বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:IqbalHossain

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিভ্রমণ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Yahya কর্তৃক ৩ মাস আগে "আপনাকে ইমেইল করা হয়েছে!" অনুচ্ছেদে

স্বাগতম

[সম্পাদনা]

নতুন উইকিতে স্বাগতম। বাংলা উইকিভ্রমণ সৃষ্টিতে অবদান রাখায় আপনাকে অশেষ ধন্যবাদ। --আফতাব (আলাপ) ১৫:২৯, ৮ জুন ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট

[সম্পাদনা]

অনুগ্রহ বাংলা নামে টেমপ্লেট তৈরি করুন। টেমপ্লেটের প্যারামিটার বাংলা করুন ({{{1|}}}, {{{2|}}} ব্যতীত)। ইংরেজি নথিগুলি কপি-পেস্ট না করে অনুবাদ করুন। নথি হুবুহু ইংরেজির মত না হলেও সমস্যা নেই। ~মহীন (আলাপ) ১২:২৪, ১১ জুন ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ভাই, ইংরেজি নথিগুলি হুবহু আনবেন না। টেমপ্লেট তৈরি করার পর ইংরেজি নথি দেখে নিজের মত বাংলায় কিছু লিখে দিন। এমনকি এক লাইন হলেও সমস্যা নেই। আর টেমপ্লেট/মডিউলের নামগুলি বাংলা করবেন, বাংলা করার দ্বারা ইংরেজি উচ্চারণে বাংলা করা বুঝাচ্ছি না। অনূদিত নামের বাংলা বুঝাচ্ছি। --আফতাব (আলাপ) ১৩:৫৬, ১২ জুন ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ব্যানার

[সম্পাদনা]

এটি ব্যবহার করে ব্যানার ৭:১ অনুপাতে কাটেন ও পারলে বাংলা নামে (যদিও বাধ্যতামূলক না) ব্যানারগুলি আপলোড করেন। ধন্যবাদ। --আফতাব (আলাপ) ২৩:১১, ১৪ জুন ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪

[সম্পাদনা]

আপনি নিবন্ধ প্রতিযোগিতায় অনেকগুলো নিবন্ধ ধরে রেখেছেন, যেগুলো এখনো তৈরি করা হয়নি। অন্যদের সুযোগ দিতে একই সাথে ৩ টির বেশি নিবন্ধ ধরে না রাখার অনুরোধ রইলো।- রকি (আলাপ) ০৪:৩০, ২১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

রোম

[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতায় আপনার জমাদানকৃত রোম নিবন্ধে Cope অনুচ্ছেদটি অনুবাদ করেননি। অনুগ্রহ করে এটি অনুবাদ করে আমাকে জানান নয়তো আমি পাতাটি পর্যালোচনা করতে পারবো না। জানানোর সময় @ লিখে আমার ব্যবহারকারী নাম বাছাই করে জানাতে ভুলবেন না। Mehedi Abedin (আলাপ) ১৫:৪৬, ২৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সুধী, @Mehedi Abedin
ধন্যবাদ আপনাকে। এটি করা হয়েছিল তবে শিরোনামে কিছুটা ভুল ছিল, আমি এখন ঠিক করে দিয়েছি। পর্যালোচনা করার জন্য অনুরোধ রইলো। যদি সময় হয় আমার জমাকৃত অন্যান্য পাতাগুলোও পর্যালোচনা কারে দিবেন আশা করি। আপনাকে আবারো ধন্যবাদ। --IqbalHossain (আলাপ) ১৫:৫২, ২৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@IqbalHossain প্রচুর ইংরেজি হরফ রয়ে গেছে, আমি কিছু বাংলা করেছি। বাকিগুলো আপনি করুন। Mehedi Abedin (আলাপ) ১৬:৪৪, ২৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin, ইংরেজি শব্দগুলো ঠিক করা হয়েছে। আরেক বার চেক করবেন অনুগ্রহ করে।--IqbalHossain (আলাপ) ১৭:২৯, ২৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪: তথ্য প্রদানের আহ্বান

[সম্পাদনা]

অভিনন্দন IqbalHossain!

আপনি উইকভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪-এ অংশগ্রহণ করেছিলেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনি এই প্রতিযোগিতার সেরা দশ জনের একজন হয়েছেন। বিস্তারিত ফলাফল দেখুন এই লিংকে

পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে অর্থাৎ পুরস্কার বিতরণ করতে আমাদের আপনার কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে ১৪ নভেম্বরের মধ্যে এই গুগল ফর্মটি পূরণ করুন

আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ০৪:৩৭, ৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

স্বয়ংক্রিয় পরীক্ষণ

[সম্পাদনা]

সুপ্রিয় IqbalHossain, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব পাতা সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিভ্রমণ:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! —Yahya (talkcontribs.) ১০:০৩, ১১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

মৃত সাগর (জর্দান) এটা ঠিক করা হয়েছে। অনুগ্রহ করে বিবেচনা করেন

[সম্পাদনা]

ঠিক করেছি Mahiya50 (আলাপ) ০৫:৩৭, ৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা

[সম্পাদনা]

প্রিয় ইকবাল ভাই, সরকারি বাসস্থানস্প্যানিশ সাম্রাজ্য নিবন্ধ দুটির ঠিক কোন অংশ বা কোন অনুচ্ছেদ নাকি পুরো নিবন্ধই আপনার পর্যবেক্ষণে এআই মনে হয়েছে জানালে কৃতজ্ঞ থাকবো। পর্যবেক্ষণের পর আপনার কাছে বার্তা প্রত্যাশা করছি। তবে '। alt =' (এই অংশগুলো স্থানীয় ভাষা রেখেছি) এর বাইরে আমি পুরো নিবন্ধের প্রতিটি লাইন (টেমপ্লেটসহ) প্রাঞ্জল ভাষায় রাখার চেষ্টা করেছি। তারপরেও পর্যবেক্ষণে আপনার নির্দিষ্ট মন্তব্য পেলে হয়তো সংশোধনের সুযোগ পাওয়া যাবে। Delwar (আলাপ) ০৭:২৭, ৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ঐতিহ্যবাহী খাদ্য বাজার পাতা ঠিক করেছি

[সম্পাদনা]

ঐতিহ্যবাহী খাদ্য বাজার সংশোধন করতে বলেছিলেন। পাতাটি ঠিক করেছি। SMontaha32 (আলাপ) ১৮:০৮, ৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@SMontaha32, নিবন্ধে এখনো যান্ত্রিকতা রয়ে গেছে। যতি চিহ্নের ব্যবহার ঠিক নেই।-IqbalHossain (আলাপ) ০৪:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@IqbalHossain পাতাটি আবারও সংশোধন করেছি। পুনরায় পর্যালোচনা করার অনুরোধ করছি। SMontaha32 (আলাপ) ০২:৫৩, ৩ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

চীনে সুবর্ণ সপ্তাহ ছুটির দিন এবং চাকার উপর প্রাসাদ পাতা দুইটা ঠিক করা হয়েছে।

[সম্পাদনা]

ভাইয়া,পাতা দুইটা ঠিক করেছি।অনুগ্রহ করে বিবেচনা করবেন Humaira.thithi (আলাপ) ১৬:২৭, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Humaira.thithi, দুইটি নিবন্ধেই এখনো যান্ত্রিকতা রয়ে গেছে। যতি চিহ্নের ব্যবহার ঠিক নেই। -IqbalHossain (আলাপ) ০৪:৫০, ২৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সংগঠিত অপরাধ পর্যটন

[সম্পাদনা]

পাতাটিতে কিছু ত্রুটি রয়ে গেছে। ঠিক করে আমাকে জানান। Mehedi Abedin (আলাপ) ১৮:৫৪, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin, ত্রুটি দূর করা হয়েছে।পুনরায় পর্যালোচনার জন্য অনুরোধ রইল।--IqbalHossain (আলাপ) ০৮:৩৫, ৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@IqbalHossain কিছু রয়ে গেছে, বিশেষ করে বাংলা হরফে লেখা ইংরেজি শব্দ, মাত্রাতিরিক্ত কমার ব্যবহার এবং "-এ" ও "-এর" অপ্রয়োজনীয় ব্যবহার ঠিক করতে হবে। Mehedi Abedin (আলাপ) ২২:৪৮, ৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
CID daya sir 💜🧡🖤🤍💛🤎💚💙💙💜💜 ~2025-57423-8 (আলাপ) ১৩:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫ -এ অংশগহণের আমন্ত্রণ

[সম্পাদনা]

সুপ্রিয় IqbalHossain,

আশা করি আপনি ভালো ও সুস্থ আছেন। আনন্দের সাথে জানাচ্ছি, গত বছরের মতো এবারও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুরু হয়েছে উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি শুরু হয়েছে ১লা সেপ্টেম্বর এবং চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রতিযোগিতায়ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

আপনি যদি এখনও অংশগ্রহণ না করে থাকেন, তাহলে এখনই অংশ নিন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

শুভেচ্ছান্তে,
প্রতিযোগিতার আয়োজক দলের পক্ষে
ইয়াহিয়া ১০:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বৌদ্ধ সার্কিট পাতা সংশোধন করেছি

[সম্পাদনা]

@IqbalHossain বৌদ্ধ সার্কিট পাতাটি সংশোধন করেছি। অনুগ্রহ করে গ্রহন করুন। Humaira.thithi (আলাপ) ১২:০৫, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Humaira.thithi, সংশোধনের পর গৃহীত হয়েছে।-IqbalHossain (আলাপ) ০৪:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আলাস্কা সামুদ্রিক মহাসড়ক

[সম্পাদনা]

@IqbalHossain উপরোক্ত নিবন্ধে কোথায় কোথায় ভুল আছে একটু বললে ভালো হয় Sumanta3023 (আলাপ) ১৬:৫৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Sumanta3023, একটা উদাহরণ দিচ্ছি,
বর্তমান সময়সূচি পাওয়া যায় এখানে[অকার্যকর বহিঃসংযোগ], যেটা একদিকে ক্যালেন্ডারের মতো করে দেখায় কোন দিনে কোন জাহাজ কখন আসবে আর কখন ছাড়বে, আরেকদিকে রঙ দিয়ে আলাদা করা একটি তালিকা আকারে পথগুলোকেও দেখায়। ভ্রমণের পরিকল্পনা করার সময় আপনি চাইলে পুরো ব্যবস্থার একটি মানচিত্রও দেখে নিতে পারেন।
এই পুরো প্যারাটিকে আপনি লিখতে পারতেনঃ
বর্তমান সময়সূচি এখানে পাওয়া যায়, যেখানে কোন দিনে কোন জাহাজ কখন আসবে এবং কখন ছেড়ে যাবে তা ক্যালেন্ডার আকারে দেখানো হয়। এছাড়া, একটি রঙিন তালিকা আকারে বিভিন্ন পথও দেখানো হয়। ভ্রমণের পরিকল্পনা করার সময় আপনি পুরো ব্যবস্থার একটি মানচিত্রও দেখে নিতে পারেন।
অনুগ্রহ করে এভাবে অন্যান্য নিবন্ধগুলোও ঠিক করে জানাবেন।-IqbalHossain (আলাপ) ০৫:১৭, ১৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@IqbalHossain সংশোধন করেছি পুনরায় পর্যালোচনা জন্য অনুরধ রইল/ Sumanta3023 (আলাপ) ০৯:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sumanta3023, সংশোধনের পর গৃহীত।-IqbalHossain (আলাপ) ০১:৪৭, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

এম্পায়ার বিল্ডার

[সম্পাদনা]

@IqbalHossainউপরোক্ত নিবন্ধে কোন লাইন টি পরে আপনার মনে হলো এআই অনুবাদ Sumanta3023 (আলাপ) ১৬:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

কেপলার ট্র্যাক

[সম্পাদনা]

@IqbalHossainনিবন্ধে কোন লাইন টি পরে আপনার মনে হলো এআই অনুবাদ Sumanta3023 (আলাপ) ১৬:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@IqbalHossain সংশোধন করেছি পুনরায় পর্যালোচনার জন্য অনুরোধ রইল । Sumanta3023 (আলাপ) ১০:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sumanta3023, সংশোধনের পর গৃহীত।-IqbalHossain (আলাপ) ০১:৪১, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা

[সম্পাদনা]

ভাই, তুকসনকিয়োতো দুটিই বেশ বড় নিবন্ধ। নিবন্ধ শেষ পড়ার পর সমস্যা ধরতে পারলে নিশ্চয়াই জমা দেয়া হতো না। পর্যালোচনায় আপনার মন্তব্য ছোট মন্তব্য ‘একাধিক সমস্যা রয়েছ’ ও ‘অনুবাদে যান্ত্রিকতা রয়েছে’ নির্ণয় করা আমার জন্য কিছুটা কঠিনও বটে। তাই দুটি নিবন্ধের কোন অনুচ্ছেদ পড়ে এমনটি ধরতে পেরেছেন তা বললে সংশোধন করতে সুবিধা হতো। আপনার পর্যালোচনা শুভ হোক। Delwar (আলাপ) ১৭:৫৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Delwar ভাই, কিয়োতো নিবন্ধটিতে প্রচুুর জাপানি শব্দ রয়ে গেছে, এছাড়া আপনি
কিয়োতো (京都) এক সহস্রাধিক বছর ধরে জাপানের রাজধানী ছিল। এখনো এটি দেশের সবচেয়ে সুন্দর শহর ও সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এমনকি ২০২৩ সালে জাতীয় সরকারের সংস্কৃতি বিষয়ক সংস্থাও এখানে স্থানান্তরিত হয়েছে। তবে ভ্রমণকারীরা প্রথমে শহরে প্রবেশ করলে কিয়োতোর সৌন্দর্য চোখে নাও পড়তে পারে। আধুনিক কাঁচ ও ইস্পাতে তৈরি বিশাল রেলস্টেশন ঘিরে থাকা অগোছালো নগর চিত্রই প্রথম নজরে ধরা দেয়। এটি একদিকে ঐতিহ্যবাহী শহরের রূপ, অন্যদিকে আধুনিকতার সঙ্গে সংঘর্ষের প্রতীক।
এই অনুচ্ছেদটিকে এভাবে লিখতে পারেনঃ
কিয়োতো এক হাজার বছরেরও বেশি সময় ধরে জাপানের রাজধানী ছিল এবং এটি দেশের সবচেয়ে সুন্দর শহর ও সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। এমনকি ২০২৩ সালে জাতীয় সরকারের সংস্কৃতি বিষয়ক সংস্থাটিও এখানে স্থানান্তরিত হয়েছে। তবে, পর্যটকরা হয়তো শহরটির সুন্দর দিকগুলো দেখতে গিয়ে অবাক হতে পারেন যে এর জন্য কতটা চেষ্টা করতে হবে। কারণ, শহরের প্রথম ঝলকে চোখে পড়ে কেন্দ্রীয় কিয়োতোর বিশাল শহুরে বিস্তার এবং অতি-আধুনিক কাঁচ ও ইস্পাতের তৈরি রেলস্টেশন, যা ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য সংঘর্ষের প্রতীক।
ঠিক করে জানাবেন।--IqbalHossain (আলাপ) ০৫:৪০, ১৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@IqbalHossain ভাই, কিয়োতো, তুকসন, পানামা শহর সংশোধন করা হয়েছে, আবার একটু দেখুন, আশা করি এবার গ্রহণ করতে পারবেন। আর সংশোধনের জন্য বাকি নিবন্ধগুলোতে আপনার নির্দিষ্ট পর্যালোচনা মন্তব্য প্রত্যাশা Delwar (আলাপ) ১৭:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@IqbalHossain ভাই কিয়োতো সংশোধন করা হয়েছিলো। পুন:পর্যালোচনা করার অনুরোধ। Delwar (আলাপ) ১৮:১১, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা

[সম্পাদনা]

@IqbalHossain জাকার্তা নিবন্ধে কিরকম যান্ত্রিকতা বিশদে বললে সংশোধন করতে সুবিধা হয়।― ᱚᱨᱤᱡᱤᱛ ২২:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@ARI, বিশদের বলা কঠিন, তবে কয়েকটা উদাহরণ দিচ্ছি, আশা করি বুঝতে পারবেনঃ
“জাকার্তা ইন্দোনেশিয়ার গণমাধ্যমের কেন্দ্র। বেশিরভাগ সংবাদ আসলে জাকার্তা থেকেই পরিবেশিত হয়।” এটিকে লিখা যায়: জাকার্তা ইন্দোনেশিয়ার গণমাধ্যমের কেন্দ্রস্থল। বেশিরভাগ সংবাদের উৎসই মূলত জাকার্তা। এবং  
“রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি স্টেশন টিভিআরআই-তে প্রতিদিন ১৭:০০ টায় ইংরেজি সংবাদ সম্প্রচার হয় এবং মেট্রোটিভি-তে মঙ্গলবার থেকে শনিবার রাত ০১:০০ টায় সংবাদ দেখানো হয়। মেট্রোটিভি-তে ম্যান্ডারিন চীনা ভাষায় সংবাদের জন্য মেট্রো শিনওয়েন রয়েছে।” কে লিখা যায়:
“রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল টিভিআরআই-তে প্রতিদিন ১৭:০০ টায় ইংরেজি সংবাদ প্রচারিত হয় এবং মেট্রোটিভিতে মঙ্গলবার থেকে শনিবার দুপুর ০১:০০ টায় ইংরেজি সংবাদ প্রচারিত হয়। মেট্রোটিভিতে ম্যান্ডারিন চাইনিজ ভাষায় সংবাদের জন্য ‘মেট্রো শিনওয়েন’ নামে একটি অনুষ্ঠান রয়েছে।” --IqbalHossain (আলাপ) ০৫:৫০, ১৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@IqbalHossain সংশোধন করেছি। পুনরায় দেখার অনুরোধ রইল। ― ᱚᱨᱤᱡᱤᱛ ১৩:৪০, ১৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@ARI, গৃহীত হয়েছে। তবে আরও একটু হাত লাগানোর অনুরোধ রইলো। যেমনঃ রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি স্টেশন টিভিআরআইতে প্রতিদিন ১৭:০০ টায় ইংরেজি সংবাদ সম্প্রচার হয় এবং মেট্রোটিভিতে মঙ্গলবার-শনিবার রাত ০১:০০ টায় হয়। মেট্রোটিভিতে ম্যান্ডারিন চীনা ভাষায় সংবাদের জন্য মেট্রো শিনওয়েন রয়েছে।
এই লিখাটি দুইজায়গায় ব্যবহার করেছেন। ঠিক করে নিবেন আশা করি।-IqbalHossain (আলাপ) ১৬:৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

পুরাতন দক্ষিণ এবং নতুন দক্ষিণ

[সম্পাদনা]

@IqbalHossain পুরাতন দক্ষিণ এবং নতুন দক্ষিণ নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ সংশোধন করেছি। পুনরায় দেখার অনুরোধ রইল। Saiyada Jannat Dhira (আলাপ) ১৬:১৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Saiyada Jannat Dhira, এখনো যান্ত্রিকতা রয়েছে। একটি উদাহরণ দিচ্ছি; “নতুন কার্ডের জন্য ফি $৫, যা ২ ভ্রমণ অন্তর্ভুক্ত। এই ভ্রমণে মোট ৪ ভ্রমণ হবে”।
পুুরো নিবন্ধটি আরেকটু পড়ে সংশোধন করে জানাবেন।-IqbalHossain (আলাপ) ০৪:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@IqbalHossain নিবন্ধটি সংশোধন করেছি। পুনরায় পর্যালোচনার জন্য অনুরোধ রইল । Saiyada Jannat Dhira (আলাপ) ১৪:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

লোহিত সাগরে ফেরি

[সম্পাদনা]

@IqbalHossain লোহিত সাগরে ফেরি নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ সংশোধন করেছি। পুনরায় দেখার অনুরোধ রইল। Saiyada Jannat Dhira (আলাপ) ১৯:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Saiyada Jannat Dhira, এখনো কিছুটা যান্ত্রিকতা রয়েছে, তবে গৃহীত। আশা করি ঠিক করে নিবেন।-IqbalHossain (আলাপ) ০৪:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা

[সম্পাদনা]

@IqbalHossain তাজারা রেলওয়ে নিবন্ধটি সংশোধন করেছি। পুনরায় পর্যালোচনার জন্য অনুরোধ রইল । Sumanta3023 (আলাপ) ১৫:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Sumanta3023, সংশোধনের পর গৃহীত। IqbalHossain (আলাপ) ১৪:৩৩, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

টাকা কিবাভে নিবো

[সম্পাদনা]

রবিন ~2025-27109-21 (আলাপ) ০১:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা প্রসঙ্গে

[সম্পাদনা]

ইন্দোনেশিয়া নিবন্ধে একটা ছবির শেষে ]] ছিল না, ওটা ঠিক করেছি। আরেকটা ছবি কমন্সে নেই। টেমপ্লেটে দুই-তিনটা ঠিকানা ইংরেজিতে রয়ে গিয়েছিল, ঠিক করেছি। এছাড়া আপনি যেগুলোকে "অযাচিত ইংরেজি শব্দ" বলেছেন, ওগুলো ইংরেজি শব্দই নয়। ওগুলো আসলে "ইন্দোনেশীয় ভাষা"। ভ্রমণ নিবন্ধে প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় ভাষা ব্যবহার করা গ্রহণযোগ্য/উচিত। ইংরেজিতেও আছে।
রাইন নিবন্ধের "অযাচিত ইংরেজি শব্দ"গুলো ইংরেজি নয়, জার্মান (কেবল একটা সম্ভবত লাতিন)। একই কথা প্রযোজ্য।
বলকান পর্বতশৃঙ্গ এর "অযাচিত ইংরেজি শব্দ"গুলো মূলত উইকিউপাত্ত থেকে আসা, ওগুলো উইকিউপাত্তে ঠিক করে দিচ্ছি।
ক্যানবেরা/হলক্যানবেরা/দক্ষিণ ক্যানবেরায় AM, PM ইংরেজিতে ছিল, ২-১ টা শর্টফর্ম ছিল। এগুলোও বাংলা করেছি। এছাড়া আর কোনো অযাচিত ইংরেজি শব্দ নেই। দুইয়েকটা প্রয়োজনীয় ইংরেজি/ ওয়েলশ শব্দ আছে। Time টেমপ্লেট তৈরি করা বাকি। এটা উইকিভ্রমণের সব নিবন্ধের ক্ষেত্রেই প্রযোজ্য। সম্ভব হলে আমি তৈরি করব। MS Sakib (আলাপ) ১৩:৩১, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@MS Sakib, গৃহীত হয়েছে। IqbalHossain (আলাপ) ১৪:৩০, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ফ্রান্সে রেল ভ্রমণ

[সম্পাদনা]

@IqbalHossain ফ্রান্সে রেল ভ্রমণ নিবন্ধটি সংশোধন করেছি। পুনরায় পর্যালোচনার জন্য অনুরোধ রইল । Sumanta3023 (আলাপ) ১৫:২৪, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Sumanta3023, গৃহীত হয়েছে। IqbalHossain (আলাপ) ১৬:৪৪, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সান্তা ফে ট্রেইল

[সম্পাদনা]

@IqbalHossain সান্তা ফে ট্রেইল নিবন্ধটি সংশোধন করেছি। পুনরায় পর্যালোচনার জন্য অনুরোধ রইল । Sumanta3023 (আলাপ) ১৫:৩৯, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Sumanta3023, এখনোও যান্ত্রিকতা রয়েছে, যেমন :
সান্তা ফে-র পরে, ডজ সিটি সম্ভবত সান্তা ফে ট্রেইলের দ্বিতীয় সবচেয়ে বিখ্যাত শহর, কিন্তু যারা ট্রেইলের ইতিহাসের প্রাচুর্য আশা করেন তারা কিছুটা হতাশ হতে পারেন—ইতিহাস নেই বলে নয়, বরং ডাউনটাউনের নিম্নমানের, রুচিহীন পর্যটন আকর্ষণগুলি থেকে তা আলাদা করা কঠিন। তবে, আপনি যদি খোঁজেন তবে ট্রেইলের চিহ্ন, প্রদর্শনী এবং নিদর্শন সেখানে রয়েছে।
এছাড়া হিন্দিভাষাও ব্যবহার করেছেন দেখলাম। IqbalHossain (আলাপ) ১৬:৪৪, ১ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে ইমেইল করা হয়েছে!

[সম্পাদনা]

অনুগ্রহ করে মেইল চেক করুন! —Yahya (talkcontribs.) ১৭:০৯, ৯ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন