ব্যবহারকারী আলাপ:Md.Muntasir Ahmmed Muin
আলোচনা যোগ করুনউইকিভ্রমণে স্বাগত!
[সম্পাদনা]| প্রিয় Md.Muntasir Ahmmed Muin, উইকিভ্রমণে আপনাকে স্বাগত! এই প্রকল্পে আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ। আশা করছি, এ পরিবেশটি আপনার ভালো লাগবে আর উইকিভ্রমণকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। উইকিভ্রমণে নতুন হিসেবে আপনার সাহায্যের প্রয়োজন হলে এগুলো দেখতে পারেন:
আপনার যেকোনো প্রশ্ন বা জিজ্ঞাস্য বিষয় নিয়ে আলোচনা করতে ভ্রমণপিপাসুর আড্ডা ব্যবহার করুন। এছাড়া সম্প্রদায়ের প্রবেশদ্বারে আপনি একটি তালিকা পাবেন, যা আপনাকে সাহায্য করবে। এতদ্ব্যতীত আপনার যেকোনো অসুবিধায় সম্পূর্ণ নির্দ্বিধায় আমার আলাপ পাতায় বার্তা রাখুন। অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের আশা করি আপনি বাংলা উইকিভ্রমণ সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আপনাকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! |
— উইকিভ্রমণ অভ্যর্থনা কমিটির পক্ষে, রকি (আলাপ) ০৬:৪০, ১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
পর্যালোচনা
[সম্পাদনা]প্রতিযোগিতায় আপনার জমা দেওয়া গ্র্যান্ড ক্যানালের ধারে (চীনের মহাখালের ধারে) পাতাটিতে কিছু সংশোধন প্রয়োজন। বাক্যগঠন ঠিক করা, যান্ত্রিক অনুবাদ সংশোধন এসবের পাশাপাশি শব্দের সাথে অপ্রয়োজনীয়ভাবে "-এ" বা "-এর" এর ব্যবহার (যেমন "চীনের" বদলে "চীন-এর") ঠিক করতে হবে। এগুলো সব ঠিক করে তারপর এখানে রিপ্লাইতে "@" টাইপ করে আমার নাম লিখে তালিকা থেকে আমার নাম সিলেক্ট করার মাধ্যমে মেনশন করে জানান। মেনশন না করলে আমি আপনার রিপ্লাইয়ের নোটিফিকেশন পাবো না। তারপর আমি পাতাটি আবার পর্যালোচনা করে গ্রহণ বা বর্জন করতে পারি। Mehedi Abedin (আলাপ) ২৩:০৭, ১১ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Mehedi Abedin
- ঠিক করা হয়েছে।
- ধন্যবাদ Md.Muntasir Ahmmed Muin (আলাপ) ০৭:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Md.Muntasir Ahmmed Muin তবুও কিছু সমস্যা ছিল, যেমন "চীন-এ অবস্থিত একটি প্রকৌশলীয় কাজ, যাকে চীন-এর মহাপ্রাচীর এর সাথে তুলনা করা হয়।.... সুই রাজবংশ (৫৮১-৬১৮ খ্রিস্টাব্দ) এর সময়....ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকার- এই তালিকায়"। কিন্তু অল্প হওয়ায় আমি এগুলো ঠিক করে পাতাটি গ্রহণ করে নিয়েছি। কিন্তু পরের বার থেকে এগুলো ঠিক করে গ্রহণ করা হবেনা। তাই আশাকরি এই ভুলগুলো খেয়ালে রাখবেন। Mehedi Abedin (আলাপ) ২২:৪৯, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫ -এ অংশগহণের আমন্ত্রণ
[সম্পাদনা]সুপ্রিয় Md.Muntasir Ahmmed Muin,
আশা করি আপনি ভালো ও সুস্থ আছেন। আনন্দের সাথে জানাচ্ছি, গত বছরের মতো এবারও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুরু হয়েছে উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি শুরু হয়েছে ১লা সেপ্টেম্বর এবং চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রতিযোগিতায়ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
আপনি যদি এখনও অংশগ্রহণ না করে থাকেন, তাহলে এখনই অংশ নিন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
শুভেচ্ছান্তে,
প্রতিযোগিতার আয়োজক দলের পক্ষে
ইয়াহিয়া ১০:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫: অনুগ্রহ করে আপনার তথ্য দিন!
[সম্পাদনা]সুধী,
উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এই প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে! আপনার অবদান উইকিভ্রমণকে আরও সমৃদ্ধ করেছে।
প্রতিযোগিতার বিস্তারিত ফলাফল দেখুন এই লিংকে: https://w.wiki/FSap
ডিজিটাল সনদ পাঠানোর জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে ৩১ অক্টোবরের মধ্যে এই গুগল ফর্মটি পূরণ করুন।
আশা করছি, উইকিভ্রমণে নিয়মিত অবদান অব্যাহত রাখবেন।
শুভেচ্ছান্তে, Yahya (আলাপ) ১৭:৪৫, ২২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
- পূরণ করা হয়েছে।
- ধন্যবাদ Md.Muntasir Ahmmed Muin (আলাপ) ১৭:৫২, ২২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
