর নেই। তারা নিজেদের প্রতিবেশীকে নিজেদের মতোই ভালোবাসে, তাদের ভাষা বিশ্বের সবচেয়ে মধুর, কোমল এবং সর্বদা হাসিখুশি। - এটা ঠিক করুন। ― ᱚᱨᱤᱡᱤᱛ ০৫:৫৭, ৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@ARI করা হয়েছে Md Mobashir Hossain (আলাপ) ০৬:০১, ৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@ARI Md Mobashir Hossain (আলাপ) ০৬:৪১, ৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
গৃহীত হয়েছেᱚᱨᱤᱡᱤᱛ ০৭:১১, ৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বান নালান ট্রেইল পাতা ঠিক করেছি

[সম্পাদনা]

@ARI বান নালান ট্রেইল পাতাটি সংশোধন করেছি। অনুগ্রহ করে আবার পর্যালোচনার অনুরোধ করছি। SMontaha32 (আলাপ) ১১:৫৯, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@SMontaha32 এখনও প্রচুর যান্ত্রিকতা আছে। যেমন - "সেকেন্ডারি বন", "পথটি চূড়ান্তভাবে একটি পাহাড়ের কাঁঠাল বরাবর সমতল হয়ে পরে আবার বনের মধ্যে প্রবেশ করে।" এখানে কাঁঠাল কোথা থেকে এল?? পুরো নিবন্ধটি আবার পড়ুন এবং সংশোধন করে জানান। ― ᱚᱨᱤᱡᱤᱛ ০০:০২, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@ARI পাতাটি আবার ঠিক করেছি। পুনরায় পর্যালোচনার অনুরোধ করছি। SMontaha32 (আলাপ) ১২:১১, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫ -এ অংশগহণের আমন্ত্রণ

[সম্পাদনা]

সুপ্রিয় ARI,

আশা করি আপনি ভালো ও সুস্থ আছেন। আনন্দের সাথে জানাচ্ছি, গত বছরের মতো এবারও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুরু হয়েছে উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি শুরু হয়েছে ১লা সেপ্টেম্বর এবং চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রতিযোগিতায়ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

আপনি যদি এখনও অংশগ্রহণ না করে থাকেন, তাহলে এখনই অংশ নিন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

শুভেচ্ছান্তে,
প্রতিযোগিতার আয়োজক দলের পক্ষে
ইয়াহিয়া ১০:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

(এই বার্তাটি ব্যবহারকারী আলাপ:Arijit Kisku পাতায় পাঠানো হয়েছিল ও একটি পুনর্নির্দেশের কারণে এখানে পোস্ট করা হচ্ছে।)

মাদ্রিদ

[সম্পাদনা]

ফিনিশিং প্রয়োজন Mehedi Abedin (আলাপ) ২৩:০৯, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin মন্তব্যের জন্য ধন্যবাদ! একনজর দেখে সংশোধন করে দেব। ― ᱚᱨᱤᱡᱤᱛ ২৩:১৪, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আহমেদাবাদ ঐতিহ্য পদযাত্রা সংশোধন

[সম্পাদনা]

আহমেদাবাদ ঐতিহ্য পদযাত্রার পাতাটি পরামর্শ অনুযায়ী ঠিক করেছি। আবার পর্যালোচনার অনুরোধ করছি Tasnim Iqbal (আলাপ) ০৪:৩০, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Tasnim Iqbal গৃৃহীত হয়েছে।ᱚᱨᱤᱡᱤᱛ ১৩:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

কারন জানতে চাওয়া

[সম্পাদনা]

অন্নপূর্ণা অভয়ারণ্য ট্রেক কেন গৃহীত না হওয়ার কারন বলুন। Editobd (আলাপ) ০১:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Editobd কারণ না বলার জন্য দুঃখিত! নিবন্ধে একাধিক সমস্যা বিদ্যমান।
  1. "প্রস্তুতি" অনুচ্ছেদ ঠিক নেই।
  2. অনুচ্ছেদে অংশ ভাগ করা নেই।
  3. "পরবর্তী গন্তব্য" অনুচ্ছেদ * দিয়ে বুলেট পয়েন্ট করুন।
  4. {{নির্দেশক | ধরন = vicinity | নাম = Machhapuchhare Base Camp | অক্ষাংশ = 28.526830 | দ্রাঘিমাংশ = 83.907492 }} এরকম নির্দেশক বা অনান্য টেমপ্লেটগুলিতে নাম বাংলাতে লিখুন।
  5. [[Nayapul|নায়াপুল]], [[Annapurna|অন্নপূর্ণা]] এগুলিতে শুধুমাত্র বাংলা রাখুন। যতগুলো wikilink আছে সব ঠিক করুন। যেমন - [[অন্নপূর্ণা]]
  6. সম্পূর্ণ নিবন্ধে যান্ত্রিকতা বিদ্যমান।
উল্লিখিত সমস্যাগুলি ঠিক করে জানান। ― ᱚᱨᱤᱡᱤᱛ ০১:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
সংশোধন করা হয়েছে। Editobd (আলাপ) ০৭:২২, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Editobd
  1. দেউরালি অঞ্চলের ওপরে বরফ পড়ে তাই বরফের চাদর জমে থাকতে পারে, আর বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বরে প্রবল বৃষ্টি হয় এছাড়া জোঁকের উপদ্রবও দেখা যায়। দেউরালি অঞ্চলের ওপরে বরফ পড়ে তাই বরফের চাদর জমে থাকতে পারে, আর বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বরে প্রবল বৃষ্টি হয় এছাড়া জোঁকের উপদ্রবও দেখা যায়। - এই লাইনগুলো মূল ইংরেজি নিবন্ধে নেই। অনুগ্রহ করে অপ্রয়োজনীয় বা নিজের থেকে যোগ করা তথ্য সরিয়ে ফেলুন।
  2. Porter এই শব্দের বাংলা অনুবাদ "কুলি/মুটে"। আপনি এটিকে ইংরেজি "পোর্টার" হিসেবেই রেখে দিয়েছেন। অনুগ্রহ করে বাংলা সমার্থক শব্দ ব্যবহার করুন।
  3. প্রস্তুতি বিভাগে মূল ইংরেজি নিবন্ধে মাত্র ১টি অনুচ্ছেদ আছে। কিন্তু আপনি বাংলাতে এটিকে ৭টি অনুচ্ছেদে ভাগ করেছেন। অনুগ্রহ করে অনুচ্ছেদ ভাঙা বা সংখ্যা বাড়ানো থেকে বিরত থাকুন। অনুচ্ছেদ সংখ্যা ইংরেজি নিবন্ধের সাথে মিলিয়ে নিন।
  4. ফেদি – লান্দ্রুক উপ-বিভাগেও একই অনুচ্ছেদ সমস্যা।
  5. লান্দ্রুক – চম্রং উপ-বিভাগেও একই অনুচ্ছেদ সমস্যা।
  6. বিকল্প পথ: নায়াপুল – চম্রং উপ-বিভাগেও একই অনুচ্ছেদ সমস্যা।
  7. সকল উপ-বিভাগেই অনুচ্ছেদ সংখ্যা মূল ইংরেজি নিবন্ধের সাথে মিলছে না।
অনুগ্রহ করে বিশেষভাবে খেয়াল রাখবেন –
  • প্রতিটি বিভাগ ও উপবিভাগে অনুচ্ছেদ সংখ্যা অবশ্যই ইংরেজি নিবন্ধের সাথে মেলাতে হবে।
  • প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতিটি নিবন্ধ সর্বোচ্চ দুই (২) বার পর্যালোচনা করা যাবে।
তাই অনুগ্রহ করে সংশোধনগুলো মনোযোগ দিয়ে একবারেই সম্পন্ন করুন। ― ᱚᱨᱤᱡᱤᱛ ০৮:১২, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ন্যায়বিচারের ইতিহাস পুনরায় পর্যালোচনা

[সম্পাদনা]

@ARI, ন্যায়বিচারের ইতিহাস নিবন্ধটির বিদ্যমান সমস্যা, যান্ত্রিক অনুবাদ ও অসামঞ্জস্য অনুচ্ছেদ ঠিক করা হয়েছে। পুনরায় পর্যালোচনা করার অনুরোধ রইলো।-IqbalHossain (আলাপ) ০৮:১৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@IqbalHossain গৃৃহীত হয়েছে
তবে, একটি পরামর্শ - নামবাচক শব্দের সাথে, অন্যান্য ক্ষেত্রেও হাইফেন চিহ্ন দিয়ে বিভক্তি যোগ যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। উদা:- [[গেটওয়ে আর্চ ন্যাশনাল পার্ক]]-এর, তার জায়গায় লিখবেন [[গেটওয়ে আর্চ ন্যাশনাল পার্ক]]ের অথবা [[গেটওয়ে আর্চ ন্যাশনাল পার্। গেটওয়ে আর্চ ন্যাশনাল পার্কের]]। ― ᱚᱨᱤᱡᱤᱛ ১৪:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ পুনঃযাচাই

[সম্পাদনা]

লাতিন আমেরিকায় সালসা নৃত্য নিয়াজ ইসলাম (আলাপ) ১১:২৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@নিয়াজ ইসলাম গৃৃহীত হয়েছে।ᱚᱨᱤᱡᱤᱛ ১৩:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ-পশ্চিম উইসকনসিনের ক্রাফট ব্রুয়ারি ভ্রমণ - পুনঃ যাচাই

[সম্পাদনা]

ইংরেজি শব্দগুলো অপসারণ করা হয়েছে Md. Muqtadir Fuad (আলাপ) ০৯:৫৭, ২২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Md. Muqtadir Fuad নিউ গ্লারাস ব্রুয়ারি অনুচ্ছেদে কিছু লাইন বাদ পড়েছে, সেগুলো যোগ করে জানান। ― ᱚᱨᱤᱡᱤᱛ ১৮:০৬, ২২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

জাপান

[সম্পাদনা]

জাপান পাতাটি অনেক বড়। সম্পূর্ণ পাতাটি ভালো করে পর্যালোচনা করতে অনেক সময় লাগবে। কিন্তু যতদূর দেখলাম, খেয়াল করছি যে অনেক অনুচ্ছেদে কিছু কিছু অংশ নেই। খুব বড় পাতা হওয়ায় অংশগুলোর নাম লিখে রাখতে ভুলে গেছি। আপনি পাতাটি ভালো করে পড়ে বাদ পড়া অংশগুলো শনাক্ত করে যুক্ত করে নিন। আমি পরে সময় করে আবার পাতাটি পর্যালোচনা করবো। যতদূর দেখলাম অনুবাদজনিত সমস্যা নেই বললেই চলে। Mehedi Abedin (আলাপ) ১৭:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin এতো বড় নিবন্ধ গুরুত্ব সহকারে দেখার জন্য ধন্যবাদ। ছেড়ে যাওয়া অংশগুলো যোগ করেছি। আমিও লিখে রাখতে ভুলে গেছি কোন কোন অনুচ্ছেদে বাদ ছিল। আপনার সুবিধার্থে বলে রাখি ২২:২১, ২৪ সেপ্টেম্বর ২০২৫২৩:২৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫ - মাঝের সংশোধন ইতিহাস দেখলেই বুঝতে পারবেন। ― ᱚᱨᱤᱡᱤᱛ ২৩:৪২, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@ARI সংশোধন প্রায় হয়ে গেছে। এখন শুধু যেসব বাক্যাংশ ও শব্দগুলোর বাংলা প্রতিশব্দ না থাকার পরেও বাংলা করা হয়েছে (যেমন কনভেনিয়েন্ট স্টোরকে সুবিধাজনক দোকান) এবং যেসব জায়গায় বড় রকমের ভুল রয়ে গেছে (যেমন অজ্ঞাত কারণে কোনো স্থানে আরবি হরফ ব্যবহার করা) সেগুলো ঠিক করতে হবে। Mehedi Abedin (আলাপ) ০৮:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin "কনভেনিয়েন্ট স্টোর→সুবিধাজনক দোকান" ভাই এগুলো সকালে ইচ্ছে করেই করলাম। আচ্ছা আরবি শব্দ এবং অপ্রোজনীয় বাংলা প্রতিশব্দ সংশোধন করার চেষ্টা করছি। ― ᱚᱨᱤᱡᱤᱛ ০৯:০১, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin সংশোধন করেছি। আরেকবার দেখার অনুরোধ রইল। ― ᱚᱨᱤᱡᱤᱛ ১২:৫০, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@ARI গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ১০:০২, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

লোহিত সাগরে ফেরি

[সম্পাদনা]

@ARI, লোহিত সাগরে ফেরি নিবন্ধটির শুরুর ২টি অনুচ্ছেদে ঠিক করা হয়েছে। পুনরায় পর্যালোচনা করার অনুরোধ রইলো। Saiyada Jannat Dhira (আলাপ) ১৬:১৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Saiyada Jannat Dhira আরও কিছু সম্পাদনা প্রয়োজন। আপনি নিবন্ধে অনেক বেশি জটিল বাক্য ব্যবহার করেছেন, সেগুলি নিবন্ধের প্রাঞ্জলতা হ্রাস করছে। অনুগ্রহ করে এগুলি অর্থ অনুসারে সরল বাক্যে ভেঙে ঠিক করে জানান।
যেমন -
  • সৌদি আরব এবং উপসাগরীয় রাষ্ট্রে কর্মরত অভিবাসী শ্রমিকদের যাতায়াতের জন্যও ফেরি চলাচল করত, কিন্তু এই শ্রমবাজার বন্ধ হয়ে গেছে, ফলে ফেরির সংখ্যা কমে গেছে।সৌদি আরব এবং উপসাগরীয় রাষ্ট্রে কর্মরত অভিবাসী শ্রমিকদের যাতায়াতের জন্যও ফেরি চলাচল করত। কিন্তু এই শ্রমবাজার এখন বন্ধ হয়ে গেছে। এর ফলে ফেরির সংখ্যা কমে গেছে।
  • আকাবা হলো জর্ডানের লোহিত সাগরের বন্দর, যেখান থেকে ফেরি চলে মিশরের সাইনাই অঞ্চলের নুয়াইবা ও তাবা হাইটসের উদ্দেশ্যে, ইসরায়েলকে এড়িয়ে। বন্দরটি শহরের পাঁচ কিলোমিটার দক্ষিণে অবস্থিত, এখানে টিকিট কাউন্টার নেই, তাই শহরের কেন্দ্র থেকে এটি সংগ্রহ করতে হবে।আকাবা হলো জর্ডানের লোহিত সাগরের বন্দর। এখান থেকে ফেরিগুলি ইসরায়েলকে এড়িয়ে মিশরের সাইনাই অঞ্চলের নুয়াইবা ও তাবা হাইটসের উদ্দেশ্যে চলে। বন্দরটি শহরের পাঁচ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এখানে কোনো টিকিট কাউন্টার নেই, তাই টিকিট শহরের কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে।
এগুলো ঠিক করে জানালে গ্রহণ করে নিব। ― ᱚᱨᱤᱡᱤᱛ ০১:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
সংশোধন করেছি। আরেকবার দেখার অনুরোধ রইল। Saiyada Jannat Dhira (আলাপ) ১২:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Saiyada Jannat Dhira গৃহীত হয়েছেᱚᱨᱤᱡᱤᱛ ০১:০৭, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ইয়াঙ্গুন

[সম্পাদনা]

সারা নিবন্ধ জুড়ে সংশোধন প্রয়োজন Mehedi Abedin (আলাপ) ১৬:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin যথাসম্ভব সংশোধন করেছি। অন্যান্য যেকোনো সমস্যা থাকলে অনুগ্রহ করে উল্লেখ করুন। ― ᱚᱨᱤᱡᱤᱛ ১২:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@ARI গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ১৩:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে ইমেইল করা হয়েছে!

[সম্পাদনা]

অনুগ্রহ করে মেইল চেক করুন! —Yahya (talkcontribs.) ১৭:০৬, ৯ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন