ব্যবহারকারী আলাপ:Md Nayed Ahmed Riaj
আলোচনা যোগ করুনউইকিভ্রমণে স্বাগত!
[সম্পাদনা]| প্রিয় Md Nayed Ahmed Riaj, উইকিভ্রমণে আপনাকে স্বাগত! এই প্রকল্পে আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ। আশা করছি, এ পরিবেশটি আপনার ভালো লাগবে আর উইকিভ্রমণকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। উইকিভ্রমণে নতুন হিসেবে আপনার সাহায্যের প্রয়োজন হলে এগুলো দেখতে পারেন:
আপনার যেকোনো প্রশ্ন বা জিজ্ঞাস্য বিষয় নিয়ে আলোচনা করতে ভ্রমণপিপাসুর আড্ডা ব্যবহার করুন। এছাড়া সম্প্রদায়ের প্রবেশদ্বারে আপনি একটি তালিকা পাবেন, যা আপনাকে সাহায্য করবে। এতদ্ব্যতীত আপনার যেকোনো অসুবিধায় সম্পূর্ণ নির্দ্বিধায় আমার আলাপ পাতায় বার্তা রাখুন। অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের আশা করি আপনি বাংলা উইকিভ্রমণ সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আপনাকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! |
— উইকিভ্রমণ অভ্যর্থনা কমিটির পক্ষে, --YahyaBot (আলাপ) ২১:৪৫, ৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
জীবাণুমুক্ত পরিবহন
[সম্পাদনা]প্রতিযোগিতার জন্য জীবাণুমুক্ত পরিবহন পাতাটি অনুবাদ করে জমা দেওয়ার জন্য অভিনন্দন। তবে এটি পর্যাপ্ত সম্পাদনা ছাড়াই এআই দিয়ে সরাসরি অনুবাদ করে জমা দেওয়া হয়েছে। অনুবাদ, বাক্যগঠন আর ব্যাকরণে ত্রুটি রয়ে গেছে। অনেক শব্দের সাথে অপ্রয়োজনীয়ভাবে "-এ" বা "-এর" ব্যবহার করা হয়েছে (যেমন "পরিষদের" বদলে "পরিষদ-এর" এরকম)। যেহেতু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী মোট দুইবার পর্যালোচনার জন্য জমা দেওয়া যাবে সেহেতু আপনার জন্য আরো ২টি সুযোগ আছে। অনুগ্রহ করে প্রদত্ত পরামর্শ অনুযায়ী পাতাটি সংশোধন করে আমাকে জানান, আমি আবার দেখে বড় রকমের ভুল না পেলে গ্রহণ করে নিবো। জানানোর সময় এই বার্তার রিপ্লাইতে @ লিখে তারপর লিস্ট থেকে আমার নাম তথা ইউজারনেম লিখে বের করে সিলেক্ট করে মেনশন করে জানাতে হবে। মেনশন না করলে আমি আপনার রিপ্লাইয়ের নোটিফিকেশন পাবো না। Mehedi Abedin (আলাপ) ১৭:০১, ৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Mehedi Abedin ধন্যবাদ পর্যালোচনা ও মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। পাতার এআই অনুবাদ অংশগুলো সংশোধন করা হয়েছে এবং এখন তা প্রাঞ্জল ও পাঠযোগ্য বাংলায় রূপান্তরিত হয়েছে। যদি কোথাও আরও উন্নতির প্রয়োজন মনে হয়, দয়া করে জানাবেন। Md Nayed Ahmed Riaj (আলাপ) ০৮:৩৩, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Md Nayed Ahmed Riaj আরো সম্পাদনার প্রয়োজন। কিছু সমস্যা রয়ে গেছে। Mehedi Abedin (আলাপ) ১৮:৩৬, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
তাইওয়ানের বুদবুদ চা
[সম্পাদনা]তাইওয়ানের বুদবুদ চা পাতাটিতেও যান্ত্রিক অনুবাদ লক্ষ্যণীয়। উপরের "জীবাণুমুক্ত পরিবহন" অনুচ্ছেদে দেওয়া বার্তায় দেওয়া পরামর্শ এই ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পাতাটি ঠিক করে আমাকে মেনশন করে জানান। Mehedi Abedin (আলাপ) ১৭:০৬, ৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Mehedi Abedin: ধন্যবাদ অবগত করার জন্য। পাতার যান্ত্রিক অনুবাদ অংশগুলো সংশোধন করা হয়েছে এবং এখন তা প্রাঞ্জল ও পাঠযোগ্য বাংলায় রূপান্তরিত হয়েছে। যদি কোথাও আরও উন্নতির প্রয়োজন মনে হয়, দয়া করে জানাবেন। ––Md Nayed Ahmed Riaj (আলাপ) ০৮:০৫, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Md Nayed Ahmed Riaj "-এর" জাতীয় সমস্যা রয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু সমস্যাগুলো সামান্য ছিল তাই গ্রহণ করে নিয়েছি। এরপর থেকে এই স্বল্প সমস্যাগুলো থাকলে গ্রহণ করা হবেনা। Mehedi Abedin (আলাপ) ১৮:৪১, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
সিউলে নার্ডদের কার্যকলাপ
[সম্পাদনা]সিউলে নার্ডদের কার্যকলাপ পাতায় যান্ত্রিক অনুবাদ লক্ষ্যণীয়। প্রচুর ইংরেজি শব্দ রয়ে গেছে। এগুলো ঠিক করে তারপর মেনশন করে জানান। আগের দেওয়া বার্তাগুলোর পরামর্শ পাশাপাশি প্রযোজ্য হবে। Mehedi Abedin (আলাপ) ১৭:১২, ৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Mehedi Abedin ধন্যবাদ অবগত করার জন্য। সিউলে নার্ডদের কার্যকলাপ পাতায় যান্ত্রিক অনুবাদ ও ইংরেজি শব্দগুলো সংশোধন করা হয়েছে। যদি কোথাও আরও উন্নতির প্রয়োজন মনে হয়, দয়া করে জানাবেন। Md Nayed Ahmed Riaj (আলাপ) ০৮:৪৭, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Md Nayed Ahmed Riaj তবুও কিছু ইংরেজি অক্ষর বা শব্দ রয়ে গেছে। খেয়াল করুন, যেহেতু এটি বাংলা প্রকল্প তাই লাতিন হরফের বদলে বাংলা হরফ ব্যবহার করতে হবে। Mehedi Abedin (আলাপ) ১৮:৪৫, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
কিউবায় রেল ভ্রমণ
[সম্পাদনা]আগেরগুলোর ন্যায় কিউবায় রেল ভ্রমণ পাতায় যান্ত্রিক অনুবাদ ও ইংরেজি লেখা বিদ্যমান। ঠিক করে আমাকে মেনশন করে জানান। Mehedi Abedin (আলাপ) ১৭:২২, ৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Mehedi Abedin ধন্যবাদ অবগত করার জন্য। অনুবাদ ও ইংরেজি অংশগুলো সংশোধন করে কিউবায় রেল ভ্রমণ পাতায় শুদ্ধ বাংলা রূপে দেওয়া হয়েছে। কোনো অংশ বাদ পড়ে থাকলে অনুগ্রহ করে জানাবেন। Md Nayed Ahmed Riaj (আলাপ) ০৮:২৫, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Md Nayed Ahmed Riaj "কোলón" এর মতো ত্রুটিগুলোর ব্যাপারে খেয়াল রাখবেন। পাতাটি গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ১৮:৪৮, ৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫: অনুগ্রহ করে আপনার তথ্য দিন!
[সম্পাদনা]সুধী,
উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এই প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে! আপনার অবদান উইকিভ্রমণকে আরও সমৃদ্ধ করেছে।
প্রতিযোগিতার বিস্তারিত ফলাফল দেখুন এই লিংকে: https://w.wiki/FSap
ডিজিটাল সনদ পাঠানোর জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে ৩১ অক্টোবরের মধ্যে এই গুগল ফর্মটি পূরণ করুন।
আশা করছি, উইকিভ্রমণে নিয়মিত অবদান অব্যাহত রাখবেন।
শুভেচ্ছান্তে, Yahya (আলাপ) ১৭:৪৫, ২২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
