ব্যবহারকারী আলাপ:Firuz Ahmmed
আলোচনা যোগ করুনউইকিভ্রমণে স্বাগত!
[সম্পাদনা]| প্রিয় Firuz Ahmmed, উইকিভ্রমণে আপনাকে স্বাগত! এই প্রকল্পে আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ। আশা করছি, এ পরিবেশটি আপনার ভালো লাগবে আর উইকিভ্রমণকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। উইকিভ্রমণে নতুন হিসেবে আপনার সাহায্যের প্রয়োজন হলে এগুলো দেখতে পারেন:
আপনার যেকোনো প্রশ্ন বা জিজ্ঞাস্য বিষয় নিয়ে আলোচনা করতে ভ্রমণপিপাসুর আড্ডা ব্যবহার করুন। এছাড়া সম্প্রদায়ের প্রবেশদ্বারে আপনি একটি তালিকা পাবেন, যা আপনাকে সাহায্য করবে। এতদ্ব্যতীত আপনার যেকোনো অসুবিধায় সম্পূর্ণ নির্দ্বিধায় আমার আলাপ পাতায় বার্তা রাখুন। অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের আশা করি আপনি বাংলা উইকিভ্রমণ সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আপনাকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! |
— উইকিভ্রমণ অভ্যর্থনা কমিটির পক্ষে, রকি (আলাপ) ০৬:৩৯, ১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ প্রতিযোগিতা
[সম্পাদনা]সুধী, অস্ট্রেলিয়ায় কেনাকাটা নিবন্ধটি অনুবাদ করার জন্য অভিনন্দন। আমি পর্যালোচক হিসেবে নিবন্ধটি যতটুকু পড়েছি তাতে দেখলাম কিছু সম্পাদনা করে সংশোধন করার প্রয়োজন আছে। পাশাপাশি নিবন্ধের "কেনাকাটার স্থান" অনুচ্ছেদের অনুবাদ সম্পূর্ণ হয়নি, কিছু অংশ লেখা এখানে অনুবাদ না করেই জমা দেওয়া হয়েছে। এগুলোর সমাধান করে আমাকে জানালে আমি সব দেখে ঠিক দেখলে গ্রহণ করে নেবো। Mehedi Abedin (আলাপ) ১২:০৪, ৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @Firuz Ahmmed সুধী, আপনি কি পরামর্শ অনুযায়ী সংশোধন করেছেন? না করে থাকলে করে আমাকে জানান। Mehedi Abedin (আলাপ) ২১:৪৫, ১২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- সংশোধন করা হয়েছে। আমি আবারো পরীক্ষা করেছি কিন্তু কোন অনুচ্ছেদ অসম্পূর্ণ পায়নি। আবারো পরীক্ষা করার অনুরোধ রইল। Firuz Ahmmed (আলাপ) ০৩:২৫, ২৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
সুধী, আপনার অনূদিত মিরপুর নিবন্ধটি প্রতিযোগিতার জন্য গৃহীত হয়েছে। অভিনন্দন। Mehedi Abedin (আলাপ) ২১:৩৮, ১২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪: তথ্য প্রদানের আহ্বান
[সম্পাদনা]সুপ্রিয় Firuz Ahmmed,
উইকভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪-এ অংশগ্রহণ করে নিবন্ধ তৈরি করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। আপনাকে অভিনন্দন! বিস্তারিত ফলাফল দেখুন এই লিংকে।
আপনাকে ডিজিটাল সনদ প্রেরণের জন্য আপনার কিছু তথ্য আমাদের প্রয়োজন। অনুগ্রহ করে ১৪ নভেম্বরের মধ্যে এই গুগল ফর্মটি পূরণ করুন।
আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ ০৪:৪০, ৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫ -এ অংশগহণের আমন্ত্রণ
[সম্পাদনা]সুপ্রিয় Firuz Ahmmed,
আশা করি আপনি ভালো ও সুস্থ আছেন। আনন্দের সাথে জানাচ্ছি, গত বছরের মতো এবারও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুরু হয়েছে উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি শুরু হয়েছে ১লা সেপ্টেম্বর এবং চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রতিযোগিতায়ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
আপনি যদি এখনও অংশগ্রহণ না করে থাকেন, তাহলে এখনই অংশ নিন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
শুভেচ্ছান্তে,
প্রতিযোগিতার আয়োজক দলের পক্ষে
ইয়াহিয়া ১০:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
কুয়েত শহর
[সম্পাদনা]কুয়েত শহর নিবন্ধে ভালো সম্পাদনা প্রয়োজন। কিছু জায়গায় ইংরেজি শব্দ ও বাক্য রয়ে গেছে। একটি অনুচ্ছেদে ছবি নেই। অনেক বাক্যে অপ্রয়োজনীয়ভাবে শব্দের সাথে "-এ" বা "-এর" যুক্ত করা আছে (যেমন "ঢাকার" এর বদলে "ঢাকা-এর")। Mehedi Abedin (আলাপ) ১০:০২, ২০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- সংশোধন করা হয়েছে। Firuz Ahmmed (আলাপ) ০৮:০৮, ২১ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫: অনুগ্রহ করে আপনার তথ্য দিন!
[সম্পাদনা]সুধী,
উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এই প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে! আপনার অবদান উইকিভ্রমণকে আরও সমৃদ্ধ করেছে।
প্রতিযোগিতার বিস্তারিত ফলাফল দেখুন এই লিংকে: https://w.wiki/FSap
ডিজিটাল সনদ পাঠানোর জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে ৩১ অক্টোবরের মধ্যে এই গুগল ফর্মটি পূরণ করুন।
আশা করছি, উইকিভ্রমণে নিয়মিত অবদান অব্যাহত রাখবেন।
শুভেচ্ছান্তে, Yahya (আলাপ) ১৭:৪৫, ২২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
